প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   পড়াশুনার চাপে বিপন্ন শৈশব

পড়াশুনার চাপে বিপন্ন শৈশব

২২ নভেম্বর ২০২২ ০৬:৩৭ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ডা. সুলতানা রাজিয়া:
পড়াশোনার অতিরিক্ত চাপ শিশুদের শারীরিক ও মানসিক উভয় বিকাশকেই বাধাগ্রস্ত করে। গার্জিয়ানদের মধ্যে ইদানিং বাচ্চাদের অনেক কম বয়সে স্কুলে ভর্তি করার প্রবণতা বেড়েছে। শৈশবের যে বয়সটা থাকে বাচ্চাদের বাধাহীন খেলাধুলা করার, আনন্দ করার, মানুষ ও বিভিন্ন বস্তুর সাথে পরিচিত হবার, সে বয়সটাতেই বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করে দেয়া হচ্ছে, যা শিশুদের স্বাভাবিক জীবনের সঠিক বিকাশকে বাধাগ্রস্ত করে। 
অতি শৈশব বয়সটা ঠিক পড়াশোনার উপযোগী নয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাচ্চাদেরকে এ বয়সেই স্কুলে ভর্তি করে দেয়া হচ্ছে। হয়তো প্রি স্কুল বা প্লে স্কুলে। একটা প্লের বাচ্চার ৭-৮ টা বই থাকে। তাদের হোমওয়ার্ক করতে হয়, নিয়মিত স্কুলে যেতে হয়, স্কুলের নিয়ম কানুন মেনে চলতে হয়। যা একটা প্লে’র বাচ্চার জন্য বোঝা সরূপ। 
একটু চিন্তা করে দেখুন, আপনার নিজের ক্ষেত্রেও আপনি আপনার সক্ষমতার বাইরে কতটুকু কাজ করতে পারেন! ধরুন আপনি ৫০ কেজি ওজনের বস্তু বহন করতে পারেন কিন্তু আপনাকে যদি ৭০ কেজি ওজনের কোন বস্তু বহন করতে বলা হয় তবে তা করতে আপনার কতটুকু কষ্ট হবে। ঠিক তেমনি একটি বাচ্চাকে যখন তার খেলাধুলা করার সময় তখন স্কুলে ভর্তি করে দেয়া হয় তখন তার মানসিকতা কেমন হয়। 
বইয়ের চাপে ব্যাগ এতটাই ভারি থাকে যে, শিশুর পক্ষে তা বহন করা সম্ভব হয় না। জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের নির্ধারিত বইয়ের পাশাপাশি সেখানে আরও অনেক বই পড়ানো হয়। স্বাভাবিকভাবেই বেশি বইয়ের চাপের পরিমাণও বেশি। ব্যাগ বহন করতে হয় বাচ্চার মা কে। শিশুদের পড়াশোনা চাপের জন্য অনেকটাই দায়ী অতিরিক্ত বই। সেখানে এমন ভার বাচ্চার উপর চাপিয়ে দেওয়া কতটুকু যুক্তিযুক্ত যে ভার বাচ্চা বহন করতেই পারে না। অভিভাবকগণ এর মধ্য দিয়ে বাচ্চাদের সঠিক বিকাশে বাধা প্রদান করে ফেলেন নিজের অজান্তে। যে বয়সটা তাদের খেলাধুলা করে কাটিয়ে দেওয়ার জন্য সে বয়সটাতে তাদের স্কুলে ভর্তি করে তাদের জীবনটাকে রুটিনের মধ্যে আবদ্ধ করে তাদের প্রাণবন্ত উচ্ছ্বাসকে সীমাবদ্ধতার গন্ডিতে বন্দী করা হয়।
পড়াশোনার জন্য অতিরিক্ত চাপ প্রদান করায় বাচ্চাদের পড়াশোনার প্রতি একটা ভীতি তৈরি হয়। দেখা যায় অনেকে পরীক্ষার সময় অসুস্থতায় ভোগে। জ্বর সর্দি হয়, কারো কারো খিচুনি হয়, আবার অনেকে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। দেখা যাচ্ছে খুব একা একা থাকে, কারো সাথে মিশতে চায় না, আবার অনেকে অনেক জেদি বা খিঁটখিটে মেজাজের হয়ে যায়। এ ধরনের সমস্যাকে মনোবিজ্ঞানের ভাষায় এক্সাম ফোবিয়া বা পরীক্ষা ভীতি বলে। এক্সাম ফোবিয়া বাচ্চাদের মানসিক, শারীরিক, নৈতিক ও সামাজিক প্রতিটি বিকাশকে বাধাগ্রস্ত করে ফেলে। 
পড়াশোনা একটি মজার ও আনন্দের কাজ। কিন্তু তা বাচ্চাদেরকে বোঝাতে পারা অভিভাবকদের দক্ষতার পরিচয়। অভিভাবকরা যদি বাচ্চাদের কাছে পড়াশোনাকে আনন্দ ও মজার কাজ হিসেবে বোঝাতে সক্ষম হয়, তবে তারা তা আনন্দ ও মজার সাথে করতেই সফল হবে। আপনার সন্তানকে বুঝুন, সন্তানের সঙ্গে সময় কাটান, পড়াশোনার প্রয়োজনীয়তা বুঝিয়ে বলুন। সে অবশ্যই বুঝতে পারবে। অতিরিক্ত চাপে জীবন আনন্দহীন হয়ে যায়। 
শিশুদের অতিরিক্ত পড়ালেখার চাপ দেওয়া থেকে গার্জিয়ান এবং শিক্ষকদের বিরত থাকতে হবে। শিশুদের পড়াশোনাকে করতে হবে বিনোদন নির্ভর, যাতে শিশু আনন্দের সঙ্গে পড়াশোনা করতে পারে। তাহলে পরীক্ষার ফলাফল আপনা আপনিই ভালো হবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ
নদীবেষ্টিত জেলা বরিশালের চারদিক দিয়ে বয়ে চলেছে কীর্তনখোলা, পদ্মা ও মেঘনাসহ অসংখ্য নদী। এসব নদীর অব্যাহত ভাঙনে প্রতি বছর বদলে যাচ্ছে জেলার মানচিত্র। মাইলের পর…
 ১০ জুন ২০২৬    নির্বাচিত

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা
ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হলেও নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা শুরু…
 ১০ জুন ২০২৬    আন্তর্জাতিক

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে কঠোর বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতার আনা একটি নোটিশের ওপর আলোচনায়…
 ৯ জুন ২০২৬    জাতীয়

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়িতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক…
 ৯ জুন ২০২৬    ঢাকা

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পরিচিতি সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জৈনা বাজারে সমিতির নিজস্ব…
 ৯ জুন ২০২৬    ঢাকা

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮
লেবাননে হামলা চললে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করেই মঙ্গলবার সকালে দক্ষিণ লেবাননের তায়ের বন্দর নগরীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি…
 ৯ জুন ২০২৬    আন্তর্জাতিক

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ…
 ৭ জুন ২০২৬    ঢাকা

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা জমে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার…
 ৩০ মে ২০২৬    জাতীয়

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি…
 ৩০ মে ২০২৬    জাতীয়

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা
কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় আহত হয়ে ঈদের দিন ও পরের দিন মিলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২৭২ জন চিকিৎসা নিয়েছেন। এদের…
 ৩০ মে ২০২৬    জাতীয়

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই হৃদয়বিদারক খবরটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…
 ২৭ মে ২০২৬    জাতীয়

মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল

মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এই ভূকম্পন হয়। হঠাৎ হওয়া এই কম্পনের ফলে সাধারণ…
 ২৬ মে ২০২৬    জাতীয়

সাভারে শিল্পাঞ্চলে ছুটি শুরু: বাড়তি ভাড়ায় নাজেহাল ঘরমুখো মানুষ

সাভারে শিল্পাঞ্চলে ছুটি শুরু: বাড়তি ভাড়ায় নাজেহাল ঘরমুখো মানুষ
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় ছুটি শুরু হয়েছে। সোমবার দুপুরের পর থেকেই নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভিড় বাড়তে…
 ২৫ মে ২০২৬    জাতীয়

পশ্চিমবঙ্গে পশুর হাটে মন্দা ও কোরবানি নিয়ে আতঙ্ক

পশ্চিমবঙ্গে পশুর হাটে মন্দা ও কোরবানি নিয়ে আতঙ্ক
পবিত্র ঈদুল আযহা ঘনিয়ে আসলেও ভারতের পশ্চিমবঙ্গের পশুর হাটগুলোতে কেনাবেচা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। কলকাতার উপকণ্ঠে অবস্থিত বিশাল ধুলাগড় গরুর হাটে গিয়ে দেখা গেছে,…
 ২৫ মে ২০২৬    আন্তর্জাতিক
ভুয়া নওমুসলিম তৈরির গডফাদার

ধর্ম ও আবেগকে পুঁজি করে ভাইরাল সিদ্দিকের কোটি টাকার প্রতারণা!

ধর্ম ও আবেগকে পুঁজি করে ভাইরাল সিদ্দিকের কোটি টাকার প্রতারণা!
সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল সিদ্দিক’ নামে পরিচিত আবু বকর সিদ্দিকের অন্ধকার জগতের নানা তথ্য সামনে এসেছে। ধর্মের লেবাস এবং মানুষের আবেগকে কাজে লাগিয়ে তিনি গত কয়েক…
 ২৩ মে ২০২৬    অন্যান্য