প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   আত্মকথন: সত্য উপস্থাপনের চিরাচরিত ফলাফল...

আত্মকথন: সত্য উপস্থাপনের চিরাচরিত ফলাফল – আজহার উদ্দিন

২৫ ডিসেম্বর ২০১৭ ০৯:১৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

আমার দাদা ছিলেন একজন সৎ এবং নিষ্ঠাবান চরিত্রের অধিকারী মানুষ। তিনি কাজীর পেশায় নিয়োজিত ছিলেন এবং আমাদের গ্রামের মসজিদেও ইমামতি করতেন। আমার দাদার ভাইও দীনি শিক্ষায় শিক্ষিত আলেম ছিলেন। যার কারণে আমাদের পরিবারের সদস্যরা ছোট বেলা থেকেই ছিল ধর্মভীরু। আমাদের বাড়িটি দাদার পদানুসারে পরিচিত মুন্সী বাড়ি হিসেবে প্রতিষ্ঠিত। আমার বাবাও একসময় গ্রামের মসজিদে ইমামতি করতেন এবং কাজী পেশায় নিয়োজিত ছিলেন। আমার চাচা বর্তমানে গ্রামের মসজিদের ইমাম এবং আমার বড় ভাই প্রচলিত আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাশ। অনেকের বাবা-মা চান তার ছেলে বড় হয়ে ভালো কোন চাকরি করবে বা ব্যবসা করবে আর শেষ বয়সে ছেলে তার দেখাশুনার ভার নেবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি সব সময়ই দেখেছি আমার বাবা আমাদেরকে বলতেন তোমরা ভালোভাবে লেখা পড়া করো, তোমাদের আয়-রোজগারের উপর আমার নির্ভরশীলতা চাই না, তোমরা ভালভাবে মানুষ হও এটাই আমার চাওয়া।
আমরা ভাই বোন একসাথে পড়াশুনা করতাম যার কারণে খরচ দিতে হতো, অনেক কষ্ট হলেও বাবা আমাদেরকে খরচ দিতেন, কোন দিন বলতেন না খরচের জন্য পড়াশুনা করতে হবে না। আমরা নিজেরা যদি কারো কোন কাজ করতাম তাহলে আমার বাবা সব কাজকর্ম ফেলে দিয়ে রাগ করে বলতেন, “আমি আর কোন কাজ করব কেন? তোরা কি বদলা খাটবি মানুষের?” আমাদের ভাইবোনদের মোটামুটি সবাই পড়ালেখায় ভালো ছিলাম, এদিক দিয়েও গ্রামে একটা সুনাম ছিল। গ্রামের মানুষ আমার বাবার নাম ধরে বলতেন, অমুক ছেলেদেরকে খেয়ে না খেয়ে পড়াশুনা করাচ্ছে, তারা বড় হয়ে এক সময় ভালো মানুষ হবে, তাদের আজকের মতো কষ্ট থাকবে না। আমার মেজো ভাই আতাহার হোসাইন তখন পার্শ্ববর্তী গ্রামের “স্যার কে.জি. গুপ্ত উচ্চ বিদ্যালয়ে”র মাধ্যমিক শ্রেণীর ছাত্র ছিলেন। আর সেখান থেকেই তিনি প্রকৃত ইসলামের তথা হেযবুত তওহীদের আহ্বান পান, এবং তাতে যোগদান করেন। আমাদের বাড়িতে এসে যখন ভাই পরিবারের সদস্যদেরকে তার আন্দোলনে যোগদান করার ব্যাপারে জানান তাতে করে পরিবারে একটা বড় রকমের সমস্যা দেখা দিল। কারণ আমার মেজো ভাই ছিলেন পরিবারের সবচেয়ে মেধাবী ছাত্র। বাবার ইচ্ছে ছিল ভাইকে ইঞ্জিনিয়ার বানাবেন তিনি যখন আন্দোলনে যোগদান করলেন তখন স্বাভাবিকভাবেই পড়াশুনায় ব্যাঘাত ঘটবে, এই ভেবে বাবা হেযবুত তওহীদ আন্দোলনের বেশ বিরোধিতা শুরু করলেন। আমার বড় ভাই তখন ডিগ্রিতে অধ্যায়নরত এবং আবার মাদ্রাসাতে ফাজিল পাস, তাই তিনি বাবার সাথে একমত পোষণ করে বিরোধিতা শুরু করলেন। শুধুমাত্র আমার মা এবং আমরা দুই ভাই মেজো ভাইয়ের মাধ্যমে আন্দোলনে যোগদান করি। এক পর্যায়ে আমাদের তিনজনের ভরণপোষণ বাবা বন্ধ করে দিলেন।
এভাবে কিছু দিন অতিবাহিত হবার পর আমার মা পরলোকগমন করেন। বাবার মনে সবসময়ই একটি প্রশ্ন ছিল, আমার স্ত্রী কোনদিন আমার কথার অবাধ্য হয় নি, হেযবুত তওহীদের কারণে আমার থেকে আলাদা করে দিলাম কিন্তু তারপরেও কেন সে তা পরিত্যাগ করল না? মা প্রত্যক্ষ জগৎ থেকে আড়াল হবার পর বাবা ঐ ‘কেন’-র উত্তর খুঁজতে আরম্ভ করলেন। মা বেঁচে থাকতে বাবা যেহেতু আন্দোলনের অনেক বিরোধিতা করতেন তাই তিনি গোপনে গোপনে হেযবুত তওহীদের কিছু বই পড়তে শুরু করলেন। তার এই গোপনীয়তার কারণ, এতদিন তিনি আমাদের বিরোধিতা করেছেন, এখন যদি আমরা দেখে ফেলি সেটা তার জন্য অসম্মানজনক হবে। ‘প্রকৃত ইসলামের রূপরেখা’ এই বইটি পড়ে তার অনেক ভালো লাগে এবং কথাগুলো যাচাই করার জন্য তিনি একটা কোর’আনের বাংলা অনুবাদ কিনেন। তিনি বইতে উল্লেখ করা আয়াতগুলো কোর’আনে সাথে মিলিয়ে দেখেন। যখন বুঝতে পারেন হেযবুত তওহীদই প্রকৃত সত্য ইসলাম, বাকি দুনিয়াতে ইসলাম নামে যা চলছে সব মিথ্যা তখন তিনি অনেক অনুশোচনা করেন এবং হেযবুত তওহীদে যোগদান করেন।
এর পর থেকেই গ্রামের মানুষ বিভিন্নভাবে তার বিরোধিতা আরম্ভ করল। নানান ধরণের অপপ্রচার আরম্ভ করল বাবাসহ আমরা সবাই খ্রিস্টান হয়ে গেছি, কাদিয়ানী, জঙ্গী ইত্যাদি হয়ে গেছি, আমরা ইহুদি-খ্রিষ্টানদের থেকে অনেক টাকা পাই ইত্যাদি। তার পরেও বাবা গ্রামে বুক ফুলিয়েই হাঁটেন তাদের কথার কোন তোয়াক্কা না করেই। কারণ সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই, লোকে যা-ই বলুক না কেন? এই সত্য নিয়ে যখন রসুল (দ.) মানবজাতির সামনে উপস্থিত হয়েছিলেন তার বেলাতেও প্রচ- বিরোধিতা এসেছিল মোশরেকদের পক্ষ থেকে এটাই সত্যের ধর্ম। এই অপপ্রচারের সর্বপ্রধান খলনায়ক ছিলেন আমারই চাচা তথাকথিত মসজিদের ইমাম। এ তথাকথিত আলেম সমাজই বেশি কোরে হেযবুত তওহীদের বিরোধিতা করে এবং এর মূল কারণ হচ্ছে, আমরা তাদের মুখোশ উন্মোচন করে দিচ্ছি মানুষের কাছে। দীন বিক্রি করে তাদের রুজি রোজগারের পথ বন্ধ করে দিচ্ছি। আল্লাহ পবিত্র কোর’আনে সুরা বাকারার ১৭৪ নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় নিষেধ করেছেন আল্লাহর আয়াতের বিনিময় নেওয়া হারাম। আর সাধারণ মানুষ যদি সত্যি কথাগুলো জেনে ফেলে? তাহলে তো তাদের একমাত্র চলার পথ দীন বিক্রি করে খাওয়া বন্ধ হয়ে যাবে, তাই তারা আমাদের নামে অপপ্রচার শুরু করে যাতে মানুষ আমাদের কাছে না আসে। মোশরেকদের সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে আজও আমার বাবা হেযবুত তওহীদের ছায়াতলে প্রতিষ্ঠিত আছেন এবং আল্লাহর রসুলের রেখে যাওয়া দায়িত্ব দীন প্রতিষ্ঠার সংগ্রামে অটল রয়েছেন। আমাদের এখন একটিই দোয়া। আমরা জান ও মাল কোরবান করে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে যাব জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইনশা’আল্লাহ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!
আগামীকাল রোববার বাংলাদেশে আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে স্বল্প সময়ের জন্য ঢাকায় ট্রানজিট নেওয়ার…
 ১৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণে সনাতন…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায়…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইলেকট্রনিক্স পণ্য পরিবেশক সমিতি বাংলাদেশ তথা ইলেকট্রনিক্স প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইপিডিএবি)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে সংগঠনটির পথচলায় এক…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পুটিমারী এলাকায় স্থানীয় এক জেলের জালে ৯০ কেজি ওজনের একটি বিশালাকার বাঘাইড় মাছ ধরা পড়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) মাছটির ছবি…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী এলাকায় ডিসি সড়কে মালবোঝাই ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৭ অক্টোবর)…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!
প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক পরিদর্শনে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিজ কক্ষে ধূমপান করতে দেখা যায় সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে। এ সময় কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশও…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন
মোঃ শফিকুল ইসলামকালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধিগাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরস্থইবনে সিনা  ফার্মাসিটিক্যাল লিমিটেড  এর হারবাল শাখায় শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওষুধের মেশিন ও গোডাউনে…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!
ভারতের গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের মধ্যে রয়েছে তিন শিশুও। শুক্রবার রাতে নুডলস খাওয়ার পর ঘুমাতে যান পরিবারের সদস্যরা।…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সাম্প্রতিক সময়ে এই নৌপথে…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রীসহ পরিবারের ছয় সদস্যকে হারানোর শঙ্কায় ভেঙে পড়েছেন আশিকুল ইসলাম। আনন্দঘন ভ্রমণে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে কক্সবাজারে…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!
মধ্য আমেরিকার দেশ পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬টি পরকম্পন বা আফটারশক রেকর্ড করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ৯ অক্টোবরের ভূমিকম্পের পর দেশটির…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক