প্রচ্ছদ    জাতীয়   আমি কখনও ‘দরবেশ’ হবো না...

আমি কখনও ‘দরবেশ’ হবো না : আব্দুল আউয়াল মিন্টু

১০ ডিসেম্বর ২০২৪ ০১:০১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘আমি কখনও দরবেশ হবো না। যদি আমি তাই হতে চাইতাম, তাহলে আমার জীবনে অনেক সুযোগ ছিল তখন হই নাই, ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নেই।’

সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘কনভারসেশন উইথ ইআরএফ মেম্বারস’ অনুষ্ঠানে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ব্যাংক শুধু মূল্যস্ফীতি কমানোর জন্য কাজ করছে জানিয়ে আব্দুল আউয়াল মিন্টু বলেন, দেশের অর্থনীতিতে আরও বিপর্যয় নেমে আসতে পারে। বিগত সরকারের দলীয়করণের প্রভাবে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। সে সময় সরকারের কর্মকর্তারা লুটপাটে ব্যস্ত ছিল। তারা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নকে হুমকির মুখে ফেলেছিল।

আরও পড়ুন

৭ নভেম্বর সকল পোশাক কারখানায় ছুটি ঘোষণা!

৭ নভেম্বর সকল পোশাক কারখানায় ছুটি ঘোষণা!

তিনি বলেন, কর্মকর্তারা পরিসংখ্যান ও তথ্য ভুল দিয়ে লুটপাট করে গেছে। তাই এখন আর হিসাব মেলানো যায় না। এর প্রভাব পড়েছে অর্থনীতির বিভিন্ন খাতে। পতিত সরকার তার আগের সরকারের থেকে অর্থনৈতিকভাবে বেশি সক্ষম জাহির করতে বেশি বেশি দেশি-বিদেশি ঋণ নিয়েছিল, যা অনৈতিক।

অনুষ্ঠানে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘বিভিন্ন আলোচনা ও সোশ্যাল মিডিয়ায় আপনাকে বর্তমান সময়ের সালমান এফ রহমান মনে করা হয়। এ বিষয়ে আপনার মতামত কী? জবাবে আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘আমি কখনও দরবেশ হবো না। যদি আমি তাই হতে চাইতাম, তাহলে আমার জীবনে অনেক সুযোগ ছিল। দরবেশ সাহেব থেকে আরও বেশি ক্ষমতাবান ছিলাম এক সময়। এটা অনেকে সাক্ষী দেবে। তখন দরবেশ সাহেবরা কিছুই ছিল না। তখনও ওই ক্ষমতা অপব্যবহার করে আমি উপকৃত হই নাই, ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা খুবই কম।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ, বিএনপি ও এরশাদ সরকার- কোনো সময়ই আমি কখনও সরকারের সঙ্গে কোনো ব্যবসা করিনি। টুকটাক যেটুকু ব্যবসা করেছি, নিজে নিজেই করেছি।’

পুঁজিবাজারে নতুন কোনো দরবেশের আবির্ভাব হয়েছে কি-না, এমন প্রশ্নে আবদুল আউয়াল মিন্টু বলেন, আমি কখনও পুঁজিবাজারে বিনিয়োগ করিনি এবং পুঁজিবাজার থেকে কোনো মুনাফাও করিনি।

 

‘তবে কিছু কিছু লোক পুঁজিবাজারকে লটারিতে পরিণত করেছে। তারা পুঁজিবাজারে বিনিয়োগ না করে শেয়ার কেনা-বেচা করছে। তারা মনে করে, আজ যে শেয়ার কিনবো, ক’দিন পরেই তার দাম বাড়বে। তখন বিক্রি করে মুনাফা করবো’— বলেন তিনি।

বেক্সিমকো গ্রুপের কেন বিক্রি করা হবে, সেই প্রশ্ন রেখে এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট আবদুল আউয়াল মিন্টু বলেন, বেক্সিমকো গ্রুপের মালিক যদি অন্যায় করে থাকে, যথাযথ আইনি প্রক্রিয়া মেনে আইন অনুযায়ী তার শাস্তি হওয়া উচিত। আইন না মেনে বা আইনের অপব্যবহার করে আপনি কাউকে দোষারোপ করেন, সেটার পক্ষে আমি না। বেক্সিমকোর যে প্রতিষ্ঠানগুলো শুনতেছি বিক্রি করে দেবে, কারা বিক্রি করবে, কেন বিক্রি করবে?

‘এ প্রতিষ্ঠানে তো ৮২ হাজার লোক চাকরি করে। একজন ব্যবসায়ী হিসেবে আমি চাই, কোনো উৎপাদনশীল খাতে সরকার এমন কোনো কাজ করবে না, যাতে দেশের উৎপাদন ব্যাহত হবে, যাতে শ্রমিকরা তাদের ন্যায্য চাকরি থেকে বঞ্চিত হবে।’

মিন্টু বলেন, যদি বেক্সিমকো প্রতিষ্ঠানের মালিক বা প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা কোনো অন্যায় করে থাকে, তাদের বিচার হউক- এ নিয়ে আমি কোনো কথা বলবো না। কিন্তু সরকারের এমন কোনো কাজ করা উচিত না, যে কাজে এই ফ্যাক্টরিগুলো বা উৎপাদনমুখী কোনো শিল্পের উৎপাদন ব্যাহত হয়। প্রতিষ্ঠান কখনও অন্যায় করতে পারে না, মালিক অন্যায় করতে পারে। তাই মালিকের শাস্তি হতে পারে, প্রতিষ্ঠান যেন বন্ধ না হয়।


এক প্রশ্নে জবাবে তিনি বলেন, বাংলাদেশে এখন যে ঋণ খেলাপি আছে, ২ লাখ ৮৪ হাজার কোটি টাকা। এটা আরও বাড়ার আশঙ্কা আছে। কারণ, উৎপাদনশীল খাতের সমস্যাগুলোর কোনো সমাধান হয়নি। এখনও সব জায়গায় আইন-শৃঙ্খলা ঠিকমতো কাজ করছে না। ব্যাংকের সমস্যা আছে, সে কারণে অনেকে ঋণ পরিশোধ করতে পারছে না। তাছাড়া বাংলাদেশ ব্যাংক নিত্যনতুন সার্কুলার জারি করতেছে, তাতে খেলাপি ঋণ কমার কোন সুযোগ আমি দেখছি না।

‘আমাদের প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ ছিল গড়ে ১৩-১৪%, সেটা এখন কমে হয়েছে ৮%। এটা খুবই বিপজ্জনক এবং ভবিষ্যতের জন্য একটা বিপদসংকেত। এ থেকে স্পষ্ট যে, দেশে কোনো বিনিয়োগই হচ্ছে না। আর বিনিয়োগ না হলে কর্মসংস্থান কীভাবে হবে?’

ব্যবসায়ীদের অ্যাকাউন্ট ফ্রিজ করা সম্পর্কে এক প্রশ্নের জবাবে মিন্টু বলেন, ‘এভাবে অন্যায়ভাবে অ্যাকাউন্ট ফ্রিজ করা আমি নিজেও পছন্দ করি না। সমাজকে শক্তিশালী করতে হলে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এখন মনে হচ্ছে, আপনার ইচ্ছা আরেকজনের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিচ্ছেন। এটা আমি পছন্দ করি না, এটা আইনসিদ্ধও না। এটা কোর্টের প্রসেসে হওয়া উচিত। কিন্তু আমাদের দেশে তো বিনা কেসে মানুষকে ধরে নিয়ে যাওয়া যায়।’

‘একজনের বিরুদ্ধে তদন্তে যদি যথাযথ প্রমাণ থাকে, তাহলে ফ্রিজ করেন’— বলেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের সহায়তা পাওয়ার পর দুর্বল ব্যাংকগুলোর পরিস্থিতি উন্নতি হচ্ছে জানিয়ে ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, পরিস্থিতির উন্নতি করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এবং এজন্য অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচিত সরকারকে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে। এখন আমরা কার কাছে গিয়ে কি বলবো?

মূল্যস্ফীতির জন্য ব্যবসায়ীদের সিন্ডিকেট কতটা দায়ী, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ২-৩টা ইস্যুতে সিন্ডিকেট হতে পারে। তা হলো ভোজ্যতেল, চিনি, ভুট্টা ও গম। এগুলো বিপুল পরিমাণে আমদানি করতে হয়, এতে ১০ মিলিয়ন, ২০ মিলিয়ন ডলারের এলসি খুলতে হয়। তাই ছোট ব্যবসায়ীরা আমদানি করতে পারেন না। কিছু বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান এগুলো আমদানি করে, তারাই ব্যাংকে সবচেয়ে বড় বড় ঋণ খেলাপি।

মূল্যস্ফীতির জন্য ১৬-১৭টি কারণ থাকলেও বাংলাদেশ ব্যাংক শুধু মুদ্রা সরবরাহ সংকোচন করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে উল্লেখ করেন আবদুল আউয়াল মিন্টু। আর মুদ্রানীতির বেশি ব্যবহার করায় ব্যবসা-বাণিজ্য চলবে না। তখন পণ্য সরবরাহ আরও কমবে। তাতে দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি দেখা দেবে। তবে কেন্দ্রীয় ব্যাংক সঙ্কোচনমূলক মুদ্রানীতি থেকে কিছুটা হলেও এখন সরে আসছে।

মিন্টু বলেন, ১৯৭২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত বেসরকারিখাতের বিদেশি মুদ্রায় ঋণের পরিমাণ ছিল ৩৫ কোটি ডলার। আর ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত এটি বেড়ে হয়েছে ২৩০০ কোটি ডলার। এসব ঋণ স্বল্পমেয়াদি ও উচ্চ সুদের। যখন ঋণ নিয়েছে, তখন এক্সচেঞ্জ রেট ছিল ৮০-৮৪ টাকা, বর্তমানে ১২২ টাকা। অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে বেশিরভাগ ঋণগ্রহীতা এসব ঋণ ফেরত দিতে পারবে না। পরিণতিতে ব্যাংকগুলোর খেলাপি ঋণ আরও বেড়ে যাবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

সীমান্তে ৬৩ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ!

সীমান্তে ৬৩ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ!
কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা আতশবাজির আনুমানিক সিজার মূল্য ৬৩ লাখ ৮৯…
 ৫ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

রোনালদোর অবসরের ঘোষণায় নেইমারের এক শব্দের বার্তা!

রোনালদোর অবসরের ঘোষণায় নেইমারের এক শব্দের বার্তা!
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর এমন ঘোষণার পর ফুটবলবিশ্বে শুরু হয়েছে আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ব্রাজিলিয়ান…
 ৫ নভেম্বর ২০২৬    খেলাধুলা

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি!

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি!
ঢাকার আদালত থেকে জামিন পাওয়ার পর বেরিয়ে যাওয়ার সময় এক সাংবাদিকের মুঠোফোন কেড়ে নেওয়া ও ট্রাইপড ভাঙচুরের অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ নভেম্বর)…
 ৫ নভেম্বর ২০২৬    বিনোদন

ফেনীতে কার্গোভ্যান আটকে ৪০ লাখ টাকার শুঁটকি লুট, আন্তজেলা চক্রের ৪ সদস্য গ্রেফতার

ফেনীতে কার্গোভ্যান আটকে ৪০ লাখ টাকার শুঁটকি লুট, আন্তজেলা চক্রের ৪ সদস্য গ্রেফতার
ফেনী প্রতিনিধি:ফেনীর লালপুলে কার্গোভ্যান আটকে চালক ও ব্যবসায়ীকে মারধর করে ৪০ লাখ টাকার শুঁটকি লুটের ঘটনায় চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে লুট হওয়া…
 ৫ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন!

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন!
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ—এমন খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে…
 ৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

ফটিকছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন!

ফটিকছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন!
ফটিকছড়ি উপজেলা প্রতিনিধিঃ সারা দেশের মতো চট্টগ্রামের ফটিকছড়িতেও উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফটিকছড়ি…
 ৫ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

যে চার কারণে এনসিপি ছাড়লেন সামান্তা!

যে চার কারণে এনসিপি ছাড়লেন সামান্তা!
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। জামায়াতে ইসলামীর সঙ্গে জোট, দলের আদর্শচ্যুতি, নারীর রাজনৈতিক অধিকার উপেক্ষা এবং অভ্যন্তরীণ গণতন্ত্রের…
 ৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

নিখোঁজের দুই দিনপর বাগানে মিলল শিক্ষার্থীর ম’রদে’হ!

নিখোঁজের দুই দিনপর বাগানে মিলল শিক্ষার্থীর ম’রদে’হ!
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর মোসাম্মৎ ইসরাত জাহান যুথি (১৫) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার ঘটকের আন্দুয়া…
 ৫ নভেম্বর ২০২৬    বরিশাল

৭ নভেম্বর সকল পোশাক কারখানায় ছুটি ঘোষণা!

৭ নভেম্বর সকল পোশাক কারখানায় ছুটি ঘোষণা!
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিত…
 ৫ নভেম্বর ২০২৬    জাতীয়

জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা করে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা করে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন
জামায়াতে ইসলামীর সঙ্গে জোট রাজনীতি, দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের ঘাটতি এবং নারী অধিকার ও রাজনৈতিক অংশগ্রহণের প্রশ্নে নেতৃত্বের অবস্থান নিয়ে মতপার্থক্যের কথা তুলে ধরে জাতীয় নাগরিক…
 ৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

হাজার হাজার শিল্পকারখানা গড়ে তুলতে চায় সরকার!

হাজার হাজার শিল্পকারখানা গড়ে তুলতে চায় সরকার!
খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হাজার হাজার শিল্পকারখানা গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ…
 ৫ নভেম্বর ২০২৬    খুলনা

ছাত্রীকে বিয়ের অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত!

ছাত্রীকে বিয়ের অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত!
সিয়াম রহমান, ঈশ্বরদী-পাবনাঃ পাবনার ঈশ্বরদীতে নিজ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের অভিযোগে শিক্ষক মোশাররফ হোসেন মুসাকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ঘটনাটি…
 ৫ নভেম্বর ২০২৬    রাজশাহী

সড়ক দুর্ঘটনায় পা ভেঙে অসহায় ফয়সাল, এক মাসেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি

সড়ক দুর্ঘটনায় পা ভেঙে অসহায় ফয়সাল, এক মাসেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনায় ডান পা ভেঙে গুরুতর আহত হয়েছেন মো. ফয়সাল মোল্লা নামের এক যুবক। দুর্ঘটনার প্রায় এক মাস পেরিয়ে গেলেও এখনো…
 ৫ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গাজীপুরে আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ

গাজীপুরে আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ
গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে ‘অঙ্গীভূত আনসার মৌলিক প্রশিক্ষণ-২০২৬’ এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি…
 ৫ নভেম্বর ২০২৬    ঢাকা

কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল…
 ৫ নভেম্বর ২০২৬    রংপুর