প্রচ্ছদ    আন্তর্জাতিক   পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করেনি ভারত

পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করেনি ভারত

২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

বিশ্ব বাজারে আকস্মিকভাবে বেড়েছে পেঁয়াজের দাম। এর ফলে অন্যান্য শাক-সবজির দামেও পড়ছে প্রভাব। এছাড়া বিশ্বের একাধিক দেশে হঠাৎ পেঁয়াজের সংকটও দেখা দিয়েছে। ফলে ভারত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে কিনা সেটা নিয়ে ছিল শঙ্কা।

তবে ভারতের পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা বা পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছে প্রতিবেশী এই দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

প্রতিবেদনে বলা হয়েছে, পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করার কোনও পদক্ষেপ নেই বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। মোদি সরকার পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করার চেষ্টা করছে বলে দেশটির ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) নেতা সুপ্রিয়া সুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল এই তথ্য জানান।

আরও পড়ুন

কাতারের উত্তর উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা, হতাহত

কাতারের উত্তর উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা, হতাহত

বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল বলেছেন, ভারত থেকে কোনও দেশে পেঁয়াজ রপ্তানির ওপর কোনও নিষেধাজ্ঞা নেই। সুপ্রিয়া সুলের বিভ্রান্তিকর বক্তব্য দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি।

দ্য হিন্দু বলছে, গত বছরের জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ভারতের পেঁয়াজ রপ্তানি ধারাবাহিকভাবে প্রতি মাসে ৪০ মিলিয়ন মার্কিন ডলারের ওপরেই হয়েছে। এর ফলে কৃষকরা উপকৃত হয়েছেন বলে ভারতীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল বলেছেন।

পরে এক বিবৃতিতে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২২ সালের এপ্রিল মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ৫২৩.৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পেঁয়াজ রপ্তানি করেছে ভারত।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে কোনও নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা আরোপ করেনি। পেঁয়াজের বর্তমান রপ্তানি নীতি ‘উন্মুক্ত’। শুধুমাত্র পেঁয়াজ বীজ রপ্তানি নিয়ে বর্তমানে ‘সীমাবদ্ধতা’ রয়েছে এবং এটিও ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) এর অনুমোদন পেলে রপ্তানি করা যাবে।’

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বিশ্বজুড়ে পেঁয়াজের ঊর্ধ্বমুখী দামে ক্রেতারা অনেকটা নাজেহাল হয়ে পড়েছেন। ফিলিপাইনের নাগরিকরা ইতোমধ্যেই রান্নার উপকরণের তালিকা থেকে পেঁয়াজ বাদ দিতে শুরু করেছেন। এছাড়া পেঁয়াজের দামবৃদ্ধির ফলে বেড়েছে অবৈধভাবে পেঁয়াজ পাচারের আশঙ্কাও।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, বিশ্বের বিভিন্ন জায়গায় এখনও বাড়ছে পেঁয়াজের দাম। এতে করে বৃদ্ধি পেয়েছে সামগ্রিক মূল্যবৃদ্ধির আশঙ্কাও। মরক্কো, তুরস্ক ও কাজাখস্তানের মতো দেশগুলো তাই পেঁয়াজের সরবরাহ অবিচ্ছিন্ন রাখতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। জাতিসংঘ ও বিশ্ব ব্যাংকের মতে, বিশ্বজুড়ে অন্যান্য সবজির সরবরাহেও পড়েছে প্রভাব।

ব্লুমবার্গের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাজ্যের পরিস্থিতি আরও খারাপ। দক্ষিণ স্পেন এবং উত্তর আফ্রিকায় ফলন ভালো না হওয়ার কারণেই এই সংকট দেখা দিয়েছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আবরার ফাহাদের পরিবারের!

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আবরার ফাহাদের পরিবারের!
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

নানা পাটেকর যেন অঘোষিত ‘মিম কিং’!

নানা পাটেকর যেন অঘোষিত ‘মিম কিং’!
ফেসবুক-ইনস্টাগ্রাম স্ক্রল করতে গেলেই প্রায়ই চোখে পড়ে নানা পাটেকরের বিভিন্ন সিনেমার দৃশ্য। কখনো হাসির দৃশ্য, কখনো রাগী মুখভঙ্গি, আবার কখনো মজার সংলাপ—বছরের পর বছর ধরে…
 ৮ অক্টোবর ২০২৬    বিনোদন

চার মাস ‘বিয়ে’র পর জানলেন স্ত্রী আসলে পুরুষ!

চার মাস ‘বিয়ে’র পর জানলেন স্ত্রী আসলে পুরুষ!
ফেসবুকে ভুয়া নারী পরিচয়ে ইতালি প্রবাসী এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর মোবাইল ফোনে ‘বিয়ে’ করেন এক তরুণ। এরপর স্বামী-স্ত্রীর সম্পর্কের কথা বলে…
 ৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

ভারতসহ যেকোনো দেশের সঙ্গে চুক্তিতে বাংলাদেশের স্বার্থ আগে: আসিফ মাহমুদ

ভারতসহ যেকোনো দেশের সঙ্গে চুক্তিতে বাংলাদেশের স্বার্থ আগে: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তারা ভারতবিরোধী নন, বরং আধিপত্যবাদবিরোধী। বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে কোনো দেশের সঙ্গে পারস্পরিক সুবিধার চুক্তি…
 ৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত এবং মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর!

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর!
দেশের প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে কমপক্ষে এক…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

গ্যারান্টি ক্লজ যুক্ত করে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে কাজ করছে সরকার!

গ্যারান্টি ক্লজ যুক্ত করে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে কাজ করছে সরকার!
গ্যারান্টি ক্লজ যুক্ত করে যথাসময়ে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, বাংলাদেশের পানির…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

নিলামে এক হালি কমলা অর্ধলাখ টাকায় বিক্রি!

নিলামে এক হালি কমলা অর্ধলাখ টাকায় বিক্রি!
চারটি কমলার দাম ৫০ হাজার টাকা! শুনতে অবিশ্বাস্য মনে হলেও মৌলভীবাজারের রাজনগরে ওয়াজ মাহফিলে নিলামে এ দামেই বিক্রি হয়েছে এক হালি কমলা। ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার…
 ৮ অক্টোবর ২০২৬    সারাদেশ

পলাশবাড়ীতে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী আটক, স্বামী ও ছেলে পলাতক

পলাশবাড়ীতে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী আটক, স্বামী ও ছেলে পলাতক
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার পলাশবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম শুকনা গাঁজা এবং নগদ ৭ হাজার ৮২০ টাকাসহ মোছা. মিনি বেগম (৪৮) নামের এক নারীকে আটক করেছে…
 ৮ অক্টোবর ২০২৬    রংপুর

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় আসামির দুটি যাবজ্জীবন কারাদণ্ড

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় আসামির দুটি যাবজ্জীবন কারাদণ্ড
বগুড়ার কাহালুতে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. নুর ইসলাম (৪৫) নামের এক আসামিকে পৃথক দুটি যাবজ্জীবন (৬০ বছর) সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।…
 ৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

কাউনিয়ায় ‘আমাদের ডাক্তার’ স্ট্যাটিক ক্লিনিকের উদ্বোধন

কাউনিয়ায় ‘আমাদের ডাক্তার’ স্ট্যাটিক ক্লিনিকের উদ্বোধন
রংপুরের কাউনিয়ায় ‘কেওয়াইএসডিও ইন্টিগ্রেটেড কমিউনিটি হেলথ ইনিশিয়েটিভ প্রজেক্ট’ (KICHIP)-এর আওতায় কমিউনিটি পর্যায়ে সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘আমাদের ডাক্তার’ স্ট্যাটিক ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। বেসরকারি…
 ৮ অক্টোবর ২০২৬    রংপুর

একটা পিঁপড়াও একা হাঁটে না, অথচ আমরা দশ গ্রুপে বিভক্ত: আ ফ ম খালিদ

একটা পিঁপড়াও একা হাঁটে না, অথচ আমরা দশ গ্রুপে বিভক্ত: আ ফ ম খালিদ
ইসলাম প্রতিষ্ঠা ও দেশ গঠনে আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন,…
 ৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

রাষ্ট্র পরিচালনায় আলেমদের সম্পৃক্ত করার আহ্বান চরমোনাই পীরের!

রাষ্ট্র পরিচালনায় আলেমদের সম্পৃক্ত করার আহ্বান চরমোনাই পীরের!
রাষ্ট্র পরিচালনায় আলেমদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি বলেছেন, রাষ্ট্র ও রাজনীতিতে আলেমদের উপেক্ষা…
 ৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে, আদালতে শতবর্ষী মা!

সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে, আদালতে শতবর্ষী মা!
প্রায় ১০০ বছর বয়সী রহিমা খাতুনের অভিযোগ, জমি নিয়ে মামলা চলছে—এমন কথা বলে তাঁর ও স্বামীর টিপসই নেওয়া হয়েছিল। পরে সেই টিপসই ব্যবহার করে প্রায়…
 ৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

নিউমুরিং টার্মিনাল চুক্তির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা!

নিউমুরিং টার্মিনাল চুক্তির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা!
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করেছে…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়