প্রচ্ছদ    চট্টগ্রাম   কচুয়ায় খোকন স্মৃতি সমাজকল্যাণ সংঘের...

কচুয়ায় খোকন স্মৃতি সমাজকল্যাণ সংঘের উদ্যোগে ফ্রি চক্ষু সেবা কার্যক্রম

১ অক্টোবর ২০২৬ ০৮:১০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

চাঁদপুরের কচুয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে খোকন স্মৃতি সমাজকল্যাণ সংঘের উদ্যোগে এবং চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে ফ্রি চক্ষু সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) কচুয়া উপজেলার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ফ্রি চক্ষু সেবা কার্যক্রমের আয়োজন করা হয়।

চিকিৎসা কার্যক্রম শুরুর আগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে খোকন স্মৃতি সমাজকল্যাণ সংঘের সভাপতি ইলা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের জ্যেষ্ঠ গণসংযোগ কর্মকর্তা মো. আবু জাফর।

আরও পড়ুন

সরিষাবাড়ীতে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত

Screenshot 4

সভাপতির বক্তব্যে ইলা ইয়াসমিন সোলেমান খোকনের নৃশংস হত্যাকাণ্ডের কথা তুলে ধরে বলেন, “২০১৬ সালের ১৪ মার্চ একটি নতুন মসজিদ নির্মাণকাজে সেবামূলক অবদানের জন্য সেখানে গিয়েছিলেন সোলেমান খোকন। কিন্তু একদল উগ্র ও ধর্মান্ধ সন্ত্রাসী গোষ্ঠী সেই পবিত্র মসজিদকে গির্জা নির্মাণ করা হচ্ছে বলে মিথ্যা অপপ্রচার চালায় এবং সোলেমান খোকনকে পৈশাচিকভাবে জবাই করে নির্মমভাবে হত্যা করে। শুধু তাই নয়, হত্যার পর তার মরদেহ আগুনে পুড়িয়ে ভস্মীভূত করে দেওয়া হয়। আজ সেই মসজিদ চারতলা ভবনে রূপ নিয়েছে। খোকনের স্বপ্ন ছিল, সমাজের প্রতিটি মানুষ যেন নিরাপদে, শান্তিতে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে জীবনযাপন করতে পারে। মানুষের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যে তার সেই মহৎ স্মৃতি ও স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই গঠন করা হয় ‘খোকন স্মৃতি সমাজকল্যাণ সংঘ’।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খোকন স্মৃতি সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম বাবুল, সদস্য তোফায়েল হোসেন মোহনসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এবারের ফ্রি চক্ষু সেবা কার্যক্রমে প্রায় দেড় শতাধিক রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেন ডা. মো. মশিউর রহমান খান এবং সঞ্জীব চন্দ্র শীল (নিলয়)। এ সময় রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চশমা ও ওষুধ বিতরণ করা হয়।

আয়োজকেরা জানান, এলাকার প্রবীণসহ সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

কচুয়ায় খোকন স্মৃতি সমাজকল্যাণ সংঘের উদ্যোগে ফ্রি চক্ষু সেবা কার্যক্রম

কচুয়ায় খোকন স্মৃতি সমাজকল্যাণ সংঘের উদ্যোগে ফ্রি চক্ষু সেবা কার্যক্রম
চাঁদপুরের কচুয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে খোকন স্মৃতি সমাজকল্যাণ সংঘের উদ্যোগে এবং চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে ফ্রি চক্ষু সেবা কার্যক্রম…
 ১ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

সরিষাবাড়ীতে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত

সরিষাবাড়ীতে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) এ উপলক্ষে সরিষাবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে…
 ১ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

কচুয়ায় খোকন স্মৃতি সমাজকল্যাণ সংঘের উদ্যোগে ফলদ গাছের চারা বিতরণ

কচুয়ায় খোকন স্মৃতি সমাজকল্যাণ সংঘের উদ্যোগে ফলদ গাছের চারা বিতরণ
“বৃক্ষরোপণ করি, সবুজ-সুন্দর পরিবেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় খোকন স্মৃতি সমাজকল্যাণ সংঘের উদ্যোগে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)…
 ২৯ সেপ্টেম্বর ২০২৬    চট্টগ্রাম

গাইবান্ধায় চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার, চালকসহ গ্রেফতার ৬

গাইবান্ধায় চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার, চালকসহ গ্রেফতার ৬
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট বাজার এলাকা থেকে চুরি যাওয়া একটি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত মোট ছয়জন…
 ২৯ সেপ্টেম্বর ২০২৬    রংপুর

বসুন্ধরায় সেবক সংগঠনের উদ্যোগে ‘জুনিয়র রোড সেফটি স্কুল প্রোগ্রাম’ অনুষ্ঠিত

বসুন্ধরায় সেবক সংগঠনের উদ্যোগে ‘জুনিয়র রোড সেফটি স্কুল প্রোগ্রাম’ অনুষ্ঠিত
দেশ ও মানুষের কল্যাণে এবং সড়ক দুর্ঘটনা ও যানজটমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সমাজকল্যাণ অধিদপ্তর কর্তৃক অনুমোদিত সেবামূলক অরাজনৈতিক সংগঠন “সেবক”-এর উদ্যোগে শিক্ষার্থীদের জন্য সড়ক ও…
 ২৮ সেপ্টেম্বর ২০২৬    জাতীয়

গৌরনদী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

গৌরনদী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন এবং শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার…
 ২৭ সেপ্টেম্বর ২০২৬    বরিশাল

শ্রীপুর প্রেস ক্লাব সভাপতির বড় ভাইয়ের ইন্তেকাল

শ্রীপুর প্রেস ক্লাব সভাপতির বড় ভাইয়ের ইন্তেকাল
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেকের বড় ভাই আব্দুল মোতালেব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।…
 ২৩ সেপ্টেম্বর ২০২৬    ঢাকা

ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার

ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার
ফেনী প্রতিনিধি: ফেনী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    চট্টগ্রাম

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে টানা তিন দফা স্বর্ণের দাম কমার পর এবার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    অর্থনীতি

ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত
ইসলামিক ফাউন্ডেশন (ইফা) পরিচালিত ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মউশিক) প্রকল্পের পরিচালক (যুগ্মসচিব) এস এম তরিকুল ইসলামের বিরুদ্ধে সম্প্রতি একটি…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    জাতীয়

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল মাতুব্বরকে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট)…
 ১৫ আগস্ট ২০২৬    ঢাকা

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের
​ঢাকা: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য ও অগণতান্ত্রিক দাবির তীব্র নিন্দা, প্রতিবাদ ও তা সম্পূর্ণ প্রত্যাখ্যান…
 ১০ আগস্ট ২০২৬    জাতীয়

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা