প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ব্যক্তির চেয়ে সিস্টেমের পরিবর্তনই এখন...

ব্যক্তির চেয়ে সিস্টেমের পরিবর্তনই এখন জরুরি

২৮ ডিসেম্বর ২০১৫ ১১:২০ এএম
বজ্রশক্তি ডেস্ক
মোফাজ্জল হোসেন সর্দার

প্রকৃত শান্তিময় সমাজ পেতে হলে ব্যক্তি পরিবর্তন না করে সিস্টেম পরিবর্তন করা জরুরি বলে মন্তব্য করেছেন হেযবুত তওহীদের সিলেট বিভাগের আমীর মোফাজ্জল হোসেন সর্দার। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আফ্রিকা থেকে শুরু করে ইন্দোনেশিয়া পর্যন্ত মুসলিম নামক এই জাতিতে এক অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। ঘন ঘন সরকার পরিবর্তন, আন্দোলন, ভাংচুর, হরতাল, জ্বালাও-পোড়াও, সন্ত্রাস, সহিংসতা, জঙ্গিবাদ, গৃহযুদ্ধ, যুদ্ধ ইত্যাদির মাধ্যমে ক্ষয়ক্ষতি যা কিছু হচ্ছে – তা এ জাতিরই হচ্ছে। আমাদের দেশও এর বাইরে নয়। স্বাধীনতার পর বিগত ৪৪ বছর যাবত আমরা দেখে আসছি ক্ষমতাসীন কোন একটা সরকারকে প্রবল আন্দোলনে জনগণের জানমালের ক্ষয়ক্ষতির মাধ্যমে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামানো হয়। আবার আরেক দলকে ক্ষমতায় বসানো হয়। তারা এসে আবার পূর্ববর্তী সরকারের মতই দুর্নীতি, লুটপাট, স্বজনপ্রীতি, অর্থ-সম্পদ বিদেশে পাচার ইত্যাদির মাধ্যমে জনপ্রিয়তা শূন্যের কোঠায় নামিয়ে ফেলে। শুরু হয় আবার তাদের নামানোর প্রক্রিয়া। কিন্তু তারাও ছেড়ে দেবার পাত্র নয়। রাষ্ট্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে চলে কঠিন হাতে দমনাভিযান। অন্তরালে চলে বৈদেশিক প্রভুদের সাথে হাত মেলানো। এই প্রভুদের কে কতটা খুশি করতে পারে শুরু হয় তার প্রতিযোগিতা। এটাই এই জাতিগুলির চলমান রাজনৈতিক সংস্কৃতি। দীর্ঘদিন যাবত এভাবেই চলে আসছে।
তিনি বলেন, রাজনীতির উপর ত্যাক্ত-বিরক্ত মানুষ রাজনীতিকদের উপর বীতশ্রদ্ধ হয়, বার বার ভোটের মাধ্যমে শাসন ক্ষমতায় দল বদল করে। কিন্তু সিস্টেমের আবর্তে ঘুরে ফিরে আবার আসে সেই পুরনো দৃশ্যপট। ঘুরে ফিরে সেই দলগুলোই ক্ষমতার পালা বদল করে। কারো প্রতিই আজ সাধারণ মানুষের আস্থা নেই, কিন্তু আস্থা না থাকলেও কিছু করার নেই। জনপ্রিয়তা হারানো ক্ষমতাসীন দলকে নামিয়ে যাদেরকে আবার ক্ষমতায় আনার প্রক্রিয়া চলে তারাও একই অভিযোগে অভিযুক্ত। জাতি একবার চুলা থেকে কড়াইতে লাফ দিয়ে ওঠে, আরেকবার কড়াই থেকে চুলোয় লাফ দিয়ে নামে। যন্ত্রণা দিন দিন বাড়ে।
ইসলামের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, আমরা জানি নবী করিম (সাঃ) এর সমকালীন সময়ে অর্থাৎ যাকে আমরা আইয়ামে জাহেলিয়াত বলি, সেই অন্ধকার সময়ে আরব জাতির অবস্থা একই রকম ছিল। তাদের অবস্থা আর আমাদের অবস্থা হুবহু মিলে যাচ্ছে। তারাও পরস্পর নানা গোত্রে বিভক্ত হোয়ে দাঙ্গা হাঙ্গামা, সামান্য তুচ্ছ ব্যাপার নিয়ে পুরুষাণুক্রমে শত্র“তা, যুদ্ধ, প্রতিশোধ ইত্যাদিতে লিপ্ত ছিল। অভাব ও দারিদ্রে গোটা জাতি ছিল জর্জরিত। তাদের এই দুরবস্থার কারণে বিশ্বের বুকে তাদের কোন সম্মান ছিল না। মানুষ তাদের প্রতি ঘৃণা ও অবজ্ঞার চোখে তাকাত। এই অবস্থায় আরবে আবির্ভাব ঘটে শেষ রসুলের। তিনি জাতিকে আল্লাহর দেওয়া জীবনব্যবস্থার (সিস্টেম) দিকে আহ্বান করলেন। যখনই আরবরা আল্লাহর দেওয়া সিস্টেমকে গ্রহণ করে নিল তখন তারা অল্প দিনের মধ্যে পরিবর্তিত হয়ে দুনিয়ার বুকে সর্বদিকে সম্মানিত ও শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত হয়ে গেল। রসুলের আনীত সিস্টেম পরস্পর শত্র“ভাবাপন্ন মানুষগুলোকে ভাই বানিয়ে ফেললো। মিটে গেল সমস্ত অনৈক্য, প্রতিশোধ নেওয়ার স্পৃহা। বরং রূহামা ও ভ্রাতৃত্বের বেলায় তারা অন্যকে নিজের চাইতে প্রিয় জ্ঞান করতে শিখল। সেই সাথে আধ্যাত্মিক উন্নতির ফলে প্রতিটি মানুষ একেক জন সোনার মানুষে রূপান্তরিত হোয়ে গেলেন। চুরি, ডাকাতি বন্ধ হোয়ে গেল। অভাব, অনটন, দারিদ্র্য দূর হোয়ে সমাজে সমৃদ্ধি আসলো। আজ আমরা যাদেরকে আদর্শ মানুষ হিসেবে জানি, জীবন চলার পথে যাদেরকে অনুসরণ করি- তাঁদের অধিকাংশই বর্তমানে আমরা তাঁদেরকে যেমন জানি তেমন ছিলেন না। আজ দীর্ঘ চৌদ্দশত বছর পরেও আমরা তাদের নাম মুখে উচ্চারণ কোরলে বলি ‘রাদি আল্লাহু আনহুম’ অর্থাৎ ‘আল্লাহ তাঁর প্রতি খুশি এবং তিনিও আল্লাহর উপর খুশি’।
কিসে তাঁদের এই পরিবর্তন এনেছিল? রসুলাল্লাহর (দ:) আনীত আল্লাহর দেওয়া সিস্টেম, জীবন ব্যবস্থা।
তিনি আরও বলেন, সাধারণ মানুষসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আমাদের আহ্বান- আপনারা বার বার বীতশ্রদ্ধ হয়ে একজনের পর আরেকজনকে শাসন ক্ষমতায় বসাচ্ছেন, আন্দোলন করছেন, সংঘর্ষে জড়াচ্ছেন, সরকারী সম্পত্তির ক্ষয়-ক্ষতি করছেন, এতে কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। বরং দিন দিন সমস্যা বেড়েই চলছে। একের প্রতি অন্যের ক্রোধ, হিংসা-প্রতিহিংসা চূড়ান্ত অবস্থায় উপনীত হয়েছে। তারাও সমান প্রতিশোধ নিতে অপেক্ষা করছে। প্রতিশোধ-পাল্টা প্রতিশোধ কোন সমাধান নয়। দুর্ভাগ্যজনকভাবে দাজ্জালের বস্তুবাদী, স্রষ্টাহীন এই জীবনব্যবস্থা অর্থাৎ সিস্টেমটাই মানুষগুলিকে এমন করে দিয়েছে। আসুন সিস্টেমটাই পাল্টাই। নতুবা সামনে জনগণের দুর্ভোগ আরো বাড়বে বৈ কমবে না। এই সিস্টেমে একের পর এক ঘুরে ফিরে যারা আসছে তাদের চরিত্রও একই রকম। খুব তাড়াতাড়ি অতীত ভুলে যাওয়ার খারাপ একটি রোগ আমাদের আছে। এটা উচিত নয়। আসুন আমরা বার বার মানুষের পরিবর্তন না করে এমন একটি সিস্টেম গ্রহণ করি যে সিস্টেম সকল প্রকার অন্যায়, অবিচার ও পাপাচারের ছিদ্র বন্ধ করে দেয়। সেই সিস্টেমের দিকেই মানব জাতির প্রতি হেযবুত তওহীদের আহ্বান। এই সিস্টেম বাস্তবায়নের ফলে আজকের এই ঘুঁণে ধরা সমাজের অসৎ মানুষগুলিই একেকজন সোনার মানুষে পরিণত হবে ইনশা’আল্লাহ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর