প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   মহাসড়কে সিএনজি-অটোরিকশা; দুর্ঘটনাগুলো হত্যাকাণ্ডের সামিল

মহাসড়কে সিএনজি-অটোরিকশা; দুর্ঘটনাগুলো হত্যাকাণ্ডের সামিল

৩০ ডিসেম্বর ২০২৪ ১১:১৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

শাহাদৎ হোসেন:
‘বাসচাপায় অটোরিকশার ৬ জন নিহত’, ‘অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত’, ‘ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত’, ‘মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত’, ‘বেপরোয়া অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু’ -এরকম শিরোনামের খবর এখন প্রতিদিনের পত্রিকার কমন খবরে পরিণত হয়েছে। যদি হিসাব করা হয় বর্তমানে সড়কে সংগঠিত দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যার দিক থেকে বাস বা অটোরিকশার চাপায় অটোরিকশার যাত্রী নিহত হওয়ার ঘটনা বেশি পাওয়া যাবে। সারাদেশে সামাজিক বিশৃঙ্খলায় হত্যাকাণ্ড যতটা না ঘটছে তার চেয়ে বেশি নিহত হচ্ছে মহাসড়কে অটোরিকশা চলাচল ও দুর্ঘটনার কারণে।

বাংলাদেশে ২০১৫ সালে মহাসড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা হয়। তবে নিষিদ্ধ করা হলেও গত এক দশকে মহাসড়কে অটোরিকশা কমে যাওয়ার পরিবর্তে সংখ্যা বেড়েছে বহুগুণ। ব্যাটারি বা সিএনজিচালিত এসব অটোরিকশার কারণে যে মানুষগুলো মারা যাচ্ছে তার দায়ভার সরকার, অবৈধ অটোচালক, এসবের কর্তৃপক্ষের উপরই বর্তায়। মহাসড়কে অটোচালকদের ভাবসাব দেখলে মনে হয় তারা যেন রাস্তার একমাত্র দাবিদার। আগে পৌঁছানোর অসুস্থ প্রতিযোগিতার কারণে বেপরোয়া গতিতে চালানো হয় অটোরিকশাগুলো। আয়তনে ছোট হওয়ায় চিপাচাপা, বাস-ট্রাকের পাশ দিয়ে প্রতিযোগিতামূলকভাবে অটোরিকশা চালানোর ঘটনা ঘটে হরহামেশা।

গতকালই শেরপুর সদর উপজেলায় শেরপুর-ঢাকা মহাসড়কে বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন মারা যায়। তাদের মধ্যে ঘটনাস্থলেই মারা যায় ৫ জন। এর দুই-তিনদিন আগে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কে অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনের মৃত্যু ঘটে। বিভিন্ন পত্রিকার খবর অনুযায়ী চলতি ডিসেম্বর মাসেই মহাসড়কে অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে শতাধিক মানুষ মারা যায়।

আরও পড়ুন

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

ইসলামের দর্শন ও সংস্কৃতিচর্চার যোগসূত্র

সমাজে সাধারণত কোনো অপরাধ বেড়ে গেলে তা থামাতে রাষ্ট্র কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। যেমন- জঙ্গি হামলার সম্ভাবনা কিংবা মাদক বেড়ে যাওয়ায় ইতিপূর্বে সরকার কর্তৃক বিভিন্ন বাহিনীর সহায়তায় কঠোর অভিযান পরিচালিত হয়েছিল। বাংলাদেশে অটোরিকশার কারণে প্রতি মাসে যত মানুষ মারা যাচ্ছে বিগত কয়েক যুগের জঙ্গি হামলায়ও এত মানুষ মারা যায়নি।

মহাসড়কে বাস, মোটরসাইকেল কিংবা অটোরিকশার যে দুর্ঘটনাগুলো ঘটছে সেগুলো কারও কাম্য নয়। তবে নিষিদ্ধ অটোরিকশা চলাচলের কারণে যে দুর্ঘটনাগুলো ঘটছে সেগুলো কোনোভাবেই কারও কাম্য নয়।

অপরদিকে অল্প পুঁজি দিয়ে অটোরিকশা সড়কে নামাতে পারলে প্রতিদিন একটা হ্যান্ডসাম ইনকামের আশায় অনেকে অটোরিকশা কিনে মহাসড়কে তুলে দিচ্ছে। অধিকাংশ অটোরিকশা চালকদের না আছে প্রশিক্ষণ, না আছে কোনো লাইসেন্স। ছোট এসব যানবাহনের মালিক কিংবা চালক সবাই বলা যায়, দিন-দুনিয়ার খবরও রাখেন কিনা সন্দেহ আছে। মহাসড়কে অটোরিকশা চলাচলের কারণে সারাদেশে যে নীরব হত্যাকাণ্ড ঘটছে তা হয়তো তারা জানেনও না।
আমাদের দেশের সরকার-প্রশাসন তথা উচ্চপর্যায় থেকে শুরু করে নিম্নপর্যায় পর্যন্ত একটা সাধারণ সমস্যা হচ্ছে, কোনো কিছু ঘটলে হয় সেটার লাইসেন্স ছিল না, অথবা কোনো পক্ষকে দায়ী করে দায়সারা গোছের একটা সিদ্ধান্ত নেওয়া হয়। মহাসড়কে অটোরিকশা দুর্ঘটনার ঘটনা ঘটলে বিষয়টি কোনো এক পক্ষকে দোষ দিয়েই শেষ। এসব ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সে ব্যাপারে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয় না।

মহাসড়কে অটোরিকশার কারণেই যে শুধু মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটছে তা না। আরও অনেক কারণে বাস, ট্রাক, মাইক্রো বা অন্যান্য বড় যানবাহনও প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে। সেখানে মহাসড়কে অবৈধভাবে চলাচলের কারণে অটোরিকশার কারণে মৃত্যুর খাত একটা বেড়ে গেছে। পূর্বে বলেছিলাম, দেশের ইতিহাসে জঙ্গি হামলায় যত না মানুষ মারা গেছে অটোরিকশার কারণে প্রতি মাসেই তার চেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে বা অটোরিকশার কারণে মহাসড়কে তার চেয়ে বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। তাই দায়িত্ব এড়িয়ে না গিয়ে অটোরিকশা চালিত এসব হত্যাকাণ্ডের ঘটনা রোধে সরকারকে কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে। প্রয়োজনে জঙ্গি রোধে যে রকম বিশেষ অভিযান পরিচালিত হয়েছে এবং যে পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে, সড়কে মানুষ হত্যা রোধে সেরকম বিশেষ অভিযান পরিচালনা করা যেতে পারে। এছাড়াও মালিক ও চালকদেরকে মহাসড়কে অটোরিকশা না চালিয়ে অন্য সাধারণ সড়কে চালানোর জন্য উৎসাহ দেওয়া এবং কাউন্সিলিং করা যেতে পারে।

অপরদিকে মহাসড়কে অটোরিকশা জনিত হত্যাকাণ্ডরোধে অটোরিকশা নিষিদ্ধ করার আইন কঠোরভাবে প্রয়োগ; মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা; অটোরিকশা চালক বা মালিকদের বিরুদ্ধে আইন অমান্য করলে জরিমানা ও লাইসেন্স বাতিল; অটোরিকশার জন্য মহাসড়কের পরিবর্তে বিকল্প গ্রামীণ বা শহরের ভেতরের রাস্তা নির্ধারণ; শহরের কাছাকাছি এলাকায় ছোট যানবাহনের জন্য আলাদা লেন তৈরি; অটোরিকশা চালকদের বাধ্যতামূলক প্রশিক্ষণের আওতায় আনা; ট্রাফিক আইন ও নিরাপত্তা এবং মানুষের জীবনের গুরুত্ব সংক্রান্ত বিষয়ে তাদের কাউন্সেলিং করা, সাধারণ মানুষকেও বোঝাতে হবে যে মহাসড়কে অটোরিকশায় যাতায়াত করা কতটা বিপদজনক; একজন মানুষ নিজের জন্য এবং তার পরিবার ও আশেপাশের মানুষের জন্য বেঁচে থাকা কতটা গুরুত্বপূর্ণ তা বুঝানো; মহাসড়কে অটোরিকশা চালালে যে দুর্ঘটনা হতে পারে এবং তা কতটা ভয়াবহ, তা চালকদের দেখিয়ে সচেতন করা; ব্যাটারি বা সিএনজি চালিত ছোট যানবাহনগুলোর জন্য অনুমোদন সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনা; স্থানীয় প্রশাসন ও ট্রাফিক পুলিশ কিংবা বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে নিয়মিত পর্যবেক্ষণ চালানো এবং মহাসড়কে অটোরিকশা চলাচল রোধে ব্যবস্থা নেওয়া; স্থানীয় ইউনিয়ন পরিষদ ও পৌরসভাকে এই ব্যাপারে নজরদারি করার দায়িত্ব দেওয়া ইত্যাদি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর