প্রচ্ছদ    আন্তর্জাতিক   লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে...

লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

২ জুলাই ২০২৪ ১১:৪৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট অন্তত চারটি জাহাজ লক্ষ্য করে পৃথক সামরিক অভিযান পরিচালনার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। সোমবার লোহিত সাগর, আরব ও ভূমধ্যসাগরের পাশাপাশি ভারত মহাসাগরে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে হুথিরা।


দেশটির এই বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, প্রথম অভিযানে আরব সাগরে ইসরায়েলি জাহাজ এমএসসি ইউনিফিককে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এছাড়া চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো লোহিত সাগরে পরিচালিত অভিযানে তেলবাহী মার্কিন ট্যাংকার ডেলোনিক্সকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

ভারতের চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ বগি!

ভারতের চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ বগি!

হুথির এই মুখপাত্র বলেছেন, তৃতীয় অভিযানে ভারত মহাসাগরে যুক্তরাজ্যগামী জাহাজ অ্যানভিল পয়েন্টকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আর ভূমধ্যসাগরে চতুর্থ একটি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ওই জাহাজটি লাকি সেইলর নামের বলে জানিয়েছেন তিনি।

তবে তাৎক্ষণিকভাবে ইয়াহিয়া সারির এই দাবির সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন-ব্রিটিশ আগ্রাসন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার জবাবে ইয়েমেনি সৈন্যরা ওই হামলা চালিয়েছে।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজে গত নভেম্বর থেকে হামলা চালাচ্ছে হুথিরা। হুথিদের ঠেকাতে ইয়েমেনে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য যৌথ হামলা চালালেও; সেগুলো তেমন ফলপ্রসূ হচ্ছে না।

হুথিদের হামলার কারণে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো। বিশ্বে সমুদ্র পথে যত বাণিজ্য হয়, তার ১২ শতাংশই লোহিত সাগর দিয়ে হয়। এদিকে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হুথিদের হামলার কারণে আন্তর্জাতিক বাজারে এর অনেক প্রভাব পড়েছে।

লোহিত সাগর থেকে মিসরের সুয়েজ খাল হয়ে যেসব জাহাজ ইউরোপে যেত; সেসব জাহাজকে এখন আফ্রিকা ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। ইয়েমেনের শিয়া মুসলিম সংখ্যালঘু জাইদি নামের উপ-সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠী এই হুথিরা। বেশিরভাগ ইয়েমেনি হুথিদের নিয়ন্ত্রণাধীন এলাকায় বসবাস করেন। পাশাপাশি সানা এবং ইয়েমেনের উত্তরে হুথিরা লোহিত সাগরের উপকূলরেখাও নিয়ন্ত্রণ করে তারা।

সূত্র: রয়টার্স।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত বেদি!

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত বেদি!
চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভটির বেদির…
 ৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

রাজারহাটে বিরল প্রজাতির হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার

রাজারহাটে বিরল প্রজাতির হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রাজারহাটে আহত অবস্থায় একটি হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার জন্য শকুনটিকে রংপুর…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা!

বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা!
রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে বাসটি ঘোরানোর সময় কয়েকজন ব্যক্তি এতে আগুন দিয়ে পালিয়ে যান। তবে…
 ৬ নভেম্বর ২০২৬    রাজধানী

মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির!

মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির!
একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান জাতীয় বিপ্লব ও…
 ৬ নভেম্বর ২০২৬    জাতীয়

নিহত তৌফিকের স্ত্রীকে চাকরি দিল গার্মেন্টস কর্তৃপক্ষ, সন্তানের দায়িত্বও নিল প্রতিষ্ঠান!

নিহত তৌফিকের স্ত্রীকে চাকরি দিল গার্মেন্টস কর্তৃপক্ষ, সন্তানের দায়িত্বও নিল প্রতিষ্ঠান!
গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মধ্যে মারধরের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পোশাকশ্রমিক তৌফিক শেখ। তাঁর মৃত্যুর পর অনিশ্চয়তায় পড়ে পরিবারটি। বিশেষ করে সদ্য জন্ম নেওয়া…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

গায়ের জোরে ক্ষমতায় আছে বিএনপি, বেশিদিন টিকতে পারবে না: নাহিদ ইসলাম

গায়ের জোরে ক্ষমতায় আছে বিএনপি, বেশিদিন টিকতে পারবে না: নাহিদ ইসলাম
বিএনপি সরকার গায়ের জোরে ক্ষমতায় রয়েছে এবং গণভোটের রায় উপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ…
 ৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী!

হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী!
হঠাৎ তীব্র বুকব্যথায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে সরকারি…
 ৬ নভেম্বর ২০২৬    জাতীয়

আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
মানুষ হত্যা, গণহত্যা, জুলুম ও নির্যাতনের অভিযোগ তুলে আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,…
 ৬ নভেম্বর ২০২৬    জাতীয়

ভারতের চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ বগি!

ভারতের চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ বগি!
ভারতের পাঞ্জাবে চলন্ত একটি ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ট্রেনটির চারটি বগি পুড়ে গেছে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে…
 ৬ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন

মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন
মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, মাদক কারবারের সঙ্গে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং আইনশৃঙ্খলা…
 ৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

জুলাইয়ের সবকিছু ভুলে গেছে বিএনপি: ফাতিমা তাসনিম জুমা

জুলাইয়ের সবকিছু ভুলে গেছে বিএনপি: ফাতিমা তাসনিম জুমা
‘বিএনপির ভাইবোনেরা মনে হয় জুলাইয়ের সবকিছুই ভুলে গেছেন। তারা ভুলে গেছেন গত ১৭ বছরে মানুষের সঙ্গে কী হয়েছে, ভুলে গেছেন শহীদ আবু সাঈদের রক্তের কথা।’…
 ৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

বিজয়নগরে ৫০ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার

বিজয়নগরে ৫০ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের পূর্ব কেশবপুর গ্রামের…
 ৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম

গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে দেশ পরিচালনা করছে। সরকারকে…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শাহীন আলম (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

কাউনিয়ায় এনজিও কর্মী হত্যা, প্রধান আসামিসহ গ্রেফতার ৩

কাউনিয়ায় এনজিও কর্মী হত্যা, প্রধান আসামিসহ গ্রেফতার ৩
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় এনজিও কর্মী ফখরুল আলম রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর