শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা:
গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পরিচিতি সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জৈনা বাজারে সমিতির নিজস্ব কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. আব্দুল লতিফের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. মোজাম্মেল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মো. আব্দুল লতিফ। পরে সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের (২০২৬-২০৮) জন্য ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মেসার্স মা-বাবা ফার্মেসীর মালিক মো. মোজাম্মেল হককে সভাপতি এবং মেসার্স জাহানারা মেডিকেল হলের মালিক মাজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদের দায়িত্বশীলরা হলেন: সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম উজ্জ্বল (লিপি ফার্মেসী), সহ-সভাপতি মাসুদ আলম (বিসমিল্লাহ মেডিকেল হল), সহ-সভাপতি মো. আলমগীর হোসেন (আলমগীর মেডিকেল হল), সহ-সভাপতি মো. আব্দুল মজিদ (মজিদ মেডিকেল হল) এবং যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (হেলাল মেডিসিন পয়েন্ট)। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে মো. শহিদ উল্লাহ (মাস্টার কমিউনিটি ফার্মেসী) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. মজিবুর রহমানকে (সরকার মেডিসিন কর্নার) দায়িত্ব দেওয়া হয়েছে।
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

অন্যান্য সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন: সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক (রাজ্জাক ফার্মেসী), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ উবাইদুল ইসলাম (উবাইদুল মেডিসিন কর্নার), দপ্তর সম্পাদক মো. রাসেল মিয়া (মা বাবার দোয়া ফার্মেসী), প্রচার সম্পাদক মো. মেহেদী হাসান (মেহেদী মেডিসিন কর্নার), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. আবুল হোসেন (জিসান মেডিকেল হল), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শাহাদত হোসাইন (ভাই ভাই মেডিসিন কর্নার), আইন ও পরামর্শ বিষয়ক সম্পাদক মো. ছফির উদ্দিন (সিফাত ফার্মেসী), ধর্ম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম (খোরশেদ ফার্মেসী), সমাজ কল্যাণ সম্পাদক মো. নাসির খান (কাশফি মেডিসিন কর্নার), উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. মাসুদ রানা (মাতৃ ফার্মেসী), প্রকাশনা সম্পাদক মো. আবু সাঈদ (অমিত এন্ড অনিক ফার্মেসী) এবং মহিলা বিষয়ক সম্পাদক মোছা. শাহিনা আক্তার (অবদান মেডিসিন কর্নার)।
অনুষ্ঠানে পাঁচ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা মণ্ডলীও গঠন করা হয়েছে। উপদেষ্টারা হলেন: মো. আ. লতিফ (সাকিব ফার্মেসী), মো. আ. মান্নান (মান্নান ফার্মেসী), মো. হাবিবুর রহমান (হাবিব ফার্মেসী), মো. আব্দুস সামাদ (মাস্টার মেডিকেল হল) এবং মো. মোজাম্মেল হক (শামীমা ফার্মেসী)।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের সকল সদস্যকে দ্রুত ড্রাগ লাইসেন্স সংগ্রহের আহ্বান জানান। নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন গাজীপুর ও ময়মনসিংহ জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) নেতারা। বিদায়ী সফল সভাপতি মো. আব্দুল লতিফকে তার অবদানের জন্য ক্রেস্ট দেওয়া হয়েছে। সংগঠনের কাজের ধরন আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

















