প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   যেমন সমাজ চাই

যেমন সমাজ চাই

২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০১:৪০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

কামরুল আহমেদ:
একটি সভ্যতার অনুসারীরা চরিত্রগতভাবে কেমন হবে সেটা নির্ভর করে ঐ সভ্যতা তাদের সামনে জীবনের কোন লক্ষ্যটি স্থাপন করে দিয়েছে তার উপর। যদি জীবনের লক্ষ্য ঠিক করে দেওয়া হয় যে, যত বেশি টাকা থাকবে তত বেশি জীবন নিরাপদ ও সম্মানজনক হবে তখন সেখানকার মানুষগুলোর দিন রাতের চিন্তাই হবে আরো আরো টাকা কী করে পকেটে পোরা যায়। এই লক্ষ্য সামনে স্থির করে দেওয়ার পর আর তাদেরকে নৈতিক গুণাবলীসম্পন্ন হতে বলে লাভ নেই। তাদেরকে নিয়ন্ত্রণ করতে তখন পুলিশ লাগবে, লাঠি লাগবে। মার খাওয়ার ভয়ে তারা অন্যায় থেকে বিরত থাকতে পারে, অন্য কোনো কারণে নয়। সেটা শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক কোনো বেশকম হবে না।
শিক্ষকগণ ক্লাসে কম পড়াবেন আর প্রাইভেটে বা কোচিং – এ গেলে সব পড়াবেন, প্রশ্ন-সাজেশন দিয়ে দেবেন, প্রথম শ্রেণী থেকে বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস হবে – স্বার্থমুখী সভ্যতায় সেটাই স্বাভাবিক পরিস্থিতি হবে। এটা কমন সেন্স, সামান্য জ্ঞান থাকলেও বোঝা যায়। সেখানে সরকার হাজারবার বলেও শিক্ষকদের নিয়ন্ত্রণ করতে পারবেন না, কারণ তাদের দরকার টাকা। টাকা থাকলেই সম্মান কেনা যাবে। আর ছাত্রদের দরকার জিপিএ-৫। এভাবেই জীবনের প্রতিটি ক্ষেত্রেই স্বার্থের জন্য সবাই ইঁদুরের মতো দৌড়াবে। ডাক্তাররা বড় বড় টেস্ট দিয়ে গরীব রোগীদের গলা কাটবেন, কিছু না হতেই সার্জারি করে রোগীকে আজীবনের জন্য আতুড় বানিয়ে দেবেন। টাকা ছাড়া পুলিশ কোনো সহযোগিতাই করবে না, সরকার যতই বেতন বাড়াক না কেন, একেকজনকে এক কোটি টাকা বেতন দিলেও সে অন্যের সাথে দুর্নীতির প্রতিযোগিতায় লিপ্ত হবে। টাকা কারো খিদে মেটাতে পারবে না। হাজার উপদেশেও কেউ সত্যকে ধারণ করবে না।
এটাই হচ্ছে একটি স্বার্থমুখী সভ্যতার চিত্র। এখানে শৈশবেই বলা হচ্ছে গাড়িঘোড়া চড়াটাই লেখাপড়ার উদ্দেশ্য। এই সভ্যতাটা প্রতিষ্ঠা করেছে পশ্চিমা বস্তুবাদী দর্শন। আমরা সেটার অনুসারী। আমরা তাদের তৈরি প্রযুক্তি দেখে বিস্ময়ে হা করে থাকি, লালায়িত হই, প্রশংসায় পঞ্চমুখ হই কিন্তু সে আমাদের জীবনের কী লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে সেটা বিচার করি না। আমরা অপরাধ দমনের জন্য আইন করি, দুর্নীতি দমন কমিশন করি তবু আমাদের মন্ত্রীরা বলেন, দেশের প্রতিটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দুর্নীতিগ্রস্ত, চোর। সুযোগের অভাবে সৎ। সামান্য অর্থাভাবেই চরিত্র বিকিয়ে দেবে। এই যে মানুষের চরিত্র লুট হয়ে গেল, অধঃপতিত হলো এটা কে ফিরিয়ে দেবে?
প্রযুক্তির উন্নতি প্রতিযুগেই হবে এটা স্বাভাবিক। স্বাধীন জাতিগুলো আবিষ্কার করবে আর গোলাম জাতি সেই আবিস্কৃত পণ্য ক্রয় করে ডাঁট দেখাবে এটা স্বাভাবিক। কিন্তু মানুষের পারস্পরিক বিশ্বাসবোধ কে ফিরিয়ে দেবে? এখন কেউ কাউকে দশ টাকা দিয়েও বিশ্বাস করতে পারে না, রাস্তায় চলার সময় আতঙ্ক আর বিভীষিকা ভর করে পুরুষ নারী সবার ভিতরে। কে খুনী, কে ছিনতাইকারী, কে ধর্ষক চেহারা দেখে বোঝার উপায় নেই। সবচেয়ে সভ্য উন্নত আর পরাশক্তিধর রাষ্ট্রগুলো রক্তের বন্যা বইয়ে দিচ্ছে। আর তাদেরকেই আমরা সভ্য জাতি বলে বাহবা দিচ্ছি আর তাদের মনন ও জীবনাচরণ ধারণ করতে পারলে সেটাকেই সফলতা বলে মনে করছি। একবার বিচার করছি না গোটা জাতিকে চোর বানালো কে, অন্যায়ের কাছে অসহায় করে দিল কে? কে সেই প্রতারক, ভদ্রবেশী শয়তান?
এমন একটি সভ্যতা সম্ভব যেখানে মানুষের জীবনের মূল লক্ষ্যই হবে মানুষের উপকার করা, পরের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া, নিজের সম্পদ হোক বা জ্ঞান হোক সব দিয়ে জাতিকে সমৃদ্ধ করে তোলা। তারা অর্থের পেছনে না ছুটে মানবকল্যাণের পানে ছুটবে, তারা অন্যায়ের বিরুদ্ধে লড়াকু সৈনিক হবে। এই চিন্তা করবে না যে অন্যায়ের নিরসন করবে বা মানুষের কল্যাণে কাজ করবে সরকার বা অন্য কেউ। সেই সমাজে রাস্তায় লাখো নিরাশ্রয় মানুষ পশুর জীবনযাপন করবে আর অন্যরা দালান কোঠায় বাস করবে এমন অন্ধ অমানবিকতা থাকবে না। সেই সভ্যতা নির্মাণের জন্য শুরুতেই প্রয়োজন জীবনের লক্ষ্যের পরিবর্তন। একটি শিক্ষা সবার মধ্যে সঞ্চারিত করতে হবে, আমরা জীবনের সর্বক্ষেত্রে ন্যায় ও সত্যের ধারক হবো, সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবো। নিজে অন্যায় করব না, অন্যকেও করতে দেব না। যে সমাজে অন্যায়কারী সম্মানিত হয়, সেই সমাজে মানুষগুলো ছুটে ছুটে যায় অন্যায়ের দিকে, বৈধভাবে অন্যায় করার পদ্ধতি আবিষ্কার করে। বর্তমানে সারা পৃথিবীর নেতৃত্বদানকারী রাষ্ট্রের প্রধান ব্যক্তি একজন স্বীকৃত দুশ্চরিত্রের লোক। সেই দুশ্চরিত্র এখন প্রশ্রয় ও প্রসংশার বস্তু। চরিত্র হারানোর শুরু সেখান থেকে যা শেষ হয়েছে আমাদের দেশের চৌকিদারের স্তরে এসে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব
বর্তমান মুসলিম বিশ্বের এই করুণ পরিণতি কোনো নিয়তির নির্মম পরিহাস নয়, বরং তা আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়ারই অবশ্যম্ভাবী ফসল। আমরা নামের শেষে মুসলিম…
 ১৬ জুন ২০২৬    বিশেষ নিবন্ধ

পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার

পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার
চিত্রনায়িকা পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক…
 ১৬ জুন ২০২৬    জাতীয়

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্পের অনুমোদন

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্পের অনুমোদন
চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পসহ নতুন ও সংশোধিত পাঁচটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প…
 ১৬ জুন ২০২৬    জাতীয়