প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   সোনালি দিন: চোরগুলি কোথায় থাকবে?

সোনালি দিন: চোরগুলি কোথায় থাকবে?

১১ জুলাই ২০২২ ১০:১০ এএম
বজ্রশক্তি ডেস্ক

আমরা ছোটবেলা থেকেই অত্যন্ত দয়ালু, উদার ও দানশীল হাতেম তাঈয়ের নাম শুনে আসছি। তাঁকে নিয়ে গল্প পড়েছি, নাটক হয়েছে, এমনকি চলচ্চিত্রও হয়েছে বড় পর্দায়! অনেকের ধারণা, দাতা হাতেম তাঈ মূলত কাল্পনিক মানুষ বা গল্পের নায়ক। বাস্তবে এমন কোনো ব্যক্তির অস্তিত্ব নেই। কিন্তু ইতিহাস বলে, আল্লাহর রাসুল (সা.) যখন মক্কা বিজয়ের পর আরবের ছোট ছোট শহর অধিকার করছিলেন, তখনও পার্শ্ববর্তী কিছু কিছু শহরে মূর্তিপূজা চলছিল। কুল্স ছিল ‘তাঈ’ গোত্রের পৌত্তলিকদের একটি বিশাল দেবালয়। এই দেবালয়ের দেবতাদের প্রতিমূর্তিগুলোকে ‘ইলাহ’ এর তথা হুকুমদাতার আসনে অধিষ্ঠিত করেছিল। তাই এটাকে ধ্বংস করার জন্য রাসুলাল্লাহ (সা.) ১৫০ জন অশ্বারোহীসহ আলীকে (রা.) পাঠান।

হাইল শহরে একজন নামকরা ব্যক্তি ছিলেন হাতেম আত-তাঈ নামে গোত্রপ্রধান। যার নাম প্রায় সব আরবরাই জানতো। তাঁর দানশীলতা ও উদারতা ছিল শিখরছোঁয়া এবং এটাই ছিল তাঁর খ্যাতির অন্যতম কারণ। এজন্য হাতেম তাঈ ছিলেন সেই গোত্রের প্রধান। তাঁর সময়টা ছিল ইসলাম পূর্ব সময়ে। তিনি ৫৭৮ খ্রিষ্টাব্দে অর্থাৎ রসুলাল্লাহ যখন আট বছরের বালক তখন তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তাঁর ছেলে ‘আদি ইবনে হাতেম’ গোত্রের প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
আদি যখন জানতে পারলেন রসুলাল্লাহর অনুসারীরা তাঈ গোত্রের দিকে যুদ্ধযাত্রা করেছেন, তখন তিনি পালানোর রাস্তা খুঁজতে থাকেন। কিছু সম্পদসহ উট প্রস্তুত করে রাখেন। যখন নিশ্চিত হলেন মদিনার সৈন্যরা আসছে, তখন তিনি তাঁর গোত্রকে পরিত্যাগ করে তাঁর স্ত্রী ও সন্তানদের নিয়ে সৌদি আরবের উত্তরে রোমানদের কাছাকাছি এক শহরে পালিয়ে আসেন। আদি আগেই খ্রিষ্টধর্ম গ্রহণ করেছিলেন বলে রোমানদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। ওদিকে আলী (রা.) নেতৃত্বে মো’মেন মুজাহিদগণ তাঈ গোত্রকে পরাজিত করে কিছু যুদ্ধবন্দী ও তাদের গৃহপালিত পশুগুলোকে মদিনায় নিয়ে আসেন। হাতিম তাঈর কন্যা অর্থাৎ আদির ভগ্নি সফানাকেও সেখান থেকে বন্দি অবস্থায় মদিনায় আনা হয়। তিনি নিজের পিতার পরিচয় জানিয়ে রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে সাক্ষাতের দাবি জানান।

তাকে রাসুলাল্লাহর (সা.) নিকট আনা হলে তিনি রাসুলাল্লাহর (সা.) নিকট প্রার্থনা করলেন, ‘হুযুর, আমি জগদ্বিখ্যাত দানবীর হাতিম তাঈর কন্যা। আমার ভাই আদি আপনার সেনা বাহিনীর ভয়ে আমাকে ছেড়ে পালিয়ে গেছে। আমি নিঃসহায় অবলা নারী। আপনি আমার প্রতি দয়া করুন, আল্লাহ তা’আলা আপনার প্রতি দয়া করবেন।’

আরও পড়ুন

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

রাসুলাল্লাহ (সা.) সসম্মানে সফানাকে মুক্তি দিলেন এবং নির্বিঘ্নে বাড়িতে পৌঁছাবার জন্য একটি উট সঙ্গে দিয়ে দিলেন। এমন সদ্বব্যবহারে মুগ্ধ হয়ে সফানা খুব আনন্দিত হলেন। তিনি তাঁকে মুক্তি দিলেন শুধু হাতেম তাঈয়ের মেয়ে হওয়ার কারণে। তাঁর ভাই আদি আক্রমণের সময় বোনকে রেখে পালিয়ে গেছে শুনে রাসুলাল্লাহ (সা.) প্রথমে অনেকটা ক্রোধ প্রকাশ করেন। তারপর ফিরে গিয়ে ভাইকে পরামর্শ দিতে বলেন, সে যেন রাসুলাল্লাহর (সা.) সাথে দেখা সাক্ষাৎ করে এবং আদিকে জানায়, ‘মোহাম্মদ (সা.) যদি নবী হন, তাহলে তাঁর প্রতি বিশ্বাস রেখে তাঁর ধর্ম যত তাড়াতাড়ি গ্রহণ করবে, ততই তাঁর মঙ্গল হবে। আর যদি তিনি রাজা হন, তাহলে সুসম্পর্ক গড়ে কিছু অনুগ্রহ বা সাহায্য পাওয়ার চেষ্টা করতে পারে।’
বাড়িতে পৌঁছেই সফানা তার ভাইকে বলতে লাগলো, ‘ভাইজান, রাসুলাল্লাহও (সা.) আমাদের শ্রদ্ধেয় পিতার ন্যায় অতি হৃদয়বান লোক। উনার সদয় ব্যবহার দেখলে শত্রু-মিত্র কেউই তাঁর প্রশংসা না করে থাকতে পারে না। আপনি খুব দ্রুতই তাঁর সাথে দেখা করুন।’

পরবর্তী ঘটনা আদি ইবনে হাতেম নিজেই বর্ণনা করেন, ‘মোহাম্মদ (সা.) এর চেয়ে আর কেউ আমার কাছে এত বিদ্বেষের ছিলেন না। কিন্তু আমি নিজেকে আশ্বাস দিয়ে বলতে লাগলাম, যদি তাঁর সঙ্গে সাক্ষাৎ করে দেখি তিনি যা বলেন তা সত্য বাণী, তাহলে সরাসরি তাঁর কাছ থেকে শুনব আর যদি তা না হয়, তাতেও আমার তেমন ক্ষতির কিছু নেই। ভগ্নির কথায় উৎসাহিত হয়ে আমি কোন নিরাপত্তা ছাড়াই মদিনার উদ্দেশ্যে রওনা করলাম। তখন রাসুলাল্লাহ (সা.) মসজিদে ছিলেন। মদিনায় যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু লোক আমাকে চিনে ফেলে এবং চিৎকার করে বলতে লাগল, ‘সবাই দেখো, উনি হাতেম তাইয়ের ছেলে আদি’ সঙ্গে সঙ্গে লোকেরা অতিউৎসাহে তাঁকে ঘিরে ফেলল। তারা তাঁকে রাসুলুল্লাহর (সা.) কাছে নিয়ে গিয়ে বলল, ‘উনি হাতেম তাইয়ের ছেলে আদি।’

আমার পরিচয় পেয়ে তিনি আমাকে যথেষ্ট সম্মান ও অভ্যর্থনা জানালেন। তারপর বললেন, ইয়া আদি, আসলিম তুসলিম’ (হে আদি, ইসলাম গ্রহণ করো এবং তুমি নিরাপদ হবে)। আদি উত্তর দিলেন, ‘আমি তো একটি ভালো ধর্মের অনুসারী।’ রাসুলুল্লাহ (সা.) আরও দুইবার বললেন, আদি একই উত্তর দিলেন। তখন রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘হে আদি, আমি তোমার ধর্ম সম্বন্ধে তোমার থেকে বেশি জানি। তুমি কি তোমার গোত্রের প্রধান নও?’ আদি বললেন, ‘হ্যাঁ’। রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘তাদের আয়ের চার ভাগের এক ভাগ তোমরা কর হিসাবে নাও না?’, ‘হ্যাঁ, নেই।’ তখন রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘তুমি কি জানো যে তোমার নিজের ধর্ম এটা নিষেধ করে?’ আদি কিছুটা লজ্জা পেলেন। রাসুলুল্লাহ (সা.) আদির হাত ধরে তাঁর ঘরের দিকে রওনা দিলেন।

‘পথিমধ্যে এক শিশুসহ একজন বৃদ্ধা ওনাকে থামালেন এবং তাঁর সমস্যার কথা বলতে লাগলেন। রাসুলুল্লাহ (সা.) নারীটির আশ্বস্ত হওয়া পর্যন্ত কথা বললেন। আমরা তাঁর ঘরে এলে উনি এক পুরাতন ছেঁড়া মাদুর আমার নিচে দিয়ে বসতে বললেন। আমি তখন চিন্তা করছিলাম এই লোক সম্ভবত রাজা নন। আমি একটু অপ্রস্তুত হয়ে তাকিয়ে আর কিছু না দেখে তাঁকে বসতে বললাম। তিনি জোর করে আমাকেই বসতে বললেন। আমি মাদুরে বসে পড়তেই তিনি মাটিতে বসলেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, ‘তুমি আর কোনো প্রভুকে জান কি না আল্লাহ ছাড়া? আমি উত্তর দিলাম, ‘না’। তিনি আবার জিজ্ঞেস করলেন, ‘তুমি এমন কাউকে চিনো কি না, যে আল্লাহ থেকে বেশি ক্ষমতাবান ও শক্তিশালী? আমি আবার বললাম, ‘না’। তখন তিনি বললেন, ‘ইয়াহুদিরা আল্লাহর ক্রোধের পাত্র ও খ্রিষ্টানরা পথভ্রষ্ট এবং যা তারা বিশ্বাস করে তা ভুল’।
তারপর রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘তুমি বোধহয় ইসলাম গ্রহণ করছ না আমার আশপাশের মানুষগুলোর অবস্থা দেখে (রাজনৈতিক দুর্বলতা ও দারিদ্র্য ইত্যাদি)। তুমি কি হিরা শহরের নাম শুনেছ?’ আমি বললাম, ‘হ্যাঁ, শুনেছি। তবে কখনো যাইনি ওই শহরে’। নবী (সা.) বললেন, ‘এটা শুধু সময়ের ব্যাপার, যখন কোনো নারী একাকি হিরা শহর থেকে মক্কায় কাবা তাওয়াফ করার জন্য আসবে। তার সঙ্গে একজনও নিরাপত্তাসঙ্গী থাকবে না। তার ভয়ের কোন কারণ থাকবে না। এটাও খুব শীঘ্রই ঘটবে যখন আমার উম্মাহ বাবেল নগরের শ্বেত প্রাসাদ পর্যন্ত জয় করবে। কিসরার (পারস্য সম্রাট) ধনভাণ্ডার আমাদের মধ্যে বণ্টন করা হবে’।

আমি তখন অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ‘কোন কিসরা, হরমুজের ছেলে?’ তিনি বললেন, ‘হ্যাঁ, কিসরা, হরমুজের ছেলে। আর প্রকৃতপক্ষে এটাও সময়ের ব্যাপারমাত্র যখন মানুষ মদিনার রাস্তায় ঘুরে ঘুরে সাদকা দিতে চাইবে কিন্তু একজনকেও সাদকা দেওয়ার যোগ্য পাবে না’। এটা শুনে আমি মুসলিম হয়ে গেলাম।

আদি (রা.) পরবর্তী জীবনের কথা মনে করে বলেন, ‘আমি রাসুলুল্লাহর (সা.) তিনটি ভবিষ্যদ্বাণীর দুইটাই স্বচক্ষে দেখেছি। মুসলিম রাজ্যের শান্তি ও নিরাপত্তা নিজে দেখেছি এবং আমি নিজে তাতে অংশগ্রহণ করেছি। [এখানে ৬৫১ খ্রিষ্টাব্দে পারস্য সাম্রাজ্যের রাজধানী টেসিফান বিজয়ের যুদ্ধে তাঁর অংশগ্রহণের কথা বলা হয়েছে।]

আদি বলেন, ‘তারপর জনৈক আনসারী সাহাবীর ঘরে কিছুদিন অতিথিরূপে অবস্থান করলাম। প্রতিদিন সকালে ও বিকালে আমি রাসুলাল্লাহর (সা.) নিকটে হাজির হতাম। একদিন তাঁর নিকট একদল লোক এসে হাজির হল। তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, ‘আল্লাহ তা’আলা তোমাদের ধন-সম্পদ বাড়িয়ে দিয়ে তোমাদের প্রতি সদ্ব্যবহার করেছেন। তোমরাও তা হতে অন্যদের দান করে আল্লাহর বান্দাদের প্রতি সদ্ব্যবহার কর। এটাই তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। একটি খেজুর কিংবা খেজুরের এক টুকরা হলেও আল্লাহর রাস্তায় দান কর। তাও যদি সম্ভব না হয় তবে মুখের মিষ্টি বাণী দিয়ে মানুষের সাথে সদ্ব্যবহার কর। তোমাদের প্রত্যেকেরই আল্লাহর সম্মুখে হাজির করা হবে। তখন আল্লাহ তা’আলাও তোমাদেরকে এগুলো স্মরণ করিয়ে দিবেন। আল্লাহ বলবেন- ‘আমি তোমাদেরকে ধনসম্পদ ও সন্ততি দান করেছিলাম না?’ বান্দা বলবে- হ্যাঁ। তখন আল্লাহ আবার বলবেন, ‘আজকের জন্য তোমরা কি রেখেছ?’ সে ডানে, বামে, সম্মুখে ও পশ্চাতে দৃষ্টিপাত করে কিছুই পাবে না। তার দুনিয়ার কোন সম্পদই তাকে দোযখ থেকে রক্ষা করতে আসবে না।

এরপর রাসুলাল্লাহ (সা.) বললেন, ‘হে লোকসকল, তোমরা অভাবগ্রস্ত হবে, এই আশঙ্কা আমার নেই। কারণ, আল্লাহ তা’আলা তোমাদের সহায় থাকবেন। তিনি তোমাদেরকে এরূপ সম্পদশালী বানিয়ে দিবেন যে, একজন অবলা নারী মদিনা হতে একাকী ‘হিরা’ পর্যন্ত বরং তদপেক্ষা দূরবর্তী পথ ভ্রমণ করবে, অথচ তার অন্তরে চুরি হওয়ার কোন ভয়-আশঙ্কা থাকবে না।’ আদি (রা.) বলেন যে, তখন আমি মনে মনে ভাবছিলাম ‘তাঈ’ গোত্রের চোরগুলি সে সময় কোথায় থাকবে?
একবার আমি তাঁকে আমার পিতা সম্বন্ধে জিজ্ঞেস করলাম, ‘ইয়া রাসুলুল্লাহ (সা.), আমার বাবা তাঁর আত্মীয়স্বজনদের প্রতি ছিলেন সদয়, দয়ালু এবং মানুষের প্রতি খুব দানশীল, তিনি কি তাঁর কাজের প্রতিদান-পুরস্কার পাবেন?’ রাসুলুল্লাহ (সা.) উত্তরে বললেন, ‘তোমার বাবা যা কামনা-আকাক্সক্ষা করেছিলেন তিনি তা পেয়েছেন।’ (ইবনে হিব্বান)

আদি ইবনে হাতেম (রা.) বেঁচেছিলেন অনেক দিন, অনেকের মতে, ১২০ বছরের কাছাকাছি। তিনি ইসলামের তৃতীয় খলিফা ওসমান (রা.)-এর হত্যা দেখেছেন, তিনি ইসলামের চতুর্থ খলিফা হজরত আলীর (রা.) সঙ্গে মুয়াবিয়ার (রা.) বিরুদ্ধে সিফফিন যুদ্ধে অংশগ্রহণ করেছেন।

[Dr.Qadi-i Seerah of Prophet (s) থেকে সংকলিত, সম্পাদনায় জাফর আহমেদ]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!
আগামীকাল রোববার বাংলাদেশে আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে স্বল্প সময়ের জন্য ঢাকায় ট্রানজিট নেওয়ার…
 ১৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণে সনাতন…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায়…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইলেকট্রনিক্স পণ্য পরিবেশক সমিতি বাংলাদেশ তথা ইলেকট্রনিক্স প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইপিডিএবি)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে সংগঠনটির পথচলায় এক…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পুটিমারী এলাকায় স্থানীয় এক জেলের জালে ৯০ কেজি ওজনের একটি বিশালাকার বাঘাইড় মাছ ধরা পড়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) মাছটির ছবি…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী এলাকায় ডিসি সড়কে মালবোঝাই ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৭ অক্টোবর)…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!
প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক পরিদর্শনে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিজ কক্ষে ধূমপান করতে দেখা যায় সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে। এ সময় কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশও…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন
মোঃ শফিকুল ইসলামকালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধিগাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরস্থইবনে সিনা  ফার্মাসিটিক্যাল লিমিটেড  এর হারবাল শাখায় শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওষুধের মেশিন ও গোডাউনে…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!
ভারতের গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের মধ্যে রয়েছে তিন শিশুও। শুক্রবার রাতে নুডলস খাওয়ার পর ঘুমাতে যান পরিবারের সদস্যরা।…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সাম্প্রতিক সময়ে এই নৌপথে…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রীসহ পরিবারের ছয় সদস্যকে হারানোর শঙ্কায় ভেঙে পড়েছেন আশিকুল ইসলাম। আনন্দঘন ভ্রমণে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে কক্সবাজারে…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!
মধ্য আমেরিকার দেশ পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬টি পরকম্পন বা আফটারশক রেকর্ড করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ৯ অক্টোবরের ভূমিকম্পের পর দেশটির…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক