প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   শিল্প-সংস্কৃতি হতে পারে ধর্মের হাতিয়ার

শিল্প-সংস্কৃতি হতে পারে ধর্মের হাতিয়ার

২ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৪৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

রিয়াদুল হাসান

মানুষ বিশ্বাসগতভাবে আজ মূলত দুই ভাগে বিভক্ত হয়ে আছে। একদল ধর্মকে সমর্থন করে আরেকদল করে না। দ্বিতীয় দলের মধ্যে অনেকেই ধর্মের প্রতি তাদের অবজ্ঞাকে প্রকাশ করে থাকে। অনেকে সামাজিকতা রক্ষার জন্য ধর্মকে ভক্তি করার ভান করেন। কিন্তু মন থেকে বিশ্বাস করেন যে ধর্ম এ যুগে অচল মতবাদ, এটা দিয়ে দেশ জাতি পরিচালনার কোনো প্রশ্নই ওঠে না। আর যারা ধর্মভীরু অংশের মানুষ তারা ধর্মের আচার-আচরণগুলো খুব নিষ্ঠার সাথে পালন করেন একটাই উদ্দেশ্য নিয়ে, তা হলো সওয়াব হবে। সওয়াব কী, কেন সওয়াব হবে এসব নিয়ে তাদের মধ্যে কোনো যুক্তিশীল চিন্তাও নেই। অন্ধবিশ্বাসটাই তাদের ধর্মাচারের ভিত্তি। ধর্মগুলো কেন এসেছিল, মানবসমাজে তার কী প্রভাব পড়েছিল সেটা যদি আমরা বিবেচনায় নেই তাহলে দেখব ধর্ম এসে মানুষের দুনিয়ার জীবনকে আগে সুন্দর করেছে, মানবসমাজকে একটি নতুন জীবনচর্যা, সিস্টেম উপহার দিয়েছে যার ফলে অন্যায় অবিচার লুপ্ত হয়ে শান্তি সুবিচার নেমে এসেছে। ধর্মকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্য এই শান্তি, এজন্যই এর নাম ইসলাম- মানে শান্তি। সনাতন ধর্মের মন্ত্র – ওম শান্তি।
মানবজাতি যখন ঘোর সঙ্কটে নিপতিত হয় তখন আল্লাহ তাঁর নবী-রসুলদের প্রেরণ করেন। তাদের সেই সংকট সমাধানের জন্য বড় বড় যুদ্ধও করে গেছেন, বিপ্লব ঘটিয়েছেন। বিপ্লবের বহিঃপ্রকাশ হচ্ছে যুদ্ধ। শ্রীকৃষ্ণ করেছেন কুরুক্ষেত্র, শেষ রসুল করেছেন বদর ওহুদ খন্দক। ইব্রাহিম (আ.), মুসা (আ.) দাউদ (আ.) সবাইকেই লড়াই করতে হয়েছে বড় বড় অপশক্তির বিরুদ্ধে। কিন্তু আজ ধর্ম যেখানে এসে দাঁড়িয়েছে সেটা আর জীবনের কোনো প্রয়োজন পূরণ করছে না, কোনো বাস্তব সমস্যার সমাধান দিতে পারছে না।
আজ যারা সমাজ নিয়ে ভাবেন তাদেরকে এই চিন্তাবিন্দুতে আসতে হবে। এই বিষয়টা জনগণের সামনে তুলে ধরতে হবে যে, ধর্ম যেহেতু জীবনের পথনির্দেশিকা তাই ধর্ম কখনোই সংস্কৃতিকে অস্বীকার করতে পারে না। কিন্তু আজ ইসলাম ধর্মের যারা ওলামায়ে কেরাম আছেন তারা মানুষের এই নির্মল বিনোদনের সুযোগটুকু কেড়ে নিতে ফতোয়ার কোপ বসাচ্ছেন। তারা ঘোষণা দিচ্ছেন যে গান শোনা হারাম, বাদ্য বাজানো হারাম, ছবি আঁকা, ছবি তোলা হারাম, যাত্রাপালা, নাটক করা, সিনেমা দেখা হারাম ইত্যাদি। তাদের অনুসারীদের উগ্রপন্থী অংশটি উদীচী, ছায়ানটের অনুষ্ঠানে, সিনেমা হলে বোমা হামলা চালিয়েছে।
জনসাধারণকে এই বিষয়টাই সুস্পষ্ট হতে হবে যে, সিনেমা দেখা হারাম নয়, হারাম হলো অশ্লীলতা। অশ্লীল দৃশ্য দেখায় বলে তুমি সিনেমা হলে হামলা চালাচ্ছো? সিনেমা হলের কী দোষ? রসুলাল্লাহ গান শুনতে মানা করেন নি, কেবল গানের কথায় বা পরিবেশনায় যদি মিথ্যা, আল্লাহর নাফরমানি বা অশ্লীলতা থাকে সেটুকু কেটে ফেলে দিয়েছেন। ধরুন একটি ফলের কিছু অংশ পচে গেছে। তখন কি আমরা পুরো ফলটাই ফেলে দেব নাকি ছুরি দিয়ে কেবল পচা অংশটুকু ফেলে বাকিটুকু খাব?
প্রশ্ন হচ্ছে, পচবে কেন? এটা তো আমাদেরই ব্যর্থতা। পচার তো কথা না। আমাদের তো সেট সংরক্ষণ করা উচিত ছিল যেন ভাইরাস ধরতে না পারে। তেমনি সংস্কৃতির মধ্যেও তো অশ্লীলতার অনুপ্রবেশ ঘটার কথা ছিল না। এটা হলো আমাদেরই দোষে। এখন মওলানা সাহেবরা চাচ্ছেন পুরো সংস্কৃতিটাই ফেলে দিতে। হ্যাঁ, যদি পুরোটাই ফেলে দিতে হয় তাহলে নতুন আরেকটা সংস্কৃতি নিয়ে আসুন যা মানুষের হৃদয়গ্রাহী হবে। কিন্তু ফল যেমন খেতে হবে, তেমনি সংস্কৃতিও লাগবে।
সংস্কৃতি ছাড়া মানুষ চলতে পারে না। গান মানুষকে শুনতেই হবে, সব মানুষই নিভৃতে মানুষ গান শুনতে শুনতে বিশ্রাম নেয়, ঘুমিয়ে পড়ে। কেন? কারণ ¯্রষ্টাই মানুষের মধ্যে সুরের প্রতি এই অনুরাগ সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহই সুরের ¯্রষ্টা। কেয়ামতের দিন আল্লাহ নাকি দাউদ (আ.) কে কোর’আন তেলাওয়াত করতে বলবেন। কেন? কোর’আন তো নাজেল হয়েছে শেষ নবীর উপর। সেটা দাউদের (আ.) কণ্ঠে কেন শুনানো হবে? কারণ তাঁর সুরেলা কণ্ঠের কারণে। তাঁর কণ্ঠ ভালো। এসব কথা তো আলেম সাহেবরাই ওয়াজের মধ্যে বলেন। তাহলে বোঝা গেল সুর একটি নেয়ামত। সুরকে বর্জন করা যাবে না। ফল ফেলে দেওয়া যাবে না, ফেলতে হবে পচা অংশটুকু।
আজকে তারা সম্পূর্ণটাকে হারাম করে দিয়েছে। যার ফলে সাংস্কৃতিক অংশটাই অচল হয়ে গেছে, স্থবির হয়ে গেছে। এভাবে তো একটি জাতি চলতে পারবে না। এই ফতোয়াবাজ শ্রেণিটি অশ্লীলতার দোহাই দিয়ে নারীদেরকে ঘর থেকেই বের হতে দেয় না। এটা তো নারীদের উপর অন্যায় করা হয়েছে। উচিত ছিল অশ্লীলতা দূর করা। এমন জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করা যেন মানুষ অশ্লীলতাই না করতে পারে। অপরদিকে কেউ যেন নারীকে উত্যক্ত বা ইভটিজিং করারও সাহস না পায়। সমাজে এসব অন্যায় চলে বলে নারীদেরকেই আটকে রাখা মানে একটা অন্যায়ের কাছে মাথা নত করে নেওয়া। এর পরিণামেই জাতির অর্ধেক জনগোষ্ঠী ঘরে বন্দি হয়ে আছে। এখন নারীদেরকে যদি আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হয় তাহলে তাদের কাছে ইসলামের প্রকৃত আকিদাটা সুস্পষ্ট করে দিতে হবে। তাদেরকে বোঝাতে হবে যে ইসলাম নারীদেরকে কোথায় নিয়ে গেছে, কী করেছে। এই অন্ধত্ব ভাঙানোর দায়টা সমাজের সকল চিন্তাশীল ও সচেতন মানুষের, বিশেষ করে যারা সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় রয়েছেন তাদের এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে হবে। যারা সঙ্গীতে আছেন তারা সঙ্গীতের মাধ্যমে এই বক্তব্য তুলে ধরবেন। যারা সাহিত্যিক তারা সাহিত্য রচনা করবেন। যারা নাটকে সিনেমায় আছেন তারা অভিনয় করবেন। সবাই কথা বলবেন সত্যের পক্ষে, সুন্দরের পক্ষে, ন্যায়ের পক্ষে, ঐক্যের পক্ষে, হকের পক্ষে। একটা কনসেপ্ট মনে রাখতে হবে যে আমি মানব জাতির জন্য কী রেখে গেলাম। আমাদের গানের মধ্যে অশ্লীলতার বিপ্লব ঘটাবো না, বিপ্লব ঘটাবো ঐক্যের। এটাই হচ্ছে মো’মেনের কাজ।
পশ্চিমা ‘সভ্যতা’ মানুষকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে। এখন তা নিজেই মৃত্যুর প্রহর গুনতেছে। পশ্চিমাদেরকে আর অনুসরণ করার কিছু নাই। তারা আপ্রাণ চেষ্টা করছে। তারা ধর্মকে বাদ দিয়ে প্রতিটি মানুষকে ভোগবাদী বানিয়েছে। এখন তারা আপ্রাণ চেষ্টা করছে কোনোমতে আর কয়দিন নিজেদের অন্তঃসারশূন্য ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু পারবে না। তাদের পুঁজিবাদী অর্থনীতির পরিণতিতে মাত্র ২৬ জনের হাতে দুনিয়ার চারশ কোটি মানুষের সম্পদ পুঞ্জিভূত হয়ে গেছে। এই ব্যবস্থা এখন ধ্বংস হবে।
কিন্তু আমরা কেন এই ধ্বংসযজ্ঞের নিচে চাপা পড়ব? আমাদের মুক্তির রাস্তা তো খোলা আছে। আমরা কেন দৌড়ে বের হচ্ছি না। আমাদের তো চাপা পড়ার দরকার নেই। শিক্ষিত সমাজ ধর্মকে ঘৃণা করছে, কিন্তু ধর্মের মধ্যেই মুক্তির পথ রয়েছে। তারা ঘৃণা না করে পারছে না কারণ মেয়েরা পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা হবে এটা কে মেনে নিবে? যেখানে মঙ্গল গ্রহে অভিযানে যাচ্ছে মেয়েরা সেখানে এই ফতোয়াবাজি চলে? আপাদমস্তক মেয়েদেরকে ঢেকে রাখতে বলছে, এমন কি মেয়েদের চোখের সামনেও কালো জালি দিয়ে দিয়েছে। নারীদের দৃষ্টিই যখন বন্ধ করে দিয়েছে তখন স্বাভাবিকভাবেই তাদের মঙ্গলগ্রহে যাওয়া তো দূরের কথা, দুনিয়া দেখার উপায়ই রইল না। ধর্মের নামে কতবড় ক্ষতিকর ষড়যন্ত্র যে তারা করেছে তা মানুষ বুঝেও না। এটা ধর্ম নয় – অধর্ম। এই অধর্মের বিনাশহেতুই শ্রীকৃষ্ণ যুদ্ধ করেছেন, মোহাম্মদ (স.) যুদ্ধ করেছেন। তাঁদের যুদ্ধ অন্যায় করার জন্য নয়, অন্যায় ধ্বংস করার জন্য, মানুষের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া জন্য। সেই যুদ্ধ এখন আমাদেরকেও করতে হবে। এটাই সময়ের দাবি।

[লেখক: সাংবাদিক ও কলামিস্ট; facebook.com/riyad.hassan.ht, ফোন: ০১৬৭০১৭৪৬৪৩, ০১৭১১০০৫০২৫]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর