প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   আলেম সমাজের প্রতি আহ্বান: আসুন...

আলেম সমাজের প্রতি আহ্বান: আসুন দীন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করি

২৫ মার্চ ২০২৬ ০৩:৩৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

এস এম সামসুল হুদা:
সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মোবারক! অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। জাতির চরম ক্রান্তিলগ্নে আমরা এক উদাত্ত আহ্বান নিয়ে এসেছি। আজ ভয়াবহ অশান্তির লেলিহান আগুনে জ্বলছে সমগ্র বিশ্বমানবতা। কোথাও শান্তির লেশমাত্র নেই। বিশেষ করে মুসলিম উম্মাহর ওপর ইতিহাসের জঘন্যতম ও বর্বরোচিত মানবাধিকার লঙ্ঘন চলছে।

বিশ্বের বর্তমান মোট জনসংখ্যার প্রায় ২৫ শতাংশ অর্থাৎ ২০০ কোটি মুসলমান আজ ৫৭টি রাষ্ট্রে বিভক্ত। সংখ্যায় এত বিশাল হওয়া সত্ত্বেও যখন ফিলিস্তিনকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দেওয়া হয় তখন আমরা কার্যকর কিছুই করতে পারি না। মিয়ানমারের লক্ষ লক্ষ মুসলমান এখনো বাস্তুচ্যুত ও উদ্বাস্তু, তাদের ন্যূনতম মানবাধিকারটুকুও নেই। ইরানের অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া যুদ্ধের তাণ্ডব সম্পর্কে আমরা সবাই অবগত। বিশ্বের অন্যত্রও মুসলিম জাতির লাঞ্ছনা ও কষ্টের কোনো শেষ নেই।

অন্যদিকে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর অতিক্রান্ত হয়েছে। কিন্তু একের পর এক দাবি আদায়ের আন্দোলন, হরতাল, রাজনীতি, অপরাজনীতি এবং হামলা-পাল্টা হামলার এই ধ্বংসাত্মক সংস্কৃতি জাতিটাকে পঙ্গু করে দিয়েছে। বর্তমানে আমাদের দেশ বিদেশিদের কাছে ২৩ লক্ষ কোটি টাকার উপরে ঋণে জর্জরিত (সূত্র: বিবিসি)। অর্থাৎ, পুরো দেশটাই আজ ঋণের জালে বন্দী। এর আগে দেশের পরিস্থিতি বিবেচনা করে এ থেকে উত্তরণের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের কাজে হাত দেয়।

আরও পড়ুন

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

সেসময় সংস্কারের বিষয়ে আমাদের সুস্পষ্ট বক্তব্য সরকারের কাছে উপস্থাপন করেছি। আমরা বলেছি, বর্তমান রাষ্ট্রব্যবস্থা মানুষের তৈরি। ঔপনিবেশিক যুগে ইউরোপীয় খ্রিষ্টানদের তৈরি করা এই ভ্রান্ত ব্যবস্থা বজায় রেখে দুর্নীতি ও অর্থপাচার বন্ধ হবে না, বিচার বিভাগের জুলুম শেষ হবে না এবং অর্থনীতিতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না। শান্তি ও মুক্তি পেতে হলে আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। আধুনিক যুগের বাস্তবতার নিরিখে কীভাবে আল্লাহর দীন তথা কোর’আনের বিধান রাষ্ট্রজুড়ে কার্যকর ও প্রতিষ্ঠা করা যায়, তার একটি পূর্ণাঙ্গ রূপরেখা সম্বলিত প্রস্তাবনা আমরা সরকারের কাছে পেশ করেছি।

আমাদের এই প্রস্তাবনার শিরোনাম- “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা।” সরকারের পাশাপাশি আমরা রাজধানীসহ সারা বাংলাদেশের প্রায় সমস্ত জেলার প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সামনে এই রূপরেখা তুলে ধরেছি। এছাড়া অনলাইন ও অফলাইনে বিরামহীনভাবে বিষয়টি জনগণের সামনে তুলে ধরছি।

আমাদের দেশের মানুষ দীর্ঘদিন ধরে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে রেখে যাওয়া এবং ইহুদি-খ্রিষ্টান সভ্যতার তৈরি আইন-কানুন ও ব্যবস্থাকে অনুসরণ করতে অভ্যস্ত হয়ে পড়েছে। গণতন্ত্র-সমাজতন্ত্রের নামে মানবরচিত তন্ত্র-মন্ত্র আর রাজনৈতিক দলাদলির বেড়াজালে তারা আটকে আছে। তাদের মন-মগজ থেকে এ ধারণাটিই হারিয়ে গেছে যে, একজন মুসলমান ঈমান আনার পর তাকে একমাত্র আল্লাহর আইন ও বিধান দিয়ে রাষ্ট্র ও সমাজ পরিচালনা করতে হয়। দুঃখজনকভাবে, আমাদের বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলো আজ বিভিন্ন ফেরকা ও দলে বিভক্ত হয়ে টুকরো টুকরো হয়ে গেছে। ফলে দীন প্রতিষ্ঠার সুনির্দিষ্ট লক্ষ্যে নিজেদের শক্তি ও সামর্থ্য ব্যয় করতে তারা ব্যর্থ হচ্ছে।

এমতাবস্থায় আমরা মনে করি, অনেক সময় নষ্ট হয়েছে। আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে, অনেক তাজা প্রাণ ঝরে গেছে। কিন্তু সামনে আরও ভয়ানক পরিস্থিতি অপেক্ষা করছে। তাই সম্মানিত আলেমদের প্রতি আমার আকুল আবেদন- আপনারা কোর’আন-হাদিসের জ্ঞানে পারদর্শী, আপনারা শরীয়তের সূক্ষ্মাতিসূক্ষ্ম মাসয়ালা-মাসায়েল নিয়েও গবেষণা করেন। আপনারা জানেন, ইসলামের ভিত্তি হলো ‘তওহীদ’ বা ‘লা ইলাহা ইল্লাল্লাহ-মোহাম্মাদুর রসুলাল্লাহ (সা.)’ অর্থাৎ আল্লাহর বিধান ছাড়া আর কারও হুকুম-বিধান না মানা। পবিত্র কোর’আনে প্রদত্ত মো’মেনের সংজ্ঞায় আল্লাহ ও তাঁর রসুলের  (সা.) প্রতি ঈমান আনার পরপরই জান-মাল দিয়ে জিহাদের কথা উল্লেখ করা হয়েছে (সুরা হুজরাত ১৫)। এই জিহাদ হলো দীন প্রতিষ্ঠার সর্বাত্মক প্রচেষ্টা। নবী করীম (সা.)-এর জীবনী পর্যালোচনা করলে দেখা যায়, তিনি আজীবন শিরক, কুফর ও গাইরুল্লাহর বিধানের বিরুদ্ধে আপসহীন জিহাদ করেছেন।

আজ আমাদের দেশে লক্ষ লক্ষ মসজিদ, সম্মানিত খতিব ও ইমাম সাহেবগণ আছেন। হাজার হাজার মাদ্রাসার মুহতামিম ও শিক্ষকবৃন্দ দীনের এলেম শিক্ষা দিচ্ছেন। অসংখ্য বক্তা, ওয়ায়েজ ওয়াজ-মাহফিলের মাধ্যমে দীনের দাওয়াত দিচ্ছেন। কিন্তু আফসোসের বিষয় হলো- আমাদের রাষ্ট্র চলে ব্রিটিশের তৈরি আইনে, বিচার চলে তাগুতের বিধানে। জাতীয় ও রাষ্ট্রীয় জীবনে আমরা আল্লাহর বিধান অনুসরণ করতে পারছি না, সেক্ষেত্রে আমাদের ঈমানের দাবিও পূরণ হচ্ছে না।

আমরা ‘হেযবুত তওহীদ’ আন্দোলন এ বার্তাটি তুলে ধরার চেষ্টা করছি যে, বর্তমান অকার্যকর রাজনৈতিক, অর্থনৈতিক, বিচারিক ইত্যাদি ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। এই লক্ষ্যেই আমরা একটি ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছি। আমাদের আন্দোলনের পাঁচ দফা কর্মসূচিও সরাসরি শেষনবীর (সা.) একটি হাদিস থেকে গৃহিত প্রকারান্তরে আল্লাহ প্রদত্ত। রসুল (সা.) সমগ্র জীবন এই কর্মসূচি অনুসারে সংগ্রাম করে গেছেন এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তিনি তাঁর নিজ হাতে গড়ে তোলা উম্মাহর উপরে এই কর্মসূচি অনুযায়ী সংগ্রাম চালিয়ে যাওয়ার দায়িত্ব অর্পণ করে গেছেন। তিনি বলেন- ‘আল্লাহ আমাকে পাঁচটি কাজের আদেশ দিয়েছেন। আমি তোমাদেরকে সেই পাঁচটি কাজের আদেশ দিচ্ছি। সেগুলো হচ্ছে-  
১. আল্লাহর তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া।
২. নেতার আদেশ শোনা (শৃঙ্খলা)।
৩. নেতার আদেশ পালন করা (আনুগত্য)।
৪. যাবতীয় শিরক ও কুফরের সঙ্গে সম্পর্ক ত্যাগ করা (হিজরত)।
৫. এই দীনুল হক (সত্য জীবনব্যবস্থা) পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য জান-মাল দিয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালানো (জেহাদ)।

যে ব্যক্তি (কর্মসূচির) এই ঐক্যবন্ধনী থেকে এক বিঘত পরিমাণও বহির্গত হল, সে নিশ্চয় তার গলদেশ থেকে ইসলামের বন্ধন খুলে ফেলল- যদি না সে আবার তওবা করে ফিরে আসে এবং যে ব্যক্তি অজ্ঞানতার যুগের কোনো কিছুর দিকে আহ্বান করলো, সে নিজেকে মুসলিম বলে বিশ্বাস করলেও, নামাজ পড়লেও এবং রোজা রাখলেও নিশ্চয়ই সে জাহান্নামের জ্বালানি পাথর হবে [আল হারিস আল আশয়ারী (রা.) থেকে আহমদ, তিরমিযি, বাব উল এমারাত, মেশকাত]।

এই কর্মসূচির আলোকেই আমরা বিরামহীন সংগ্রাম করে যাচ্ছি। আমরা মনে করি, সাধারণ জনগণের চেয়ে এই গুরুদায়িত্ব আলেম সমাজের ওপরই বেশি বর্তায়। কারণ, সাধারণ মানুষ ধর্মীয় বিষয়ে আলেমদের মুখাপেক্ষী। ইসলামের কোনো প্রসঙ্গ উঠলে তারা তাকিয়ে থাকে- আলেমরা কী বলেন। তাই আলেমদের দায়বদ্ধতা অনেক বেশি। আপনারা  মসজিদের মিম্বরে বসে, ওয়াজ মাহফিলে কিংবা মাদ্রাসায় বসে দীনের এলেম প্রদান করেন। তাই এ মুহূর্তে আপনাদেরই দায়িত্ব হলো জনগণকে বোঝানো যে, মানুষের তৈরি এই ব্যর্থ ও অকার্যকর জীবনব্যবস্থা ত্যাগ করে আল্লাহর দেওয়া ব্যবস্থা গ্রহণ করতে হবে। রসুলাল্লাহ (সা.) যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, সেভাবে তওহীদের ভিত্তিতে জনগণকে ঐক্যবদ্ধ করে এক আপোষহীন সংগ্রামে অবতীর্ণ হতে হবে। যেই সংগ্রামে দুনিয়াবি কোনো স্বার্থ থাকবে না, থাকবে কেবল আল্লাহর সন্তুষ্টি- তবেই আল্লাহ আমাদের সাহায্য করবেন।

সম্মানিত আলেম সমাজ, শত শত বছর ধরে মুসলিম সমাজে এক ফেরকার সঙ্গে আরেক ফেরকার মাসলা-মাসায়েল ও আকিদাগত বিরোধ চলে আসছে। তুচ্ছ ও নগণ্য বিষয় নিয়ে একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করা এবং ফতোয়া দেওয়া হচ্ছে। এর ফলে আল্লাহর কাক্সিক্ষত ঐক্যের বদলে অনৈক্য, ভ্রাতৃত্বের বদলে শত্রুতা, হিংসা-বিদ্বেষ ও পারস্পরিক অবিশ্বাস সৃষ্টি হয়েছে। মুসলিম সমাজের সামষ্টিক শক্তি ভেঙে পড়েছে এবং দীন প্রতিষ্ঠার মূল লক্ষ্য থেকে দৃষ্টি সরে গেছে। এই সুযোগটাই ইসলামবিরোধী শক্তিগুলো নানাভাবে কাজে লাগাচ্ছে। তারা মুসলিমদের পারস্পরিক সংঘর্ষকে আরও উসকে দিচ্ছে এবং বিভেদের আগুনকে প্রজ্বলিত করছে। তুচ্ছ বিষয় নিয়ে মতবিরোধ করার কারণে আমাদের মূল্যবান সময়, শ্রম ও অর্থ শুধু অপচয়ই হয়নি, বরং মুসলিম উম্মাহর অস্তিত্ব পর্যন্ত হুমকির মুখে পড়েছে। তাই আমরা মনে করি, লক্ষ লক্ষ ইসলামপ্রেমী, দীন-প্রতিষ্ঠাকামী আলেম-ওলামার জ্ঞান, শ্রম ও অর্থকে একত্র করে একটি নির্দিষ্ট ও সঠিক লক্ষ্যের দিকে পরিচালিত করার এখনই সবচেয়ে উপযুক্ত সময়। হেযবুত তওহীদ আন্দোলন এই মহান লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। আপনাদের প্রতি আমাদের বিশেষ কিছু আবেদন রয়েছে:

প্রথমত: আপনারা অন্তত ইসলামের প্রকৃত সত্যের পক্ষে দুটি কথা বলুন। দুঃখজনক হলেও সত্য, আলেমদের মধ্যে একটি শ্রেণি পরিকল্পিতভাবে হেযবুত তওহীদের বিরুদ্ধে অহেতুক জঘন্য অপপ্রচার চালিয়েছে। আমরা যা বলিনি, তা আমাদের নামে চালিয়ে দেওয়া হয়েছে। অথচ আমরা প্রকৃতপক্ষে আল্লাহর হুকুমত তথা দীনুল হক প্রতিষ্ঠা করতে চাই। তাই আমরা আহ্বান জানাই, কারো অপপ্রচারে প্রভাবিত না হয়ে নিরপেক্ষ মন দিয়ে আমাদের প্রকাশনা পড়ুন। আমাদের সম্পর্কে প্রকৃত ধারণা নিন এবং আমরা কী বলতে চাই তা জানুন। হেযবুত তওহীদের বিরুদ্ধে যারা অপপ্রচার চালায়, তাদের কথাগুলো যাচাই করুন এবং এর সমুচিত জবাব দিন।

দ্বিতীয়ত: জনগণকে আল্লাহর নিরঙ্কুশ তওহীদের দিকে উদ্বুদ্ধ করুন। তাদেরকে বোঝান যে, আল্লাহর আইন-বিধান ছাড়া মানুষের তৈরি আইনে শান্তি আসতে পারে না।

তৃতীয়ত: মসজিদের মিম্বর, ওয়াজ মাহফিল, মাদ্রাসা, খানকায় অর্থাৎ যেখানেই অবস্থান করুন না কেন, অনলাইনে অফলাইনে বর্তমান ব্যবস্থার অসারতা ও ব্যর্থতা তুলে ধরুন এবং আল্লাহর দেওয়া জীবনব্যবস্থার পক্ষে জনমত গড়ে তুলুন। তওহীদের অর্থ, ঐক্যের গুরুত্ব, জেহাদের গুরুত্ব ও তাৎপর্য, দীন কায়েমের প্রয়োজনীয়তা মানুষের সামনে উপস্থাপন করুন।

আসুন, সকল ভেদাভেদ ভুলে আল্লাহর জমিনে আল্লাহর দীন প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হই। আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।

[লেখক: যুগ্ম সম্পাদক, হেযবুত তওহীদ। যোগাযোগ: ০১৬৭০-১৭৪ ৬৫১]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!
আগামীকাল রোববার বাংলাদেশে আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে স্বল্প সময়ের জন্য ঢাকায় ট্রানজিট নেওয়ার…
 ১৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণে সনাতন…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায়…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইলেকট্রনিক্স পণ্য পরিবেশক সমিতি বাংলাদেশ তথা ইলেকট্রনিক্স প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইপিডিএবি)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে সংগঠনটির পথচলায় এক…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পুটিমারী এলাকায় স্থানীয় এক জেলের জালে ৯০ কেজি ওজনের একটি বিশালাকার বাঘাইড় মাছ ধরা পড়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) মাছটির ছবি…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী এলাকায় ডিসি সড়কে মালবোঝাই ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৭ অক্টোবর)…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!
প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক পরিদর্শনে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিজ কক্ষে ধূমপান করতে দেখা যায় সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে। এ সময় কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশও…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন
মোঃ শফিকুল ইসলামকালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধিগাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরস্থইবনে সিনা  ফার্মাসিটিক্যাল লিমিটেড  এর হারবাল শাখায় শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওষুধের মেশিন ও গোডাউনে…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!
ভারতের গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের মধ্যে রয়েছে তিন শিশুও। শুক্রবার রাতে নুডলস খাওয়ার পর ঘুমাতে যান পরিবারের সদস্যরা।…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সাম্প্রতিক সময়ে এই নৌপথে…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রীসহ পরিবারের ছয় সদস্যকে হারানোর শঙ্কায় ভেঙে পড়েছেন আশিকুল ইসলাম। আনন্দঘন ভ্রমণে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে কক্সবাজারে…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!
মধ্য আমেরিকার দেশ পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬টি পরকম্পন বা আফটারশক রেকর্ড করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ৯ অক্টোবরের ভূমিকম্পের পর দেশটির…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক