প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   নিউ ইয়র্কে বাংলাদেশীর বোমা হামলা...

নিউ ইয়র্কে বাংলাদেশীর বোমা হামলা ও আমাদের নিরাপত্তা

১৩ ডিসেম্বর ২০১৭ ১০:০৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

মো. মোস্তাফিজুর রহমান শিহাব:
একের পর এক সন্ত্রাসবাদী ঘটনা ও তার জের হিসাবে সংঘটিত যুদ্ধগুলো নিয়ে গোটা বিশ্ব বিগত কয়েক যুগ ধরে তটস্থ হয়ে আছে। বিশ্বে এই মুহূর্তে বহু জায়গায় স্বাধীনতা যুদ্ধ চলছে যেখানে বহু সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটছে। মধ্যপ্রাচ্যে, ফিলিপাইনে, মায়ানমারে, আফ্রিকায়, ফিলিস্তিনে মুসলমানদের সঙ্গে যে ভয়াবহ অবিচার করা হচ্ছে তার প্রতিক্রিয়া হিসাবে বিভিন্ন সংগঠন গড়ে উঠছে যারা ইসলাম ধর্মীয় সেন্টিমেন্ট দ্বারা অনুপ্রাণিত হয়ে মরিয়া হয়ে প্রায়শই নতুন নতুন সন্ত্রাসবাদী ঘটনার জন্ম দিচ্ছে। রাশিয়া যখন সত্তরের দশকের  শেষার্ধে আফগানিস্তানে আগ্রাসন চালালো তখন রাশিয়ার হাত থেকে আফাগানিস্তানকে রক্ষার জন্য বহু দল গড়ে উঠেছিল যারা এই যুদ্ধটিকে ইসলামের বিরুদ্ধে কুফরের যুদ্ধ বলে আখ্যা দিয়েছিল। সেই স্বাধীনতাকামী দলগুলোই পরবর্তীতে নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে সন্ত্রাসবাদী দল হিসাবে আবির্ভূত হয়েছে। এটা সহজাত বিষয় যে, যখন অবিচার অনাচার চলে তখন সেখানে সন্ত্রাসবাদের জন্ম হয়। আমেরিকা রাশিয়া ইউরোপের পরাশক্তিধর দেশগুলোর সিরিয়া ও ইরাক নীতির কারণে বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের প্রসার ঘটেছে যা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বীজ রোপণ করেছে।
সন্ত্রাসবাদ এমন একটি বিষয় যা কখনোই নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ থাকে না, তা স্বভাবতই প্রসারমান। আর এই সন্ত্রাসবাদের সঙ্গে যখন ধর্মীয়চেতনা যুক্ত হয়ে যায় তখন এটি হয়ে যায় দাবানল। যুক্তরাষ্ট্রের সমাজে গত কয়েক শতাব্দী ধরে বিভিন্ন প্রকার সন্ত্রাসবাদের ঘটনা ঘটে আসছে। এর উৎপত্তি কয়েক শতাব্দী আগেই যখন ইউরোপের লোকেরা আমেরিকায় গিয়ে রেড ইন্ডিয়ানদের হত্যা করে সেখানে তাদের উপনিবেশ স্থাপন করে। সাদা-কালোর যে অমোচনীয় ব্যবধান যুক্তরাষ্ট্রের সামাজিক ইতিহাসে আমরা দেখি সেটা আজকের নয়। সেই বর্ণবাদী ঘৃণার প্রকাশ তাদের রাজনীতিতেও বার বার নগ্নভাবে প্রভাব বিস্তার করেছে এবং এ নিয়ে রক্তপাত আজও অব্যাহত আছে।
সন্ত্রাসবাদী হামলার মাত্রা (Dimension) বহু রকমের হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের সমাজ এমন একটি সমাজ যেখানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ গিয়ে দেশটিকে সমৃদ্ধ করেছে, তাদের শিল্প, কৃষি, সংস্কৃতি, সাহিত্য সকল দিকের উন্নতি সাধন করেছে যারা অধিকাংশই অভিবাসী। আধুনিক যুক্তরাষ্ট্রের যারা পত্তন ঘটিয়েছে তারাও সেই ভূমির সন্তান নয়, তারাও ছিল ইউরোপিয়ান। পরবর্তীতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জনগণ সেখানে ভাগ্যের সন্ধানে গিয়েছে। বিশ্বের একক পরাশক্তিধর রাষ্ট্র হিসাবে আবির্ভূত যুক্তরাষ্ট্র ক্ল্যাশ অব সিভিলাইজেশনের অংশ হিসাবে ইসলামের বিরুদ্ধে যে প্রপাগান্ডা ও মুসলিমদের বিরুদ্ধে যে হামলা চালাচ্ছে তার প্রতিক্রিয়ায় যে সন্ত্রাসবাদী ঘটনাগুলো ঘটে চলেছে তার জন্য ঐ পরাশক্তিধর রাষ্ট্রগুলোর আগ্রাসী নীতিই প্রধানত দায়ী। নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি লন্ডনেও বিরাট ঘটনা ঘটে গেল। এসবের কারণ হিসেবে অনেক বিশ্লেষক বলেছেন যে রাজনৈতিক হাওয়া পরিবর্তনের জন্য এরূপ ঘটেছে। ফ্রান্স ও জার্মানীতেও একইরকম ঘটনা লক্ষ্য করা যাচ্ছে।
অনেকে মনে করেন এ সকল ঘটনার পিছনে ইহুদিদের হাত রয়েছে। ইহুদিরা এই মুহূর্তে বিশ্বের অর্থনীতি ও রাজনীতির মূল নিয়ন্ত্রক এক কথা সচেতন মানুষমাত্রই জানেন। তারাই ষড়যন্ত্রমূলকভাবে এসব সন্ত্রাসবাদী গোষ্ঠীর জন্ম দেয় এবং নিজেদের অবস্থানকে আরো দৃঢ় করার জন্য এসবের সঙ্গে মুসলমানদেরকে এর সঙ্গে জড়িত করে যাতে করে মুসলিম বিরোধী লড়াইটা আরো পেকে ওঠে। বর্তমানে মুসলমানদের মধ্যে আদর্শশূন্যতা, অনৈক্য, নেতৃত্বহীনতা, নির্যাতনের শিকার হওয়া, তাদের মধ্যে জঙ্গিবাদের প্রসার ঘটা, কয়েক শতাব্দীর দাসত্বের ঘানি টেনে হীনম্মন্যতায় আক্রান্ত হওয়া ইত্যাদি বহুবিধ জটিলতা কাজ করছে। হাজার হাজার মুসলিম যুবকদের ইসলামের ভুল ব্যাখ্যা প্রদান, অপরাজনীতি, জঙ্গিবাদ ইত্যাদির জালে জড়িয়ে ভুল পথে পরিচালিত করা হচ্ছে। এখানে তাদের ঈমানী চেতনাকে ব্যবহার করা হচ্ছে। তারা সন্ত্রাস করছে কিন্তু ভাবছে এটা তাদের ধর্মের জন্য জেহাদ। যখন তালেবানের উত্থান হল তখন হাজার হাজার যুবক জেহাদের অভিপ্রায় নিয়ে তালেবানে গিয়ে যোগ দিল। আবার যখন আই.এস এর উত্থান হল তখন বহুসংখ্যক যুবক সেখানে যোগ দিল। এভাবেই বোকো হারাম, আল-কায়দা, আল শাবাব ইত্যাদি বহু দল বিশ্বের বিভিন্ন অঞ্চলে ধ্বংসাত্মক তাণ্ডব চালাচ্ছে। আই.এস খেলাফত প্রতিষ্ঠার দাবি করে তাদের নেতাকে মুসলিম জাহানের খলিফা বলে ঘোষণা করে তার অধীনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য গোটা বিশ্বের মুসলিমদেরকে আহ্বান করছে এবং বিভিন্ন হাদীসের ভবিষ্যদ্বাণীগুলোকে নিজেদের সঙ্গে যুক্ত করে মানুষের ঈমানকে ভুল খাতে প্রবাহিত করছে। কিন্তু তারা তাদের অধিকৃত অধিকাংশ ভূমি থেকেই এখন উৎখাত হয়ে গেছে, ফলে যারা আইএস-কে নিয়ে ইসলামের উত্থানের স্বপ্ন দেখেছিল তাদের আশার গুড়ে বালি পড়েছে। তারা আবারও প্রতারিত হয়েছে যেমন প্রতারিত হয়েছিল তালেবান, আল কায়েদার দ্বারা।
গত সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পোর্ট অথরিটি বাস টার্মিনালের পাতাল পথে বোমা বিস্ফোরণ ঘটাতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার হন বাংলাদেশের নাগরিক আকায়েদ উল্লাহ (২৭)। তার এই ঘটনার জের কতদূর যাবে তা এখনও বলা যাচ্ছে না। তবে ইতোমধ্যেই সেখানকার বাংলাদেশী কম্যুনিটিকে তোপের মুখে পড়তে হয়েছে, তোপের মুখে পড়তে হতে পারে বাংলাদশেকেও। ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই বলে দিয়েছেন যে, প্রবাসীরা যুক্তরাষ্ট্রের জন্য কতটা ঝুঁকিপূর্ণ তার একটি প্রমাণ এই ঘটনাটি। যুক্তরাষ্ট্রের এই ঘটনা তাদের ওখানে হওয়া হাজার হাজার বিচ্ছিন্ন সন্ত্রাসবাদী ঘটনারই একটি। এমন বিচ্ছিন্ন ঘটনাগুলোকে কেন্দ্র করেই, ইস্যু করেই পাশ্চাত্য সাম্রাজ্যবাদীরা ইসলামবিদ্বেষী অপপ্রচার করার সুযোগ পায়, এমন কি বিভিন্ন দেশকে আক্রমণ করে দখল করে নেওয়ার সুযোগ তালাশ করে। কয়েকদিন আগেও আমেরিকায় একটি গানের অনুষ্ঠানে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আকায়েদের এই ঘটনারও সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন আছে। গতকাল বিবিসিতে তার শ্বাশুড়ি স্পষ্টভাষায় বলেছেন তাদের মেয়ের জামাই ষড়যন্ত্রের শিকার। তার অতীত কর্মকাণ্ডের সঙ্গে এত বড় ঘটনার কোনো সম্পর্ক নেই। সে বরাবরই শান্তশিষ্ট নিরীহ প্রকৃতির লোক ছিল। আর বাংলাদেশের পুলিশ দাবি করছে আকায়েদ যুক্তরাষ্ট্রে গিয়েই হয়তো এ জাতীয় সন্ত্রাসবাদী মতাদর্শে অনুপ্রাণীত হয়েছে। সে যাই হোক, যদি সে সত্যিই অপরাধী হয়ে থাকে তাহলে তার যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে, কিন্তু এই ঘটনাকে রাজনৈতিক স্বার্থে কূটনৈতিক স্বার্থে ব্যবহার করে তার জন্য গোটা বাংলাদেশী বা মুসলিম সম্প্রদায়কে অভিযুক্ত করা হবে একের অপরাধে অন্যকে দণ্ড প্রদান। এটা কোনোভাবেই কাম্য নয়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ধস্তাধস্তির ঘটনায় শিক্ষক দম্পতিকে বদলি দুই প্রান্তের দুই বিদ্যালয়ে!

ধস্তাধস্তির ঘটনায় শিক্ষক দম্পতিকে বদলি দুই প্রান্তের দুই বিদ্যালয়ে!
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে ধস্তাধস্তির ঘটনায় শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তের দুটি বিদ্যালয়ে বদলি করা হয়েছে। এর আগে সহকারী শিক্ষক আছমা খাতুনকে…
 ১৮ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি!

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি!
গাজীপুর প্রতিনিধি:  গাজীপুরের শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে নিজের বিরুদ্ধে দায়ের করা একটি ফৌজদারি মামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন দৈনিক আমার…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

জুলাই সনদ ছাড়া রাষ্ট্র চালানো ফিটনেসবিহীন গাড়িতে ওঠার মতো: হাসনাত

জুলাই সনদ ছাড়া রাষ্ট্র চালানো ফিটনেসবিহীন গাড়িতে ওঠার মতো: হাসনাত
জুলাই সনদ ছাড়া রাষ্ট্র পরিচালনাকে ফিটনেসবিহীন গাড়িতে ওঠার সঙ্গে তুলনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন,…
 ১৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

শর্ত মানলেই সাত দিনের মধ্যে খুলবে হরমুজ প্রণালি: আরাগচি

শর্ত মানলেই সাত দিনের মধ্যে খুলবে হরমুজ প্রণালি: আরাগচি
যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলে ছয় দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে দেওয়া সাত…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

তিন বছরের অপেক্ষার অবসান, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী!

তিন বছরের অপেক্ষার অবসান, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী!
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ার খবর সামনে এসেছে। দীর্ঘ তিন বছরের অপেক্ষার পর দেশটিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি হয়েছে তার। তবে গ্রিন…
 ১৮ অক্টোবর ২০২৬    বিনোদন

মা ইলিশ সংরক্ষণে ৩৮ জেলার ১১১ এমপিকে মন্ত্রীর নির্দেশনা!

মা ইলিশ সংরক্ষণে ৩৮ জেলার ১১১ এমপিকে মন্ত্রীর নির্দেশনা!
মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করা এবং জনসচেতনতা বাড়াতে ৩৮ জেলার ১১১ জন সংসদ সদস্যকে ডিও লেটার দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের!

বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের!
বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন জাপানি বিনিয়োগকারীরা। এ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হলে দ্রুত…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক, মিলল আর্থিক সহায়তার আশ্বাস!

বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক, মিলল আর্থিক সহায়তার আশ্বাস!
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালসহ চার সহ-সভাপতি। ঘণ্টাব্যাপী আলোচনায় বাংলাদেশের ফুটবলের…
 ১৮ অক্টোবর ২০২৬    খেলাধুলা

মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু!

মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু!
ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে একটি এয়ার অ্যাম্বুলেন্স। পরে উড়োজাহাজে থাকা…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট লাগানোর নির্দেশ, সময়সীমা ১৫ নভেম্বর!

মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট লাগানোর নির্দেশ, সময়সীমা ১৫ নভেম্বর!
সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল শনাক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বরসংবলিত প্লেট লাগাতে হবে। বাংলাদেশ সড়ক…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি!

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি!
ভাষাশহীদদের স্মরণে আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৭ শুরু হবে আগামী ৭ জানুয়ারি। মাসব্যাপী এ বইমেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

‘কখনো কল্পনাও করিনি এত টাকা উপার্জন করব’: সোনালি কুলকার্নি

‘কখনো কল্পনাও করিনি এত টাকা উপার্জন করব’: সোনালি কুলকার্নি
বলিউড অভিনেত্রী সোনালি কুলকার্নি জানিয়েছেন, সাধারণ পরিবার থেকে উঠে এসে অভিনয়ের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করবেন, তা কখনো কল্পনাও করেননি তিনি। শৈশবে সংসারের খরচ মেটাতে…
 ১৮ অক্টোবর ২০২৬    বিনোদন

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ের নির্দেশ স্থগিত!

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ের নির্দেশ স্থগিত!
ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে পাঁচ করবর্ষের বকেয়া ৬৬৬ কোটি টাকার বেশি কর দ্রুত আদায়ের বিষয়ে হাইকোর্টের নির্দেশের একটি অংশ স্থগিত করেছেন সুপ্রিম…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

সৌদি রাষ্ট্রদূতকে তলব, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল সরকার!

সৌদি রাষ্ট্রদূতকে তলব, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল সরকার!
সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৮ অক্টোবর) রাষ্ট্রদূতকে তলব করে মৃত্যুদণ্ড কার্যকরের কারণ ও এ-সংক্রান্ত…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

নারী অধিকার রক্ষায় ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে বড়াইগ্রামে নারী সমাবেশ অনুষ্ঠিত

নারী অধিকার রক্ষায় ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে বড়াইগ্রামে নারী সমাবেশ অনুষ্ঠিত
ধর্মের নামে গোঁড়ামি, কুসংস্কার ও ধর্মব্যবসার বিরুদ্ধে নারীদের সচেতন করতে নাটোরের বড়াইগ্রামে অনুষ্ঠিত হলো এক নারী সমাবেশ। অরাজনৈতিক আন্দোলন ‘হেযবুত তওহীদ’-এর আয়োজনে আজ দুপুরে নাটোরের…
 ১৮ অক্টোবর ২০২৬    রাজশাহী