প্রচ্ছদ    সারাদেশ   ফরিদপুরে বিশ্বজিৎ সাহা ডেঙ্গুতে আক্রান্ত...

ফরিদপুরে বিশ্বজিৎ সাহা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৩

১৫ আগস্ট ২০২৩ ১১:৩৫ এএম
বজ্রশক্তি ডেস্ক

ডেস্ক রিপোর্ট:

ফরিদপুরে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিশ্বজিৎ সাহা (৫৫) নামের আরও একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিশ্বজিৎ সাহা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ গ্রামের সঞ্জয় সাহার ছেলে।

আরও পড়ুন

সাত দেশের অংশগ্রহণে কোস্ট গার্ডের প্রথম আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

সাত দেশের অংশগ্রহণে কোস্ট গার্ডের প্রথম আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন


এ নিয়ে এখন পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে ১১৩ জন আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে আজ মঙ্গলবার পর্যন্ত ফরিদপুরে মোট ২ হাজার ৯১৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২ হাজার ৫৬০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৪২ জন।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আশংকাজনক অবস্থায় বিশ্বজিৎ সাহাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর সাত ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় মারা তিনি যান।

বিশ্বজিৎ সাহা ছাড়া আগস্টের প্রথম ১৫ দিনে ফরিদপুরে আরও যে সাতজন মারা গেছেন তারা হলেন- রাজবাড়ী সদরের বেড়াডাঙ্গা গ্রামের মৃত মিজানের ছেলে জয়নাল আরোফিন, ফরিদপুরের মধুখালী উপজেলার বনমালিদিয়া মহল্লার বাসিন্দা আবুল হোসেনের স্ত্রী ফরিদা বেগম (৫৫), সালথার যদুনন্দীপুর গ্রামের মো. ফরহাদের স্ত্রী ময়না বেগম (৪০), মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুরের শহীদুল্লাহ মিয়ার ছেলে মাহাবুব ভূঁইয়া (৩৫), ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের কেশবনগর গ্রামের সুকুমার কীর্তনীয়া (৭৭), রাজবাড়ীর গোলালন্দ উপজেলার সালমা বেগম (৪২) ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরর্দি গ্রামের আবেদ আলীর স্ত্রী সেলিনা বেগম (৪৫)।

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ডেঙ্গু নিয়ে আমাদের আরও সজাগ ও সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে সচেতনতার কোনো বিকল্প নেই। আমরা সচেতন না হলে ডেঙ্গু পরিস্থিতি সামাল দেওয়া কষ্টসাধ্য হয়ে পড়বে। পরিস্থিতি সামাল দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

সাত দেশের অংশগ্রহণে কোস্ট গার্ডের প্রথম আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

সাত দেশের অংশগ্রহণে কোস্ট গার্ডের প্রথম আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন
বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে প্রথমবারের মতো সাত দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স ‘ব্রাউন ওয়াটার অপারেশন অ্যান্ড অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং কোর্স ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। পাঁচ…
 ২৯ অক্টোবর ২০২৬    বরিশাল

টাঙ্গাইলে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক আলোচনা সভা

টাঙ্গাইলে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক আলোচনা সভা
টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় টাঙ্গাইল সদর উপজেলার বিসিক তারুটিয়ায় হেযবুত তওহীদের…
 ২৯ অক্টোবর ২০২৬    ঢাকা

সিআরএ নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে প্রার্থী সাংবাদিক রাজু আহমেদ

সিআরএ নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে প্রার্থী সাংবাদিক রাজু আহমেদ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ) দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬-এ সিনিয়র সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাংবাদিক রাজু আহমেদ। আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে ঘিরে সংগঠনের সদস্যদের…
 ২৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

গোবিন্দগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১

গোবিন্দগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ গ্রাম শুকনো গাঁজাসহ মো. বাদল মন্ডল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ…
 ২৯ অক্টোবর ২০২৬    রংপুর

নভেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত, ডিজেল-অকটেনের নতুন মূল্য ঘোষণা!

নভেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত, ডিজেল-অকটেনের নতুন মূল্য ঘোষণা!
নভেম্বর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ নতুন মূল্য…
 ২৯ অক্টোবর ২০২৬    জাতীয়

মির্জা ফখরুলের বিরুদ্ধে লড়েও ১ লাখ ৩২ হাজার ভোট পেয়েছিলেন দেলাওয়ার!

মির্জা ফখরুলের বিরুদ্ধে লড়েও ১ লাখ ৩২ হাজার ভোট পেয়েছিলেন দেলাওয়ার!
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে ১ লাখ ৩২ হাজার ৫৮৪ ভোট পেয়েছিলেন জামায়াতে ইসলামীর…
 ২৯ অক্টোবর ২০২৬    নির্বাচিত

পাবনায় বিএনপি নেতা ও হাটের ইজারাদার দুইজনকে গুলি করে হত্যা

পাবনায় বিএনপি নেতা ও হাটের ইজারাদার দুইজনকে গুলি করে হত্যা
মো: ইমরান নাজীর, পাবনা প্রতিনিধি: পাবনার আতাইকুলা থানা এলাকায় রিপন হোসেন (৪০) নামের এক বিএনপি নেতা ও আব্দুস সালাম (৫০) নামের এক হাটের ইজারাদারকে গুলি…
 ২৯ অক্টোবর ২০২৬    রাজশাহী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল আমীনের জয়!

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল আমীনের জয়!
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে ১৫৪টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে…
 ২৯ অক্টোবর ২০২৬    রংপুর

মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ!

মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ!
আজারবাইজানের বাকুতে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভালের ই-টায়ারের কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের যুবারা। দাপুটে এই জয়ে জোড়া গোল করেছেন পাভেল হাসান।…
 ২৯ অক্টোবর ২০২৬    খেলাধুলা

৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
গাজীপুর সংবাদদাতা: বেতন-ভাতা ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। বৃহস্পতিবার দুপুরে শ্রমিকদের…
 ২৯ অক্টোবর ২০২৬    ঢাকা

রান্না জানেন, এমন জীবনসঙ্গী চান সাই পল্লবী!

রান্না জানেন, এমন জীবনসঙ্গী চান সাই পল্লবী!
মুক্তির অপেক্ষায় থাকা বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ: পর্ব ১’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। সম্প্রতি জনপ্রিয় রিয়ালিটি শো ‘কৌন বানেগা…
 ২৯ অক্টোবর ২০২৬    বিনোদন

স্পেনের ট্রেন দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা, যা জানালেন কুকুরেয়ার প্রেমিকা!

স্পেনের ট্রেন দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা, যা জানালেন কুকুরেয়ার প্রেমিকা!
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬৮ জনের প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনাকবলিত ট্রেনের ঠিক পেছনের ট্রেনে থাকায় অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা…
 ২৯ অক্টোবর ২০২৬    খেলাধুলা

ঠাকুরগাঁও-১ আসনে ৬৬ কেন্দ্রের ফল, বড় ব্যবধানে এগিয়ে ফয়সল আমীন!

ঠাকুরগাঁও-১ আসনে ৬৬ কেন্দ্রের ফল, বড় ব্যবধানে এগিয়ে ফয়সল আমীন!
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গণনা শেষে এখন পর্যন্ত প্রকাশিত ৬৬টি কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। ধানের শীষ প্রতীকে…
 ২৯ অক্টোবর ২০২৬    রংপুর

মহেশপুরে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

মহেশপুরে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ সভা অনুষ্ঠিত…
 ২৯ অক্টোবর ২০২৬    খুলনা

তাহসিফের সঙ্গে কী ঘটেছিল, জাতির সামনে স্পষ্ট করার দাবি নাহিদের!

তাহসিফের সঙ্গে কী ঘটেছিল, জাতির সামনে স্পষ্ট করার দাবি নাহিদের!
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ…
 ২৯ অক্টোবর ২০২৬    নির্বাচিত