প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   একজন মানুষ কি সম্পূর্ণভাবে ধর্মহীন...

একজন মানুষ কি সম্পূর্ণভাবে ধর্মহীন হতে পারে?

৮ ডিসেম্বর ২০১৭ ১১:৩৫ এএম
বজ্রশক্তি ডেস্ক

মো. মোস্তাফিজুর রহমান শিহাব:
বর্তমান সমাজে অনেক মানুষই পাশ্চাত্যের অনুকরণে ধর্মহীনতার চর্চার দিকে ঝুঁকে যাচ্ছে। কিন্তু একজন মানুষ কী সত্যিই সম্পূর্ণভাবে ধর্মহীন হতে পারে?
আলোচনার শুরুতেই ধর্ম কি তা বলার প্রয়োজনীয়তা উপলব্ধি করছি। কারণ বর্তমানে মানুষ ধর্ম বলতে শুধু মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডায় গিয়ে নামায, রোযা, পূজা, প্রার্থনা ইত্যাদিকে মনে করে। কিন্তু ধর্ম শুধু কোন আনুষ্ঠানিকতা পালন নয়। সত্যিকার অর্থে ধর্ম হচ্ছে কোনো আদর্শ বা বৈশিষ্ট্যকে ধারণ করা এবং কর্মে ও আচরণে তা প্রকাশ করা। উদাহারণ হিসেবে আমরা বলতে পারি আগুন, যার ধর্মই হচ্ছে পোড়ানো। কোনো দাহ্য পদার্থ পেলেই আগুন তা পুড়িয়ে দেয়, এভাবে সে তার ধর্ম প্রকাশ করে। ধর্মের এই সংজ্ঞাই বলে দেয় একজন মানুষ কখনোই সম্পূর্ণভাবে ধর্মহীন হতে পারে না। কারণ তাকে ভালো অথবা মন্দ, সত্য অথবা মিথ্যা যে কোন একটি আদর্শ ধারণ করতেই হয়। তবুও তর্কের খাতিরে ধরে নিই একজন মানুষ আল্লাহতে অর্থাৎ স্রষ্টাতে অবিশ্বাসী। সে স্রষ্টাকে বিশ্বাস করেন না। তার কাছে বস্তুতান্ত্রিক ধর্মহীন মতবাদই মুখ্য। সে সর্বদা নিজেকে ধর্মের বিষয়গুলো থেকে দূরে রাখতে চায়। কিন্তু সে তার পর্থিব জীবনে মিথ্যা, অন্যায়, অশ্লীলতা ইত্যাদি খারাপ বিষয়গুলোকে ঘৃণা করে। অন্যের খারাপ আচরণ ও কর্মে সেও ব্যথিত হয়, আবার অন্যের ভালো আচরণে ও সৎকর্মে সে আনন্দিত হয়। এমন হওয়াটা স্বাভাবিক। কারণ একজন ধর্মহীন ব্যক্তি যদি কারো সাথে অন্যায়, অবিচার করে, খারাপ আচরণ করে ঐ ব্যক্তির যেমন খারাপ লাগবে ঠিক তেমনি ঐ ধর্মহীন ব্যক্তির সাথেও যদি কেউ অন্যায় করে, অবিচার করে তখন তারও ঠিক তেমনি খারাপ লাগবে। একইভাবে কেউ একজন ধর্মহীন ব্যক্তির সাথে ভালো আচরণ করলে, তার উপকার করলে তার ভালো লাগবে। খারাপ কাজ করার পর একজন ধার্মিক যেমন অনুতপ্ত হন ঠিক তেমনিভাবে একজন ধর্মহীনও তার মন্দকাজের জন্য অনুতপ্ত হন। এই যে ভালো কাজে ভালো লাগা আর মন্দ কাজে মন্দ লাগার বা অনুতপ্ত হওয়ার উপলব্ধি, এটাই বিবেক।
স্বাভাবিকভাবেই প্রশ্ন এসে যায় তার মধ্যকার এ অনুতাপের কারণ কী? তার মধ্যকার এ সংশয় কোথা থেকে আসলো? এর জবাব দেয়ার পূর্বে বলা প্রয়োজন যে, মানুষ স্রষ্টাকে অবিশ্বাস করতে পারলেও কখনই তাঁর প্রদত্ত সেই মন্দ লাগা ভালো লাগার অনুভূতিকে অর্থাৎ বিবেককে অস্বীকার করতে পারবে না। এই বিবেকের কথা স্রষ্টা লক্ষ লক্ষ বছর ধরে সেই আদম থেকে শুরু করে শেষ রসুল হযরত মোহাম্মাদ (দ:) সবার মাধ্যমেই জানিয়েছেন। প্রতিটি ধর্মগ্রন্থেই স্রষ্টা সৎকাজের আদেশ ও মন্দকাজে নিষেধ করেছেন। ধর্মহীনদের ভালো কাজে ভালো লাগার অনুভূতি আর মন্দ কাজে মন্দ লাগার অনুভূতির প্রধান কারণ হলো মানুষের জীবনের প্রতিটি পর্যায়ে স্রষ্টার দেওয়া সেই বিবেক বিদ্যমান। যারা নিজেদেরকে ধর্মহীন মনে করে তারা মূলত স্রষ্টাকে অবিশ্বাস করে কিন্তু তারা নিজেরা কখনই স্রষ্টাকে পুরোপুরি ত্যাগ করতে পারে না কারণ ঐ বিবেক আমৃত্যু তার সাথেই থাকে।
কিভাবে স্রষ্টার সেই বিবেক মানুষের মধ্যে আসলো? স্বাভাবিকভাবেই ধর্মহীনদের মনে এই প্রশ্ন জাগতে পারে। পবিত্র কোর’আনের সুরা হিজরের ২৯ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে, মানুষের মধ্যে আল্লাহ নিজের রূহ ফুঁকে দিয়েছেন। অর্থাৎ মানুষের মাঝে আল্লাহর রুহ বিদ্যমান। যা মানুষকে ঐ বিবেক দান করে। এজন্য দেখবেন একটি পশুর মানুষের মতো ঐ বিবেক বা মূল্যবোধ থাকে না। ক্ষুধা লাগলে সে তার সন্তানকেও খেয়ে ফেলে। এটার কারণ হল পশুর মধ্যে আল্লাহর রুহ নেই, সেই বিবেক নেই। আর একজন মানুষ সে ধর্মে বিশ্বাসীই হোক আর ধর্মে অবিশ্বাসীই হোক তার মাঝে আল্লাহ্র রুহ থাকায় সে যতই আল্লাহ অর্থাৎ স্রষ্টার প্রতি অবিশ্বাস স্থাপন করুক না কেন সে কখনই তার মধ্যকার মূল্যবোধ, বিবেক ইত্যাদির থেকে মুক্ত হতে পারে না। তাকে এগুলোর বন্ধনে আবদ্ধ থাকতেই হয়। এ ব্যাপারগুলোই ধর্মের অংশ। কারণ লক্ষ লক্ষ বছর ধরে ধর্ম মানুষকে শালীনতা, মূল্যবোধ, সততা ইত্যাদি গুণাবলীর শিক্ষা দিয়ে আসছে। মানুষের মধ্যকার স্রষ্টার এই অংশ তাকে সবসময় অন্যায় থেকে বিরত রাখে। সে এগুলোকে চর্চা করে ও এগুলো মাধ্যমে নিজের জীবনকে বিকাশিত করে। এ প্রতিটি বিষয় এসেছে ধর্মের থেকে। আর ধর্ম মানেই স্রষ্টার অস্তিত্ব।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল বাইক চালকের!

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল বাইক চালকের!
চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খেজুর গাছে ধাক্কা লেগে রাসেল হোসেন (২০) নামে এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার সন্তোষপুর ইকো পার্কের পাশে এ…
 ১১ নভেম্বর ২০২৬    খুলনা

কারাব’ন্দির পেটে মিলল অর্ধশতাধিক গ্যা’স লাইটার!

কারাব’ন্দির পেটে মিলল অর্ধশতাধিক গ্যা’স লাইটার!
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির পেটে অস্ত্রোপচার করে অর্ধশতাধিক গ্যাস লাইটারসহ নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা বের…
 ১১ নভেম্বর ২০২৬    ঢাকা

ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে আ. লীগ নেতা আটক!

ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে আ. লীগ নেতা আটক!
চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দর্শনা…
 ১১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

হামজার জাদুতে প্রথমার্ধেই লন্ডভন্ড শ্রীলঙ্কা!

হামজার জাদুতে প্রথমার্ধেই লন্ডভন্ড শ্রীলঙ্কা!
সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলের লিড নিয়েছে বাংলাদেশ। শমিত সোমের গোলে শুরুতে এগিয়ে যাওয়ার পর হামজা চৌধুরীর দুর্দান্ত গোলে…
 ১১ নভেম্বর ২০২৬    খেলাধুলা

ভারতে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত!

ভারতে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত!
সমাজে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায় ‘হেযবুত তওহীদ ইন্ডিয়া ফাউন্ডেশন’ এর উদ্যোগে দিনব্যাপী এক কর্মী সম্মেলন…
 ১১ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার: ১০ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন

গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার: ১০ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা প্রতিনিধি:দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পের উৎপাদন কার্যক্রম সচল রাখা, শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শিল্পাঞ্চলে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে…
 ১১ নভেম্বর ২০২৬    ঢাকা

পুলিশের চোখ ফাঁকি দিতে ৮ বছর ধরে নারীর ছদ্মবেশ!

পুলিশের চোখ ফাঁকি দিতে ৮ বছর ধরে নারীর ছদ্মবেশ!
পুলিশের চোখ ফাঁকি দিতে তুরস্কের নাগরিক তুঘরুল বাশার যা করেছেন, তা যেন সিনেমার গল্পকেও হার মানায়। ডাকাতির মামলায় তিন বছরের কারাদণ্ড এড়াতে টানা আট বছর…
 ১১ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ৩ নেতাকর্মী আটক!

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ৩ নেতাকর্মী আটক!
চট্টগ্রামের বোয়ালখালীতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) পৃথক মামলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার…
 ১১ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

হাজীগঞ্জে পুকুরে মিলল আ.লীগ নেতার রক্তাক্ত মরদেহ

হাজীগঞ্জে পুকুরে মিলল আ.লীগ নেতার রক্তাক্ত মরদেহ
চাঁদপুর প্রতিনিধি:চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে এক আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি হলেন উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য দুলাল…
 ১১ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

কাউনিয়ায় নিরাপদ অভিবাসন নিয়ে প্রবাস বন্ধু ফোরামের আলোচনা সভা

কাউনিয়ায় নিরাপদ অভিবাসন নিয়ে প্রবাস বন্ধু ফোরামের আলোচনা সভা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়া উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশফেরত ব্যক্তিদের পুনরেকত্রীকরণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় প্রবাস বন্ধু ফোরামের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।…
 ১১ নভেম্বর ২০২৬    রংপুর

আজ সঠিক বিচার পেয়েছি, সেই মাদ্রাসা ছাত্রীর মা!

আজ সঠিক বিচার পেয়েছি, সেই মাদ্রাসা ছাত্রীর মা!
নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা…
 ১১ নভেম্বর ২০২৬    ময়মনসিংহ

ছেলের কয়েক ঘণ্টা পর প্রাণ গেল বাবারও!

ছেলের কয়েক ঘণ্টা পর প্রাণ গেল বাবারও!
কুষ্টিয়ায় একই পরিবারের বাবা ও ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাবার অসুস্থতার খবর শুনে কর্মস্থলে অসুস্থ হয়ে মারা যান ছেলে মাহফুজুর রহমান…
 ১১ নভেম্বর ২০২৬    খুলনা

উঠানে খেলতে খেলতে ভীমরুলের বাসার কাছে চলে যায় রেদোয়ান!

উঠানে খেলতে খেলতে ভীমরুলের বাসার কাছে চলে যায় রেদোয়ান!
ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের মকরমপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে গিয়ে ভীমরুলের আক্রমণে রেদোয়ান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাতিকে বাঁচাতে গিয়ে তার…
 ১১ নভেম্বর ২০২৬    বরিশাল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ছাত্রী সুমাইয়া আফরিন রিন্থী ও তার মা তাহমিনা বেগমকে হত্যার দায়ে কবিরাজ মোবারক হোসেনের (২৯) মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।…
 ১১ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

ফকিরহাটে আট কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ফকিরহাটে আট কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকা থেকে আট কেজি গাঁজাসহ তারেক হোসেন (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে খুলনা এসআরবি (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন)। জানা…
 ১১ নভেম্বর ২০২৬    খুলনা