প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   নিজেকে ধিক্কার

নিজেকে ধিক্কার

২৪ জুলাই ২০১৫ ০১:৪১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

সোয়াইব আল বান্না:

ইসলামের শত্রুরা সমস্ত মানবতা, মনুষ্যত্ব, বিবেক বিসর্জন দিয়ে আটঘাট বেঁধে মোসলেম নিধনে নেমেছে। বিভিন্ন অজুহাত প্রদর্শন করে পৃথিবীব্যাপী মোসলেম জাতির উপর নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে। কোন আইন-আদালত, নিয়ম-নীতি তাদের আগ্রাসনে এতটুকু বাধা সৃষ্টি করতে পারছে না। কমতি নেই ষড়যন্ত্রেরও। নির্বোধ জাতি সে ষড়যন্ত্রে পদার্পন করে নিজেরাই নিজেদের ধ্বংসের ডালপালা বিস্তার করছে, এক ভাই আরেক ভাইয়ের বুকে ছুরি চালাচ্ছে। আজ চারদিকে শুধু ধ্বংসের পদধ্বনী। এ ধ্বংস এড়াবার নয়। “কান্নায় হতবিহ্বল বাবার কোলে নিষ্পাপ শিশুর রক্ত আর বারুদ মাখা লাশ, কিশোর পুত্রের ছিন্ন-ভিন্ন নিথর দেহের পাশে আহাজারি করছে পাগলিনী মা, আদরের বোনের রক্তমাখা লাশ ওড়নায় পেঁচিয়ে চোখের পানি মিশিয়ে মাটি চাপা দিচ্ছে ভাই, বাতাসে শুধু ঝাঁঝালো বারুদের গন্ধ আর অজানা আশঙ্কা, কখন যেন একটা বুলেট এসে কেড়ে নেয় প্রাণ, পূর্বপুরুষের ভিটেমাটির মায়া ছেড়ে অজানার উদ্দেশে যাত্রা করছে লক্ষ লক্ষ মানুষ, অনেকের সেই পালানোর সুযোগটুকুও অবশিষ্ট নেই, কেবল ভয়-আতঙ্ক আর ধ্বংসের মাঝে বেঁচে থাকা, অথবা মৃত্যুকে বরণ করে নেওয়া”- এই হচ্ছে আফগানিস্তান, ইরাক, ফিলিস্তিন, সিরিয়া, মিয়ানমার ইত্যাদি মোসলেম সংখ্যাগরিষ্ঠ দেশের নিত্য দৃশ্য। টেলিভিশনের পর্দায়, পত্রিকার পাতায় এই করুণ, হৃদয়বিদারক দৃশ্যগুলো দেখে আর সহ্য করা যায় না। কেবল নিজেদেরকে ধিক্কার জানাতে ইচ্ছা হয়, নিজের সত্ত্বাকে, নিজের অস্তিত্বকে। আমি যদি মোসলেম হোই, ওরাও যদি মোসলেম হয় তবে ভাই হয়ে আরেক ভাইয়ের জন্য তো কিছুই করতে পারছি না। শুধু মোসলেম বলে দাবি করা। বেহায়ার মত সহাস্যবদনে নিজের স্ত্রী-সন্তানকে নিয়ে মার্কেটে গেলাম, ঈদের কেনাকাটা করলাম, পাঞ্জাবি-টুপি কিনলাম, স্ত্রী-সন্তানদের জন্য ইচ্ছামতো কেনাকাটা করলাম। নতুন জামা-কাপড়ের পাশাপাশি কসমেটিকস্, কিছু ফার্নিচার, আরও প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনলাম। নামী-দামি কত রকমের খাবারের সমারহ। ঈদুল আযহা মানেই খাবারের নতুন মাত্রা। কোরবানির গরুর গোস্ত নিয়ে আগে থেকেই কত জল্পনা-কল্পনা। অতঃপর কোরবানী হয়ে গেলে এবার ঘরে ঘরে খাবারের ধুম। চারিদিকে সুস্বাদু রান্নার ঘ্রাণ ছড়িয়ে পড়ে। নামাজ পড়লাম, আনন্দ করলাম, পশু জবাই করলাম, মজা করে গোস্ত খেলাম। কী নির্লজ্জ আমি, কী পাষণ্ড! ভাইয়ের রক্তমাখা লাশ, বোনের উপর নির্মম নির্যাতনের খবর, সন্তানহারা মায়ের হৃদয়বিদারি ক্রন্দন, হাহাকার আমার ঈদ-আনন্দে বিঘœ ঘটাতে পারলনা না! ঈদ করছি, খুশি করছি। আনন্দ করে কি এটাই প্রমাণ করছি না যে, আমরা একজাতি নই, আমরা মোসলেম নই? আজ আমি যখন ঈদ করছি, গোস্ত-পোলাও খাচ্ছি, কথিত মুসলমানিত্বের পরিচয় দিচ্ছি, ঠিক তখন আমারই চারপাশের কত কুলাঙ্গার আমার প্রাণপ্রিয় রসুলাল্লাহকে গালাগালি করছে, তাঁর পবিত্র চরিত্রে মিথ্যা অপবাদ লেপন করছে, তাঁকে হেয় করছে। কারণ রসুলের প্রকৃত শিক্ষা আমাদের মধ্যে নেই। আমরা এক নির্বোধ পশ্চাদপদ দৃষ্টিহীন জাতিতে পরিণত হয়েছি। আবার দাবি করছি রসুলের উম্মত বলে। তাই আমাদেরই কৃতকর্মের দায়ে রসুলাল্লাহকে গালি দেওয়া হচ্ছে। কী দাম রইল আমার এই মুসলমানিত্বের? আমি কেমন মুসলমান? কী জবাব দেব রসুলকে?
ধিক তোকে নরপিশাচ, শত ধিক তোর মুসলমানিত্বকে, লেবাস তথা পাঞ্জাবী, টুপি, পাগড়ীকে, ধিক তোর হজ্বসহ সকল উপাসনাকে। আরে তুই তো আল্লাহর হুকুম বহু আগেই বাদ দিয়ে ইহুদি-খ্রিস্টান ‘সভ্যতা’ দাজ্জালের পায়ে সেজদা করেছিস। তোর মুসলমানিত্ব বহু আগেই খতম হয়ে গেছে। এই লোক দেখানো সেজদা কাকে করছিস তুই? তোর জাতির উপরে তো বহু আগেই লা’নত দিয়েছেন স্রষ্টা, এখন তো তুই শিয়া, সুন্নি, হানাফী, শাফেয়ী, হাম্বলি, আহলে হাদিস ইত্যাদি ইত্যাদি। আবার আধ্যাত্মিকভাবে তুই কাদেরিয়া, নক্শবন্দিয়া, মোজাদ্দেদিয়া, আহলে বাইত ইত্যাদি হয়ে আছিস। তুই তো আর উম্মতে মোহাম্মদী নেই, মোসলেম বা মো’মেন নেই। আল্লাহ বলেন, “সকল মো’মেন ভাই ভাই (সুরা হুজরাত ১০)”। রসুলাল্লাহ (দ:) বলেছেন, ‘সমগ্র উম্মতে মোহাম্মদী জাতি যেন একটা শরীর, তার একটা অঙ্গে ব্যথা পেলে সারা শরীরেই ব্যথা অনুভূত হয়’ (আব্দাল্লাহ এবনে ওমর রা: থেকে বোখারি মোসলেম আবু দাউদ)। সেই উম্মতে মোহাম্মাদীর দাবিদার, এক মোসলেম জাতির দাবিদার হাজারো লক্ষ ভাগে বিভক্ত হয়ে নিজেরা নিজেরা মারামারি, যুদ্ধ, রক্তপাত, দাঙ্গা ইত্যাদি করছি। ফলে আমাদেরই অনৈক্যের সুযোগ নিয়ে অন্য জাতিগুলিও আমাদের উপর নানা অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালাচ্ছে। আর আমরা মহাসমারোহে ঈদ উদযাপন করছি। নামাজ পড়ছি, রোজা করছি, হজ্ব করছি। আর যখন ধর্মব্যাবসায়ী মোল্লাদের শকুনী দৃষ্টি পড়ছে আমাদের উপর তখন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ওয়াজমাহফিল, ওরশ, মাজার ইত্যাদিতে কিছু অর্থ খরচ করে মহা দাতা বনে যাচ্ছি। একবারও ভাবছি না যে, আমরা আসলে মো’মেন, মোসলেমই নেই। কাজেই এসব দান না আমাদের, না সমাজের কোন কল্যাণ বোয়ে আনছে। এতো শুধু ধর্মব্যাবসায়ীদের কল্যাণ করা হোচ্ছে। কাজেই এই পথভ্রষ্ট, বহুধাবিভক্ত, ছিন্ন-ভিন্ন, বিজাতির করুণার পাত্র হতভাগা এই জাতির একজন সদস্য হিসাবে নিজেকে ধিক্কার জানাই। আমি আল্লাহর রসুলের কাছে কী লজ্জায় দাঁড়াবো?

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!
মাত্র ১৩ মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে ১০ বছর বয়সী শিশু মুহাম্মদ নাঈম আহমদ। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায়…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে!

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে!
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যের স্ত্রীই সবার আগে সেই কার্ড নেবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)…
 ১২ অক্টোবর ২০২৬    নির্বাচিত

নভেম্বরেই চালু হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর!

নভেম্বরেই চালু হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর!
আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য প্রধানমন্ত্রীর সময় পাওয়ার অপেক্ষায় রয়েছে সরকার। উদ্বোধনের তারিখ নির্ধারণের পর…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষক দুখু মিয়ার পাশে জেলা প্রশাসন!

প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষক দুখু মিয়ার পাশে জেলা প্রশাসন!
জন্ম থেকেই দুই হাত নেই, তবু থেমে নেই শিক্ষক আলতাফ হোসেন দুখু মিয়ার জীবনসংগ্রাম। পা দিয়ে ব্ল্যাকবোর্ডে লিখে শিশুদের পাঠদান করে চলেছেন তিনি। এবার তাঁর…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

জিএম কাদেরের উত্তরার বাসভবনে হা’মলার অভিযোগ!

জিএম কাদেরের উত্তরার বাসভবনে হা’মলার অভিযোগ!
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসায় হামলা হয়েছে বলে জানিয়েছেন তাঁর বার্তা সম্পাদক শৌর্য দীপ্ত সূর্য। সোমবার (১২ অক্টোবর) তিনি এ তথ্য…
 ১২ অক্টোবর ২০২৬    নির্বাচিত

স্ত্রীর মৃত্যুর তিন ঘণ্টা পর প্রাণ গেল স্বামীর!

স্ত্রীর মৃত্যুর তিন ঘণ্টা পর প্রাণ গেল স্বামীর!
ঘরে পড়ে ছিল স্ত্রীর নিথর দেহ। শোক বুকে নিয়েই ফজরের আজান দিতে ও নামাজ আদায় করতে মসজিদে যান স্বামী রোমান মোল্যা (৬০)। তবে নামাজ শেষে…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ কক্ষে মিলল বৃদ্ধার মরদেহ!

তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ কক্ষে মিলল বৃদ্ধার মরদেহ!
রাজশাহী নগরের কেদুর মোড় এলাকার নিজ বাড়ি থেকে বেলী রাণী (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।…
 ১২ অক্টোবর ২০২৬    রাজশাহী

ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!

ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!
দীর্ঘ ছয় বছর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা হওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ ও গণনার কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসনের…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত!

আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত!
ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দলটির ভোলা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা…
 ১২ অক্টোবর ২০২৬    বরিশাল

পলকের নির্দেশে জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়!

পলকের নির্দেশে জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়!
জুলাই গণ-অভ্যুত্থানের সময় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ তৎকালীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!
সুদানের নীল নদ রাজ্যে স্বর্ণ অনুসন্ধানকারীদের একটি শিবিরে বিমান হামলায় অন্তত ৭২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। গত শনিবার ভোরে চালানো এ হামলায় আহত হয়েছেন…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চট্টগ্রামে বসতঘর থেকে মদসহ স্বামী-স্ত্রী আটক!

চট্টগ্রামে বসতঘর থেকে মদসহ স্বামী-স্ত্রী আটক!
চট্টগ্রামের বাঁশখালীতে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ জলদী এলাকার শ্রীরাম মহাজন পাড়ার ৮…
 ১২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

নারী ও তৃতীয় লিঙ্গের জন্য দিল্লিতে চালু হচ্ছে গোলাপি ই-অটো

নারী ও তৃতীয় লিঙ্গের জন্য দিল্লিতে চালু হচ্ছে গোলাপি ই-অটো
নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা, তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং নারীদের যাতায়াত আরও নিরাপদ করতে ১ হাজার ৩০০টি গোলাপি রঙের বৈদ্যুতিক অটোরিকশা (ই-অটো) বরাদ্দের…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সি’জারে পেটে গজ থাকায় মৃ’ত্যু ৫৫ হাজারে আপসের নথি প্রকাশ!

সি’জারে পেটে গজ থাকায় মৃ’ত্যু ৫৫ হাজারে আপসের নথি প্রকাশ!
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই দেওয়ার অভিযোগের পাঁচ মাস পর চিকিৎসাধীন অবস্থায় বিথি আক্তারের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সৌদির বিমানবন্দর ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ!

সৌদির বিমানবন্দর ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার মধ্যে এবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও ক্ষেপণাস্ত্র পড়ার ঘটনা ঘটেছে।…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক