প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   আমর ইবনুল আস (রা.)

আমর ইবনুল আস (রা.)

৪ এপ্রিল ২০১৮ ০২:৪১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

আমর ইবনুল আস কুরাইশ গোত্রের এক উপশাখা ‘সাহাম’-এর সাথে সম্পর্কিত ছিলেন। তাঁর পিতা আস স্বীয় কাবিলা বা গোত্রের একজন নেতা এবং বড় ব্যবসায়ী ছিলেন।
হিজরী সনের সাতচল্লিশ বছর আগে তিনি মক্কায় জন্মগ্রহণ করেন। এখানে তিনি লালিত-পালিত হন। তিনি পিতার ব্যবসায় পেশা গ্রহণ করে বাণিজ্য সফরে যেতেন। এই সফরকালে তিনি বিভিন্ন জাতি এবং বিভিন্ন দেশের লোকদের সাথে মেলামেশা করতেন। এই মেলামেশার মাধ্যমে তাঁর জ্ঞান, মেধা ও অভিজ্ঞতার মধ্যে প্রচুর প্রবৃদ্ধি ঘটে। নিজের ব্যবসায়ী কারবার চালাতে গিয়ে তিনি লেখাপড়াও শিখেছিলেন। শৈশবকাল হতে সামরিক শিক্ষা এবং অশ্বারোহণ বিদ্যার সকল কলা কৌশল আয়ত্ত করেন। তিনি নিজেই বলতেন সামরিক শিক্ষা এবং অশ্বারোহণ বিদ্যা ছিল আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য ও পেশা। আর আমি এটাকে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণ বলে মনে করি।
প্রথম জীবনে তিনি ইসলাম ও নবী করিম (স.)-এর বিরোধিতাকারীদের দলভুক্ত ছিলেন। মক্কা বিজয়ের আগেই অষ্টম হিজরীতে তিনি ওসমান বিন আবু তালহা ও খালিদ বিন ওয়ালীদের সাথে মিলিত হয়ে নবীজির দরবারে গিয়ে ইসলাম গ্রহণ করেন। উক্ত তিনজনের ইসলাম গ্রহণে রসুলে পাক (স.) অত্যন্ত খুশি হয়েছিলেন এবং বলেছিলেন- “মক্কা নগরী আজ তার হৃদয়ের একটি খ-াংশ তোমাদের দিকে নিক্ষেপ করে দিয়েছে।”
রসুলে করিম (স.) খালিদ এবং আমর ইবনুল আসের বীরত্ব এবং সাহসিকতার জন্য অধিকাংশ যুদ্ধে অন্যান্য সাহাবাদের তুলনায় তাদের দ্বারা অধিকতর কর্ম সম্পাদন করেছিলেন। তিনি যাতুস সালাসের যুদ্ধে দু’শ মোজাহেদের উপর তাঁকে আমীর মনোনীত করে প্রেরণ করেছিলেন। আর এই যুদ্ধাভিযানে তিনি বিরাট সাফল্য অর্জন করেছিলেন।
কতগুলো ছোটখাট যুদ্ধে তাঁকে প্রেরণ করার পর রসুলে পাক (স.) তাঁকে আম্মানে রওয়ানা করিয়ে দেন। আমর ইবনুল আস (রা.) আম্মানে পৌঁছে সেখানকার দুজন শাসনকর্তা জায়ফর এবং আব্বাদ জুলানদী আজদী নামীয় দুই ভাইয়ের সাথে আলোচনা ও কথাবার্তা শুরু করে দেন এবং রসুলের (স.) দাওয়াতনামাও তাদেরকে পৌঁছে দেন। তারা এই কার্যকলাপে মুগ্ধ হয়ে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেন। আম্মান যাওয়ার পর রসুলের (স.) দ্বিতীয়বার দর্শনের সৌভাগ্য তার ভাগ্যে ঘটেনি। রসুলের (স.) ইন্তেকালের খবর তিনি আম্মানে থাকতে পেয়ে যান। আর এই সংবাদ শুনে তিনি মদীনায় ফিরে আসেন। এখানে আগমন করে বেশ কিছুদিন অতিক্রান্ত না হতেই আবু বকর (রা.) তাঁকে এক সেনাবাহিনী দিয়ে ফিলিস্তিন পাঠিয়ে দিলেন। এ কার্যক্রম পরিচালনায় তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।
এমনিভাবে জর্দান নদীর পশ্চিম এলাকা পদানত করার ক্ষেত্রে তার বিশেষ ভূমিকা ছিল। তিনি আজনাদাইনের যুদ্ধ সহ ইয়ারমুক ও দামেস্ক বিজয়েও অংশগ্রহণ করেন। কিন্তু তাঁর মূল যশ ও খ্যাতি মিশর বিজয়ের কারণে ছড়িয়ে পড়েছিল। ব্যাপারটা ছিল এরূপ যখন ওমর (রা.) সিরিয়ায় আগমন করেছিলেন আমর ইবনুল আস নির্জনে ও নিভৃতে তাঁর সাথে সাক্ষাৎ করে বললেন- ‘খলিফা যেন তাঁকে মিশর আক্রমণের অনুমতি প্রদান করেন।’ ওমর (রা.) তাঁকে এই অনুমতি দিয়ে দিলেন। আমর ইবনুল আস (রা.) তৎক্ষণাৎ মুজাহিদ বাহিনীকে যাত্রা করার নির্দেশ দিলেন এবং নিজেও আপন গন্তব্যস্থলের পথে রওনা দিলেন। মিশর সীমান্তে প্রবেশ করে তিনি সর্বপ্রথম ‘আরীশ’ অতঃপর ফারছা এবং বালবাছ প্রভৃতি শহরগুলো জয় করে নিলেন। অতঃপর মিশরের রোমান সেনাপতি ‘থিয়োডোরের’ সাথে তাঁর কঠিন মোকাবিলা হল। এ যুদ্ধে বহু রোমান সৈন্য বিধ্বস্ত হল এবং বিজয় মুসলমানদের পদচুম্বন করল। ২০ হিজরীতে বাবেল শহর জয় হয়ে গেল। ২১ হিজরীতে এক রক্তক্ষয়ী যুদ্ধের পর ইসকেনদারিয়া তাঁর শাসনাধীনে এসে গেল। তাঁর কৃতিত্ব শুধু মিশর বিজয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বরং তিনি এর শাসনব্যবস্থা, বিচার বিভাগ, রাজস্ব ও করারোপের যাবতীয় নিয়ম-কানুন নির্ধারণ করেন। ফুসতাত শহরের ভিত্তি তিনিই স্থাপন করেন, যার নামকরণ হিজরী ৪র্থ শতাব্দীতে ‘কাহেরা’ করা হয়।
আমর ইবনুল আস (রা.) দু’বছরের মধ্যে মিশরের ন্যায় এক বিশাল দেশ জয় এটাই প্রমাণ করে দেখিয়েছেন যে, বীরত্ব, সাহসিকতা, নির্ভীকতা এবং সামরিক নেতৃত্বের মধ্যে তাঁর এক বিশেষ মাহাত্ম্য ছিল।
রোমান বাহিনী মিশর হতে পরাজয় বরণ করে পালিয়ে পশ্চিম আফ্রিকায় এসে আবার নিজেদের সেনা সামন্ত একত্রিত করতে শুরু করে। একথা জানতে পেরে আমর ইবনুল আস (রা.) আগে অগ্রসর হয়ে তাদের শক্তি চূর্ণ করতে মনস্থ করলেন। যাতে করে পরবর্তীকালে তারা কখনও মিশর আক্রমণ করতে না পারে। তিনি তাই প্রথমে ‘বারকা’ আক্রমণ করলেন। বারকার বাসিন্দারা বার্ষিক ১৩ হাজার স্বর্ণমুদ্রা জিজিয়া কর প্রদানের শর্তে সন্ধিচুক্তি করল। অতঃপর আমর ইবনুল আস (রা.) ‘তিরাবিল্লিস’-এর দিকে অগ্রসর হলেন এবং দীর্ঘ তিন মাস ধরে যুদ্ধ করার পর উহাও দখল করে ফেলেন।
আমর ইবনুল আস (রা.) মিশর দেশে বিজিত মিশরবাসীদের সাথে এতো সুন্দর ব্যবহার করেছিলেন যে, তাতে মুগ্ধ হয়ে লক্ষ লক্ষ মিশরবাসী ইসলাম গ্রহণ করেছিলেন।
আমর ইবনুল আস (রা.) একজন উচ্চস্তরের ধীশক্তিসম্পন্ন ব্যবস্থাপক ও সুপরিচালক ছিলেন। তিনি ছিলেন অতীব খোদা ভিরু ও সংযমী ব্যক্তি। তিনি সুমিষ্টভাষী বক্তাও ছিলেন। সাহিত্য ও কাব্য শিল্পেও তাঁর গভীর অনুরাগ ছিল। তাঁর অসংখ্য ও বিখ্যাত প্রবাদ বাক্যের মধ্যে একটা প্রবাদ বাক্য এই- “সহ¯্র যোগ্য ব্যক্তির মৃত্যুতে তত ক্ষতি হয় না যত ক্ষতি একজন অযোগ্য ব্যক্তির সাহচর্য অবলম্বনে হয়ে থাকে।”
মোটকথা, আমর ইবনুল আস (রা.) সদালাপী বন্ধু মিষ্টভাষী বক্তা, ভাষাবিদ, চিন্তাবিদ, তুখোড় রাজনীতিবিদ এবং দক্ষ সেনাপতি ছিলেন। আল্লাহর রসুল (স.) সামরিক অভিযান সমূহে তাঁর উপর আস্থা ও নির্ভর করতে পারতেন। তিনি তাঁর যথেষ্ট মূল্যায়ন করতেন। তাঁর জন্য তিনি আল্লাহপাকের দরবারে দো’আ প্রার্থনা করতেন। রসুল (স.) একথাও বলেছেন ‘আমর ইবনুল আস (রা.) কুরাইশ গোত্রের সৎ ব্যক্তিদের মধ্যে অন্যতম।’ রসুল, আমর ইবনুল আস (রা.) তাঁর ছেলে আবদুল্লাহ এবং আবদুল্লাহর আম্মার সমন্বয়ে গঠিত খানদানকে, উত্তম খানদান বলে স্বীকৃতি দিয়েছেন।
আমর ইবনুল আস (রা.) হতে রসুলের ৩৯টি হাদিস বর্ণিত হয়েছে। তিনি ৪৩ হিজরী সনে নব্বই বছর বয়সে মিশরে ইন্তেকাল করেন। তিনি মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ পাকের কাছে দো’আ করে তিনবার লা ইলাহা ইল্লাল্লাহু বলেই মৃত্যুর কলে ঢলে পড়েন। মিশর, ফিলিস্তিন ও তিরাবিল্লিস বিজয়ী মহান সেনা নায়ক ও রসুলুল্লাহর জলীলুল বদরী সাহাবার প্রতি আল্লাহ সন্তষ্ট থাকুক।
(সংগ্রহে: তুহিন সৈকত, কর্নেল ডক্টর হাফেজ ফায়জুর রহমান-এর ‘বিখ্যাত মুসলিম সেনাপতিদের বিজয় কাহিনী গ্রন্থ’ থেকে

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার

ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার
ফেনী প্রতিনিধি: ফেনী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    চট্টগ্রাম

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে টানা তিন দফা স্বর্ণের দাম কমার পর এবার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    অর্থনীতি

ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত
ইসলামিক ফাউন্ডেশন (ইফা) পরিচালিত ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মউশিক) প্রকল্পের পরিচালক (যুগ্মসচিব) এস এম তরিকুল ইসলামের বিরুদ্ধে সম্প্রতি একটি…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    জাতীয়

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল মাতুব্বরকে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট)…
 ১৫ আগস্ট ২০২৬    ঢাকা

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের
​ঢাকা: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য ও অগণতান্ত্রিক দাবির তীব্র নিন্দা, প্রতিবাদ ও তা সম্পূর্ণ প্রত্যাখ্যান…
 ১০ আগস্ট ২০২৬    জাতীয়

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি