প্রচ্ছদ    খেলাধুলা   ‘আমাকে ব্যর্থ অধিনায়ক হিসেবে বিবেচনা...

‘আমাকে ব্যর্থ অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়, আমি তা নই’- কোহলি

২৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৪৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

খেলারপত্র ডেস্ক:
পরিসংখ্যানে ভারতের সফলতম অধিনায়কদের একজন বিরাট কোহলি। তার নেতৃত্বে ধরা দিয়েছে অনেক বড় অর্জন। এত প্রাপ্তির মধ্যে কাঁটা হয়ে আছে কোনো আইসিসি ট্রফি জিততে না পারা। এ নিয়ে আক্ষেপ আছে খোদ কোহলিরও।
২০১৪-১৫ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে মহেন্দ্র সিং ধোনি চোটে পড়লে প্রথমবার ভারতকে টেস্টে নেতৃত্ব দেন কোহলি। ওই সফরের মাঝেই হুট করে এই সংস্করণকে বিদায় বলে দেন ধোনি। এরপর থেকে সাদা পোশাকে পাকাপাকিভাবে নেতৃত্বভার ওঠে কোহলির কাঁধে। সে ভার তিনি বয়েছেন দারুণভাবে।
কোহলির অধিনায়কত্বে ৬৮ টেস্ট খেলে ভারত। এর মধ্যে জিতে ৪০টিতে, যা দেশটির রেকর্ড। ভারতকে ৬০ টেস্টে নেতৃত্ব দিয়ে ধোনির জয় দ্বিতীয় সর্বোচ্চ ২৭টি। সব দেশ মিলিয়ে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ জয়ের তালিকায় কোহলির ওপরে আছেন কেবল তিন জন- অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ (৪১), রিকি পন্টিং (৪৮) ও দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ (৫৩)।
২০১৭ সালে পাকাপাকিভাবে সীমিত ওভারের ক্রিকেটে ভারতের নেতৃত্ব পান কোহলি। ওয়ানডেতে তার অধিনায়কত্বে ৯৫ ওয়ানডের মধ্যে দল জিতে ৬৫টি, হার ২৭টি। টি-টোয়েন্টিতে ৫০ ম্যাচে জয় ৩০টি।
কোহলির নেতৃত্বে লম্বা একটা সময় টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে ছিল ভারত। সাদা পোশাকে দেশের বাইরে দাপট দেখাতে শুরু করে ভারত তার সময়েই। আর ঘরের মাঠে তো দলটি হয়ে ওঠে অপ্রতিরোধ্য।
শুধু তাই নয়, ভারতীয় ক্রিকেটারদের ফিটনেসে বড় ধরনের উন্নতি আসে কোহলির নেতৃত্বের সময়। দুর্দান্ত এক পেস আক্রমণ গড়ে ওঠে ওই সময়ই। কিন্তু নেতা হিসেবে কোনো শিরোপা জিততে না পারায় ব্যর্থদের তালিকায় রাখা হয় তাকে। আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের পডকাস্টে নেতৃত্ব নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরেন কোহলি।
“দেখুন, সবাই টুর্নামেন্ট জেতার জন্যই খেলে। সত্যি কথা বলতে, এই সাফল্যের মাধ্যমেই অনেক কিছু নির্ধারণ করা হয়। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা ফাইনাল, বিশ্বকাপে সেমি-ফাইনাল ও টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলেছিলাম। আর আমাকে ব্যর্থ অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়। আমি কখনোই নিজেকে ওই দৃষ্টিকোণ থেকে বিচার করিনি।”
“দল হিসেবে আমরা যা অর্জন করেছি, সংস্কৃতির যে পরিবর্তন এসেছে, এগুলোই আমার কাছে সবসময় গর্বের। কারণ, টুর্নামেন্ট নির্দিষ্ট একটা সময়ে হয়, কিন্তু সংস্কৃতি গড়ে ওঠে দীর্ঘ দিন ধরে। এর জন্য প্রয়োজন ধারাবাহিকতা। একটি টুর্নামেন্ট জিততে যতটা না দৃঢ়তা দরকার, তার চেয়ে বেশি দরকার সংস্কৃতি গড়তে।”
তবে ক্রিকেটার হিসেবে সময়ের সেরাদেরই একজন কোহলি। ২০১১ সালে নিজের খেলা প্রথম বিশ্বকাপেই শিরোপার স্বাদ পান তিনি। পরে ২০১৩ সালে জেতেন চ্যাম্পিয়ন্স ট্রফিও। সবকিছু মিলিয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।
“ক্রিকেটার হিসেবে আমি ২০১১ বিশ্বকাপ, ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিৃএমন বহু ক্রিকেটার আছে, যারা কখনো বিশ্বকাপ জিততে পারেনি। শচিন টেন্ডুলকার তার ষষ্ঠ বিশ্বকাপে এসে শিরোপা জয়ের স্বাদ পান। আর ওটা ছিল আমার প্রথম বিশ্বকাপ, চ্যাম্পিয়ন হিসেবে আসরটি শেষ করি।”
“সত্যি বলতে ২০১১ বিশ্বকাপের অংশ হতে পেরে আমি ভাগ্যবান। যদি ক্যারিয়ারে ভুলগুলোর দিকে চোখ দিতে চাই, তাহলে এটা করা খুবই সহজ। কিন্তু আমি দেখি, ক্যারিয়ারে কী সঠিক হয়েছে। আর সেসবের জন্য আমি কৃতজ্ঞ।”
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর