প্রচ্ছদ    আন্তর্জাতিক   ট্রাম্পের আগাম জয় ঘোষণার পরিকল্পনা...

ট্রাম্পের আগাম জয় ঘোষণার পরিকল্পনা ঠেকাতে প্রস্তুত ডেমোক্র্যাটরা

২ নভেম্বর ২০২৪ ১২:১৯ পিএম
বজ্রশক্তি ডেস্ক

২০২০ সালের মতো এবারের নির্বাচনেও রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যদি আগাম বিজয় দাবি করেন, তাহলে সেটি মোকাবিলা করার উপায় প্রস্তুত করছেন ডেমোক্র্যাটরা। কমালা হ্যারিসের রাজনৈতিক দল ডেমোক্র্যাট পার্টির নির্বাচনী শিবির ও দলীয় কর্মকর্তারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

চলতি সপ্তাহে রিপাবলিকান দলীয় প্রার্থী সাংবাদিকদের বলেছেন, তিনি নির্বাচনের দিনই নিজেকে বিজয়ী হিসেবে ঘোষণা করতে পারবেন বলে আশা করছেন। যদিও নির্বাচন বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, চূড়ান্ত ফলাফল জানার জন্য কয়েক দিন সময় লাগতে পারে। বিশেষ করে যদি গুরুত্বপূর্ণ কিছু এলাকায় ভোট পুনর্গণনার দাবি ওঠে। আগামী ৫ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রতিদ্বন্দ্বী কমালা হ্যারিসের সঙ্গে রিপাবলিকান দলীয় ট্রাম্পের তুমুল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে সাধারণত বিজয়ীদের নাম ঘোষণা করে দেশটির প্রধান প্রধান গণমাধ্যম। নির্বাচনী কর্মকর্তাদের দেওয়া ভোট গণনার তথ্য বিশ্লেষণ করে এই ঘোষণা দেয় গণমাধ্যম। যদিও প্রার্থীরা কখনও কখনও আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই নিজেদের বিজয়ী ঘোষণা করেন। বিজয়ী প্রার্থীর জয়ের বিষয়টি সুস্পষ্ট হওয়ার আগে এটি করা অনেকটা অস্বাভাবিক।

আরও পড়ুন

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

বুধবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কমালা হ্যারিস বলেছিলেন, ‘‘যদি তিনি (ডোনাল্ড ট্রাম্প) করেন (বিজয়ী দাবি), তাহলে আমরা দুঃখজনকভাবে হলেও প্রস্তুত। যদি আমরা জানি যে, তিনি আসলে গণমাধ্যমে কারসাজি করছেন এবং আমেরিকান জনগণের মতামত হেরফের করার চেষ্টা করছেন…আমরা জবাব দিতে প্রস্তুত।’’

এই প্রস্তুতির বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেননি কমালা। তবে ডেমোক্র্যাট দলীয় এবং হ্যারিসের প্রচার শিবিরের ছয়জন কর্মকর্তা বলেছেন, ট্রাম্প কোনও ধরনের আগাম বিজয় দাবি করলে তার বিরুদ্ধে প্রাথমিক লড়াই হবে জনগণের আদালতে। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনে বিজয়ীর নাম ঘোষণার আগে সমস্ত ভোট গণনার দাবি জানাবেন।

ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির শীর্ষ একজন কর্মকর্তা এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি (ট্রাম্প) মিথ্যাভাবে বিজয় ঘোষণা করার সাথে সাথেই আমরা টেলিভিশনে সত্য তুলে ধরার জন্য প্রস্তুত। আমাদের এমন লোকজনের একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে; যারা ট্রাম্পের আগাম ঘোষণার বিরুদ্ধে তাদের প্রভাব ব্যবহার করতে পারেন।

শুক্রবার কমালা হ্যারিসের প্রচার শিবিরের জ্যেষ্ঠ এক কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, সব ভোট গণনা শেষ হওয়ার আগেই মঙ্গলবার রাতে ট্রাম্প নিজেকে মিথ্যাভাবে বিজয়ী ঘোষণা করতে পারেন বলে তারা ‘‘পুরোপুরি প্রত্যাশা’’ করছেন। তবে তিনি বলেন, ট্রাম্প আগেও এটা করেছেন এবং ব্যর্থ হয়েছেন। তিনি যদি আবারও এটা করেন, তাহলে আবারও ব্যর্থ হবেন।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও যুক্তরাষ্ট্রের প্রথম সারির টেলিভিশন নেটওয়ার্কগুলোতে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করার তিন দিন আগেই ভোটের দিনেই নিজেকে বিজয়ী ঘোষণা করেছিলেন ট্রাম্প। যদিও শেষ পর্যন্ত ডেমোক্র্যাট দলীয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যান তিনি। ওই নির্বাচনের ফল কখনই মেনে নেননি ডোনাল্ড ট্রাম্প। ব্যাপক জালিয়াতির মাধ্যমে তার কাছ থেকে নির্বাচনী ফল ছিনিয়ে নেওয়া হয়েছে বলে মনে করেন তিনি।

ডোনাল্ড ট্রাম্পের প্রধান সহযোগী স্টিভ ব্যানন বলেছেন, নির্বাচনের দিন দ্রুত বিজয় ঘোষণা করা উচিত ট্রাম্পের। তিনি বলেন, তার (ট্রাম্পের) দাঁড়ানো উচিত। একই সঙ্গে তার বলা দরকার, আমি এটা জয় করেছি। মঙ্গলবার একটি ফেডারেল কারাগার থেকে মুক্তি পাওয়ার পরপরই নিউ ইয়র্ক টাইমসের প্রতিনিধিদের সাথে কথা বলার সময় এমন মন্তব্য করেন স্টিভ ব্যানন।

ট্রাম্পের প্রচার শিবির রয়টার্সকে বলেছে, ভোটাভুটি শেষ না হওয়া পর্যন্ত সব ভোটের জন্য লড়বেন রিপাবলিকান প্রার্থী। তবে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার আগেই ট্রাম্প আবারও বিজয় ঘোষণা করার পরিকল্পনা করছেন কি না, এমন প্রশ্নের সরাসরি কোনও জবাব দেয়নি রিপালিকান প্রচার শিবির।

সূত্র: রয়টার্স।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!
মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতে প্রচলিত রীতির বাইরে গিয়ে হাতির পিঠে চড়ে কনের বাড়িতে গেলেন গাইবান্ধার সাদুল্লাপুরের বর সাকিব মিয়া (২৫)। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ
মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ ও অভিযান পরিচালনা যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন কার্যকর সরকারি নীতি, নৈতিক শিক্ষার চর্চা, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে পুলিশের একটি পিকআপ ভ্যান। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!
নাগরিকদের নিরাপদ যাতায়াত, সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে চালু হয়েছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!
চলতি বছরের ডিসেম্বরে সর্বোচ্চ শক্তিতে পৌঁছাতে পারে শক্তিশালী ‘এল নিনো’। এর প্রভাব ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ বলে জানিয়েছে জাতিসংঘের…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পূজামণ্ডপের…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!
মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তাদের যথাযথ চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!
মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে ক্রান্তীয় ঝড় ‘সাইমন’। শক্তি বাড়িয়ে ঝড়টি ভয়ংকর হ্যারিকেনে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে উপকূলীয়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এসব হামলায়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!
মেয়ের বন্ধুত্ব নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন মা। বান্ধবী ভালো নয়—এমন আশঙ্কায় প্রায় ছয় মাস মেয়েকে স্কুলে যেতে দেননি। মেয়েকে চোখে চোখে রাখতেন, নিয়মিত খোঁজখবর…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!
টালিউড তারকা দেবের জীবনে এবার নতুন অধ্যায়। অভিনয়ের পাশাপাশি প্রথমবার পরিচালকের আসনে বসতে চলেছেন তিনি। আর এই নতুন যাত্রায় দেবকে শুভেচ্ছা জানিয়ে খোলা চিঠি লিখেছেন…
 ৯ অক্টোবর ২০২৬    বিনোদন

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ
পঞ্চগড় প্রতিনিধি:শিক্ষার্থীদের দেশ গঠন, সামাজিক উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তনের ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং চার বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা