প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   অন্যরকম গল্প: অচীন দেশের হঠাৎ...

অন্যরকম গল্প: অচীন দেশের হঠাৎ রাজা

১৯ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৩৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক
রোহান বিন মিজান

মুসান্নার শরীরে ময়লা পোশাক, পেটে ক্ষুধা, ক্লান্ত চেহারা। নিজের মনে চিন্তা করতে করতে নদীর পাড়েই একটা গাছে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ তার ঘুম ভাঙ্গে একটি ঝাঁকুনিতে। চেয়ে দেখে একটা হাতি তার শুড় দিয়ে তাকে পেঁচিয়ে পিঠের উপর বসাতে চাচ্ছে। ভয়ে সে চিৎকার করে ওঠে কিন্তু বনের আশেপাশে লোকালয় নেই যে তার চিৎকার শুনে কেউ এগিয়ে আসবে। সে বাড়ি থেকে বেরিয়েছিল জীবিকার সন্ধানে। এই বিজন বনে নদীর ধারে সাধারণত কেউ একা আসে না, দল বেঁধে আসে, হই হুল্লোড় করে চলে যায়। কিন্তু মুসান্না না জেনে একাই এসে পড়েছে। এখন হাতির পিঠ থেকে নামতেও পারছে না। আবার চিৎকার দিতেও পারছে না পাছে হাতি কিছু করে বসে এই ভয়ে। হাতিটা শুঁড় দিয়ে মুসান্নাকে পিঠের উপর বসানো সুন্দর গদিটায় বসিয়ে রওনা দেয় বনের দিকে। গহীন এই বনের ভিতর গিয়ে তার কী হবে ভেবে সে আতঙ্কিত। এই হিংস্র জন্তু জানোয়ারে ভরপুর বনের ভিতর হাতির পিঠে সুন্দর একটা গদি দেখে ভাবে নিশ্চয় আশেপাশে কোন মানুষ আছে, তা না হলে এটা এলো কিভাবে? হাতি যাচ্ছে তো যাচ্ছে, থামার কোন লক্ষণ নেই। কয়েক ঘণ্টা চলার পর হাতি একটা লোকালয়ে ঢুকে পড়ল কিন্তু থামলো না। হাতি চলছে তো চলছেই। রাস্তার দুই পাশে ছেলে মেয়ে বৃদ্ধ অনেক লোক। তারা হাত তালি দিচ্ছে, কেউ ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। তারা বলছে, ‘স্বাগতম! স্বাগতম! হে নতুন নেতা, হে নতুন অতিথি’। এতক্ষণে মুসান্নার ভয় কেটে গেছে, সে ভাবছে এবার হয়তো রক্ষা পাওয়া যাবে। সে রাস্তার পাশে দাঁড়ানো লোকদের সাথে কথা বলতে চেষ্টা করল। তারা তাকে বলল, ‘আরেকটু এগিয়ে গেলেই সব জানতে পারবে’। এবার সে গালে হাত দিয়ে অপেক্ষা করতে লাগল। হাতি যাচ্ছে তো যাচ্ছে। অনেক্ষণ চলার পর দূরে একটা রাজপ্রাসাদ দেখতে পেল মুসান্না। সিংহদুয়ার দিয়ে রাজপ্রাসাদে হাতিটি ঢুকে আস্তে করে বসে পড়লো। বসার সঙ্গে সঙ্গেই সুন্দর পরিপাটি করে পোশাক পরা কয়েকজন লোক এগিয়ে এসে মুসান্নাকে স্বাগতম জানিয়ে প্রাসাদের ভিতরে নিয়ে গেল। প্রথমেই তাকে গোসল করিয়ে নতুন কাপড় পরালো। ভালো ভালো খাবার খাওয়ানো হলো। এদিকে মুসান্না তো রীতিমত আশ্চর্য, কী হচ্ছে কিছুই সে বুঝতে পারছে না। অতঃপর তাকে সিংহাসনে নিয়ে বসানো হলো। একজন মধ্যবয়স্ক লোক তাকে কুর্ণিশ করে বললেন, ‘আপনি আজ থেকে পাঁচ বছরের জন্য এদেশের রাজা। আপনি আজ থেকে যা বলবেন, আমরা তাই করব। আমরা আপনার একান্ত বাধ্য এবং অনুগত।’ তারপর তিনি রাজদরবারের সবাইকে এক এক করে নতুন রাজার সাথে পরিচয় করিয়ে দিলেন। সবার পরিচয় শেষে মন্ত্রী এসে বললেন, ‘রাজা সাহেব, আপনার এখন বিশ্রাম প্রয়োজন। আপনি এখন বিশ্রাম নিন।’ তাকে বিশ্রাম কক্ষে নিয়ে যাওয়া হলো। মুসান্না তখন মন্ত্রীকে বললেন, ‘আপনি আমার পিতার মত, দয়া করে একটু বসুন। আমাকে বলুন আমাকে কেন রাজা বানালেন? আর পাঁচ বছর পরে আমার কী হবে?’ মন্ত্রী বললেন, ‘আমি ত্রিশ বছর এই রাজ্যের মন্ত্রী। এর আগেও ছয়জন রাজা চলে গেছেন। আমাদের এই রাজ্যের নিয়ম হলো প্রতি পাঁচ বছর পর পর একটা প্রশিক্ষণপ্রাপ্ত হাতি আমরা ছেড়ে দেই। ঐ হাতিটা একজন পুরুষ লোককে ধরে নিয়ে আসে তাকে আমরা পাঁচ বছরের জন্য এই রাজ্যের রাজা বানাই। উনি যা বলেন সে অনুযায়ী রাজ্যে সবকিছু চলে। উনি আমাদের হয়ে সমস্ত চিন্তা ভাবনা করেন, উনার তৈরি করা নিয়ম দিয়েই আমাদের পরিবার থেকে শুরু করে সমষ্টিগত জীবনের সবকিছুই পরিচালিত হয়। আমরা কোন চিন্তা করি না। কিন্তু দুর্ভাগ্য, প্রত্যেকটি রাজাই পাঁচবছর ধরে শুধু নিজের সুখ, শান্তি, আরাম আয়েশ নিয়েই ব্যস্ত থাকেন। প্রজাদের সুখ শান্তি কিসে হবে তা নিয়ে তাদের কোন চিন্তা থাকে না। প্রজারা অনেকে না খেয়ে থাকে, অনেকে নির্যাতিত হয়, অনেকে বিচার পায় না, রাজার খামখেয়ালী শাসন তাদের জীবনকে দুর্বিষহ করে ফেলে। এভাবে পাঁচ বছর শেষ হলে তাকে আবার ঐ হাতির পিঠে জোর করে উঠিয়ে দেওয়া হয়। হাতি রাজাকে
নিয়ে হিংস্র জন্তু জানোয়ারে পূর্ণ জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে। ঐ রাজাকে বাঘ ভাল্লুক সিংহ খেয়ে ফেলে। তারপর হাতি পুনরায় আরেকজন লোককে নিয়ে আসে।’ মুসান্না এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো শুনলো এবং বললো, ‘আমারও পরিণতি তাহলে তাই হবে?’ মন্ত্রি বললেন, ‘হ্যাঁ তাই তো হবে।’ এখান থেকে বাঁচার উপায় কী মুসান্না জানতে চাইলেন। মন্ত্রী বললেন, ‘বাঁচার কোন উপায় আমার জানা নেই, যদি বাঁচতে চান, উপায় আপনাকেই খুঁজে বের করতে হবে।’ এই কথা বলে মুসান্নাকে রেখে মন্ত্রী বিদায় নিলেন।
মুসান্না গভীর চিন্তায় নিমগ্ন হলো। সে ভাবতে লাগলো, শেষ পর্যন্ত আমাকেও বাঘ শেয়ালের পেটে যেতে হবে। এটাই যদি আমার পরিণতি হয় তাহলে রাজা থেকেই কী লাভ? আর আমি না হয় বাঘের পেটে গেলাম, কিন্তু এই এলাকার জনগণের কি কোন মুক্তি নেই? তারা কি এভাবেই পুরুষানুক্রমে স্বেচ্ছাচারী রাজাদের নিপীড়নের শিকার হয়েই থাকবে? এসব ভাবতে ভাবতে তন্দ্রায় মুসান্নার চোখ জড়িয়ে এলো। এমন সময় তার মনে পড়লো মায়ের মুখ। মনে পড়লো মা একদিন তাকে একটি বই দিয়েছিলেন যেটি এখনও তার ঝোলায় আছে। বইটি দিয়ে মা বলেছিলেন, ‘বহুবছর আগে আল্লাহ একজন মহামানবের মাধ্যমে এই বইটি পৃথিবীর মানুষের জন্য পাঠিয়েছিলেন। এই বইতে মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল সমস্যার সমাধান আছে।’ এ কথা মনে পড়তেই মুসান্নার তন্দ্রা টুটে গেল। সে লাফ দিয়ে বিছানার উপরে উঠে বসলো। তারপর ঝোলা থেকে বের করল সেই বইটি। একটার পর একটা পাতা উল্টাতে লাগলো। যতই পড়তে লাগলো, তার চোখের সামনে ভেসে উঠতে থাকলো অনিন্দ্যসুন্দর একটি দুনিয়া যেখানে থাকবে না কোন অন্যায়, থাকবে না কোন অবিচার, কান্না। এই বইটি তো সেই দুঃখহীন দুনিয়ার চাবি। সে পড়তে লাগলো, “আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা দিয়ে তুমি তাদের বিচার নিষ্পত্তি করবে। যে সত্য তোমার নিকট এসেছে তা ত্যাগ করে তুমি তাদের মনগড়া বিধানের অনুসরণ করো না। তোমাদের প্রত্যেকের জন্য আইন-কানুন ও স্পষ্ট পথ নির্দ্ধারণ করেছি।…নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বিধানদানে আল্লাহ অপেক্ষা কে শ্রেষ্ঠতর?”
এরপর মুসান্না নিশ্চিন্তে ঘুমিয়ে গেল। পরদিন সকালে শুরু হলো তার নতুন জীবন। সেই গ্রন্থটি দেখে মুসান্না শুরু করল রাজ্যশাসন। ধীরে ধীরে রাজ্য থেকে বিদায় নিল সকল অশান্তি, অবিচার, অন্যায়, ক্ষুধা। ফুলে ফলে ভরে উঠলো দেশ। নতুন রাজাকে নিয়ে সবাই আনন্দে মাতোয়ারা। কিভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর গড়িয়ে গেল কেউ খেয়াল করল না। পাঁচ বছর কেটে গেল, দশ বছর কেটে গেল, বিশ বছর কেটে গেল। মুসান্নাকে নিয়ে যে হাতিটি রাজ্যে এসেছিল, সেই হাতিটিও একদিন মরে গেল, মানুষ ভুলে গেল তাদের রাজাবদলের সেই পুরাতন নিয়ম।
(বিদেশী রূপকথার ছায়া অবলম্বনে লিখিত)

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর