প্রচ্ছদ    আন্তর্জাতিক   যুক্তরাষ্ট্রে ভোটকেন্দ্রগুলো কতটা নিরাপদ? কর্মীরা...

যুক্তরাষ্ট্রে ভোটকেন্দ্রগুলো কতটা নিরাপদ? কর্মীরা হুমকি পাচ্ছে

২৯ অক্টোবর ২০২৪ ০৪:৩৭ এএম
বজ্রশক্তি ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রে নির্বাচনের সময়গুলোতে এক দশক ধরে উইসকনসিন রাজ্যে নির্বাচন কর্মীদের প্রশিক্ষণ দিয়ে আসছেন মেসিলা কোনো। এই প্রশিক্ষণের আওতায় তিনি কর্মীদেরকে নির্বাচনের নিয়মকানুন, যেমন: ফটো আইডি’র প্রয়োজনীয়তা এবং ভোটারদের যোগ্যতার মতো বিষয়গুলো শিখিয়ে আসছিলেন। কিন্তু সম্প্রতি কয়েক বছরে বদলে গেছে প্রশিক্ষণের এই ধরণ।
আর এখন সাধারণ জরুরি পরিস্থিতি মোকাবেলার বিষয়টিকে একপাশে রেখে হুমকি মোকাবেলার জন্য একটি সেকশন করা হয়েছে, বলেন কোনো। প্রশিক্ষণ সেশনে তিনি যেসব প্রশ্নের সম্মুখীন হন সেগুলো বেশিরভাগই সংঘাত কীভাবে মোকাবেলা করতে হবে তা নিয়ে, নয়ত ভোটারদের ভোট জালিয়াতির অভিযোগের ক্ষেত্রে কী করতে হবে তা নিয়ে।
মেসিলা কোনো নিজেও নির্বাচনকর্মী ও ক্লার্কদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলে জানিয়েছেন। তিনি বলেন, “কর্মীদের নিরাপদ রাখা এবং পরিস্থিতি সামাল দিতে ঠিকমত প্রশিক্ষণ দেওয়ার বিশাল এক দায়িত্ববোধ করি আমি। তারপরও এমন কিছু বিষয় আছে যা এমনকি আমার ধারণারও বাইরে।”
কোনো জানান, তিনি কিছু মানুষকে জানেন যারা নিরাপত্তায় ঝুঁকি থাকার কারণে আর নির্বাচনকর্মী হিসাবে কাজ করছে না। তিনি বলেন, “তারা বেশ ভাল কর্মী ছিল। কিন্তু তারা এখন আর একাজে অংশ নিতে উৎসাহ পাচ্ছে না”
এখন নির্বাচন কর্মীদেরকে শেখাতে হচ্ছে কীভাবে হুমকি মোকাবেলা করতে হবে, আসলেই যে হুমকি আছে সেটি কীভাবে বুঝতে হবে, কী কী লক্ষণ থাকলে সেই হুমকিকে বাস্তব বলে ধরে নিতে হবে এবং পরিস্থিতি কীভাবে শান্ত রাখতে হবে।
নিউজউইক ম্যাগাজিনকে মেসিলা কোনো বলেন, “কর্মীরা ভোটকেন্দ্রগুলোতে হুমকি পাওয়া নিয়ে খুবই উদ্বিগ্ন। আমার মনে হয় কিছু মানুষ আতঙ্কিত।” সেকারণে, কর্মীদেরকে ভোটকেন্দ্রে জরুরি পরিস্থিতি কীভাবে সামাল দিতে হবে সে ব্যাপারে তথ্য দিতে শুরু করেছেন বলে জানান তিনি। যে জরুরি পরিস্থিতি পাঁচ বছর আগে ছিল মূলত চরমভাবাপন্ন আবহাওয়া এবং দাবানলের মতো বিষয়গুলো।
যুক্তরাষ্ট্রে ২০২০ সালের নির্বাচনের পর থেকেই ভোটগ্রহণের কাজ অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। সেই সময় থেকে নির্বাচনি কর্মকর্তা এবং কর্মচারিদের বিরুদ্ধে হুমকি বেড়ে গেছে। বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ভোট জালিয়াতির ভিত্তিহীন অভিযোগ শুনে যারা তৎপর হয়ে ওঠে তাদের দিক থেকে এই হুমকি বেড়েছে।
প্রায় চারজনে একজন (৩৮ শতাংশ) স্থানীয় নির্বাচনি কর্মকর্তার ভোটের কাজ করতে গিয়ে হুমকি পাওয়া, হয়রানি হওয়ার অভিজ্ঞতা হয়েছে। এবছরের শুরুর দিকে ব্রেনান সেন্টার ফর জাস্টিস পরিচালিত জরিপের ফলে এমনটি দেখা গেছে।
জরিপে এও দেখা গেছে যে, ৫৪ শতাংশ নির্বাচন কর্মকর্তা তাদের সহকর্মী ও স্টাফদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আর ২৮ শতাংশ তাদের পরিবার কিংবা প্রিয়জনদের হুমকির মুখে পড়া এবং হয়রানি হওয়ার আশঙ্কায় আছে।
সাম্প্রতিক কয়েকটি ঘটনার মধ্য যে বিষয়টি উদ্বেগ বাড়াচ্ছে তা হল নির্বাচন কর্মকর্তাদের কাছে সাদা পাউডার ভর্তি চিঠি আসার খবর। ১৫ টি রাজ্যে এমন চিঠি আসার খবর মিলেছে। কানসাসে নির্বাচন কর্মীদেরকে এরকম চিঠি পাওয়ার ক্ষেত্রে মাস্ক এবং গ্লাভস ব্যবহার করতে বলা হয়েছে। এবটি ভোটকেন্দ্রে সন্দেহজনক পোস্টকার্ড আসার পর কর্মীদেরকে এমন নির্দেশনা দেওয়া হয়।
নির্বাচন কর্মকর্তাদের কাছে অনেক সময় ভুয়া ৯১১ কলও আসে। বেশকিছু সংখ্যক পুলিশকে কোনও একটি জায়গায় পাঠিয়ে দেওয়ার উদ্দেশ্যে এমনটি করা হয়ে থাকে। নির্বাচন কর্মীদের ক্ষেত্রে এমন ভুয়া কল বিশেষভাবে উদ্বেগের বিষয় বলে জানান কোনো।
আর এসব কারণেই যুক্তরাষ্ট্রজুড়ে কর্মকর্তারা ভোটের দিনে কর্মী ও ভোটারদের সব ভোটকেন্দ্রে নিরাপদ রাখতে নিরাপত্তা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!
মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতে প্রচলিত রীতির বাইরে গিয়ে হাতির পিঠে চড়ে কনের বাড়িতে গেলেন গাইবান্ধার সাদুল্লাপুরের বর সাকিব মিয়া (২৫)। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ
মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ ও অভিযান পরিচালনা যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন কার্যকর সরকারি নীতি, নৈতিক শিক্ষার চর্চা, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে পুলিশের একটি পিকআপ ভ্যান। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!
নাগরিকদের নিরাপদ যাতায়াত, সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে চালু হয়েছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!
চলতি বছরের ডিসেম্বরে সর্বোচ্চ শক্তিতে পৌঁছাতে পারে শক্তিশালী ‘এল নিনো’। এর প্রভাব ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ বলে জানিয়েছে জাতিসংঘের…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পূজামণ্ডপের…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!
মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তাদের যথাযথ চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!
মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে ক্রান্তীয় ঝড় ‘সাইমন’। শক্তি বাড়িয়ে ঝড়টি ভয়ংকর হ্যারিকেনে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে উপকূলীয়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এসব হামলায়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!
মেয়ের বন্ধুত্ব নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন মা। বান্ধবী ভালো নয়—এমন আশঙ্কায় প্রায় ছয় মাস মেয়েকে স্কুলে যেতে দেননি। মেয়েকে চোখে চোখে রাখতেন, নিয়মিত খোঁজখবর…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!
টালিউড তারকা দেবের জীবনে এবার নতুন অধ্যায়। অভিনয়ের পাশাপাশি প্রথমবার পরিচালকের আসনে বসতে চলেছেন তিনি। আর এই নতুন যাত্রায় দেবকে শুভেচ্ছা জানিয়ে খোলা চিঠি লিখেছেন…
 ৯ অক্টোবর ২০২৬    বিনোদন

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ
পঞ্চগড় প্রতিনিধি:শিক্ষার্থীদের দেশ গঠন, সামাজিক উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তনের ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং চার বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা