“বৃক্ষরোপণ করি, সবুজ-সুন্দর পরিবেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় খোকন স্মৃতি সমাজকল্যাণ সংঘের উদ্যোগে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কড়ইয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের পাটোয়ারী বাড়িতে এই চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খোকন স্মৃতি সমাজকল্যাণ সংঘের সভাপতি ইলা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কচুয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খোকন স্মৃতি সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম বাবুল।
গাইবান্ধায় চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার, চালকসহ গ্রেফতার ৬

এ সময় উপস্থিত ছিলেন: কচুয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী মো. সাব্বির আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের রোগী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রিয়াদ, সদস্য মাইনুল ইসলাম মোহন, খোকন স্মৃতি সমাজকল্যাণ সংঘের কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, সদস্য মিজানুর রহমান এবং তোফায়েল হোসেন মোহনসহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে স্থানীয় উল্লেখযোগ্যসংখ্যক নারী-পুরুষের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিতরণ করা হয়।
আয়োজকেরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।















