প্রচ্ছদ    আন্তর্জাতিক   ইয়েমেন থেকে এবার ট্যাংকার জাহাজে...

ইয়েমেন থেকে এবার ট্যাংকার জাহাজে ক্রুজ মিসাইল হামলা

১২ ডিসেম্বর ২০২৩ ০২:৫১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ইয়েমেন থেকে একটি বাণিজ্যিক ট্যাংকার জাহাজে ক্রুজ মিসাইল হামলার ঘটনা ঘটেছে। এতে কোনও হতাহতের ঘটনা না ঘটলেও হামলায় ট্যাংকারটিতে আগুন ধরে যায়। হামলার শিকার এই ট্যাংকারটি নরওয়ের পতাকাবাহী বলে জানা গেছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত অঞ্চল থেকে উৎক্ষেপণ করা একটি জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র বাণিজ্যিক ট্যাংকার জাহাজে আঘাত হেনেছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায় ও ক্ষতিগ্রস্ত হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে।

আরও পড়ুন

বিশ্ববাজারে কমল তেলের দাম, ব্যারেলপ্রতি ব্রেন্ট ১০৪ ডলার!

বিশ্ববাজারে কমল তেলের দাম, ব্যারেলপ্রতি ব্রেন্ট ১০৪ ডলার!

এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, লোহিত সাগর এবং এডেন উপসাগরকে সংযুক্তকারী বাব আল-মান্দেব প্রণালী থেকে প্রায় ৬০ নটিক্যাল মাইল (১১১ কিলোমিটার) উত্তরে স্ট্রিনডা নামের ওই ট্যাংকারে হামলার ঘটনা ঘটে।

দ্বিতীয় এক মার্কিন কর্মকর্তা বলেছেন, মিসাইল আক্রমণের শিকার হলেও হামলার কয়েক ঘণ্টার মধ্যেই স্ট্রিনডা নিজেই সেখান থেকে চলে যেতে সক্ষম হয়।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যে আমেরিকান বাহিনীর তত্ত্বাবধান করে থাকে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে তারা বলেছে, ‘আক্রমণের সময় আশপাশে কোনও মার্কিন জাহাজ ছিল না, কিন্তু (মার্কিন নৌবাহিনীর ড্রেস্ট্রয়ার) ইউএসএস ম্যাসন এম/টি স্ট্রিনডার জরুরি কলে (মেডে কলে) সাড়া দেয় এবং বর্তমানে সেটিকে সহায়তা প্রদান করা হচ্ছে।’

রয়টার্স বলছে, হামলার শিকার রাসায়নিক এই ট্যাংকারটি নরওয়ের পতাকাবাহী। তবে হামলার পর জাহাজটির নরওয়েজিয়ান মালিক মউইনকেল কেমিক্যাল ট্যাংকার্স এবং ম্যানেজার হ্যানসা ট্যাংকার অফিসের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি।

টানা দুই মাসেরও বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল এবং তাদের এই বর্বর হামলার মধ্যেই ইরান-সমর্থিত সশস্ত্র হুথি গোষ্ঠী বেশ ভালোভাবেই সংঘাতে জড়িয়ে পড়েছে। এমনকি দিন দুয়েক আগে ইসরায়েলগামী সব জাহাজে হামলার হুমকি দেয় গোষ্ঠীটি। তাদের এই হুঁশিয়ারি আঞ্চলিক সংঘাতের ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলেছে।

এছাড়া হুথিরা লোহিত সাগর এবং ওই সাগরের বাব আল-মান্দেব প্রণালীতে ইসরায়েলি-সংযুক্ত বেশ কয়েকটি জাহাজ আক্রমণ চালানোর পাশাপশি জব্দও করেছে। এই সমুদ্রপথ দিয়ে বিশ্বের বেশিরভাগ তেলবাহী জাহাজ যাতায়াত করে থাকে। এছাড়া হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সশস্ত্র ড্রোন নিক্ষেপও করেছে হুথিরা।
এমন অবস্থায় জাতীয়তা যেটাই হোক না কেন ইসরায়েলগামী সকল জাহাজকে হামলার লক্ষ্যবস্তু করা হবে বলে গত শনিবার হুঁশিয়ারি উচ্চারণ করে ইয়েমেনের হুথি আন্দোলন। একইসঙ্গে ইসরায়েলি বন্দরগুলোতে যাওয়া ও সেখানে কর্মকাণ্ড পরিচালনার বিরুদ্ধে সমস্ত আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে সতর্কও করে দেয় গোষ্ঠীটি।

শিপট্র্যাকিং প্রাতষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, মিসাইল হামলার শিকার স্ট্রিনডা জাহাজটি মালয়েশিয়ায় উদ্ভিজ্জ তেল ও জৈব জ্বালানি লোড করে ইতালির ভেনিসের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে ইসরায়েলের সঙ্গে এই জাহাজটির কোনও সম্পর্ক আছে কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

টাঙ্গাইলে হেযবুত তওহীদের প্রবীণ সদস্য সাবেক সেনা সদস্য মো. শামসুজ্জামান খানের ইন্তেকাল

টাঙ্গাইলে হেযবুত তওহীদের প্রবীণ সদস্য সাবেক সেনা সদস্য মো. শামসুজ্জামান খানের ইন্তেকাল
বিশেষ প্রতিবেদক:টাঙ্গাইলের বাথুলিসাদী এলাকার বাসিন্দা, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও হেযবুত তওহীদের প্রবীণ সদস্য মো. শামসুজ্জামান খান (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা

হামে আক্রান্ত হয়ে প্রাণ গেল ৭ম শ্রেণির শিক্ষার্থী তানিয়ার!

হামে আক্রান্ত হয়ে প্রাণ গেল ৭ম শ্রেণির শিক্ষার্থী তানিয়ার!
চট্টগ্রামের চন্দনাইশে হামে আক্রান্ত হয়ে রাইসা তানিয়া রাধিকা নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন…
 ১৫ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

শরীয়তপুরে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত

শরীয়তপুরে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে হেযবুত তওহীদের উদ্যোগে ‘দীন প্রতিষ্ঠায় সংগ্রাম অপরিহার্য’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় জেলার রুদ্রকর এলাকায় এই সভার আয়োজন করা…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা

কাউনিয়ায় তৃতীয় উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন

কাউনিয়ায় তৃতীয় উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘৩য় উপজেলা কাব ক্যাম্পুরী ২০২৬’। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় কাউনিয়া কলেজ মাঠে উপজেলা…
 ১৫ অক্টোবর ২০২৬    রংপুর

সাভারে ৯০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ৯০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল-আমিন (২৪) নামের এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা

সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র চলছে: রিজভী

সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র চলছে: রিজভী
দেশের ভেতরে ও বাইরে থেকে একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির…
 ১৫ অক্টোবর ২০২৬    নির্বাচিত

পূজায় যাত্রীদের জন্য সুখবর, প্রস্তুত ২০০ বিআরটিসি বাস!

পূজায় যাত্রীদের জন্য সুখবর, প্রস্তুত ২০০ বিআরটিসি বাস!
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী…
 ১৫ অক্টোবর ২০২৬    জাতীয়

১৬ হাজার কিমি নৌপথের পূর্ণ ব্যবহার করতে চাই!

১৬ হাজার কিমি নৌপথের পূর্ণ ব্যবহার করতে চাই!
দেশে প্রাকৃতিকভাবে প্রায় ১৬ হাজার কিলোমিটার নৌপথ থাকলেও এর যথাযথ ব্যবহার হচ্ছে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী…
 ১৫ অক্টোবর ২০২৬    জাতীয়

৭০০ বছরের ঐতিহাসিক আল্লাহর মসজিদ!

৭০০ বছরের ঐতিহাসিক আল্লাহর মসজিদ!
প্রাচীন স্থাপত্যের অনন্য নিদর্শন হিসেবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বরিশালের গৌরনদী উপজেলার কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ’। নির্মাণের সঠিক সময় জানা না গেলেও স্থাপনাটিকে ঘিরে…
 ১৫ অক্টোবর ২০২৬    বরিশাল

উত্তরায় টানা তৃতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ!

উত্তরায় টানা তৃতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ!
বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা

৪ ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন ভিনিসিয়ুস!

৪ ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন ভিনিসিয়ুস!
লা লিগায় চার ম্যাচের নিষেধাজ্ঞা, মাঠে বদলি হওয়া নিয়ে অসন্তোষ আর সমর্থকদের দুয়ো—সব মিলিয়ে কঠিন সময় পার করছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। এর…
 ১৫ অক্টোবর ২০২৬    খেলাধুলা

আজ দেবীর বোধন, কাল থেকে শুরু দুর্গোৎসব!

আজ দেবীর বোধন, কাল থেকে শুরু দুর্গোৎসব!
দেবীর বোধনের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। পুরাণ অনুসারে, অকালবোধনের মাধ্যমে দেবী দুর্গাকে জাগ্রত…
 ১৫ অক্টোবর ২০২৬    জাতীয়

বিশ্ববাজারে কমল তেলের দাম, ব্যারেলপ্রতি ব্রেন্ট ১০৪ ডলার!

বিশ্ববাজারে কমল তেলের দাম, ব্যারেলপ্রতি ব্রেন্ট ১০৪ ডলার!
আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার সকালে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমেছে। হরমুজ প্রণালিতে জাহাজে হামলার কারণে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কার মধ্যেও তেল পরিবহনের ব্যয়…
 ১৫ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

পাঁচবারের সাবেক সংসদ সদস্য আব্দুল হাই আর নেই!

পাঁচবারের সাবেক সংসদ সদস্য আব্দুল হাই আর নেই!
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আব্দুল হাই আর নেই। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা

ওরা আমাকে বেচে দিয়েছে, কান্নায় ভেঙে পড়লেন মনামী!

ওরা আমাকে বেচে দিয়েছে, কান্নায় ভেঙে পড়লেন মনামী!
বিগ বস বাংলার ঘরে ক্যাপ্টেন্সি নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। প্রতিযোগিতার শুরুতে নন্দিনী দত্তের সঙ্গে ঘনিষ্ঠতা থাকলেও এবার সেই বন্ধুত্বেই ফাটল ধরেছে বলে অভিযোগ অভিনেত্রী…
 ১৫ অক্টোবর ২০২৬    বিনোদন