প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   সৃষ্টিগতভাবে নারী শান্তির প্রতীক

সৃষ্টিগতভাবে নারী শান্তির প্রতীক

২৩ জানুয়ারি ২০১৬ ০২:৪৯ পিএম
বজ্রশক্তি ডেস্ক
রিয়াদুল হাসান

আল্লাহর এক অনন্য সৃষ্টি মানুষ। সেই মানুষের মধ্যে দু’টি ভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন সৃষ্টি হচ্ছে পুরুষ এবং নারী। তাদের উভয়কেই আল্লাহ তাঁর প্রতিনিধি বা খলিফা হিসাবে সৃষ্টি করলেও নারী ও পুরুষ হিসাবে তাদের সৃষ্টির উদ্দেশ্য পৃথক। বিভিন্ন ধর্মগ্রন্থের বর্ণনা অনুসারে আল্লাহ আদমকে সৃষ্টির পর জান্নাতের অঢেল সুখ ও শান্তিময় পরিবেশে বসবাস করতে দিলেন। সেখানে তাঁর ছিল যেখানে খুশি যাওয়ার, যা খুশি খাওয়ার, যা খুশি করার নিরঙ্কুশ স্বাধীনতা। কিন্তু এত কিছু পেয়েও আদম (আ:) এর হৃদয়ে সৃষ্টি হয়েছিল এক অদ্ভূত শূন্যতার অনুভূতি। সব আছে তবু কি যেন নেই। জান্নাতের এত সুখ-সম্ভোগ ও রঙ-রূপ-রসও তাঁকে আনন্দ দিতে পারছে না, সব কিছু অর্থহীন, বিবর্ণ, নিরস মনে হয়। তখন আল্লাহ তাঁরই পাঁজড়ের হাড় থেকে সৃষ্টি করলেন তাঁর সঙ্গিনী এবং সাহায্যকারী হাওয়াকে (বাইবেল- জেনেসিস ২:২২)। হাওয়াকে পেয়ে শান্তির সুধারসে আদমের হৃদয় পূর্ণ হয়ে গেল, তিনি বুঝতে পারলেন কিসের অভাবে তিনি এতকাল সব পেয়েও বিমর্ষ ছিলেন। এভাবে জান্নাতেই নির্ধারিত হয়ে গেল পুরুষ ও নারীর সৃষ্টিগত উদ্দেশ্য। আল্লাহর একটি হুকুম অমান্য করায় আল্লাহ তাঁদের উভয়কে শাস্তি-স্বরূপ পৃথিবীতে পাঠিয়ে দেন। শাস্তি হলো, পুরুষ মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে পরিবারের ভরণপোষণ করবে আর নারী গর্ভযাতনা সহ্য করবে, সন্তান লালন পালন করবে (বাইবেল- জেনেসিস ৩:১৬-১৭)। এভাবে তারা বেঁচে থাকবে কিন্তু তাদের জীবনের মূল লক্ষ্য কিন্তু এটা নয়। আল্লাহর প্রতিনিধি বা খলিফা হিসাবে তাদের উভয়েরই জীবনের লক্ষ্য আল্লাহ ঠিক করে দিলেন তাদের সম্মিলিত প্রচেষ্টার দ্বারা পৃথিবীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। এই লক্ষ্য অর্জনের জন্য কেবল পারিবারিক জীবনেই নয়, জীবনের সর্ব অঙ্গনের জন্য আল্লাহ নারীকে পুরুষের সঙ্গী এবং সাহায্যকারী হিসাবে নির্ধারণ করে দিলেন। তিনি নারীকে সৃষ্টিই করেছেন রহমত, বরকত ও নেয়ামতে পূর্ণ করে। সে নিজেই এমন এক শান্তিময় সৃষ্টি যাকে ছাড়া জান্নাতও মানুষকে শান্তি দিতে পারে নি, পারবেও না। পৃথিবীর জীবনেও তাই নারী ছাড়া শান্তি কল্পনা করা যায় না। এজন্যই আল্লাহ বলেছেন, “আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে একটি এই যে, তিনি তোমাদের জন্য তোমাদের নিজেদের মধ্যে থেকে সঙ্গী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি লাভ কর এবং সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে ভালবাসা ও দয়া।” (আর-রূম ৩০:২১) আর আল্লাহর রসুল বলেছেন, সমগ্র পৃথিবী আল্লাহর নেয়ামত আর সম্পদরাশিতে পূর্ণ এবং সেই সবকিছুর মধ্যে সবচেয়ে মঙ্গলময় সর্বশ্রেষ্ঠ সম্পদ ও নেয়ামত হচ্ছে সেই স্ত্রী যে আল্লাহর আদেশ ও নিষেধের প্রতি সদা সতর্ক (সহীহ মোসলেম, ২য় খণ্ড ৩৪৫৬)। এই হচ্ছে নারীকে আল্লাহ প্রদত্ত সৃষ্টিগত মর্যাদা।
নারী কেবল তার স্বামীর জন্য শান্তির প্রতিমূর্তি নয়, জান্নাতকে যেভাবে সে শান্তিময় করে তুলেছে ঠিক সেভাবে মানবসমাজের প্রতিটি অঙ্গনে যেখানেই সে যাবে সেখানেই সে শান্তির সুবাস ছড়িয়ে দেবে। সে মা হিসাবে সন্তানের জন্য মমতার আশ্রয়, বোন হিসাবে ভাইয়ের জন্য আদরিনী আর স্নেহের আধার, স্ত্রী হিসাবে সে স্বামীর জন্য প্রেমময়, ঘরের কর্ত্রী, বার্ধক্যের অবলম্বন। কন্যা হিসাবে সে পিতা-মাতার জন্য নিরন্তর আনন্দের ফল্গুধারা। মানবসমাজের দেহ যদি পুরুষ হয় তবে নারী সে দেহের আত্মা বা প্রাণ। যে ঘরে, সমাবেশে, যে কর্মকাণ্ডে নারী নেই, যে মসজিদে, সে সালাতে নারী নেই, যে হজ্বে নারী নাই সেটা প্রাণহীন ও অপূর্ণ। তাদের আগমনেই মানবজীবনের প্রতিটি অঙ্গন শান্তিময় হয়ে উঠবে। সেই নারীদেরকে আজ কোথায় নিয়ে যাওয়া হয়েছে। যার ভিতরে মনুষ্যত্ব আছে তার পক্ষে সম্ভব নয় একটি প্রস্ফুটিত গোলাপকে জুতার তলায় মাড়িয়ে যাওয়া, অথচ আজ অতুলনীয় সৌন্দর্য ও শান্তির উৎস যে নারী, সেই নারীকে আজ দাসী হিসাবে গণ্য করা হয়। তাদের উপর নির্মম পাশবিক নির্যাতন চালানো হয়, তাদের দেহে আগুন ধরিয়ে দেওয়া হয়, এসিড নিক্ষেপ করা হয়। এমন কি মিথ্যা ফতোয়া দিয়ে তাদের উপর নির্যাতনও চালানো হয়। এই যে অবস্থা সৃষ্টি হয়েছে এর সূত্রপাত কোথায়?
আদমের (আ:) পর থেকে পৃথিবীতে যখন মানুষের বিস্তার হলো আল্লাহ তাদের শান্তিতে জীবনযাপনের জন্য নবী রসুলদের মাধ্যমে তাঁর বিধান পাঠাতে থাকলেন। সেই বিধানগুলি মানুষ যখন মেনে চোলত তাদের সমাজে অনাবিল শান্তি বিরাজ কোরত। কিন্তু নবীদের প্রস্থানের পর একটি শ্রেণির জন্ম হয়েছে প্রতিটি জাতির মধ্যে যারা ঐ বিধানের অর্থাৎ ধর্মের ধারক বাহক সেজে বসেছে। তারা নিজেদের পার্থিব স্বার্থে আল্লাহর বিধানকে বিকৃত করে ভারসাম্যহীন করে ফেলেছে। ফলে ধর্মই হয়ে দাঁড়িয়েছে নিষ্ঠুর নির্যাতনের কল। সেই বিকৃত বিধানের ফলে সমাজের শান্তিময় পরিবেশ বিনষ্ট হয়েছে। যেহেতু নারীরা চিরকালই পুরুষদের অধীন ছিল তাই স্বভাবতই তারা নিষ্ঠুরতার প্রথম শিকারে পরিণত হয়েছে। যে কোন প্রতিকূল পরিস্থিতিতে সর্বপ্রথম বিপন্ন হয় সেই পরিবেশের কোমলতর সৃষ্টিগুলি। শীতের আবির্ভাবে যেমন প্রকৃতি তার রঙ রূপ রস হারিয়ে বিবর্ণ হয়ে যায়, তেমনি সমাজে অমানবিকতা সৃষ্টি হলে কোমলতর সৃষ্টি হিসাবে নারী সর্বপ্রথম তার বৈশিষ্ট্য ও সৌন্দর্য্য হারায়। পুরুষ সমাজ যদি নারীকে রুজি রোজগারের জন্য কঠোর পরিশ্রমের কাজের দিকে, প্রতিকূল পরিবেশ মোকাবেলার দিকে ঠেলে দেয় যা তার দেহ কাঠামো ও চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তখন স্বাভাবিকভাবেই তার চরিত্রে কোমলতার বদলে আসে পুরুষালী রুক্ষতা, তার কীন্নর কণ্ঠ হয়ে যায় কর্কশ। শান্তির প্রতীক নারীই আল্লাহর সার্বভৌমত্বহীন বস্তুবাদী ভারসাম্যহীন জীবন ব্যবস্থার প্রভাবে সাক্ষাৎ ডাইনীতে রূপান্তরিত হয়। ফুলের বাগান মরুভূমি হয়ে যায়। যার উদাহরণ আমাদের আজকের পৃথিবী। ‘আধুনিক’ পশ্চিমা সমাজের নারী পুরুষরা এখন মানুষের জীবন বাদ দিয়ে জীবজন্তুর মত ইন্দ্রিয়সম্ভোগের জীবন বেছে নিয়েছে। আমাদের এখানেও এখন সেটাকেই আধুনিকতা ও বন্ধনমুক্তির পথ বলে প্রচার করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, দাজ্জাল অর্থাৎ ইহুদী খ্রিস্টান ‘সভ্যতা’র বস্তুবাদী জীবনের আকর্ষণ, সম-অধিকার, স্বাধীনতা জাতীয় প্রহেলিকামূলক মতবাদ, আর্থিক উৎকর্ষের পেছনে ছুটে ছুটে আমাদের নারী সমাজের বড় একটি অংশও তাদের সৃষ্টিগত আত্মিক ও বাহ্যিক বৈশিষ্ট্য হারিয়েছেন, তাদের সৌন্দর্য্য, করুণা, দয়া-মায়া, শিষ্টাচার, নম্রতা, লাজ-লজ্জা সবই প্রায় খুইয়েছেন। নিজেদের পরিবারে তারা একেকজন অশান্তির আকর। এটা সাধারণ জ্ঞান যে, যে নারী তার পরিবারের জন্য অশান্তির কারণ, সেই নারী তার সমাজের জন্য কখনোই শান্তির কারণ হোতে পারে না। নারীর এই যে বিবর্ণতা এর পেছনে প্রাথমিকভাবে দায়ী কিন্তু পুরুষ সমাজই। যদি আপনি একটি মনোরম ফুলের বাগান তৈরি করেন, সেই বাগানের পরিচর্যা করার দায়িত্বও কিন্তু আপনার। আপনি যদি সেই বাগানে পানি না দেন গাছগুলি শুকিয়ে যাবে, ফুলগুলো বিবর্ণ হয়ে যাবে। এজন্য কি ফুলকে দায়ী করা যাবে? যে নারীকে স্রষ্টা সৃষ্টি করেছেন রহমত, বরকত ও শান্তির আধার হিসাবে সেই নারীকে তার উপযুক্ত সম্মান ও মর্যাদার স্থানে অধিষ্ঠিত করে তাকে সার্বিক সৌন্দর্য্যময় ও সুষমামণ্ডিত করে রাখার দায়িত্ব ছিল পুরুষের। কিন্তু পুরুষ তার এই দায়িত্ব পালনে প্রথম ব্যর্থতার পরিচয় দিয়েছে। ফলে নারীও তার মর্যাদা, সৌন্দর্য্য, সম্মান হারিয়ে প্রায় ক্যাকটাসে পরিণত হয়েছে। ক্যাকটাসের ভিতরেও তবু কিছু পানি থাকে, কিন্তু দাজ্জালের তৈরি নারী প্রকৃতিতে যেন কেবলই শীতের শুষ্কতা আর গ্রীষ্মের খরতাপ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন চিফ প্রসিকিউটর
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করার বিষয়টিকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

ইতিহাস গড়লেন মুশফিক, টেস্টে বাংলাদেশের প্রথম ৭ হাজারি!

ইতিহাস গড়লেন মুশফিক, টেস্টে বাংলাদেশের প্রথম ৭ হাজারি!
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন এক ইতিহাসের জন্ম দিলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। দীর্ঘদিনের…
 ৯ নভেম্বর ২০২৬    খেলাধুলা

‘ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, সাংবাদিকদের দিকে অশোভন অঙ্গভঙ্গি!

‘ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, সাংবাদিকদের দিকে অশোভন অঙ্গভঙ্গি!
রাজধানীর একটি ফ্যাশন শোতে ‘ভুয়া ভুয়া’ স্লোগানকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে চিত্রনায়িকা পরীমনির। স্লোগান শুনে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের উদ্দেশে মধ্যমা আঙুল…
 ৯ নভেম্বর ২০২৬    বিনোদন

সাভারে গভীর রাতে পার্কিং করে রাখা দুই বাসে আগুন!

সাভারে গভীর রাতে পার্কিং করে রাখা দুই বাসে আগুন!
ঢাকার সাভারে গভীর রাতে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা পোশাকশ্রমিকবাহী একটি বাস ও ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা…
 ৯ নভেম্বর ২০২৬    রাজধানী

‘পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে-রেডি আছে’: আসিফ মাহমুদ

‘পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে-রেডি আছে’: আসিফ মাহমুদ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবর প্রকাশ্যে আসার পর তাঁকে নিয়ে কটাক্ষ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা…
 ৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

মহেশপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

মহেশপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।…
 ৯ নভেম্বর ২০২৬    খুলনা

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে!

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে!
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে সপ্তম নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠক শুরু হয়েছে। বৈঠকে শ্রমিক ও মালিকপক্ষ নিজেদের প্রাথমিক মজুরি প্রস্তাব লিখিতভাবে উপস্থাপন…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামীকাল মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কের আনতালিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে জলবায়ু অর্থায়ন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

ওসমান হাদিকে স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন ইনকিলাব মঞ্চের জাবের!

ওসমান হাদিকে স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন ইনকিলাব মঞ্চের জাবের!
চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মেহফিল-এ-ইনকিলাব’-এ বক্তব্য দিতে গিয়ে শরীফ ওসমান হাদিকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। তাঁর…
 ৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স
দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ভারতে অবস্থান করছেন তিনি। এবার নতুন বাংলাদেশি…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

নেতানিয়াহুকে নতুন সরকারে রাখতে চান আইজেনকট, দিলেন চার শর্ত!

নেতানিয়াহুকে নতুন সরকারে রাখতে চান আইজেনকট, দিলেন চার শর্ত!
ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক সমীকরণ। বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর সম্ভাব্য জোটে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল…
 ৯ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

কপ-৩১ জলবায়ু সম্মেলন আজ শুরু, প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন চায় বাংলাদেশ!

কপ-৩১ জলবায়ু সম্মেলন আজ শুরু, প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন চায় বাংলাদেশ!
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। অথচ এই সংকট তৈরিতে দেশের দায় সামান্য হলেও এর ক্ষয়ক্ষতি মোকাবিলায় ব্যয় করতে হচ্ছে বিপুল অর্থ।…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

মালিবাগে সিআইডি-এসবি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ!

মালিবাগে সিআইডি-এসবি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ!
রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনায়…
 ৮ নভেম্বর ২০২৬    রাজধানী

তানজিন তিশার বিরুদ্ধে আরও এক মামলা, তদন্তের দায়িত্বে পিবিআই!

তানজিন তিশার বিরুদ্ধে আরও এক মামলা, তদন্তের দায়িত্বে পিবিআই!
জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে আইনি জটিলতা আরও বেড়েছে। ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীর দায়ের করা মানহানির অভিযোগে তার বিরুদ্ধে নতুন একটি মামলা হয়েছে।…
 ৮ নভেম্বর ২০২৬    বিনোদন

কুড়িগ্রামে হেযবুত তওহীদের নারী সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামে হেযবুত তওহীদের নারী সমাবেশ অনুষ্ঠিত
ধর্মান্ধ, কূপমন্ডকতা, বিকৃত ফতোয়াবাজি ও উগ্রবাদের বিরুদ্ধে সর্বস্তরের নারীদের নিয়ে সমাবেশ করেছে হেযবুত তওহীদ কুড়িগ্রাম জেলা শাখা নারী বিভাগ। রবিবার বার  (৮ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম…
 ৮ নভেম্বর ২০২৬    রংপুর