প্রচ্ছদ    জাতীয়   ঈশ্বরগঞ্জে হেযবুত তওহীদ সদস্যদের বাড়িঘরে...

ঈশ্বরগঞ্জে হেযবুত তওহীদ সদস্যদের বাড়িঘরে উগ্রপন্থীদের হামলা, আহত ১০, গুরুতর ৪

২৭ এপ্রিল ২০২৩ ০৪:০৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

বুধবার দুপুরে হেযবুত তওহীদের সদস্যদের বাড়িঘরে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় হেযবুত তওহীদের দশ জন সদস্য আহত হয়। চারজনের অবস্থা গুরুতর। কয়েকদফা হামলার ফলে গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জানা যায়, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন উচাখিলা ইউনিয়নে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে একটি উগ্রবাদী চিহ্নিত ধর্মব্যবসায়ী গোষ্ঠী অপপ্রচার গুজব প্রচার এবং উস্কানি দিয়ে আসছিল। এরা কখনও ইত্তেফাকুল ওলামা পরিষদ, কখনও তওহীদী জনতা, ঈমান আকিদা সংরক্ষণ পরিষদ ইত্যাদি নামে-বেনামে হেযবুত তওহীদের বিরুদ্ধে প্রচার চালিয়ে আসছিল। এলাকার সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করে তোলার জন্য তারা ঈদের এক সপ্তাহ আগে থেকে একটি মিথ্যা হ্যান্ডবিল উচাখোলা বাজারে কিছু শিশু কিশোরদের হাতে দিয়ে এলাকায় ছড়িয়ে দেয়। হ্যান্ডবিলটিতে হেযবুত তওহীদের নামে কিছু ধর্মীয় স্পর্শকাতর কথা চালিয়ে দেওয়া হয় যা আদৌ হেযবুত তওহীদের বক্তব্য নয়। উচাখিলা বাজারে বিভিন্ন দোকানপাটের দেওয়ালে হ্যান্ডবিলটি পোস্টার হিসাবে লাগাতে থাকে।

এলাকায় এ বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। বিষয়টি গুরুতর বিবেচনায় হেযবুত তওহীদের সদস্যরা দ্রুত ঈশ্বরগঞ্জ থানায় অবগত করে এবং উক্ত ষড়যন্ত্রের সঙ্গে জড়িত নির্দিষ্ট ব্যক্তিদের নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করে। অভিযুক্তরা হচ্ছে মো. আলী আক্তার মুন্সী (৪৫), আব্দুস সাত্তার পীর (৬৫), মো. মকবুল হোসেন (৩৫) সঙ্গীয় ৩০/৩৫ জন। ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিনুর রহমানকে বিষয়টির ভয়াবহতা কতদূর যেতে পারে তা বুঝিয়ে বলা হয়। এ ধরনের ষড়যন্ত্র করেই অতীতে দেশের বিভিন্ন স্থানে হেযবুত তওহীদের সদস্যদের উপর হামলা করা হয় ও পাঁচজনকে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে বলে আশ্বস্ত করে। কিন্তু ওরা কী ভয়াবহ ঘটনা ঘটাতে পারে পুলিশ সম্ভবত তা অনুধাবন করতে পারে নি।

আরও পড়ুন

দুই হাত নেই, পা দিয়ে লেখেন, গড়েছেন বিদ্যালয়—প্রধানমন্ত্রীর কাছ থেকে পেলেন সুখবর!

দুই হাত নেই, পা দিয়ে লেখেন, গড়েছেন বিদ্যালয়—প্রধানমন্ত্রীর কাছ থেকে পেলেন সুখবর!

গত মঙ্গলবার সাড়ে এগারোটায় দিকে ‘উচাখিলা পরিবার’ নামক একটি ফেসবুক গ্রুপে একটি ব্যানার পোস্ট করা হয় যাতে বুধবারে হেযবুত তওহীদের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিলে যোগদানের জন্য আহ্বান করা হয়। ব্যানারটিতে আয়োজনকারী হিসাবে ‘ইত্তেফাকুল ওলামা, উচাখিলা’ এর নাম উল্লেখ করা হয়। থানায় বিষয়টি অবগত করা হলে থানা থেকে তাদেরকে মিছিল করতে নিষেধ করা হয় না। বলা হয় যে তারা শুধু শান্তিপূর্ণ মিছিল করবে, কোনো সমস্যা হবে না।

প্রকৃতপক্ষে এই সমাবেশটি ছিল হামলা করার প্রস্তুতিমূলক সমাবেশ। হামলাকারীরা নির্দিষ্ট সময়ে জড় হয়ে হেযবুত তওহীদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিতে থাকে এবং লোকদেরকে আক্রমণের জন্য চরমভাবে উত্তেজিত করতে থাকে। একটা পর্যায়ে জিডিতে উল্লেখিত ব্যক্তিদের নেতৃত্বে হেযবুত তওহীদ সদস্য হেলালুদ্দিনের বাড়ির দিকে মিছিল নিয়ে যেতে থাকে আর শ্লোগান দিতে থাকে- হেযবুত তওহীদের আস্তানা গুড়িয়ে দাও পুড়িয়ে দাও। মিছিলে প্রায় দুই থেকে আড়াইশো উগ্রবাদী যোগ দেয়। ঘটনাস্থলে পুলিশের একজন দারোগা উপস্থিত থাকলেও তাকে হামলাকারীরা পাত্তাই দেয় না।

এরই মধ্যে আক্রমণ শুরু হয়। আক্রমণে তারা রাম দা, কিরিচ, রড, লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে অবস্থানরত হেযবুত তওহীদের নির্দোষ নিরপরাধ নিরস্ত্র ও সদস্যদের উপর নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়ে। উল্লেখ্য, হামলাটি সম্পূর্ণ বিনা উস্কানিতে করা হয়। এর পটভূমি রচনা করা হয় পনেরো দিন আগে থেকেই। হেযবুত তওহীদের সদস্যরা নিজেদের আত্মরক্ষার চেষ্টা করলেও অন্তত দশজন আহত হন। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তারা সবাই হাসপাতাল ভর্তি। তাদের প্রত্যেকের শরীরে ধারালো অস্ত্রের আঘাত। পরবর্তীতে ধর্মব্যবসায়ীরা আরো কয়েকদফা হামলা চালায়। তারা বাড়িতে থাকা কয়েকটি মোটর সাইকেল ও আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। হেযবুত তওহীদের সদস্যরা নিরুপায় হয়ে ৯৯৯ নাম্বারে ফোন করলে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে থানার ওসি ঘটনাস্থলে আসেন। কিন্তু ততক্ষণে যা ক্ষয়ক্ষতি হওয়ার হয়ে গেছে। অথচ সকালে ধর্মব্যবসায়ী উগ্রবাদী গোষ্ঠীকে বে-আইনী সমাবেশটি করতে না দিলেই এই ঘটনা তারা ঘটাতে পারত না। বর্তমানে তারা পুনরায় হেযবুত তওহীদের বিরুদ্ধে সংঘটিত হয়ে হামলা চালানোর ষড়যন্ত্র করে যাচ্ছে। উল্লেখ্য, ঈশ্বরগঞ্জের হেযবুত তওহীদ সভাপতি মো. নাজমুল ইসলামের বড় ভাই সাবেক ইউপি চেয়ারম্যান। তার রাজনৈতিক প্রতিপক্ষ বর্তমান চেয়ারম্যান এ ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন বলে জানা যায়। এর প্রমাণ হচ্ছে, সাবেক চেয়ারম্যানের বাড়িতেও হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। বর্তমান চেয়ারম্যান ধর্মব্যবসায়ীদের উস্কানি ও প্রশ্রয় প্রদান করছেন।

উক্ত ঘটনা প্রসঙ্গে ময়মনসিংহ জেলা আমির হাবিবুর রহমান বলেন, ধর্মব্যবসায়ী উগ্রবাদী গোষ্ঠী সম্পূর্ণ পরিকল্পিতভাবে দীর্ঘদিন থেকে এই ঘটনা ঘটানোর পটভূমি রচনা করেছে। দেশের বিভিন্ন স্থানে তারা যেভাবে এ আন্দোলনের সদস্যদের উপর বিনা উস্কানিতে হামলা চালায়, এখানেও তারা একই কাজ করেছে। মিথ্যা হ্যান্ডবিল বিতরণ, উস্কানিমূলক পোস্টারিং, ফেসবুকে উস্কানিমূলক প্রচারণা, দেশীয় অস্ত্র নিয়ে বে-আইনী সমাবেশ এ সবকিছু কী ইঙ্গিত দেয় তা যে কোনো বিবেকবান মানুষ বুঝবে। কাজেই আমাদের দাবি হচ্ছে,

১. দ্রুত হামলাকারীদের সবাইকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক। 
২. মিথ্যা হ্যান্ডবিলের রচয়িতাকে অবিলম্বে গ্রেফতার করা হোক। 
৩. লুটপাট করা মোটর সাইকেল ও অন্যান্য মালামাল দ্রুত উদ্ধার করা হোক। 
৪. উচাখিলার নির্দোষ নিরপরাধ আইন মান্যকারী সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি? ক্ষুব্ধ ওমর সানী, মামলা করার হুঁশিয়ারি!

চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি?  ক্ষুব্ধ ওমর সানী, মামলা করার হুঁশিয়ারি!
স্ত্রী মৌসুমী ও ছেলে ফারদিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের প্রতিবাদ জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। পরিবার নিয়ে মিথ্যা তথ্য প্রচার…
 ১৪ অক্টোবর ২০২৬    বিনোদন

ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে!

ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে!
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বুধবার (১৪ অক্টোবর)…
 ১৪ অক্টোবর ২০২৬    নির্বাচিত

দুই হাত নেই, পা দিয়ে লেখেন, গড়েছেন বিদ্যালয়—প্রধানমন্ত্রীর কাছ থেকে পেলেন সুখবর!

দুই হাত নেই, পা দিয়ে লেখেন, গড়েছেন বিদ্যালয়—প্রধানমন্ত্রীর কাছ থেকে পেলেন সুখবর!
জন্ম থেকেই দুই হাত নেই মো. আলতাফ হোসেনের। তবে শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি তাঁর অদম্য ইচ্ছাশক্তি। পা দিয়ে লিখে পড়াশোনা শেষ করার পর নিজের সঞ্চয়…
 ১৪ অক্টোবর ২০২৬    জাতীয়

তাহিরপুরে বাগলী উচ্চ বিদ্যালয়ে ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

তাহিরপুরে বাগলী উচ্চ বিদ্যালয়ে ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাগলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ছাত্র, শিক্ষক ও অভিভাবক সমাবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল…
 ১৪ অক্টোবর ২০২৬    সারাদেশ

কাউনিয়ায় ৭৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি, থাকছে চার স্তরের নিরাপত্তা

কাউনিয়ায় ৭৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি, থাকছে চার স্তরের নিরাপত্তা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে রংপুরের কাউনিয়া উপজেলায় চলছে উৎসবের আমেজ। পূজামণ্ডপগুলোতে প্রতিমা তৈরি এবং রংতুলির আঁচড়ে দেবী দুর্গাসহ…
 ১৪ অক্টোবর ২০২৬    রংপুর

কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত

কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামের এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী সরদার…
 ১৪ অক্টোবর ২০২৬    রংপুর

সংবিধান সংশোধন কমিটিকে কোনো পরামর্শ দেবে না জামায়াত: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধন কমিটিকে কোনো পরামর্শ দেবে না জামায়াত: গোলাম পরওয়ার
সংবিধান সংশোধনের জন্য সরকার যে প্রক্রিয়া গ্রহণ করেছে, তার সঙ্গে একমত নয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ কারণে সংবিধান সংশোধন কমিটিকে দলটি কোনো পরামর্শ দেবে না…
 ১৪ অক্টোবর ২০২৬    নির্বাচিত

কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান

কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুরের কাউনিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। আজ বুধবার (১৪ অক্টোবর) বিকেলে তিনি উপজেলার বিভিন্ন…
 ১৪ অক্টোবর ২০২৬    রংপুর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে কেউ কোনো ধরনের নিয়ম লঙ্ঘন বা অপকর্ম করার চেষ্টা করলে তা তাৎক্ষণিকভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন…
 ১৪ অক্টোবর ২০২৬    রংপুর

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি: চিফ হুইপ!

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি: চিফ হুইপ!
লংমার্চ করে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে সবার আগে বিএনপিই লংমার্চ করত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম…
 ১৪ অক্টোবর ২০২৬    জাতীয়

ছাত্রলীগের পদ পেতে সাদ্দাম-ইনানের পা চাটতেন সারজিস, দাবি রাশেদের!

ছাত্রলীগের পদ পেতে সাদ্দাম-ইনানের পা চাটতেন সারজিস, দাবি রাশেদের!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, শেখ হাসিনাবিরোধী…
 ১৪ অক্টোবর ২০২৬    নির্বাচিত

মির্জাপুরে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা

মির্জাপুরে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের মির্জাপুরে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা সাংবাদিক…
 ১৪ অক্টোবর ২০২৬    ঢাকা

চলন্ত ট্রেনে মোবাইল চুরির চেষ্টা, জানালায় ঝুলিয়ে রাখলেন যাত্রীরা!

চলন্ত ট্রেনে মোবাইল চুরির চেষ্টা, জানালায় ঝুলিয়ে রাখলেন যাত্রীরা!
ভারতের বিহারে চলন্ত ট্রেন থেকে এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে গিয়ে যাত্রীদের হাতে ধরা পড়েছেন এক সন্দেহভাজন চোর। ট্রেন চলতে শুরু করলে…
 ১৪ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

টিকটকে পরিচয়ের জেরে বাড়ি ছাড়া ৪ স্কুলছাত্রী হবিগঞ্জ থেকে উদ্ধার

টিকটকে পরিচয়ের জেরে বাড়ি ছাড়া ৪ স্কুলছাত্রী হবিগঞ্জ থেকে উদ্ধার
রাহাত চৌধুরী, জেলা প্রতিনিধি:কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কয়েকজনের সাথে নতুন জীবন শুরুর পরিকল্পনা…
 ১৪ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে বারান্দা দিয়ে নামতে গিয়ে ২১ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু!

স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে বারান্দা দিয়ে নামতে গিয়ে ২১ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু!
ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে সম্ভাব্য তর্ক এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টা করতে গিয়ে ২১ তলা থেকে পড়ে প্রাণ হারিয়েছেন হার্ষিত…
 ১৪ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক