Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
টাইফুন হাইকুই’র প্রভাবে প্রবল বর্ষণ ও বন্যায় চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশের গুয়াংশি’র বিভিন্ন এলাকায় শতাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৭ জন এবং এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৩ জন।
বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ের ৪৮ ঘণ্টারও বেশি সময় পর অবশেষে ভারত ছাড়লেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জি-টোয়েন্টি সম্মেলন শেষে রোববার সন্ধ্যায় নির্ধারিত সময়ে নয়াদিল্লি ত্যাগ করার কথা থাকলেও কানাডার এই প্রধানমন্ত্রীকে গত দুদিন ভারতে অব্স্থান করতে হয়। পরে কানাডা থেকে প্রয়োজনীয় যন্ত্র নিয়ে এসে বিমান মেরামতের পর মঙ্গলবার নয়াদিল্লি থেকে কানাডার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি।
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার মুসলিম অধ্যুষিত নুহ জেলায় গত জুলাইয়ে সাম্প্রদায়িক দাঙ্গার মূল উসকানিদাতা ও কট্টর হিন্দুত্ববাদী নেতা মনু মানেসারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার হরিয়ানা পুলিশ তাকে গ্রেপ্তারের পর ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মাঝে আদালতের কাছে হাজির করেছে।
‘কাউন্টার অফেন্সিভ’ যুদ্ধকৌশলের জেরে নিজেদের সব সম্পদ হারিয়ে সর্বস্বান্ত হওয়ার পরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বাধীন সরকার রাশিয়ার সঙ্গে শান্তি সংলাপের জন্য আসবে বলে মনে করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড জেলায় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত দুজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
এশিয়ার দেশ সিঙ্গাপুরে আগস্টের দ্বিতীয় সপ্তাহে অর্থপাচারকারীদের বিরুদ্ধে বড় অভিযান চালানো হয়। ওই অভিযানে ১০ অর্থপাচারকারীসহ প্রায় ১ বিলিয়ন সিঙ্গাপুরি ডলারের সমমূল্যের সম্পদ ও অর্থ জব্দ করা হয়।
ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রোববার (১০ সেপ্টেম্বর) রাজধানী কিয়েভ এবং আশপাশের অঞ্চলজুড়ে বেশ লম্বা সময় ধরে হামলা ও বিস্ফোরণের এই ঘটনা ঘটে।
দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপে এককভাবে ৫০ শতাংশ ভোট পাননি কোনো প্রার্থী। ফলে রান-অফে গড়িয়েছে এ নির্বাচন। তবে বহুল আলোচিত এ নির্বাচনের প্রথম ধাপে সবাইকে চমকে দিয়ে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন বিরোধী দলীয় ও ভারত বিরোধী নেতা মোহাম্মদ মুইজ্জো। অপরদিকে বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন।
আফ্রিকার দেশ মরক্কোতে গতকাল শনিবার আঘাত হানে ৬ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ও ভয়াবহ ভূমিকম্প। এই ভূমিকম্পে এখন পর্যন্ত ২ হাজারের বেশি মানুষ নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাশিয়ার সেনাদের দখলকৃত অঞ্চলগুলো থেকে হটিয়ে দিতে গত জুনে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেনের সেনারা। প্রায় তিন মাস ধরে এই অভিযান চললেও এখনো আশানুরূপ ফলাফল পায়নি কিয়েভ।
বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির দেশের জোট জি-২০ এর শীর্ষ সম্মেলন শেষ হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে নয়াদিল্লিতে (৯ থেকে ১০ সেপ্টেম্বর) দুইদিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দিল্লির সম্মেলন সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে জি-২০ জোটে ভারতের প্রেসিডেন্সির মেয়াদও শেষ হয়েছে।
ভারতে শেষ হয়েছে গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ জোটের শীর্ষ সম্মেলন। সম্মেলনের প্রথমদিনেই সদস্য রাষ্ট্রগুলোর সবার সম্মতিক্রমে গৃহীত হয় আয়োজক দেশ ভারতের উত্থাপিত ‘নয়াদিল্লি ঘোষণা’। ওই ঘোষণায় রাশিয়ার বিরুদ্ধে কোনও ধরনের নিন্দা জানানো হয়নি।