Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ এশিয়ার দেশ মিয়ানমারে পৌঁছেছে রাশিয়ার দু’টি সর্বাধুনিক সুখোই এসইউ-৩০ যুদ্ধবিমান। রোববার (১০ সেপ্টেম্বর) রুশ রাষ্ট্রীয় বার্তাসংস্থা আরআইএ নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন মিয়ানমারের বাণিজ্যমন্ত্রী চার্লি থান।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে জি-২০ সম্মেলনের আনুষ্ঠানিকতা। বিশ্বনেতাদের বরণ করে নিতে সম্মেলনস্থল ‘ভারত মান্দাপাতামে’ পৌঁছেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এক এক করে সব বিশ্বনেতাকে বরণ করে নিচ্ছেন। এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বরণ করে নিতে দেখা যায় তাকে।
উত্তরপূর্ব আফ্রিকার দেশ মরক্কোতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ২৯৬ জন মানুষ নিহত হয়েছেন। সঙ্গে ভূমিকম্পের প্রভাবে ধসে পড়েছে অসংখ্য বাড়ি-ঘর। আর ধসে পড়া বাড়ির নিচে আটকে পড়াদের উদ্ধার এবং বাঁচাতে এখন হাতে করে ধ্বংসস্তূপ সরাচ্ছেন সাধারণ মানুষ।
আফ্রিকার দেশ মরক্কোতে ভয়াবহ ভূমিকম্পের আঘাতে নিহতদের সংখ্যা বেড়ে ৬৩২ জনে দাঁড়িয়েছে। মরক্কোর রাষ্ট্রীয় টিভি চ্যানেল আল আওলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ভারতে জি-টোয়েন্টি সম্মেলনে যোগ দেওয়ার পরপরই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঢাকা সফর করবেন। গত তিন দশকে বাংলাদেশে কোনও ফরাসি প্রেসিডেন্টের এটিই হবে প্রথম সফর।
মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তা সরকার যুদ্ধে হারছে বলে মন্তব্য করেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তা। তিনি বলেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির সরকার বর্তমানে দেশটির মাত্র ৩০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিনকে হত্যা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বিশ্বের প্রধান খাদ্যপণ্যগুলোর দাম গত দুই বছরেরও বেশি সময়ের মধ্যে এখন সর্বনিম্ন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আগস্টের সূচক এমন তথ্যই দিচ্ছে। সংস্থাটির খাদ্য মূল্যসূচক আগস্টে ১২১ দশমিক ৪-এ নেমে এসেছে, যা গত মাসে ছিল ১২৪ পয়েন্ট।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অবদানের জন্য বিশ্বসেরা ১০০ জনের নাম ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী ম্যাগাজিন টাইম। এই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ড. রুম্মান চৌধুরী।
সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রবল বৃষ্টিপাতের মুখে পড়েছে এশিয়ার অন্যতম অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র হংকং। ভারী এই বৃষ্টির জেরে প্লাবিত হয়েছে ঘনবসতিপূর্ণ এই শহরের বিভিন্ন রাস্তা, শপিং মল ও মেট্রো স্টেশন।
সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠানে আইফোন ব্যবহারের ওপর আরোপিত নিষেধাজ্ঞার পরিধি বাড়ানোর পরিকল্পনা করছে চীন। আর এমন পরিকল্পনার বিষয়টি প্রকাশ্যে আসার পর মাত্র দুই দিনে অ্যাপলের শেয়ার বাজার থেকে উধাও হয়ে গেছে ২০০ বিলিয়ন ডলার।