প্রচ্ছদ    আন্তর্জাতিক   মাথায় গুলিতে হামাস নেতার মৃত্যু,...

মাথায় গুলিতে হামাস নেতার মৃত্যু, আঙুল কেটে ডিএনএ পরীক্ষা

১৯ অক্টোবর ২০২৪ ০৬:০৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক:
ইসমাইল হানিয়ার পর ফিলিস্তিনি মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হাল ধরা ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন বন্দুকের গুলিতে। আর গুলিটি লেগেছিল তার মাথায়।
সিনওয়ারের মৃতদেহের ময়নাতদন্ত করা চিকিৎসকের বরাত দিয়ে এমন তথ্য দিয়েছে সিএনএন।
গত বুধবার দক্ষিণ গাজার একটি ভবনে ইসরায়েলি সেনাদের অভিযানে নিহত হন সিনওয়ার। প্রথম নিশ্চিত না করলেও মৃতদেহের ডিএনএ পরীক্ষার পর ইসরায়েল এই হামাস নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
ডিএনএ পরীক্ষার জন্য সিনওয়ারের হাতের একটি আঙুলও কাটতে হয়েছিল।
তেল আবিবে অবস্থিত ইসরায়েলের ন্যাশনাল সেন্টার অব ফরেনসিক মেডিসিনের চিকিৎসক শেন কুগেল বলেছেন, সিনওয়ারের শরীরে ট্যাংকের গোলা কিংবা অন্য কোনো ক্ষেপনাস্ত্রে মারাত্মক আঘাতও ছিল।
কিন্তু মাথায় লাগা গুলিতেই হামাস নেতার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন এই চিকিৎসক।
এর আগে অবশ্য ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল, ঘটনার সময় সিনওয়ার যে ভবনটিতে অবস্থান করছিলেন, সেটি লক্ষ্য করে দাগানো ট্যাংকের গোলার আঘাতে আহত হয়েছিলেন তিনি। সেখানে সেনারা গুলি। চালিয়েছিল কি না তা জানায়নি সেনাবাহিনী।
সিনওয়ারের মৃত্যুসনদে সই করা ডা. কুগেল বলেছেন, “(সিনওয়ারের) মৃত্যুর কারণ মাথায় গুলির আঘাত। তার মাথায় একটি বুলেট ছিল এবং এতে মারাত্মক রক্তক্ষরণ হয়েছিল।”
চিকিৎসকের এমন ভাষ্যের বিষয়ে জানতে চাওয়া হলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ঘটনাস্থলে গোলাগুলি হওয়ার কথা স্বীকার করেছেন।
তার দাবি, ট্যাংক থেকে গোলা ছোড়ার মাধ্যমে সেখানে বন্দুকযুদ্ধের সমাপ্তি ঘটে।
ডা. কুগেল বলেছেন, সিনওয়ারের মৃতদেহ পরীক্ষায় যেসব তথ্য পেয়ছেন, সে ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। ময়নাতদন্তের পরই তিনি সিনওয়ারের মৃত্যুর বিষয়ে ইসরায়েল সেনাবাহিনীর বক্তব্য জানতে পেরেছেন বলে দাবি করেছেন।
“আমি মৃতেদেহে কী কী পেয়েছি তার ওপর ভিত্তি করেই এটি (ময়নাতদন্ত প্রতিবেদন) তৈরি করা হয়েছে। তার শরীরে আরও অনেক ধরনের আঘাত ছিল, যেমন ডান বাহুতে গোলার আঘাত, বাম পা কিংবা উরুর ওপর ইট-পাথরের আঘাত, পুরো শরীরে অনেক শার্পনেলের ক্ষত ছিল, কিন্তু বুকে শুধু একটি শার্পনেল ছিল। এসব আঘাতে তার পুরো শরীর বিধ্বস্ত হয়েছিল ঠিকই, কিন্তু মৃত্যুর কারণ মাথায় লাগা ওই গুলিটিই।”
সিনওয়ারের মৃত্যুর সম্ভাব্য সময় জানতে চাইলে এই চিকিৎসক বলেছেন, বৃহস্পতিবার গভীর রাতে মৃতদেহ যখন হাসপাতালে নেওয়া হয়, তার অন্তত ২৪ ঘণ্টা আগে বুধবার শেষ বিকালের দিকে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
ডিএনএ পরীক্ষার জন্য কাটা হয় আঙুল
বুধবার যখন ইসরায়েলি বাহিনী সিনওয়ারের মতো দেখতে একটি মৃতদেহ খুঁজে পায়, তখন তার আঙুল কেটে শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষায় পাঠায়।
সিনওয়ার ইসরায়েলের কারাগারে বন্দী থাকার সময় তার যে প্রোফাইল ছিল তার প্রসঙ্গ টেনে ডা. শেন কুগেল বলেন, “ল্যাবরেটরি প্রোফাইল তৈরি করার পরে, আমরা সেটিকে সিনওয়ারের আগের প্রোফাইলের সঙ্গে তুলনা করেছি। আমরা শেষ পর্যন্ত ডিএনএ দ্বারা তাকে শনাক্ত করতে পারি।”
২০১১ সালে বন্দী বিনিময়ের অংশ হিসেবে মুক্তি পাওয়ার আগে সিনওয়ার ইসরায়েলি কারাগারে দুই দশকেরও বেশি সময় আটক ছিলেন।
কুগেল বলেছেন, তারা প্রথমে সেনাদের তোলা ছবিগুলোর সাথে তার দাঁতের মিল খোঁজার চেষ্টা করেছিলেন। কিন্তু তা পরিচয় শনাক্তে যথেষ্ট ছিল না।
পরিচয় শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিনওয়ারের মৃতদেহ ফরেনসিক সেন্টারে নেওয়া হয়, যেখানে সম্পূর্ণ ডিএনএ পরীক্ষা হয়। পরীক্ষা-নিরীক্ষায় তারা শতভাগ নিশ্চিত ছিল যে লাশটি হামাস নেতার, বলেন কুগেল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনওয়ারের মৃতদেহের যেসব ছবি ও ভিডিও আগে-পরে এসেছে সিএনএন সেসব যাচাই করে দেখেছে, প্রথমে তার বাম হাতে পাঁচটি আঙুল দেখা গেলেও পরে একটি অনুপস্থিত দেখা গেছে।
যেখানে অভিযান চালিয়ে সিনওয়ারকে হত্যা করা হয়, প্রাথমিকভাবে পাওয়া সেখানকার কিছু ছবি সিএনএন বিশ্লেষণ করে সামরিক পোশাক পরা একজন মৃত ব্যক্তির বাম হাতে ঘড়ি ও মাথায় স্কার্ফ পরা অবস্থায় দেখতে পেয়েছে। যা সিনওয়ার সম্পর্কে ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া বর্ণনার সাথে মিলে যায়। ওই ব্যক্তির মাথায় আঘাত এবং ডান হাতও ক্ষতবিক্ষত দেখা গেছে।
পরবর্তীতে আবার যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ে, তখন ওই ব্যক্তির হাত ঘড়ি, সামরিক পোশাক আর স্কার্ফ আর দেখা যায়নি। বাম হাতের একটি আঙুলও ছিল না।
মৃতদেহ নিয়ে দর কষাকষি?
হামাসের হাত থেকে বন্দী জিম্মিদের মুক্ত করতে ইয়াহিয়া সিনওয়ারের মৃতদেহ ‘দর কষাকষির’ একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে বলে ইসরায়েলের সূত্র নিশ্চিত করেছে সিএনএনকে।
সিনওয়ারের দেহাবশেষ বর্তমানে ইসরায়েলের একটি গোপন স্থানে রাখা হয়েছে।
অন্তত দুটি সূত্র সিএনএনকে বলেছে, সিনওয়ারের মৃতদেহের বিনিময়ে কীভাবে জিম্মিদের মুক্তি নিশ্চিত করা যায়, সেটিই সম্ভবত এখন ইসরায়েলে অগ্রাধিকার দেবে।
গত বছর ইসরায়েলের হামলা চালিয়ে হামাসের যোদ্ধারা ১২০০ মানুষ হত্যার পর ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে গিয়েছিল। ওই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে মনে করা হতো সিনওয়ারকে।
হামাসের হাতে এখনো শতাধিক জিম্মি আটক রয়েছে বলে ধারণা ইসরায়েলের।

একটি ইসরায়েলি সূত্র জানিয়েছে, দেশটির কর্তৃপক্ষ জিম্মিদেরকে মুক্ত করতে হামাসের ওপর কীভাবে ‘দ্রুত চাপ তৈরি’ করা যায় তা বিবেচনা করছে।
“যদি হামাস তার (সিনওয়ার) মৃতদেহের বিনিময়ে তাদেরকে (জিম্মি) মৃত বা জীবিত ফেরত দিতে চায়, তাহলে ভালো,” ভাষ্য একটি ইসরায়েলি কূটনৈতিক সূত্রের।
হামাস নেতা সিনওয়ারের মৃতদেহ জিমির মুক্তির ক্ষেত্রে দর কষাকসষির ভালো একটি উপায় হতে পারে বলে মনে করে দুটি সূত্রই।
জিম্মিদের মুক্তির বিনিময়েই শুধু সিনওয়ারের মৃতদেহ গাজায় ফেরত দেওয়া হবে, অন্যথ্যায় নয়, এমনটাই দাবি করেছে একটি সূত্র।
তবে আরেকটি কূটনৈতিক সূত্রের মতে, সিনওয়ারের মৃতদেহ গাজায় ফেরত দিলে হামাস সমর্থকদের সেখানে জড়ো হওয়ার ঝুঁকি রয়েছে। তাছাড়া সিনওয়ারকে গাজায় সমাধিস্থ করা হলেও সেটিও তার অনুসারীদের জন্য তীর্থে পরিণত হতে পারে।
সিনওয়ারকে হত্যার পর ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার যে সুযোগ এসেছে, তার বিভিন্ন সম্ভাব্য উপায় নিয়ে শুক্রবার বৈঠকও করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবয় প্রেসডেন্ট আইজ্যাক হারজগ।
এর আগের দিন নেতানিয়াহু জিম্মিদের মুক্তি দিয়ে অস্ত্র সমর্পণ করতে হামাস সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যারা এটি করবে তাদের ‘সরে যেতে যেতে এবং বাঁচার সুযোগ’ দেওয়া হবে।
সিনওয়ারের দেহরক্ষীও নিহত
সিনওয়ারের দেহরক্ষী মাহমুদ হামদান আবু ইউসুফ শুক্রবার নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস এবং ইসরায়েলি সেনাবাহিনী।
আবু ইউসুফ গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহর তাল-আল সুলতান ব্রিগেডের কমান্ডার ছিলেন।
শুক্রবার আবু ইউসুফকে হত্যার কথা স্বীকার করেছে আইডিএফ।
সিনওয়ারকে যেখানে হত্যা করা হয়েছে তার থেকে ২০০ মিটার দূরত্বের একটি স্থানে সেনাদের সঙ্গে গোলাগুলিতে তিনি নিহত হন বলে দাবি করেছে আইডিএফ।
তবে কখন ঘটনাটি ঘটেছে তা জানায়নি ইসরায়েল।

 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!
মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতে প্রচলিত রীতির বাইরে গিয়ে হাতির পিঠে চড়ে কনের বাড়িতে গেলেন গাইবান্ধার সাদুল্লাপুরের বর সাকিব মিয়া (২৫)। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ
মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ ও অভিযান পরিচালনা যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন কার্যকর সরকারি নীতি, নৈতিক শিক্ষার চর্চা, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে পুলিশের একটি পিকআপ ভ্যান। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!
নাগরিকদের নিরাপদ যাতায়াত, সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে চালু হয়েছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!
চলতি বছরের ডিসেম্বরে সর্বোচ্চ শক্তিতে পৌঁছাতে পারে শক্তিশালী ‘এল নিনো’। এর প্রভাব ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ বলে জানিয়েছে জাতিসংঘের…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পূজামণ্ডপের…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!
মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তাদের যথাযথ চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!
মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে ক্রান্তীয় ঝড় ‘সাইমন’। শক্তি বাড়িয়ে ঝড়টি ভয়ংকর হ্যারিকেনে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে উপকূলীয়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এসব হামলায়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!
মেয়ের বন্ধুত্ব নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন মা। বান্ধবী ভালো নয়—এমন আশঙ্কায় প্রায় ছয় মাস মেয়েকে স্কুলে যেতে দেননি। মেয়েকে চোখে চোখে রাখতেন, নিয়মিত খোঁজখবর…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!
টালিউড তারকা দেবের জীবনে এবার নতুন অধ্যায়। অভিনয়ের পাশাপাশি প্রথমবার পরিচালকের আসনে বসতে চলেছেন তিনি। আর এই নতুন যাত্রায় দেবকে শুভেচ্ছা জানিয়ে খোলা চিঠি লিখেছেন…
 ৯ অক্টোবর ২০২৬    বিনোদন

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ
পঞ্চগড় প্রতিনিধি:শিক্ষার্থীদের দেশ গঠন, সামাজিক উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তনের ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং চার বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা