প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   গণতন্ত্র নিজে কতটা গণতান্ত্রিক?

গণতন্ত্র নিজে কতটা গণতান্ত্রিক?

২৫ মে ২০১৫ ১১:২৭ এএম
বজ্রশক্তি ডেস্ক

আসাদ আলী:

গণতন্ত্র বর্তমান দুনিয়ার একটি বহুল আলোচিত মতবাদ। দুনিয়ার বিপুল সংখ্যক মানুষ গণতন্ত্রের প্রতি গভীরভাবে অনুগত। তাদের মতে, ‘গণতন্ত্র হলো একটি আদর্শ শাসনব্যবস্থা; বর্তমান পৃথিবীতে কেবল এ ব্যবস্থার মাধ্যমেই মানুষ অনাবিল সুখ ও শান্তি অর্জন করতে পারে। মানুষের প্রকৃত অধিকার ও ব্যক্তিস্বাধীনতা নিশ্চিত হয়ে থাকে একমাত্র গণতন্ত্রেই। ব্যক্তি বা গোষ্ঠিকেন্দ্রীক ক্ষমতার অপব্যবহার এবং সাধারণ মানুষের অসীম ভোগান্তি থেকে গণতন্ত্র মানুষকে মুক্তি দিয়েছে। ক্ষমতাকে সে বণ্টন করে দিয়েছে দেশের প্রতিটি নাগরিকের মাঝে।’ কিন্তু বাস্তবতার প্রেক্ষিতে এর যৌক্তিকতা কতটুকু? গণতান্ত্রিক দেশুগলোর মানুষ কি সত্যই সুখের দরিয়ায় নিমজ্জিত হয়ে আছে? প্রশ্নটি গণতন্ত্রপ্রেমীরা আদৌ খতিয়ে দেখেন না। তারা দেখেন না যে- গণতন্ত্রের নামে দুনিয়ায় যতই সোরগোল উঠছে ততই মানুষের দুঃখ-দুর্দশা, দৈন্যতা বাড়ছে। এমনকি দেখা যাচ্ছে গণতন্ত্রের হোতারাই মানুষকে দুর্দশাতে নিক্ষেপ করার প্রধান ভূমিকা পালন করছে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ বলতে যে কথাটি বর্তমান সুধী সমাজে দারুনভাবে প্রচলিত আছে গণতন্ত্র তার কতটুকু পূরণ করতে পেরেছে আর ভবিষ্যতেই বা পারার সম্ভাবনা কতটুকু সেটাও তারা খতিয়ে দেখেন না।

গণতন্ত্র ইউরোপের সৃষ্টি। প্রাকগণতান্ত্রিক যুগে পৃথিবীর বহু অঞ্চলের মত ইউরোপেও রাজতন্ত্র চালু ছিল। তারও আগে ছিল সামন্ততন্ত্র। রাজতন্ত্র বা সামন্ততন্ত্র উভয় যুগেই যে বিষয়টি মানুষের অন্যায়-যুলুমের অন্যতম হাতিয়ার হয়ে দেখা দিয়েছে তাহলো ক্ষমতার কেন্দ্রীয়করণ। সামন্ততন্ত্রে একটি ছোট এলাকার যাবতীয় ভূ-সম্পত্তির মালিক ছিলেন মাত্র একজন। তিনিই ছিলেন ঐ এলাকার সার্বভৌম ক্ষমতার মালিক। অনেকটা আমাদের উপমহাদেশের জমিদার প্রথার মত। সাধারণ মানুষ সেখানে বিবেচিত হত প্রজা বা প্রকারান্তরে রাজার দাস হিসেবে। অতঃপর রাজতন্ত্রেও ক্ষমতার মালিক থাকতো একজন রাজা বা বাদশাহ। তার মুখের কথাই ছিল আইন। তার একটিমাত্র আদেশে শত-সহস্র সাধারণ জনতার কর্তিত মুণ্ড রাজপথে গড়াগড়ি খেত। অর্থাৎ সামন্ততন্ত্র বা রাজতন্ত্র উভয় শাসনেই বিরাট প্রজাসাধারণের সামনে যে বিষয়টি প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাহলো ক্ষমতা একক ব্যক্তি বা গোষ্ঠির হাতে কেন্দ্রীভূত হওয়া। এই অন্যায়-যুলুম থেকে বাঁচার আশাতেই তারা আশ্রয় নেয় গণতন্ত্রের ছায়াতলে। অল্প কিছুদিনের মধ্যেই ইউরোপে গণতন্ত্র একটি গ্রহণযোগ্য শাসনব্যবস্থায় পরিণত হয়। তারা গণতন্ত্রের ক্ষমতা বণ্টনের নীতি কথায় আশ্বস্ত হয়ে পরম শ্রদ্ধাভরে এটাকে গ্রহণ করে। পরবর্তীতে পৃথিবীর বিভিন্ন পট-পরিবর্তন এবং উত্থান-পতনের মধ্য দিয়ে বাঁকি পৃথিবীও গণতন্ত্রের কাছে বশ্যতা স্বীকার করে বা করতে বাধ্য হয়।
এখন আসা যাক- যে অন্যায় থেকে বাঁচার আশায় ইউরোপসহ বাকি পৃথিবী গণতন্ত্রকে পরম শ্রদ্ধাভরে কাছে টেনে নিয়েছিল সেই আশা কতটুকু পূরণ হয়েছে এই বিষয়ে। কার্যক্ষেত্রে গণতন্ত্র সে আশা আজ পর্যন্ত পূরণ করতে পারে নি। শুধু যে পারে নি তাই নয়, উপরন্তু সামন্ততন্ত্র বা রাজতন্ত্রের মত গণতন্ত্রেও ক্ষমতার একক মালিকানাই দৃষ্ট হচ্ছে। কার্যত সার্বভৌমত্ব ন্যস্ত থাকছে একটি দলের এবং আরো গভীরে গেলে একটি ব্যক্তির হাতে। গণতন্ত্রের প্রকারভেদ অনুযায়ী তিনি হতে পারেন প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি। এই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিই হচ্ছেন গণতান্ত্রিক সিস্টেমের রাজা, বাদশাহ ও জমিদার। এই রাজা-বাদশাহরা তাদের নিজেদের ইচ্ছামত রাষ্ট্র চালান, রাষ্ট্রের অর্থনীতি নিয়ন্ত্রণ করেন, আইন-প্রণয়ন করেন, জনগণের কর ধার্য করেন, বৈদেশিক ঋণ নেন, আন্তর্জাতিক চুক্তি করেন ইত্যাদি। তাদের কোন কাজে অধিকাংশ জনতার সমর্থন না থাকলেও সে কাজ থেমে থাকে না। আবার দেখা যায়- কোন একটি কাজ দেশের অধিকাংশ মানুষ চাইলেও দেশের গণতান্ত্রিক সরকার সে কাজে হাত বাড়ায় না, সেটা করতে বাধ্য থাকে না। বৃহত্তর জনগোষ্ঠির পরিচালিত শাসন বলা হলেও এই পদ্ধতিতে সাধারণত দেশের গুটিকতক লোকই দেশের শাসনকার্য চালায় আর তাদের নেতার হাতেই থাকে সার্বভৌম ক্ষমতা। রাষ্ট্রীয় কার্যাবলিতে দেশের অধিকাংশ জনতার মতামতের প্রতিফলন ঘটাও সম্ভব হয় না। উদাহরণ হিসেবে যে কোন দেশের একটি সংসদ নির্বাচনকে নেয়া যাক।
ধরা যাক, একটি নির্বাচনী এলাকায় চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেন। তারমধ্যে একজন প্রার্থী ভোট পেল ১০ হাজার, একজন পেল ১২ হাজার, একজন পেল ১৪ হাজার আর একজন পেল ১৫ হাজার। যে ব্যক্তি ১৫ হাজার ভোট পেল সে নির্বাচিত হলো। আর বাহিরে থাকল ৩৬ হাজার ভোট। তাহলে দেখা গেল যে এই ৩৬ হাজার ভোটারের ভোট মাঠে মারা গেল, সেগুলো কোন কাজে আসলো না। এই অধিক সংখ্যক ভোটারের ইচ্ছা এবং তাদের মতামত রাষ্ট্রের কাজে কোন প্রভাব ফেলতে পারল না। অথচ অল্প সংখ্যক ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়ে গেল এবং রাষ্ট্রীয় কাজে অংশ নিল। ফলে ১৫ হাজার মানুষের মতামত যদি বাকি ৩৬ হাজার মানুষের মতের বিপরীতও হয়ে থাকে তথাপি স্বাভাবিকভাবেই ঐ নির্বাচিত ব্যক্তি বাস্তবায়ন করবে ঐ ১৫ হাজারের মতামত। এভাবে স্বল্প সংখ্যক ভোট পেয়েও সাংসদরা সংসদে আসে। আরো আশ্চর্যের বিষয় হলো পার্লামেন্টে সদস্য সংখ্যা ৩০০ জন। এই ৩০০ জনের মধ্যে ১৫১ জন যাকে সমর্থন করে সে সরকার গঠন করে। এই ১৫১ জন লোকের প্রাপ্ত ভোট যে বাকি ১৪৯ জন সদস্যের প্রাপ্ত ভোটের চেয়ে বেশি হবে তারও কোন নিশ্চয়তা নেই। ফলে অনেক ক্ষেত্রেই দেশের অধিকাংশ মানুষের মতের বিরুদ্ধে হলেও গণতন্ত্রের ভোটের জটিলতার শিকার হয়ে একটি কম জনসমর্থনপ্রাপ্ত দল সরকার গঠন করে। আবার ধরা যাক, ১৬০ জন সংসদ সদস্য নিয়ে একটি সরকার গঠন হল। এই ১৬০ জন সদস্যই কিন্তু আবার মন্ত্রী হতে পারে না। অল্প কিছু লোকমাত্রই সে সুযোগ পায়। আর এই মন্ত্রীদের হাতেই থাকে দেশের সর্বময় ক্ষমতা। কাজেই মন্ত্রীসভার বাইরের সদস্যদের মতামত অধিকাংশ ক্ষেত্রেই অকার্যকর থেকে যায়। তাদের সমর্থনে যে বৃহৎ জনগোষ্ঠি ভোট দিয়েছিল তাদের আশা-আকাক্সক্ষাও অপূরণীয় হয়ে দাঁড়ায়। এভাবে বিচার করলে দেখা যায়- গণতন্ত্রে অল্প সংখ্যক লোকই শাসনক্ষমতা লাভ করে এবং দেশ শাসন করে। অতি অল্প কিছু লোক দ্বারাই দেশ পরিচালিত হয়। আর যারা দেশ পরিচালনা করে তারা বৃহত্তর জনসাধারণের সমর্থনেই যে ক্ষমতায় রয়েছে সে কথা বলারও কোন বাস্তব ভিত্তি পাওয়া যাচ্ছে না। অর্থাৎ, গণতন্ত্র একটি বাস্তব প্রতারণা ছাড়া আর কিছুই নয়। তদুপরি গণতন্ত্রের প্রতারণা এক স্পষ্ট ধোঁকায় রূপ লাভ করে যখন গণতন্ত্রকে মেজরিটি লোকের শাসন বলে অভিহিত করা হয়, মানুষকে বোঝানো হয়। এসব কিছু বিবেচনায় আনলে এ কথা বলাই যায় যে আসলে গণতন্ত্র নিজেই গণতান্ত্রিক নয়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ কক্ষে মিলল বৃদ্ধার মরদেহ!

তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ কক্ষে মিলল বৃদ্ধার মরদেহ!
রাজশাহী নগরের কেদুর মোড় এলাকার নিজ বাড়ি থেকে বেলী রাণী (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।…
 ১২ অক্টোবর ২০২৬    রাজশাহী

ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!

ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!
দীর্ঘ ছয় বছর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা হওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ ও গণনার কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসনের…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত!

আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত!
ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দলটির ভোলা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা…
 ১২ অক্টোবর ২০২৬    বরিশাল

পলকের নির্দেশে জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়!

পলকের নির্দেশে জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়!
জুলাই গণ-অভ্যুত্থানের সময় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ তৎকালীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!
সুদানের নীল নদ রাজ্যে স্বর্ণ অনুসন্ধানকারীদের একটি শিবিরে বিমান হামলায় অন্তত ৭২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। গত শনিবার ভোরে চালানো এ হামলায় আহত হয়েছেন…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চট্টগ্রামে বসতঘর থেকে মদসহ স্বামী-স্ত্রী আটক!

চট্টগ্রামে বসতঘর থেকে মদসহ স্বামী-স্ত্রী আটক!
চট্টগ্রামের বাঁশখালীতে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ জলদী এলাকার শ্রীরাম মহাজন পাড়ার ৮…
 ১২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

নারী ও তৃতীয় লিঙ্গের জন্য দিল্লিতে চালু হচ্ছে গোলাপি ই-অটো

নারী ও তৃতীয় লিঙ্গের জন্য দিল্লিতে চালু হচ্ছে গোলাপি ই-অটো
নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা, তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং নারীদের যাতায়াত আরও নিরাপদ করতে ১ হাজার ৩০০টি গোলাপি রঙের বৈদ্যুতিক অটোরিকশা (ই-অটো) বরাদ্দের…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সি’জারে পেটে গজ থাকায় মৃ’ত্যু ৫৫ হাজারে আপসের নথি প্রকাশ!

সি’জারে পেটে গজ থাকায় মৃ’ত্যু ৫৫ হাজারে আপসের নথি প্রকাশ!
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই দেওয়ার অভিযোগের পাঁচ মাস পর চিকিৎসাধীন অবস্থায় বিথি আক্তারের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সৌদির বিমানবন্দর ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ!

সৌদির বিমানবন্দর ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার মধ্যে এবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও ক্ষেপণাস্ত্র পড়ার ঘটনা ঘটেছে।…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সংস্কারের নামে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা নষ্ট করা যাবে না: বিএমএ

সংস্কারের নামে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা নষ্ট করা যাবে না: বিএমএ
সংস্কারের নামে মাদ্রাসা শিক্ষার নিজস্ব স্বকীয়তা নষ্ট করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ মাদ্রাসা অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতারা। আজ রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় জাতীয়…
 ১১ অক্টোবর ২০২৬    জাতীয়

কাউনিয়ায় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময়

কাউনিয়ায় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময়
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সাথে কাউনিয়া উপজেলা বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১১ অক্টোবর) বিকেলে দলীয় কার্যালয়ে এই…
 ১১ অক্টোবর ২০২৬    রংপুর

অধ্যক্ষকে পালাতে সহযোগিতার খবর অপপ্রচার দাবি করে গাইবান্ধায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

অধ্যক্ষকে পালাতে সহযোগিতার খবর অপপ্রচার দাবি করে গাইবান্ধায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর হাজি ওসমান গণি ডিগ্রি কলেজের অধ্যক্ষকে পালিয়ে যেতে সহযোগিতা করার অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি নেতা ও দলের…
 ১১ অক্টোবর ২০২৬    রংপুর

ব্যাংকের টাকা চুরির অপরাধে গণ পরিষদের নেতা গ্রেফতার

ব্যাংকের টাকা চুরির অপরাধে গণ পরিষদের নেতা গ্রেফতার
ব্যাংকের টাকা চুরি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ কে এম ফরিদ আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) কুমিল্লার…
 ১১ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পটুয়াখালীতে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত, সংকট মোকাবিলায় ঐক্যের আহ্বান

পটুয়াখালীতে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত, সংকট মোকাবিলায় ঐক্যের আহ্বান
পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালী জেলা হেযবুত তওহীদের উদ্যোগে ‘বাংলাদেশের সংকট মোকাবিলায় আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১১ অক্টোবর) বিকেল ৫টায় পটুয়াখালী সদর…
 ১১ অক্টোবর ২০২৬    বরিশাল

নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল

নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল
ঢাকা প্রতিনিধি:ঢাকা মহানগর দক্ষিণ নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। একই সাথে তাকে স্বপদে বহাল…
 ১১ অক্টোবর ২০২৬    ঢাকা