প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   কর্মফল এড়াবেন কীভাবে?

কর্মফল এড়াবেন কীভাবে?

৯ এপ্রিল ২০১৯ ০৮:৪৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

মুস্তাফিজ শিহাব
প্রতিটি কাজের একটি ফলাফল রয়েছে। আপনি যদি ভালো কাজ করেন তবে সেই কাজের ফল একরকম আবার আপনি যদি খারাপ কাজ করেন তবে সেই কাজের ফল হবে ভিন্নরকম। প্রতিটি কাজের জন্য একটি নির্দিষ্ট ফল আপনি অবশ্যই লাভ করবেন।
ধরুন আপনি একটি আম গাছ লাগিয়েছেন, বছর ঘুরে গাছটি যখন বড় হবে, ফল দেয়ার সময় হবে, তখন সেই গাছ থেকে আপনি সুমিষ্ট আম লাভ করবেন, সেই ফল আপনাকে যেভাবে উপকৃত করবে সেভাবে উপকৃত করবে আপনার আত্মীয়, প্রতিবেশি এবং পরিবেশের অন্যান্য জীবদের। আর যদি আপনি আম গাছের বদলে মাকাল ফলের গাছ লাগান তবে আপনার গাছ থেকে মাকাল ফলই আসবে। সেই ফলে না আপনার কোনো লাভ হবে, না আপনার আশেপাশের কারো। তাই আপনি কোনো কর্ম করছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ কর্মফল এড়ানো কখনই সম্ভব নয়।
এবার আসুন আমাদের বর্তমান সভ্যতার দিকে একটু দৃষ্টিপাত করি। বর্তমান সভ্যতাকে আমি অন্তত সভ্যতা বলার পক্ষে নই। আমার সাথে অনেকই এ বিষয়ে দ্বিমত করতে পারেন কিন্তু হ্যা আমি দ্ব্যার্থকণ্ঠে বলবো বর্তমান সভ্যতা কোনো সভ্যতাই নয়। যারা আমার সাথে একমত হবেন না তার সম্ভাব্য যে সকল যুক্তি উপস্থাপন করবেন সেগুলো হচ্ছে, বর্তমানে আমরা অন্যান্য সকল সময় থেকে অধিক উন্নত, আমাদের অত্যাধুনিক কল-কারখানা রয়েছে, অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা হয়েছে, যাতায়াত ব্যবস্থার উন্নতি হয়েছে, যোগাযোগ মাধ্যমে মাইলফলক অর্জন করেছি, আমরা মহাকাশে পৌঁছে গেছি, সর্বব্যাপী যেদিকে দেখবো উন্নয়ন আর উন্নয়ন। হ্যা এটা ঠিক, এই উন্নয়নকে আমি অস্বীকার করছি না কিন্তু এই বস্তুগত উন্নয়ন কে সভ্যতা বলা যায় না। একে বড়জোড় প্রযুক্তিগত প্রগতি বলা চলে।
সভ্যাতা মানেই প্রযুক্তি ও নগরায়ন নয়। সভ্যতা শব্দটির মূল ‘সভ্য’। সভ্য শব্দের অর্থ ভালো, মার্জিত, সুরুচিপূর্ণ, ভদ্র, শিষ্ট ইত্যাদি। অর্থাৎ ভালো কে গ্রহণ করে মন্দকে বর্জন করেই ধীরে ধীরে সভ্যতা গড়ে উঠে।
তো এই যে প্রযুক্তিগত প্রগতির ফলে আমরা আমাদের তথাকথিত সভ্যতাকে কোথায় এনে দাঁড় করিয়েছি? যান্ত্রিকভাবে যত এগোচ্ছি তত আত্মিকভাবে নিচে নেমে যাচ্ছি। ইতোমধ্যে আমাদের হাতে যে পারমানবিক অস্ত্র জমেছে তার মাধ্যমে পুরো পৃথিবীকে ভেঙ্গে তছনছ করে দেয়া যাবে। ভেঙ্গে দিচ্ছে না এর কারণ এই নয় যে অসহায় মানব সন্তানদের ক্ষতি হবে, এর কারণ হচ্ছে ভয়। শত্রুকে মারলে আমিও মরবো, এই ভয়। এখানে মানবতা, দয়া, ন্যায়ের প্রতি সম্মান নয়, অন্যায়ের প্রতি বিরূপতা নয়, কত কোটি মানুষ মরবে সেই অনুভূতিও নয়- শুধুই ভয়। যান্ত্রিক ‘সভ্য’ ভাষায় এরই নাম দা’তাত (Diterent)। যেই মুহূর্তে আমাদের বর্তমান পরাশক্তি রাশিয়া ও আমেরিকার যে কোনো একজন এই সিদ্ধান্তে উপনীত হতে পারবে যে তারা অপর পক্ষ থেকে অধিক শক্তি অর্জন করেছে এবং অপর পক্ষের অস্ত্রের যথাযথ জবাব তার কাছে রয়েছে, অপর পক্ষের অস্ত্রে তার ক্ষতির কোনো সম্ভাবনা নেই, তখনই সে অপরপক্ষকে হামলা করবে। আমার কথার সাথে যারা একমত হবেন না তাদের জন্য দুই দুটি বিশ্বযুদ্ধই অনেক বড় উদাহরণ। পিস্তল হাতে দ্বন্দযুদ্ধে (Duel) নামা দুইজন ব্যক্তি থেকে এটা আশা করাই ভুল যে তারা সারাজীবন এভাবে দাঁড়িয়ে থাকবে, ট্রিগার চাপবে না।
আমরা আমাদের এই সভ্যতা নিজেদের হাতেই গড়েছি, আমরাই এখানে ন্যায়-অন্যায়কে বাদ দিয়ে শক্তিকেই মূল হিসেবে গ্রহণ করেছি। তাই এরফল আমাদের ভোগ করতেই হবে। আমরা দুই দুটি বিশ্বযুদ্ধ থেকে নিজেদের রক্ষা করতে পারি নি। যদি যুদ্ধগুলোর আগেও গণভোট নেয়া হতো তবে নিরানব্বই শতাংশ লোক যুদ্ধের বিরুদ্ধে ভোট দিতো কিন্তু ঐ যে কর্মফল, এড়ানোর কোনো উপায় তাদের জানা ছিল না। তেমনি তখনকার তুলনায় এখন আমাদের অবস্থা আরো করুণ। দিন দিন অবস্থা আরো করুণ হচ্ছে। প্রযুক্তিগত প্রগতি যত বাড়ছে তত নৈতিকতার অবসান হচ্ছে। শত ইচ্ছা থাকলেও আমরা পূর্বেও কর্মফল কে এড়াতে পারি নি, এবারও পারবো না। কারণ কর্ম অনুযায়ী ফল পাওয়া প্রাকৃতিক বিষয়।
তাহলে এখন উপায় কী? নিজেদের কর্মফল প্রসূত যে ধ্বংসযজ্ঞ এর থেকে বাঁচার কী কোনো উপায় নেই? উপায় আছে। যে পথে চললে, যে জীবনব্যবস্থা গ্রহণ ও প্রতিষ্ঠা করলে মানুষ জাতি অপ্রতিরোধ্য এই আত্মহত্যার দিকে এগিয়ে যাবে না, তার বুদ্ধি ও মনের, দেহের ও আত্মার, যান্ত্রিক প্রগতি ও নীতি নৈতিকতার একটি সুষ্ঠু ভারসাম্য তৈরি হবে সেই পথ আমরা, হেযবুত তওহীদ, আপনাদের সামনে তুলে ধরছি। এখন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কী করবেন, কারণ কর্মফল এড়াতে পারবেন না। আর যারা এই ধ্বংসযজ্ঞের সাথে ধ্বংস হয়ে যেতে চান তাদের জন্য আমার কিছুই বলার নেই। আমি শুধুই পথ বাতলে দিলাম, সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা এবং অধিকার পুরোটাই আপনার।

(লেখক- সাংবাদিক ও কলামিস্ট, facebook/glasnikmira13)

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

৮০ বছরের ইতালীয় নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!

৮০ বছরের ইতালীয় নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!
৫৯ বছরের বয়সের ব্যবধান। একজনের বয়স ৮০, অন্যজনের মাত্র ২১। এত বড় বয়সের ব্যবধান সত্ত্বেও ইতালীয় এক নারীকে বিয়ে করেছেন তুরস্কের এক যুবক। ব্যতিক্রমী এই…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বাবা ফিরবেন ভেবে মাকে সান্ত্বনা দেয় চার বছরের প্রান্থি!

বাবা ফিরবেন ভেবে মাকে সান্ত্বনা দেয় চার বছরের প্রান্থি!
‘মা, তুমি কেঁদো না। বাবা তো আকাশের তারা হয়ে গেছে, কদিন পরেই ফিরবে।’ চার বছরের প্রান্থি হয়তো এখনো বোঝেনি, তার বাবা আর কোনো দিন ফিরে…
 ১৮ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশি নারীর মৃত্যু!

ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশি নারীর মৃত্যু!
পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় জহুরা বেওয়া (৬৮) নামে এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহীর বাঘা উপজেলার পারশাওতা বিনোদপুর গ্রামের বাসিন্দা।…
 ১৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

হাসপাতালের ওয়াশরুম নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন!

হাসপাতালের ওয়াশরুম নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন!
মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্ন ওয়াশরুম দেখে নিজেই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেমেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। শনিবার (১৭ অক্টোবর) আসন্ন শারদীয়…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, গড়লেন অনন্য রেকর্ড!

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, গড়লেন অনন্য রেকর্ড!
লিওনেল মেসির জোড়া গোলের নৈপুণ্যে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। বিরতির পর মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল করে দলকে জয় এনে দেওয়ার…
 ১৮ অক্টোবর ২০২৬    খেলাধুলা

ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে ক্ষুব্ধ ইসলামী আন্দোলনের নেতা!

ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে ক্ষুব্ধ ইসলামী আন্দোলনের নেতা!
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকের আস্তানায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের আকস্মিক অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা শেখ ফজলুল করীম মারুফ। পিস্তল সদৃশ আগ্নেয়াস্ত্র…
 ১৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি মালিক!

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি মালিক!
কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় রিসোর্টের মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া রিসোর্টের ম্যানেজার…
 ১৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

জাতীয় পতাকার মর্যাদা রক্ষা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

জাতীয় পতাকার মর্যাদা রক্ষা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী
জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জাতীয় স্বার্থ, দেশের সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাকে আগামীর বাংলাদেশের…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্যান্ডসঙ্গীতের অন্যতম পথিকৃৎ আইয়ুব বাচ্চু’র অষ্টম মৃত্যুবার্ষিকী আজ!

ব্যান্ডসঙ্গীতের অন্যতম পথিকৃৎ আইয়ুব বাচ্চু’র অষ্টম মৃত্যুবার্ষিকী আজ!
বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু শুধু নিজের গানের জাদুতে জয় করেছিলেন কোটি শ্রোতার হৃদয়, স্বপ্ন দেখিয়েছিলেন নতুন প্রজন্মের সংগীতশিল্পীদেরও। জীবদ্দশায় গিটার হাতে মঞ্চ মাতানো…
 ১৮ অক্টোবর ২০২৬    বিনোদন

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
পেশাগত দক্ষতা, উৎকর্ষ সাধন এবং যুদ্ধ ও শান্তিকালে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সাভার…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!
আগামীকাল রোববার বাংলাদেশে আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে স্বল্প সময়ের জন্য ঢাকায় ট্রানজিট নেওয়ার…
 ১৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণে সনাতন…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায়…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর