প্রচ্ছদ    আন্তর্জাতিক   পাকিস্তানে সামরিক ঘাঁটিতে সশস্ত্র হামলা,...

পাকিস্তানে সামরিক ঘাঁটিতে সশস্ত্র হামলা, নিহত অন্তত ২৪

১২ ডিসেম্বর ২০২৩ ০২:৫০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

পাকিস্তানে সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি পুলিশ স্টেশনে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে।

হামলার শিকার এই পুলিশ স্টেশনটি পাকিস্তানের সামরিক বাহিনী ঘাঁটি হিসেবে ব্যবহার করত। মঙ্গলবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা।

অবশ্য আল জাজিরার প্রতিবেদনে নিহতের সংখ্যা কমপক্ষে ২০ জন বলে জানানো হয়েছে।

আরও পড়ুন

বিশ্ববাজারে কমল তেলের দাম, ব্যারেলপ্রতি ব্রেন্ট ১০৪ ডলার!

বিশ্ববাজারে কমল তেলের দাম, ব্যারেলপ্রতি ব্রেন্ট ১০৪ ডলার!

প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র লোকেরা উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে কমপক্ষে ২০ জনকে হত্যা করেছে বলে একটি সামরিক সূত্র আল জাজিরাকে জানিয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার আফগানিস্তানের সীমান্তবর্তী উপজাতীয় অঞ্চলে অবস্থিত খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান শহরের দারাবনে এই হামলার ঘটনা ঘটে।

আল জাজিরা বলছে, হামলায় অন্তত ২৮ জন আহত হয়েছেন বলে রাষ্ট্রীয় উদ্ধারকারী সংস্থার কর্মকর্তা আইজাজ মেহমুদ জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা এখনও গুলির শব্দ শুনতে পাচ্ছি।’

অন্যদিকে দুজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, পুলিশ স্টেশনে হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। মূলত এই পুলিশ স্টেশনকে পাকিস্তান সেনাবাহিনী বেস ক্যাম্প হিসেবে ব্যবহার করে থাকে।

একজন কর্মকর্তার বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ‘মৃতদের অনেকেই ঘুমন্ত অবস্থায় এবং বেসামরিক পোশাকে থাকা অবস্থায় নিহত হয়েছেন। তাই আমরা এখনও খতিয়ে দেখছি যে, তারা সবাই সেনা সদস্য কিনা।’

কর্মকর্তাদের মতে, বন্দুক হামলার পর যোদ্ধারা বিস্ফোরক বোঝাই একটি গাড়িকে থানার প্রধান গেটে ঢুকিয়ে দেয়।

রয়টার্স বলছে, তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) নামে একটি পাকিস্তানি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। টিজেপি বলেছে, তাদের যোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

প্রসঙ্গত, টিজেপি নামের এই গোষ্ঠীটি সম্প্রতি আত্মপ্রকাশ করেছে বলে জানিয়েছে রয়টার্স।

আল জাজিরা বলছে, টিজেপি দক্ষিণ এশিয়ার এই দেশটির প্রধান সশস্ত্র নিষিদ্ধ গোষ্ঠী টিটিপি’র সাথে যুক্ত বলে দাবি করেছে। মূলত টিটিপি বছরের পর বছর ধরে রাষ্ট্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে হামলা করে চলেছে।

এছাড়া ডেরা ইসমাইল খান শহরটি টিটিপির সাবেক শক্ত একটি ঘাঁটি। নিষিদ্ধঘোষিত এই গোষ্ঠীটি পাকিস্তানে সরকারকে উৎখাত করতে এবং কঠোর ধর্মীয় আইন চালু করতে চায়। সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সহিংসতা বৃদ্ধি পেয়েছে এবং বেশ কয়েকটি মারাত্মক হামলা হয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে প্রাদেশিক রাজধানী পেশোয়ারে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১০১ জন নিহত হয়েছিলেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

টাঙ্গাইলে হেযবুত তওহীদের প্রবীণ সদস্য সাবেক সেনা সদস্য মো. শামসুজ্জামান খানের ইন্তেকাল

টাঙ্গাইলে হেযবুত তওহীদের প্রবীণ সদস্য সাবেক সেনা সদস্য মো. শামসুজ্জামান খানের ইন্তেকাল
বিশেষ প্রতিবেদক:টাঙ্গাইলের বাথুলিসাদী এলাকার বাসিন্দা, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও হেযবুত তওহীদের প্রবীণ সদস্য মো. শামসুজ্জামান খান (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা

হামে আক্রান্ত হয়ে প্রাণ গেল ৭ম শ্রেণির শিক্ষার্থী তানিয়ার!

হামে আক্রান্ত হয়ে প্রাণ গেল ৭ম শ্রেণির শিক্ষার্থী তানিয়ার!
চট্টগ্রামের চন্দনাইশে হামে আক্রান্ত হয়ে রাইসা তানিয়া রাধিকা নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন…
 ১৫ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

শরীয়তপুরে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত

শরীয়তপুরে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে হেযবুত তওহীদের উদ্যোগে ‘দীন প্রতিষ্ঠায় সংগ্রাম অপরিহার্য’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় জেলার রুদ্রকর এলাকায় এই সভার আয়োজন করা…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা

কাউনিয়ায় তৃতীয় উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন

কাউনিয়ায় তৃতীয় উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘৩য় উপজেলা কাব ক্যাম্পুরী ২০২৬’। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় কাউনিয়া কলেজ মাঠে উপজেলা…
 ১৫ অক্টোবর ২০২৬    রংপুর

সাভারে ৯০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ৯০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল-আমিন (২৪) নামের এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা

সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র চলছে: রিজভী

সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র চলছে: রিজভী
দেশের ভেতরে ও বাইরে থেকে একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির…
 ১৫ অক্টোবর ২০২৬    নির্বাচিত

পূজায় যাত্রীদের জন্য সুখবর, প্রস্তুত ২০০ বিআরটিসি বাস!

পূজায় যাত্রীদের জন্য সুখবর, প্রস্তুত ২০০ বিআরটিসি বাস!
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী…
 ১৫ অক্টোবর ২০২৬    জাতীয়

১৬ হাজার কিমি নৌপথের পূর্ণ ব্যবহার করতে চাই!

১৬ হাজার কিমি নৌপথের পূর্ণ ব্যবহার করতে চাই!
দেশে প্রাকৃতিকভাবে প্রায় ১৬ হাজার কিলোমিটার নৌপথ থাকলেও এর যথাযথ ব্যবহার হচ্ছে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী…
 ১৫ অক্টোবর ২০২৬    জাতীয়

৭০০ বছরের ঐতিহাসিক আল্লাহর মসজিদ!

৭০০ বছরের ঐতিহাসিক আল্লাহর মসজিদ!
প্রাচীন স্থাপত্যের অনন্য নিদর্শন হিসেবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বরিশালের গৌরনদী উপজেলার কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ’। নির্মাণের সঠিক সময় জানা না গেলেও স্থাপনাটিকে ঘিরে…
 ১৫ অক্টোবর ২০২৬    বরিশাল

উত্তরায় টানা তৃতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ!

উত্তরায় টানা তৃতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ!
বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা

৪ ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন ভিনিসিয়ুস!

৪ ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন ভিনিসিয়ুস!
লা লিগায় চার ম্যাচের নিষেধাজ্ঞা, মাঠে বদলি হওয়া নিয়ে অসন্তোষ আর সমর্থকদের দুয়ো—সব মিলিয়ে কঠিন সময় পার করছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। এর…
 ১৫ অক্টোবর ২০২৬    খেলাধুলা

আজ দেবীর বোধন, কাল থেকে শুরু দুর্গোৎসব!

আজ দেবীর বোধন, কাল থেকে শুরু দুর্গোৎসব!
দেবীর বোধনের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। পুরাণ অনুসারে, অকালবোধনের মাধ্যমে দেবী দুর্গাকে জাগ্রত…
 ১৫ অক্টোবর ২০২৬    জাতীয়

বিশ্ববাজারে কমল তেলের দাম, ব্যারেলপ্রতি ব্রেন্ট ১০৪ ডলার!

বিশ্ববাজারে কমল তেলের দাম, ব্যারেলপ্রতি ব্রেন্ট ১০৪ ডলার!
আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার সকালে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমেছে। হরমুজ প্রণালিতে জাহাজে হামলার কারণে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কার মধ্যেও তেল পরিবহনের ব্যয়…
 ১৫ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

পাঁচবারের সাবেক সংসদ সদস্য আব্দুল হাই আর নেই!

পাঁচবারের সাবেক সংসদ সদস্য আব্দুল হাই আর নেই!
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আব্দুল হাই আর নেই। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা

ওরা আমাকে বেচে দিয়েছে, কান্নায় ভেঙে পড়লেন মনামী!

ওরা আমাকে বেচে দিয়েছে, কান্নায় ভেঙে পড়লেন মনামী!
বিগ বস বাংলার ঘরে ক্যাপ্টেন্সি নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। প্রতিযোগিতার শুরুতে নন্দিনী দত্তের সঙ্গে ঘনিষ্ঠতা থাকলেও এবার সেই বন্ধুত্বেই ফাটল ধরেছে বলে অভিযোগ অভিনেত্রী…
 ১৫ অক্টোবর ২০২৬    বিনোদন