প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   হায়রে ভোটাধিকার!

হায়রে ভোটাধিকার!

২২ মে ২০১৫ ০৪:১২ এএম
বজ্রশক্তি ডেস্ক

আসাদ আলী:

ঢাকা ও চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে যে পরিমাণ প্রচার-প্রচারণা চলল তাতে মনে হচ্ছে এতদিন ভোট দেয়ার জন্য সময়-সুযোগের অপেক্ষায় মানুষ উন্মুখ হয়ে ছিল। প্রচারণার শুরুতেই ঢাকা শহর পোস্টারে ছেয়ে যায়। গত কয়েক দিন যাবৎ কী পরিমাণ মাইকিং হয়েছে, হ্যান্ডবিল বিতরণ হয়েছে, পথসভা, গণসংযোগ হয়েছে শহরবাসীরা ভালোভাবেই জানেন। এদিকে সকল টিভি-চ্যানেল ও পত্র-পত্রিকার ফোকাস নির্বাচনের দিকে। অনলাইন জগৎও সরগরম একই বিষয়ে। আর ভোটের মৌসুমে বুদ্ধিজীবী শ্রেণি খোশ মেজাজে থাকবেন তাতে অবাক হবার কিছু নেই। তারাও সাজানো-গোছানো কথামালা দিয়ে ভোটযুদ্ধকে যথাসম্ভব সাজিয়েই রেখেছিলেন। প্রচারণায় যুক্ত হয়েছে অভিনব এক পদ্ধতি। মোবাইলে মেসেজ করে ভোট চাওয়া হচ্ছে। ভোটের অধিকারের কথা বলা হচ্ছে। স্বপ্ন দেখানো হচ্ছে সবুজ ঢাকার। বলা হচ্ছে- ‘ভোট দিয়ে নগরপিতা নির্বাচন করা আপনার অধিকার। কাজেই আপনারা ভোটের অধিকার কাজে লাগান’। এই অধিকারের কথা এতবার বলা হচ্ছে, মিডিয়াতে প্রচার করা হচ্ছে, মোবাইলে মেসেজ করা হচ্ছে যেন কোনোভাবেই সাধারণ মানুষ তাদের ভোটাধিকারের ব্যাপারে গাফেলতি না করে। ভোটাধিকার প্রয়োগ থেকে কেউ যেন বঞ্চিত না হয়। নির্বাচন কমিশনও দু’বেলা সেটা স্মরণ করিয়ে দিচ্ছে। বুদ্ধিজীবীরা কপালে হালকা চিন্তার ভাঁজ ফেলে বলছেন- সবকিছুই ঠিক আছে, তবে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কিন্তু বেশি হতে হবে, কম হলে অশনিসংকেত! ভালো কথা। ভোটার হিসেবে ভোটাধিকারের ব্যাপারে অবশ্যই সজাগ ও সচেতন হতে হবে। এতে আমিও দ্বিমত করছি না। কিন্তু প্রশ্ন হলো, রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার আরও যে যে অধিকারের কথা সংবিধানে লেখা আছে সেগুলোর কথা কেউ বলছে না কেন? ওগুলোকে কি কম গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, নাকি গুরুত্বপূর্ণ জানার পরও এড়িয়ে চলা হচ্ছে?
নিরাপদে চলাফেরা করার অধিকার, স্বাধীনভাবে কথা বলার অধিকার, জান-মালের অধিকার, আত্মরক্ষার অধিকার, চিকিৎসার অধিকার, শিক্ষার অধিকার, বাসস্থানের অধিকার, খাদ্যের অধিকার, বস্ত্রের অধিকার- এসব কি ভোটাধিকারের চেয়ে কম গুরুত্বপূর্ণ? যদি তা না হয় তাহলে কেউ এসব অধিকারের কথা স্মরণ করিয়ে দেয় না কেন? কেউ এ কথা বলে না কেন- তুমি স্বাধীনভাবে দেশের যে কোনো স্থানে চলাচল করতে পার, কেউ তোমার পথরোধ করতে পারবে না, তুমি তোমার মতামত নির্ভয়ে প্রকাশ করতে পার কেউ তোমার কণ্ঠরোধ করতে পারবে না, তোমার জান-মাল নিয়ে নিশ্চিন্তভাবে বসবাস করবে কেউ তোমার জান-মালে ক্ষতি করতে পারবে না, তুমি এদেশের নাগরিক হিসেবে প্রয়োজনীয় খাদ্য-বস্ত্র-বাসস্থান-শিক্ষা-চিকিৎসা সুবিধা লাভ করবে কেউ তোমাকে এ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করতে পারবে না, কারণ এসব তোমার প্রাপ্য অধিকার। রাষ্ট্র তোমাকে এ অধিকার দিয়েছে। কেউ তা ছিনিয়ে নিতে পারে না।
কই, কেউ তো বলে না। কেউ তো এ কথা মনে করিয়ে দেয় না। কেউ তো মোবাইলে মেসেজ করে এ প্রশ্ন করে না যে, আপনি আপনার জান-মালের অধিকার বুঝে পেয়েছেন তো? জানি, এসব অধিকারের কথা কেউ বলবে না। কারণ যাদের খোঁজ নেয়ার কথা তারাই এ অধিকারগুলোর মৃত্যু নিশ্চিত করে এসেছে পালাক্রমে। সিস্টেম এক মহাঘাতক। মানুষের অধিকারকে সে হরণ করছে অবলীলায়। কেবল একটি অধিকার সে জীবিত রেখেছে, ভোটের অধিকার। কথা হলো- ভোট কাকে দেবো? দুর্নীতিবাজকে? বোমাবাজকে? কে কার চেয়ে কম খারাপ এই বিবেচনায়? ভোট দেওয়া যেমন অধিকার, ভোট না দেওয়া যেমন অধিকার, তেমন যাকে ভোট দেওয়া হয়েছে সেই যখন দুর্নীতি করবে, মানুষের অধিকার হরণ করবে তখন তার টুঁটি চেপে ধরাও অধিকার। এ অধিকারগুলোর কথা তো কেউ বলেন না? যদি মানুষকে তার অধিকার সম্পর্কে সচেতন করে তোলাই আপনাদের উদ্দেশ্য হয় তাহলে কেবল ভোটাধিকার নয়, তার বাইরের অধিকারগুলোও স্মরণ করিয়ে দিন। দেশের মানুষ জানুক আসলে তাদের কী কী অধিকার ভোগ করার কথা, বাস্তবে কী কী অধিকার ভোগ করছে। তবেই তারা টুঁটি চিপে ধরতে শিখবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

২৪ বছর পর ভাইরাল নায়ক মান্নার সেই বক্তব্য, ‘আমি কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি’

২৪ বছর পর ভাইরাল নায়ক মান্নার সেই বক্তব্য, ‘আমি কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি’
২০০২ সালে মুক্তি পাওয়া ‘ফায়ার’ সিনেমা নিয়ে ২৪ বছর পর আবারও আলোচনায় ঢাকাই সিনেমার প্রয়াত চিত্রনায়ক মান্না। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার একটি পুরোনো ভিডিও, যেখানে…
 ৭ অক্টোবর ২০২৬    বিনোদন

মেসির বিদায়ে বাংলাদেশের তারকাদের আবেগঘন পোস্ট!

মেসির বিদায়ে বাংলাদেশের তারকাদের আবেগঘন পোস্ট!
আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে এক গোল ও দুটি অ্যাসিস্ট করে বিদায়ী ম্যাচটিকে স্মরণীয় করে…
 ৭ অক্টোবর ২০২৬    বিনোদন

বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল? এবার মুখ খুললেন মেসি!

বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল? এবার মুখ খুললেন মেসি!
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। বিদায়ী ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারানোর পর আবেগঘন বক্তব্যে নিজের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের নানা অধ্যায় তুলে ধরেন…
 ৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে নেতা বললেন ‘আলহামদুলিল্লাহ’!

বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে নেতা বললেন ‘আলহামদুলিল্লাহ’!
শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ দলীয়…
 ৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ!

ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ!
ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে বাণিজ্য ঘাটতি কমানো, তৈরি পোশাক, ওষুধ ও কৃষিপণ্যের রপ্তানি বাড়ানো…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

ওসিকে হুমকি দেয়া সেই বিএনপি নেতা সাগর বহিষ্কার

ওসিকে হুমকি দেয়া সেই বিএনপি নেতা সাগর বহিষ্কার
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হুমকি দেওয়া এবং জুলাই বিপ্লবের এক শহীদের চাচাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে থানায় নিয়ে যাওয়ার অভিযোগে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক…
 ৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, তৈরি হলো ভুয়া কাবিননামা!

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, তৈরি হলো ভুয়া কাবিননামা!
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক বিধবা নারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ছবি ও টিপসই নেওয়ার পর তার নামে ভুয়া কাবিননামা তৈরির অভিযোগ…
 ৭ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

মধ্যরাতে আগুনে পুড়ল ময়মনসিংহের ঐতিহ্যবাহী সিনেমা হল!

মধ্যরাতে আগুনে পুড়ল ময়মনসিংহের ঐতিহ্যবাহী সিনেমা হল!
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলসহ অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার গভীর রাতে আগুনের সূত্রপাতের পর তা দ্রুত আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানে…
 ৭ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, আরও ৩৫ লাখকে টিকা দেওয়ার লক্ষ্য!

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, আরও ৩৫ লাখকে টিকা দেওয়ার লক্ষ্য!
সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে। এবার টিকাদান থেকে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে আগামী এক মাসে…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিতে সংবিধানে আসছে নতুন বিধান!

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিতে সংবিধানে আসছে নতুন বিধান!
জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে যাচ্ছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংবিধানের তফসিলে সুনির্দিষ্টভাবে জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

ভূমিকম্পে কেঁপে উঠল ভারত, দিল্লি-এনসিআরেও তীব্র কম্পন!

ভূমিকম্পে কেঁপে উঠল ভারত, দিল্লি-এনসিআরেও তীব্র কম্পন!
রাতের নীরবতা ভেঙে ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলা। মঙ্গলবার রাতে আঘাত হানা এই ভূমিকম্পের কম্পন দিল্লি-এনসিআরসহ উত্তর ভারতের বিভিন্ন এলাকাতেও অনুভূত…
 ৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বিদায়ী ম্যাচে মেসির হাতে উঠল হলুদ-লাল কার্ড!

বিদায়ী ম্যাচে মেসির হাতে উঠল হলুদ-লাল কার্ড!
আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচেও লিওনেল মেসিকে দেওয়া হলো হলুদ ও লাল কার্ড। তবে এগুলো কোনো শাস্তির কার্ড নয়; বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচ শেষে বিশেষ স্মারক…
 ৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

এক বাড়ির জন্য ৪১ লাখ টাকার সেতু!

এক বাড়ির জন্য ৪১ লাখ টাকার সেতু!
পটুয়াখালীর বাউফলে একটি বাড়ির সামনে মাত্র ১১ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণে ৪১ লাখ ৬৩ হাজার ৯৯৯ টাকা ব্যয় হয়েছে। সেতুটি নির্মাণের পর এর প্রয়োজনীয়তা, প্রকল্প…
 ৭ অক্টোবর ২০২৬    বরিশাল

তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান!

তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান!
আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন…
 ৭ অক্টোবর ২০২৬    নির্বাচিত

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের প্রতিনিধি ফরিদা শহীদ

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের প্রতিনিধি ফরিদা শহীদ
শিক্ষার অধিকার পরিস্থিতি পর্যালোচনায় আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ। সরকারের আমন্ত্রণে এ সফরে তিনি ৪ ডিসেম্বর পর্যন্ত…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়