প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   আকিদা ও ঈমান পৃথক বিষয়

আকিদা ও ঈমান পৃথক বিষয়

২ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৫৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

বর্তমানে আকিদা ও ঈমানকে একই জিনিস বলে মনে করা হয়। এই ধারণা ভুল। প্রথমত, ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস আর আকিদা শব্দটি এসেছে আক্দ শব্দ থেকে যার মানে গ্রন্থি, গিঁঠ বা গেরো। আমরা এই শব্দটি বিয়েতে ব্যবহার করি। আক্দ করানো বলতে আমরা বোঝাই বিয়ে করানো, দু’টি মানুষকে গিঁঠ বা গেরো দিয়ে দেওয়া। ঐ আক্দ থেকে আকিদা। অর্থাৎ ঈমান ও আকিদা দু’টি সম্পূর্ণ আলাদা শব্দ এবং সম্পূর্ণ আলাদা অর্থ। দ্বিতীয়তঃ আকিদা ভুল হোলে ঈমান অর্থহীন- এ কথাতেই তো পরিষ্কার হয় যে ঐ দু’টো এক জিনিস নয়। একটা ভুল হোলে অন্যটি অর্থহীন অর্থাৎ এক নম্বর ভুল হোলে দুই নম্বর অর্থহীন- কাজেই এ দু’টো বিষয় একই বিষয় হওয়া অসম্ভব। অথচ এই ভুল ধারণা আজ সর্বব্যাপী। এটা হয়েছে এই জন্য যে ইসলামের প্রকৃত আকিদা আজ অদৃশ্য হয়ে গেছে, হারিয়ে গেছে, তাই ওটাকে ঈমানের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়েছে- যদিও এ দু’টো সম্পূর্ণ আলাদা ব্যাপার।

এই দীনের সঠিক আকিদা এ রকম:

১. সর্বশক্তিমান আল্লাহ তাঁর এই বিরাট বিশাল মখলুক সৃষ্টি করলেন এবং তা রক্ষণাবেক্ষণের ও পরিচালনার জন্য অসংখ্য মালায়েক বা ফেরেশতা সৃষ্টি করলেন। এই সৃষ্টির (মখলুকের) বা ঐ মালায়েকদের কোনো স্বাধীন ইচ্ছাশক্তি ছিল না এবং নেই। যাকে যে কাজের জন্য আল্লাহ সৃষ্টি করলেন বা যে কাজের দায়িত্ব দিলেন তারা নিখুঁতভাবে সেই কাজ করে চলল, যার সামান্যতম বিচ্যুতি নেই।

আরও পড়ুন

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো -এম আর হাসান

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো  এম আর হাসান

২. আল্লাহর ইচ্ছা হলো এমন এক সৃষ্টি করতে যে সৃষ্টির স্বাধীন ইচ্ছাশক্তি থাকবে, যে ইচ্ছা করলে আল্লাহর দেয়া নিয়ম ও দায়িত্ব মোতাবেক চলবে, ইচ্ছা করলে তা অমান্য করতে পারবে।

৩. তাই আল্লাহ আদম অর্থাৎ মানুষ সৃষ্টি করলেন। আদমের মধ্যে আল্লাহ তাঁর নিজের আত্মা (রূহ্) থেকে ফুঁকে দিলেন (সুরা হেজর ২৯) অর্থাৎ আদমের মধ্যে স্বাধীন ইচ্ছাশক্তি, যা আল্লাহ ছাড়া আর কারও নেই, তা এবং আল্লাহর অন্যান্য সকল সিফত্ বা গুণ প্রবেশ করিয়ে দিলেন। কাজেই এই নতুন অসাধারণ সৃষ্টির নাম দিলেন আল্লাহর খলিফা অর্থাৎ প্রতিনিধি।

৪. একটা বিরুদ্ধশক্তি না থাকলে কোনো পরীক্ষা (Test) সম্ভব নয় তাই ইবলিস বা শয়তানকে এই খলিফার বিরুদ্ধে দাঁড় করালেন এবং ঐ পরীক্ষার জন্য ইবলিসকে মানুষের দেহ মনের মধ্যে প্রবেশ ও তাকে প্রভাবিত করার অনুমতি ও শক্তি দিলেন (সুরা বাকারা ৩০)।

৫. ইবলিস আল্লাহকে প্রতিদ্বন্দ্বিতার আহবান (Challenge) করলো এই বলে যে তোমার এই খলিফাকে আমি ফাসাদ অর্থাৎ অন্যায়, অত্যাচার, অবিচার এবং সাফাকুদ্দিমা অর্থাৎ যুদ্ধ-বিগ্রহ রক্তপাতের মধ্যে পতিত করব। আল্লাহ এই প্রতিদ্বন্দ্বিতাকে গ্রহণ করে বললেন- আমি আমার প্রেরিত নবী-রসুলদের এবং হাদীদের মাধ্যমে আমার খলিফা মানুষদের জন্য এমন জীবন-ব্যবস্থা, দীন পাঠাব যে জীবন ব্যবস্থা অনুযায়ী ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় অর্থাৎ সমষ্টিগত জীবন পরিচালিত করলে তারা ঐ ফাসাদ এবং সাফাকুদ্দিমায় পতিত হবে না, অর্থাৎ ন্যায় বিচার ও শান্তিতে (ইসলাম শব্দের আক্ষরিক অর্থই শান্তি) পৃথিবীতে বাস করতে পারবে। এখানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, ইবলিস আল্লাহকে এ চ্যালেঞ্জ দিল না যে তোমার খলিফা, প্রতিনিধিকে আমি মসজিদে, গির্জায়, মন্দিরে, সিনাগগে, প্যাগোডায় যেতে বাধা দেব, তাদের হজ্ব করতে, রোযা রাখতে, যাকাত দিতে, দান-খয়রাত করতে বা অন্য যে কোনো পুণ্য কাজে, সওয়াবের কাজে বাধা দেব। সে এই চ্যালেঞ্জ দিল যে মানুষকে সে ফাসাদ এবং সাফাকুদ্দিমায় পতিত করবে। অন্যায়, অবিচার, অশান্তি এবং যুদ্ধ-বিগ্রহ রক্তপাত, এ দু’টোই সমষ্টিগত ব্যাপার এবং ঠিক এ দু’টোই মানুষ সৃষ্টির প্রথম থেকে আজ পর্যন্ত মানব জাতির সর্বপ্রধান সমস্যা হয়ে আছে যার সমাধান আজ পর্যন্ত করা যায় নি।

৬. মানুষ জাতিকে তাঁর দেয়া জীবন-বিধান পাঠিয়ে আল্লাহ মানুষকে বললেন- ইবলিস, শয়তান আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে সে তোমাদের দিয়ে আমাকে অস্বীকার করাবে, অর্থাৎ আমার পাঠানো জীবন-ব্যবস্থাকে বাদ দিয়ে তোমাদের নিজেদের দিয়ে জীবন-ব্যবস্থা তৈরি করিয়ে সেই মত তোমাদের সমষ্টিগত, অর্থনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন পরিচালিত করাবে, যার ফলে তোমরা সেই ফাসাদ এবং সাফাকুদ্দিমায় পতিত হবে। তোমরা ইবলিসের প্ররোচনায় না পড়ে আমাকে একমাত্র জীবন-বিধাতা বলে গ্রহণ করো অর্থাৎ নবী-রসুলদের মাধ্যমে আমি যে জীবন-বিধান পাঠিয়েছি তা গ্রহণ ও সামগ্রিক জীবনে প্রয়োগ করো, তাহলে তোমাদের জীবন থেকে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক ইত্যাদি সমস্ত অন্যায়-অবিচার চলে যাবে এবং তোমাদের মধ্যে যুদ্ধ-বিগ্রহ, রক্তপাত হবে না অর্থাৎ তোমরা পূর্ণ শান্তিতে (ইসলামে) বাস করতে পারবে। আমি সর্বশক্তিমান- আমি ইচ্ছা করলেই সমস্ত মানবজাতি ইবলিসকে অস্বীকার করে আমার পাঠানো দীনকে গ্রহণ করে শান্তিতে বাস করবে (কোর’আন- সুরা আনআম- ৩৫, সুরা ইউনুস- ১০০)। কিন্তু আমি তা করব না কারণ আমার স্বাধীন ইচ্ছাশক্তি আমি তোমাদের দিয়েছি পরীক্ষা করার জন্য যে তোমরা কি করো (সুরা মোহাম্মদ- ৪)। তোমরা শয়তানের প্ররোচনায় পতিত না হয়ে আমাকে একমাত্র জীবন-বিধাতা বলে গ্রহণ করলে তার ফলস্বরূপ এ পৃথিবীতে যেমন শান্তিতে (ইসলামে) বাস করবে, তেমনি পরজীবনেও আমি তোমাদের জান্নাতে স্থান দেবো। তোমাদের ব্যক্তিগত সমস্ত গোনাহ আমি মাফ করে দেবো কারণ তাহলে ইবলিসের চ্যালেঞ্জে তোমরা আমাকে জয়ী করালে। আর যদি শয়তানের প্ররোচনায় আমার দেওয়া জীবন-বিধানকে অস্বীকার করে নিজেরা জীবন-ব্যবস্থা তৈরি করে নাও তবে তার ফলস্বরূপ তোমরা সর্বপ্রকার অন্যায় অবিচার আর রক্তপাতে ডুবে তো থাকবেই তার ওপর মৃত্যুর পর পরজীবনে আমি তোমাদের জাহান্নামের কঠিন শাস্তির মধ্যে পতিত করব। তোমাদের ব্যক্তিগত লক্ষ কোটি সওয়াব পুণ্যের দিকে আমি চেয়েও দেখব না। কারণ তাহলে ইবলিসের চ্যালেঞ্জে তোমরা আমাকে পরাজিত করে দিলে। এটা আমার প্রতিশ্রুতি।

৭. তাহলে দেখা যাচ্ছে মানব জাতির সম্মুখে মাত্র দু’টি পথ। একটি হচ্ছে নবী-রসুলদের মাধ্যমে পাঠানো জীবন-ব্যবস্থা গ্রহণ করা, অর্থাৎ আল্লাহকে একমাত্র ইলাহ বলে স্বীকার করা, অন্যটি হচ্ছে ঐ জীবন-বিধান প্রত্যাখ্যান করে নিজেরা জীবন-ব্যবস্থা তৈরি করে তাই মেনে চলা। মানবজাতিকে এই দুই পথের একটাকে গ্রহণ করতে হবে, তৃতীয় কোনো পথ নেই। আল্লাহ বললেন, যে বা যারা প্রথমটি গ্রহণ করবে এবং তা থেকে বিচ্যুত হবে না তাদের কোনো ব্যক্তিগত গোনাহ, পাপ তিনি দেখবেন না, তাদের জান্নাতে স্থান দেবেন। আর যে বা যারা নবী-রসুলদের মাধ্যমে পাঠানো জীবন-বিধান অস্বীকার করে নিজেরা জীবন ব্যবস্থা তৈরি করে নেবে তাদের ব্যক্তিগত কোনো সওয়াব, পুণ্য তিনি গ্রহণ করবেন না, তাদের জাহান্নামে প্রবেশ করাবেন। এই যে সমষ্টিগতভাবে জীবন বিধানকে গ্রহণ ও প্রত্যাখ্যানের প্রশ্নে ব্যক্তিগত জীবনকে দাম না দেয়া, এর কারণ হচ্ছে, সমষ্টিগতভাবে আল্লাহর দেয়া জীবন বিধান কার্যকর করলে সমাজ থেকে সবরকম অন্যায়-অবিচার, দুঃখ, যুদ্ধ ও রক্তপাত বিলুপ্ত হয়ে যাবে এবং ব্যক্তিগত অন্যায় প্রায় লোপ পাবে। আর মানুষের নিজের তৈরি জীবন-ব্যবস্থা চালু করলে, ব্যক্তিগতভাবে মানুষ যতো ভালো থাকার চেষ্টা করুক না কেন সমাজ সব রকম অন্যায়, অবিচার, অশান্তি ও রক্তপাতের মধ্যে পতিত হবে। উদাহরণ- বর্তমান সময়।

৮. আল্লাহকে একমাত্র ইলাহ অর্থাৎ আদেশদাতা বলে গ্রহণ করা অর্থ জীবনের প্রতি বিভাগে, প্রতি স্তরে অর্থাৎ ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, শিক্ষা, আইন-কানুন, দণ্ডবিধি ইত্যাদি প্রত্যেক অঙ্গনে গ্রহণ করা। এটাই হলো তওহীদ, সেরাতুল মুস্তাকীম, দীনুল কাইয়েমা। যে বা যারা এর উপর অনড় থাকবে, বিচ্যুত হবে না, তার এবং তাদের ব্যক্তিগত সমস্ত গোনাহ মাফ করে আল্লাহ তাঁর জন্য জান্নাত নিশ্চিত করে দিয়েছেন।

বিশ্বনবী এ কথাটি পরিষ্কার করে দিয়েছেন এই বলে যে, আল্লাহর সাথে তাঁর বান্দার চুক্তি (Contract) এই যে, বান্দা তাঁর পক্ষ থেকে যদি এই শর্ত পালন করে যে, সে আল্লাহ ছাড়া আর কাউকে ইলাহ অর্থাৎ বিধাতা বলে স্বীকার করবে না- তবে আল্লাহও তাঁর পক্ষ থেকে এই শর্ত পালন করবেন যে, তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন [হাদীস- মুয়ায (রাঃ) থেকে বোখারী, মুসলিম মেশকাত]। এখানে অন্য কোনো কাজের শর্ত নেই। এই একটি শর্ত পালন করলে আর কোনো গোনাহই তাকে জান্নাত থেকে ফেরাতে পারবে না; এমনকি মহানবীর উল্লেখিত ব্যভিচার ও চুরির মত কবীরা গোনাহও না। একদিকে যেমন আল্লাহ তাঁর সৃষ্ট বান্দার সঙ্গে এই চুক্তি করছেন, তেমনি এ কথাও পরিষ্কার করে বলে দিচ্ছেন যে, জীবনের যে কোনো অঙ্গনে, যে কোনো বিভাগে তাঁর আইন অস্বীকার করলে অর্থাৎ র্শেক করলে তিনি তা ক্ষমা করবেন না, লক্ষ লক্ষ সওয়াবের কাজ করলেও না, সারারাত্র তাহাজ্জুদ নামায পড়লেও না, সারা বছর রোযা করলেও না (সুরা নেসা ৪৮, ১১৬)।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়া চলছে, আবেগের স্থান নেই: আইনমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়া চলছে, আবেগের স্থান নেই: আইনমন্ত্রী
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সরকার সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও আইনগত প্রক্রিয়ায় এগোচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।…
 ৮ নভেম্বর ২০২৬    জাতীয়

লালমনিরহাটে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
লালমনিরহাট প্রতিনিধি: ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে লালমনিরহাটে সকল শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময় সভা করেছে ‘সবার জন্য…
 ৮ নভেম্বর ২০২৬    জাতীয়

শ্রীলঙ্কার জয়ে সেমিফাইনালে বাংলাদেশ, পাকিস্তানের বাঁচা-মরার লড়াই!

শ্রীলঙ্কার জয়ে সেমিফাইনালে বাংলাদেশ, পাকিস্তানের বাঁচা-মরার লড়াই!
সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে আজকের দুটি ম্যাচ ঘিরে তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ সমীকরণ। প্রথম ম্যাচে ভুটানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এই ম্যাচে লঙ্কানরা জয় পেলে ভুটানের বিদায়…
 ৮ নভেম্বর ২০২৬    খেলাধুলা

গোলের ক্ষুধা নিয়ে হামজার অপেক্ষায় বাংলাদেশ!

গোলের ক্ষুধা নিয়ে হামজার অপেক্ষায় বাংলাদেশ!
সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলেও একাদশ সাজানো ও গোল করার ক্ষেত্রে এখনো চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ দল। চোটের কারণে অধিনায়ক তপু বর্মনের অনিশ্চয়তা,…
 ৮ নভেম্বর ২০২৬    খেলাধুলা

তিন দিনের সফরে ঢাকায় আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ!

তিন দিনের সফরে ঢাকায় আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ!
তিন দিনের সফরে আগামীকাল সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশে আসছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ। সফরকালে তিনি ঢাকা ও কক্সবাজারের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি…
 ৮ নভেম্বর ২০২৬    জাতীয়

সংবাদকর্মীকে হেনস্থা ও জাতীয় সংগীত অবমাননা: নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে লিগ্যাল নোটিশ!

সংবাদকর্মীকে হেনস্থা ও জাতীয় সংগীত অবমাননা: নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে লিগ্যাল নোটিশ!
জাতীয় সংগীত অবমাননা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগে চিত্রনায়িকা পরীমনির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে অশ্লীল বক্তব্য, অভিনয়…
 ৮ নভেম্বর ২০২৬    জাতীয়

নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল, ছেলেকে আড়াই কোটি টাকার বিএমডব্লিউ উপহার বাবার!

নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল, ছেলেকে আড়াই কোটি টাকার বিএমডব্লিউ উপহার বাবার!
পরীক্ষায় ভালো ফল করায় ছেলের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা মূল্যের বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন এক ব্যবসায়ী বাবা। ভারতের…
 ৮ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়, এমএলএসে নতুন ইতিহাস গড়লেন মেসি!

টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়, এমএলএসে নতুন ইতিহাস গড়লেন মেসি!
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) একের পর এক কীর্তি গড়েই চলেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এবার টানা দ্বিতীয় মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট…
 ৮ নভেম্বর ২০২৬    খেলাধুলা

আপনাদের অপমান কখনোই আমার নীতিকে বদলাতে পারবে না: প্রভা

আপনাদের অপমান কখনোই আমার নীতিকে বদলাতে পারবে না: প্রভা
যেকোনো নারীর অসম্মান ও হয়রানির বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি ঢালিউড অভিনেত্রী পরীমনির পাশে দাঁড়িয়ে নিজের…
 ৮ নভেম্বর ২০২৬    বিনোদন

৬ থেকে ১৬ বছর বয়সীদেরও এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির!

৬ থেকে ১৬ বছর বয়সীদেরও এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির!
দেশের ৬ থেকে ১৬ বছর বয়সী অপ্রাপ্তবয়স্ক নাগরিকদেরও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আওতায় আনার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিবন্ধনের…
 ৮ নভেম্বর ২০২৬    জাতীয়

মহেশপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহেশপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা…
 ৭ নভেম্বর ২০২৬    খুলনা

গলাচিপায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গলাচিপায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনিক হলরুমে দিবসটি…
 ৭ নভেম্বর ২০২৬    বরিশাল

কাউনিয়ায় রতন হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

কাউনিয়ায় রতন হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় এনজিও কর্মী ফখরুল আলম রতন হত্যাকাণ্ডে জড়িত সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত ফাঁসি কার্যকরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন…
 ৭ নভেম্বর ২০২৬    রংপুর

জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে: যুবদল নেতা নয়ন

জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে: যুবদল নেতা নয়ন
জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের…
 ৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে টাউন হলের কেয়ারটেকার নিহত, স্ত্রী আহত

কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে টাউন হলের কেয়ারটেকার নিহত, স্ত্রী আহত
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রাম পৌর টাউন হল মিলনায়তন চত্বরে এক যুবকের ছুরিকাঘাতে টাউন হলের কেয়ারটেকার নিহত এবং তার স্ত্রী আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার…
 ৭ নভেম্বর ২০২৬    রংপুর