প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   দোয়ার ব্যর্থতা

দোয়ার ব্যর্থতা

৬ ডিসেম্বর ২০২২ ০৬:১৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

আবু ফাহাদ:
দোয়ার শাব্দিক অর্থ হচ্ছে প্রার্থনা (চৎধুবৎ)। কোনো কর্তৃপক্ষের নিকট কোনো কিছু চেয়ে আবেদন করার নামই হলো প্রার্থনা। ইসলাম ধর্মে দোয়ার মানে হল আল্লাহর কাছে সাহায্য চেয়ে কোনো কিছুর জন্য আবেদন করা। কিন্তু বর্তমানের মুসলিম সমাজের দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় যে, তারা দোয়ার প্রকৃত অর্থই ভুলে গেছে। প্রচেষ্টা না করে দোয়াকেই সফলতার একমাত্র অবলম্বন করে নিয়েছে। আজকে মুসলিমপ্রধান দেশগুলো যখন যুদ্ধবিধ্বস্ত; ফিলিস্তিন, সিরিয়া প্রভৃতি দেশগুলোতে যখন আজকে মুসলমানদের উপর ইহুদী-খ্রিষ্টানদের কী নির্মম অত্যাচার চলছে, সেদিকে তাদের দৃষ্টি গিয়েছে বৈকি কিন্তু তাদের এ থেকে উদ্ধারের পথ হিসেবে ধার্মিক সমাজ দোয়াকেই বেছে নিয়েছে। তারা ধরেই নিয়েছেন যে এই সংকট মোকাবেলার যোগ্য নয়, বরং আল্লাহর কাছে ফরিয়াদ জানাই। তিনি সর্বশক্তিমান। তিনি যদি মুখ তুলে তাকান মুসলিমরা বাঁচবে। আর যদি না তাকান তো কী আর করা, দোয়া করতে থাকি, আমার সওয়াব হবে। তাদের এ বোধটুকু পর্যন্ত লোপ পেয়েছে যে, তাদের দোয়া আদৌ কবুল হচ্ছে না। 
তাদেরকে যদি প্রশ্ন করা হয় তবে নির্বোধের মতন উত্তর পাওয়া যায়, আমাদের দোয়া কবুল হয়েছে কিনা সেটা আমরা কি করে জানব? সেটা তো আল্লাহই জানবেন। তোমাদের প্রার্থনার ফল তো তোমাদের সামনেই বর্তমান। তোমরা শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা কর, সেটা কি পেয়েছ? দোয়া কবুল হয় মো’মেনের। কয়েক শ বছর আগে যখন ভারতবর্ষ মুসলিম শাসনাধীন ছিল তখন তারা ইউরোপীয় জাতিগুলোর দাসে পরিণত হয়। তখন তাদের সার্বভৌমত্ব চলে যায় খ্রিষ্টানদের হাতে। তখনই তো জাতিগতভাবে তাদের নাম মুসলিমের খাতা থেকে কাটা গেছে। এই গোলামি ছিল তাদের উপর আল্লাহর গজবস্বরূপ। দীর্ঘ ২০০ বছর ব্রিটিশদের গোলামির পরেও এদের হুঁশ হলো না। দেশ দুই ভাগ হলো। ব্রিটিশদের শোষণের পর তারা মনে করেছিল পাকিস্তানকে আশ্রয় করে ভারতবর্ষের মুসলমানরা একে অপরের ভাই হয়ে বসবাস করবে। কিন্তু হিতে বিপরীত হলো। তারাও সেই ঔপনিবেশিক যুগের মতোই নব্য উপনিবেশ হিসাবে পূর্ব পাকিস্তানকে গ্রহণ করল। ফলে আবারো রক্তের বন্যা বয়ে গেল। এবার আর অন্য জাতির দ্বারা নয়, মুসলমান ভাইয়েরাই ভাইদেরকে হত্যা করল। এদেশ স্বাধীন হলো। 
কিন্তু স্বাধীন হয়েও আমরা আল্লাহর হুকুম না গ্রহণ করে সেই ব্রিটিশদের হুকুমই জাতীয় জীবনে প্রতিষ্ঠা করে শান্তি ও সমৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করে যেতে থাকলাম। ফলশ্রুতিতে জাতি রাজনৈতিক বহু দলে বিভক্ত হল, শুরু হল রাজনৈতিক অরাজকতা। এর নিষ্পেষণ থেকে যারা কোনো পক্ষালম্বন করেনি তারাও বাঁচতে পারে নি। এরা দুর্নীতি, সন্ত্রাস থেকে বাঁচতে যা করেছে, তা হলো পাঁচ বছর পরপর শুধু সরকার পরিবর্তন কিন্তু সবার চেহারা একই, এই চুলো থেকে কড়াই, কড়াই থেকে চুলোতে যাওয়ার একই নাটক বার বার মঞ্চায়িত হচ্ছে। 
এ তো গেল দোয়া করে বাঙালি মুসলিমদের বর্তমান অবস্থা। বিশ্বপরিস্থিতি তো আরও করুণ। আফ্রিকায় লক্ষ লক্ষ মুসলমান না খেয়ে মারা যাচ্ছে। মধ্যপ্রাচ্যে সমুদ্রে ডুবে মারা যাচ্ছে। প্রতিটি পদে এখন মুসলমানরা ভোগান্তির শিকার হচ্ছে। সাম্রাজ্যবাদীদের মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে এখন ‘জঙ্গি’ ট্যাগ তাদের গায়ে এঁটে দেয়া হয়েছে। যেখানেই যাক সে জঙ্গি, এখন না হলেও ভবিষ্যতে হবে। মুসলমানের বাচ্চা তো? আর রোহিঙ্গা-ফিলিস্তিনের কথা তো বলাই বাহুল্য। কারণ একটাই- তারা আল্লাহর তওহীদের সঙ্গে আপস করেছে, তারা আল্লাহর সার্বভৌমত্ব বাদ দিয়েছে। জাতীয় রাষ্ট্রীয় জীবন থেকে আল্লাহর হুকুমগুলোকে বাদ দিয়ে কেবল নামাজ রোজা করেই নিজেদেরকে পাক্কা মুসলিম বলে বিশ্বাস করছে। অথচ আল্লাহ বলেছেন, “তবে কি তোমরা সিদ্ধান্ত নিয়েছ যে, আল্লাহর হুকুমের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না?” আল্লাহর হুকুম কিছু, মানুষের হুকুম কিছু; এভাবে আংশিক হুকুম মানা অংশীদার সাব্যস্ত করা বা শিরক। যারা শিরক করে তারা হয় মোশরেক, কাফির। আর আল্লাহ তো কাফের-মোশরেকের দোয়া কবুল করবেন না। আল্লাহ এও বলেছেন, ‘ওয়ামা দোয়াউল কাফিরিনা ইল্লাতি ফি দালাল’Ñকাফিরদের দোয়া ব্যর্থ। এ জাতির অবস্থা তাই হয়েছে। গত কয়েকশ’ বছর ধরে তারা শিয়া, সুন্নি, শাফেয়ী, হাম্বলী, গণতন্ত্রী, সাম্যবাদী হয়েছে কিন্তু একটা দিনের জন্যও মুসলিম হতে পারে নি। তাই তাদের দোয়া ব্যর্থ। যা দোয়া করেছে ফল হয়েছে তার উল্টো। দীর্ঘ ষাট বছর ধরে দোয়া করছে আল্লাহর কাছে ফিলিস্তিনকে মুক্ত করতে, ইসরাইলকে ধ্বংস করতে। কিন্তু ইসরাঈলের ম্যাপের ও বোমের সাইজ দুটোই বড় হয়েছে। দোয়ার ফল উল্টো হয়েছে কারণ এই দোয়াকারীরা মো’মেন নয়।
একের পিঠে শূন্য দিলে দশ হয়, আরো একটি শূন্য দিলে হয় একশ’। এভাবে যতই শূন্য দেয়া হোক কিন্তু মান উত্তোরোত্তর বৃদ্ধি পাবে। কিন্তু যদি সামনে এক সংখ্যাটাই না দেয়া হয়, তবে বাকি শূন্যগুলোর কোনো দাম থাকে না। ঈমান ও আমলের সম্পর্ক ঠিক সেইরূপ। ঈমান থাকলে আমল বেশি না করলেও আল্লাহ ছাড় দিবেন। 
এ সম্পর্কে একটি প্রসিদ্ধ ঘটনা আছে। একবার রাসুলুল্লাহ (সা.) বললেন, “যে বললো, লা ইলাহা ইলাল্লাহ (আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নেই), সেই জান্নাতি।” আবু যর (রা.) জিজ্ঞাসা করলেন, চুরি করলেও, ব্যভিচার করলেও? রাসুলাল্লাহ বললেন, “হ্যা”। এরকম তিনবার পরপর জিজ্ঞাসা করলে রাসুলাল্লাহ বললেন, “হ্যা”। চতুর্থবারে বললেন, “এমনকি আবু যরের নাক মাটিতে ঘষে দিলেও সে জান্নাতি”। আবু যর খুশিতে মদীনার দিকে ছুটতে ছুটতে বলতে লাগলেন, “এই খবর আছে। আল্লাহর রাসুল বলেছেন, ‘যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই জান্নাতি।’ এটা শুনে উমর বললেন, “এই দাঁড়াও কি হচ্ছে?” আবু যর বললেন, “আল্লাহর রাসুল বলেছেন, যে বলবে, ‘লা ইলাহা ইলাল্লাহ; সেই জান্নাতি’। উমর বললেন, “এই দেখ, এই কথা বলবে না, বললে মানুষ আমল ছেড়ে দিবে”।  আবু যর (রা.) বললেন, “একথা রাসুল বলেছেন”। উমর (রা.), আবু যরকে (রা.) চড় দিলেন। চড় দেয়ার সাথে সাথে তিনি আবু যর রাসুলের দরবারে আসলেন। রাসুল উমরকে (রা.) বললেন, “উমর, দীন সহজ-সরল, দীনকে তোমরা জটিল করো না”। এখানে লক্ষ্য করলে দেখা যাবে, প্রশ্ন এসেছে আমলের, আল্লাহর রাসুল বললেন, দীন সহজ সরল, একে জটিল করো না। কারণ তিনি জানতেন, ঈমান না থাকলে আমল কোনো কাজে আসবে না। আল্লাহর হুকুমকে আংশিকভাবে মেনে নিয়ে যারা নিজেদের মো’মেন দাবি করে মহা সমারোহে নামাজ, রোযা, হজ্ব করে যাচ্ছি তারা মহাভ্রান্তির মধ্যে আছি। আগে নিজের জাতিকে একজন নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ করতে হবে। তারপর আল্লাহর রসুল যেভাবে জাতি গঠন করেছেন সেভাবে একটি সুশৃঙ্খল, আনুগত্যশীল, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ও শত্রুর মনে ত্রাস সৃষ্টিকারী শক্তিশালী জাতি গঠন করতে হবে। তাদের ঐক্যের ভিত্তি হবে একটি কথা- আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম আমরা মানি না। তাহলেই তারা মোমেন হবে, আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। আমাদের দোয়াও তখন কবুল হবে। 
আমরা যদি এই ষোল কোটি বাঙালিকে আল্লাহর হুকুম তথা তওহীদের মন্ত্রে ঐক্যবদ্ধ করতে পারি, তবে এ জাতি হবে পরাশক্তি (ংঁঢ়বৎ ঢ়ড়বিৎ)। আর কারো সাধ্য থাকবে না, আমাদের দিকে চোখ তুলে কথা বলে। তখন আমাদের অভিভাবক হবেন আল্লাহ। আর যে জাতির অভিভাবক আল্লাহ সে জাতি অপরাজেয়। সুতরাং জাতির এই দুঃসময়ে এই জাতিকে আল্লাহর হুকুমের ছায়াতলে ঐক্যবদ্ধ করাই আমাদের একমাত্র পথ। এটাই সময়ের দাবি। 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল মাতুব্বরকে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট)…
 ১৫ আগস্ট ২০২৬    ঢাকা

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের
​ঢাকা: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য ও অগণতান্ত্রিক দাবির তীব্র নিন্দা, প্রতিবাদ ও তা সম্পূর্ণ প্রত্যাখ্যান…
 ১০ আগস্ট ২০২৬    জাতীয়

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক