প্রচ্ছদ    সারাদেশ   প্রায় এক যুগ পর রামসাগর...

প্রায় এক যুগ পর রামসাগর এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালু হলো

২৯ আগস্ট ২০২৩ ১১:২৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

ডেস্ক রিপোর্ট:

অবশেষে উত্তরাঞ্চলবাসীর দীর্ঘ প্রায় এক যুগ প্রতীক্ষার অবসান হয়েছে। গাইবান্ধার বোনারপাড়া-দিনাজপুর রুটে দীর্ঘ ১১ বছর বন্ধ থাকা রামসাগর এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালু হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে গাইবান্ধার বোনারপাড়ায় ট্রেনটির উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এ সময় গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য মাহামুদ হাসান রিপন এবং জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

এবার বোনারপাড়া-দিনাজপুর নয়, মেইল ট্রেনটি চলবে বোনারপাড়া থেকে উত্তরের শেষ জেলা পঞ্চগড় পর্যন্ত। পরিবর্তন আনা হয়েছে সময়সূচিতেও।

বোনারপাড়া রেলস্টেশন সংশ্লিষ্টরা জানান, আগে রামসাগর এক্সপ্রেস বোনারপাড়া থেকে দিনাজপুর পর্যন্ত চললেও এবার ট্রেনটি চলবে বোনারপাড়া রেলস্টেশন থেকে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (বী.মু.সি.ই) রেলস্টেশন পর্যন্ত। বোনারপাড়া রেলস্টেশন থেকে সকাল সাড়ে ৫টায় ছেড়ে গিয়ে ট্রেনটি বী.মু.সি.ই স্টেশনে পৌঁছাবে দুপুর ২টা ৫০ মিনিটে। এই নয় ঘণ্টা ২০ মিনিটে ট্রেনটি ২৪টি রেলস্টেশন অতিক্রম করে পাড়ি দিবে ২৬৪ কিলোমিটার রেলপথ। যার প্রত্যেকটি স্টেশনেই ওঠানামা করবে যাত্রীরা। সর্বোচ্চ ৯০ টাকায় যাত্রীরা বোনারপাড়া থেকে পঞ্চগড় পর্যন্ত যেতে পারবে। আর সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। দশটি কোচের (বগি) এই ট্রেনটি যাত্রী বহন করতে পারবে ৬৭৮ জন। এটি বন্ধ থাকবে বৃহস্পতিবার (বি.মু.সি.ই-বোনারপাড়া), শুক্রবার (বোনারপাড়া-বি.মু.সি.ই)।

বোনারপাড়া রেলস্টেশনে গিয়ে দেখা যায়, নানা রঙের ফুল-বেলুনে সাজানো রামসাগর ট্রেন দাঁড়িয়ে আছে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে। এ সময় পুরো এলাকাজুড়ে মানুষজন উপস্থিত ছিলেন। ট্রেনের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছেন বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার নারী-পুরুষ।

গাইবান্ধা ও বোনারপাড়া রেলস্টেশন সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের বিশেষ করে গাইবান্ধা, রংপুর ও দিনাজপুরের মানুষের যাতায়াতের সুবিধার্থে ২০১০ সালের ১২ নভেম্বর চালু করা হয় আন্তঃনগর রামসাগর এক্সপ্রেস ট্রেন। সেসময় গাইবান্ধার বোনারপাড়া থেকে রংপুরের কাউনিয়া ও রংপুর হয়ে দিনাজপুর পর্যন্ত চলাচল করতো ট্রেনটি। সকাল সাড়ে ৬টায় বোনারপাড়া স্টেশন থেকে ছেড়ে গিয়ে মাত্র সাড়ে চার ঘণ্টায় দিনাজপুর পৌঁছাত। কম ভাড়া এবং নির্দিষ্ট সময়ে পৌঁছানোর কারণে ট্রেনটি গাইবান্ধার মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠে। গাইবান্ধাসহ এই রুটের মানুষ রংপুর হয়ে দিনাজপুর এবং দিনাজপুরের যাত্রীরা এই ট্রেনে করে বিভাগীয় শহর রংপুরে চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও দাপ্তরিক কাজকর্ম শেষ করে সন্ধ্যায় একই ট্রেনে ফিরতেন। কিন্তু জনবল সংকটসহ নানা অজুহাতে ২০১২ সালের ২৪ আগস্ট বন্ধ করে দেওয়া হয় এই ট্রেনটি।

ট্রেনটি বন্ধ হওয়ার পর থেকেই যোগাযোগ সংকট উত্তরণে আন্দোলন করে আসছিলেন গাইবান্ধা-রংপুরের নাগরিক সমাজ থেকে শুরু করে সর্বস্তরের জনগণ। ট্রেনটি চালুর দাবিতে জোরালো আন্দোলনের অংশ হিসেবে ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি বোনারপাড়া রেলস্টেশনে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেন ৩০ মিনিট অবরোধ করে রাখে স্থানীয়রাসহ আন্দোলনকারী।

অন্যদিকে, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার মৃত্যুর পর শূন্য আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী মাহামুদ হাসান রিপন প্রচারণায় বন্ধ থাকা রামসাগর ট্রেন চালুর প্রতিশ্রুতি দেন। ট্রেন চালুর দাবিতে রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, নাগরিক সমাজসহ সর্বস্তরের মানুষের আন্দোলন এবং মাহমুদ হাসানের প্রচেষ্টায় আজ ২৯ আগস্ট পুনরায় চালু হলো রামসাগর ট্রেন।

বন্ধ এ ট্রেনটি চালু হওয়ায় বোনারপাড়া-পঞ্চগড়গামী যাত্রীদের কমবে ভোগান্তি ও অতিরিক্ত ব্যয়। প্রসার ঘটবে এ অঞ্চলের মানুষের ব্যবসা-বাণিজ্যের। বিশেষ করে সুবিধা ভোগ করবে শিক্ষার্থীরা। পাশাপাশি সহজ হবে কর্মজীবীদের যোগাযোগও।

সাবেক ব্যাংক কর্মকর্তা আমিনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ট্রেনটি চালু হওয়ায় আমরা অনেক খুশি। কেননা, আমরা গাইবান্ধার মানুষ চিকিৎসার জন্য প্রতিনিয়ত রংপুর যাই। রংপুর যোগাযোগে আমাদের যাত্রা সহজ হলো।

সাবেক জেলা পরিষদ সদস্য শামসুজ্জোহা ঢাকা পোস্টকে জানান, ট্রেনটি চালুর জন্য দীর্ঘদিন আন্দোলন করা হয়েছে। তবে ট্রেনের সময়সূচির পরিবর্তন চান তিনি।

এদিকে, ট্রেন উদ্বোধনের পর ওই ট্রেনেই জেলার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নলডাঙ্গা রেলস্টেশনের আধুনিকায়ন কাজের উদ্বোধন করতে রওনা হন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।এর আগে ট্রেন পুনরায় চালু উপলক্ষ্যে সাঘাটা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এ সময় গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনিসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!
মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতে প্রচলিত রীতির বাইরে গিয়ে হাতির পিঠে চড়ে কনের বাড়িতে গেলেন গাইবান্ধার সাদুল্লাপুরের বর সাকিব মিয়া (২৫)। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ
মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ ও অভিযান পরিচালনা যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন কার্যকর সরকারি নীতি, নৈতিক শিক্ষার চর্চা, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে পুলিশের একটি পিকআপ ভ্যান। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!
নাগরিকদের নিরাপদ যাতায়াত, সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে চালু হয়েছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!
চলতি বছরের ডিসেম্বরে সর্বোচ্চ শক্তিতে পৌঁছাতে পারে শক্তিশালী ‘এল নিনো’। এর প্রভাব ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ বলে জানিয়েছে জাতিসংঘের…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পূজামণ্ডপের…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!
মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তাদের যথাযথ চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!
মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে ক্রান্তীয় ঝড় ‘সাইমন’। শক্তি বাড়িয়ে ঝড়টি ভয়ংকর হ্যারিকেনে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে উপকূলীয়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এসব হামলায়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!
মেয়ের বন্ধুত্ব নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন মা। বান্ধবী ভালো নয়—এমন আশঙ্কায় প্রায় ছয় মাস মেয়েকে স্কুলে যেতে দেননি। মেয়েকে চোখে চোখে রাখতেন, নিয়মিত খোঁজখবর…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!
টালিউড তারকা দেবের জীবনে এবার নতুন অধ্যায়। অভিনয়ের পাশাপাশি প্রথমবার পরিচালকের আসনে বসতে চলেছেন তিনি। আর এই নতুন যাত্রায় দেবকে শুভেচ্ছা জানিয়ে খোলা চিঠি লিখেছেন…
 ৯ অক্টোবর ২০২৬    বিনোদন

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ
পঞ্চগড় প্রতিনিধি:শিক্ষার্থীদের দেশ গঠন, সামাজিক উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তনের ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং চার বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা