প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   চিঠিপত্র কলাম: আমি একজন আমলা...

চিঠিপত্র কলাম: আমি একজন আমলা নাকি একটি ……?

১১ ফেব্রুয়ারি ২০১৬ ০২:৩৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

আবু মুকাফ্ফা

আমি এখন অনেক বড়। সরকারি আমলা। অনেক বড় বড় ডিগ্রি আমার ঝোলাতে। বাড়ি, গাড়ি গণ্ডায় গণ্ডায়। বিদেশি ব্যাংকে বেহিসাবী ডলার। এক সিগনেচারেই ঘটাতে পারি তুলকালাম কাণ্ড। সরকার আমার হাতের পুতুল, আমি যে বাসুদ করি (বাসুদ= বাংলাদেশ সুবিধাবাদী দল, যখন যে দলই ক্ষমতায় আসুক আমি সে দল করি)। মিডিয়া আমাদের ব্যাপারে নির্বাক, তাকে সযতেœ পকেটে রেখেছি। আমার অনেক ক্ষমতা। আন্তর্জাতিক লবি করে চলি যে। আমার ব্যাপারে একটি উদাহরণ অনেকেই বলে, “গোবরেও পদ্মফুল ফোটে।” কারণ আমার বাবা অত্যন্ত দরিদ্র। আমার সামনে অবশ্য কেউ এই উদাহরণ বলতে পারে না, আমি অত্যন্ত উত্তেজিত হয়ে যাব কিনা তাই। দীন অতীত নিয়ে ঘাটাঘাটি করা আমার একদম ভালো লাগে না। নিন্দুকেরা বলে আমার এই অর্থকাড়ি সব অবৈধ। আমি ঘুষ খাই, দেশের অর্থ আত্মসাৎ করে বিদেশি ব্যাংকে জমা করি। দেশের মানুষের কথা না ভেবে নিজ স্বার্থেই শুধু কাজ করি, নিজ স্বার্থে দেশকে বিক্রি করে দিতেও প্রস্তুত আছি। আমার বাবার অভিযোগ- আমি নাকি শ্বশুরবাড়ির আত্মীয়ঘেঁষা, অথচ বাবা-মা-ভাই-বোনদের দিকে দৃষ্টি কম। আরে বাবা, আমার এই উন্নতির পেছনে তাদের তো বিরাট অবদান, এখনও তারা অনেক ধনী, ক্ষমতাবান। আমার বাবা তো আমার দেওয়া অর্থ স্পর্শও করে না। ঐযে- তার একটা ছেলে আছে, আমার ছোট ভাই, কী-না কি করে, তার উপার্জনেই নাকি চলে যায়। উচ্চাকাক্সক্ষা নেই, দরিদ্র মানসিকতা এখনো যায় নি তাদের।
আমি কারো অভিযোগে কান দিই না। এক’শ কোটি টাকার কাজ যদি ক্ষমতাবলে আমি কাউকে পাইয়ে দিই তবে কি দু’-এক কোটি টাকা আমার পাওনা হয় না? আমি তো তাদের কাছে চাচ্ছি না, তারা এমনিতেই উপঢৌকন হিসাবে দিচ্ছে। কেউ টাকা দিচ্ছে, কেউ ফ্ল্যাট দিচ্ছে, কেউ গাড়ি দিচ্ছে- এই আর কি। তাছাড়া আমি চলবই বা কিভাবে বলুন? দেশের যে হাল-হকিকত, এখানে কি আর লেখা-পড়া হবে? এজন্য আমার স্ত্রী-সন্তানকে আমেরিকায় পাঠিয়ে দিয়েছি, সেখানকার জীবন-যাপন, বাচ্চাদের ভালো স্কুলে পড়া, তাদেরকে মাসে মাসে দেখতে যাওয়া- কত খরচ! তাছাড়া সারাজীবন কি আর এখানে থাকব, রিটায়ারমেন্টের পরে তো পার্মানেন্টলি সেট্ল করব ওখানেই, সেখানেই তাই বাড়ি-গাড়ি, ব্যাংক-ব্যালেন্স করছি। শুধু আমিই তো করছি না, আমার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, নিুপদস্থরা সকলেই সে চেষ্টাই করে, তাহলে আমি নই কেন?
গত কয়েকদিন আগে বাবা আমাকে আবেগময় একটি চিঠি দিয়েছে। হয়তো ভেবেছে আমি আবেগে গলে যাব। তার আবেগ আমায় কিছুটা স্পর্শ করেছিল বটে, তবে তা ক্ষণিকের জন্য। এ সমস্ত আবেগ-টাবেগের আমার কাছে কোনো মূল্য নেই। বাবা লিখেছে-
বাবা, ভালোবাসা নিও। দাদুভাই ও বউমাকেও øেহ দিও। ওদের তো আর গ্রামে আনলে না কখনো, খুব দেখতে ইচ্ছে হয়। তুমিও তো আসতে পার মাঝে-মধ্যে বুড়ো বাবা-মাকে দেখতে। ভাই-বোন, বাল্যবন্ধু, গ্রামবাসী, গ্রাম, দেশ, নদী, গ্রামের রাস্তা, মাঠ-ঘাট, পুরোনো স্মৃতির জায়গাগুলি তোমাকে আকর্ষণ করে না, এগুলিতে তোমার কোনো অনুভূতি নেই জানি কিন্তু বাবা-মাকেও কি ভুলে গেলে? তোমার মা খুব অসুস্থ হয়েছিল, অপারেশন করিয়েছি। এখন সুস্থ। তুমি যখন স্কুলে পড়তে তখন তোমার মা প্রায় দিনই নিজের ঔষধ কেনার টাকা তোমার টিফিন কিনতে দিয়ে দিত। সে ভাবতো- ছেলে যখন অনেক বড় হবে তখন সেই সুখে অসুখ এমনিই ভালো হয়ে যাবে। যাইহোক, সেই পুরোনো রোগটিই খুব বেড়েছিল। অসুস্থ অবস্থায় তোমার মা তোমাকে খুব দেখতে চেয়েছিল। ফোন করে তোমাকে জানানোর চেষ্টাও করেছিলাম, তুমি হয়ত সে খবর পাও নি।
তোমার ছোটভাই কঠোর পরিশ্রমী হয়েছে। আমার সাথে মাঠে কাজ করে। সে অনেক পরিশ্রম করে এক খণ্ড জমিও কিনেছিল। সেই জমি বিক্রি করেই তোমার মায়ের অপারেশন হয়েছে। মায়ের জন্য এটুকু করতে পেরে তোমার ভাই যে কী খুশি হয়েছে তা প্রকাশ করবার মতো ভাষাজ্ঞান যে আমার নেই।
ছোটবেলায় তোমার বোনের একজোড়া রূপোর নুপুরের খুব শখ ছিল। সেজন্য অনেক কষ্টে সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছিল, পরে নিজের শখটুকু মাটিচাপা দিয়ে সেই টাকায় তোমার জন্য কলেজব্যাগ কিনে দিল। তোমার বন্ধুরা, পাড়া-প্রতিবেশীসহ গ্রামের সবাই তোমার জন্য অনেক করেছে। যারা কিছু করতে পারে নি তারা অন্তত তোমার জন্য দোয়া করেছে। গ্রামের মানুষগুলি তোমার কাছে নিজ স্বার্থে কিছু চায় না, তারা শুধু চায় তুমি গ্রামের জন্য কিছু কর, দেশের জন্য কিছু কর। তারা অবশ্য এখন সেটিও বোধহয় চায় না। তারা তোমাকে বুঝে গেছে। এখন সবাই তোমাকে ঘৃণাই করে। তোমার মা, বোন, ভাই, গ্রামবাসী, হয়ত গ্রামীন পথ-ঘাট-নদী, গ্রামের মাটি সবাই তোমাকে ঘৃণা করতে শুরু করেছে। এই ঘৃণা আমাকে কষ্ট দেয়।
আমি তোমাকে ধর্মজ্ঞান দিয়েছি, দেশপ্রেম শিখিয়েছি, মানুষের কল্যাণ করা শিখিয়েছি, প্রতিবেশীর প্রতি আচরণ, পরিবারের প্রতি কর্তব্য, দেশের মানুষের প্রতি দায়িত্ব সব শিখিয়েছি। নিজের রক্ত পানি করা অর্থে তোমাকে শিক্ষিত করেছি। কোন উচ্চতর শিক্ষা পেয়ে তুমি আমার শিক্ষাগুলো ভুলেই গেলে? ভেবেছিলাম তুমি অনেক বড় মানুষ হবে। বড় ঠিকই হলে কিন্তু মানুষ হলে না।
একসময় খুব বড় আফসোস ছিল- তোমার ছোট ভাই-বোনের লেখাপড়া শেখাতে পারলাম না। তোমার লেখাপড়ার পেছনেই আমার উপার্জনের প্রায় সবটুকু খরচ হয়ে যেত। এখন মনে হয় খুব ভালো হয়েছে, এই উচ্চশিক্ষা ওদেরকেও অমানুষ করে তুলত। ওদের কাছে অন্তত আমার শিক্ষাটুকু আছে।
তোমার অর্থের প্রতি বিন্দু পরিমাণ আশাও আমাদের নেই। তোমার বিত্ত-বৈভবের মোহ কখনো আমাকে স্পর্শও করেনি। শুধু তোমার মায়ের একটি প্রার্থনা ছিল তোমার প্রতি- তাই চিঠিটি লিখতে বসেছিলাম। তোমার মা বলেছে- “দেশ মাতা অনেক উদার, অনেক বড়। তাই যারা দেশকে কুরে কুরে খায়, দেশকে ধ্বংসের মুখে নিয়ে যায় সেই অকৃতজ্ঞ সন্তানদেরকেও দেশ মাতা নিজের বুকে আগলে রাখে। কিন্তু আমি এত উদার হতে পারলাম না। তাই তোমার ছেলেকে বলে দিও- জীবদ্দশায় যে মাকে দেখল না, মৃত্যুর পরে তাকে দেখতে আসার বিশেষ প্রয়োজন নেই।”
ভালো থেকো।
তোমার বাবা।
আবার চোখে জল চলে আসলো। আবেগ আমায় ছুঁয়ে দিল। এই মুহূর্তে মনে হচ্ছে আমি সত্যিই সরকারি আমলা হয়ে গেছি, আমি একটি জানোয়ার হয়ে গেছি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর