প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   জান্নাতে যাবার পূর্বশর্ত

জান্নাতে যাবার পূর্বশর্ত

১৮ জুলাই ২০১৭ ১১:৩২ এএম
বজ্রশক্তি ডেস্ক

রাকীব আল হাসান
আমি যখন কারও দায়-দায়িত্ব নিব, বড় অংকের বেতন দিয়ে আমার অধীনে কাজ করার সুযোগ দিব তখন অবশ্যই কিছু শর্ত দিয়ে তাতে স্বাক্ষর করতে বলব অর্থাৎ কিছু প্রতিশ্রুতি নিব। প্রথমেই যে শর্ত দেব তা হলো, আমার হুকুম মান্য করতে হবে, আমি যেভাবে বলব সেভাবে কাজ করতে হবে। এই কথায় স্বীকৃতি না দিলে তাকে দিয়ে আমার কোনো কাজ হবে না। কিছু মানুষ আমার হুকুম মানার স্বীকৃতি দিল, আমার কথামতো কাজও করতে লাগল কিন্তু তাদের মানবীয় সীমাবদ্ধতার কারণে কিছু ত্রু টি করে ফেলল। তখন আসবে ক্ষমা করার প্রশ্ন, শাস্তি দেবার প্রশ্ন। যদি ত্রুটিটা সামান্য হয় তবে তাকে ক্ষমা করে দিব, যদি ত্রুটিটা সাংঘাতিক হয় তবে শাস্তি দিব, যদি একই ত্রুটি একাধিকবার করে তবে তাকে কঠিন শাস্তি ও সতর্ক করে দিব। কিন্তু যদি সে বলে- “আমি আর আপনার কথা শুনতে পারব না, আপনাকে মান্য করতে পারব না বরং আমি আপনার শত্রু অমুক লোকের কথামতো কাজ করব”, তখন তাকে কি আর আমি বেতন (পুরস্কার) দিয়ে আমার কাছে রাখতে চাইব?
মহান আল্লাহ এ দুনিয়ার মানুষকে দু’ভাগে ভাগ করেছেন-
১- আল্লাহর হুকুম মানবে- এই স্বীকৃতি প্রদান করেছে যারা (অর্থাৎ- মো’মেন)
২- আল্লাহর হুকুম মানার স্বীকৃতি প্রদান করেনি যারা (অর্থাৎ- কাফের)। এর বাইরে আর কোনো মানুষ নেই। (সুরা তাগাবুন-২)।
আল্লাহর হুকুম মান্য করার প্রতিশ্রুতি দিয়ে চুক্তিবদ্ধ হওয়ার কারণে প্রথম দলের সদস্যদের (মো’মেনদের) যাবতীয় দায়-দায়িত্ব নিয়েছেন মহান আল্লাহ এবং তাদের কর্মের ফল স্বরূপ জান্নাত দেবারও প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। অর্থাৎ এটা আল্লাহর সাথে বান্দার চুক্তি। যারা এই চুক্তিপত্রের সাথে যুক্ত হবে না অর্থাৎ দ্বিতীয় দলের সদস্যদের (কাফেরদের) জন্য রয়েছে জাহান্নাম।  মো’মেনরা তাদের মানবীয় সীমাবদ্ধতা, রিপুর তাড়না, অলসতা, গাফেলতি ইত্যাদির কারণে যদি ভুল করে ফেলে তবে আল্লাহ হয় দুনিয়াতে শাস্তি দিবেন নয়ত ক্ষমা করে দিবেন। কোনো কোনো পাপের জন্য তার পুণ্য কাটা যাবে ফলে জান্নাতের স্তর কমবে। কিন্তু কখনোই পাপকর্মের জন্য সে জাহান্নামে যাবে না। আর কাফেররা যত ভালো কাজই করুক জান্নাতে যেতে পারবে না। বিষয়টি আরও সুস্পষ্ট করার জন্য কিছু হাদিস উল্লেখ করলাম-
১- উটের পিঠে পেছনে উপবিষ্ট মুয়ায (রা.) কে রসুলাল্লাহ (সা.) বললেন, “হে মুয়ায! যে সত্য সত্যই সাক্ষ্য দেবে যে, এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ (হুকুমদাতা) নেই এবং মোহাম্মদ তার প্রেরিত, আগুন (দোজখের) তাকে স্পর্শ করতে পারবে না। [আনাস (রা.) থেকে বোখারী, মুসলিম]
২- “যে সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া ইলাহ (হুকুমদাতা) নেই এবং মোহাম্মাদ তার রসুল, আল্লাহ দোযখের আগুন তার জন্য হারাম করে দেবেন।” [ওবাদা বিন সোয়ামেত (রা.) থেকে মুসলিম]
৩- “জান্নাতের চাবি হচ্ছে, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই।” [মুয়ায বিন জাবাল (রা.) থেকে আহমদ]
৪- “আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, এই বিশ্বাস নিয়ে যে মৃত্যুমুখে পতিত হবে সে জান্নাতে প্রবেশ করবে”। [ওসমান (রা.) থেকে মুসলিম]
৫- রসুলাল্লাহ (সা.) আবুযরকে (রা.) বললেন, “যে বলে আল্লাহ ছাড়া ইলাহ (হুকুমদাতা) নেই এবং সেই বিশ্বাস নিয়ে মারা যায় সে জান্নাতে প্রবেশ করবেই। এ কথা শুনে আবুযর (রা.) প্রশ্ন করলেন- যদি সে লোক ব্যভিচার ও চুরি করে? আল্লাহর রসুল (সা.) জবাব দিলেন, সে ব্যভিচার ও চুরি করলেও।” আবুযর (রা.) নিশ্চয়ই কিছুটা আশ্চর্য হয়েছিলেন তার নেতার কথায়, কারণ হাদীসে আমরা পাই তিনি তিন তিন বার তাঁকে প্রশ্ন করেছিলেন সে ব্যভিচার ও চুরি করলেও? এবং মহানবী (সা.) তিন তিনবারই তাঁকে একই জবাব দিয়েছিলেন, হ্যাঁ সে ব্যভিচার ও চুরি করলেও এবং শেষ বার যোগ করেছিলেন “আবু যারের নাক কেটে দিলেও ।” [আবুযর গিফারি (রা.) থেকে বোখারী ও মুসলিম]।
এমনি বহু হাদীস পেশ করা যায়, যা থেকে সন্দেহাতীতভাবে প্রমাণ হয় যে, একমাত্র তওহীদই একজন মানুষের জন্য জাহান্নাম থেকে বাঁচার এবং জান্নাতে প্রবেশ করার প্রথম ও প্রধান উপায় এবং এটিই যথেষ্ট। আর আল্লাহকে হুকুমদাতা হিসাবে গ্রহণ না করলে যত নামাজই পড়ুন, যত রোজাই রাখুন, যত কেতাবই মুখস্থ করুন, যত বড় লেবাসই পরিধান করুন না কেন অতি অবশ্যই জাহান্নামে যেতে হবে।
হুকুমদাতা হিসাবে আল্লাহকে গ্রহণ করার অর্থ হলো- ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয়, আন্তর্জাতিক, অর্থনৈতিক ইত্যাদি জীবনের সমস্ত ক্ষেত্রে আল্লাহর দেওয়া নীতি অনুসরণ করা।
এখন আমরা আসলে এই শর্তের মধ্যে আছি কি না, কলেমাতে আছি কিনা সেটাই হলো প্রশ্ন। সমগ্র মানবজাতি আজ সিদ্ধান্ত নিয়েছে যে, রাষ্ট্র চলবে পাশ্চাত্যদের সিস্টেম অনুযায়ী, অর্থনীতি, বিচারব্যবস্থা ইত্যাদি সব চলবে মানুষের মস্তিষ্কপ্রসূত বিধান দিয়ে। আর ব্যক্তিগত জীবনের ক্ষুদ্র পরিসরে আল্লাহকে খুশী রাখার জন্য নামাজ, রোজা, হজ্ব ইত্যাদি করে যাচ্ছে। এই যে জীবনের কিছু ক্ষেত্রে আল্লাহকে মানা অর্থাৎ আংশিকভাবে আল্লাহকে মানা- এটার নামই হলো শেরক। আর শেরকের বিষয়ে আল্লাহ বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ তা’আলা তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করবেন না। এ ছাড়া অন্য সকল গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন” (সুরা নিসা: ৪৮)। তিনি আরও বলেন, “তবে কি তোমরা কেতাবের কিছু অংশ বিশ্বাস কর এবং কিছু অংশ অবিশ্বাস কর? যারা এরূপ করে তাদের পার্থিব জীবনে দুর্গতি ছাড়া পথ নেই। কিয়ামতের দিন তাদের কঠোরতম শাস্তির (জাহান্নামের) দিকে পৌঁছে দেয়া হবে। আল্লাহ তোমাদের কাজ-কর্ম সম্পর্কে বে-খবর নন। (সুরা বাকারা-৮৫)।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর