প্রচ্ছদ    আন্তর্জাতিক   আন্তর্জাতিক অপরাধ আদালতের সতর্কবার্তা ইসরায়েলকে

আন্তর্জাতিক অপরাধ আদালতের সতর্কবার্তা ইসরায়েলকে

৩০ অক্টোবর ২০২৩ ০২:৫১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

রাফাহ ক্রসিংয়ে অপেক্ষমাণ ত্রাণবাহী ট্রাকগুলোকে যদি গাজা উপত্যকায় প্রবেশ করতে না দেওয়া হয়, সেক্ষেত্রে তা ‘অপরাধ’ হিসেবে গণ্য করা হবে বলে ইসরায়েলকে সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

আইসিসিসির শীর্ষ প্রসিকিউটর করিম আসাদ আহমেদ খান (করিম খান) সোমবার রাফাহ ক্রসিং এলাকায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে ওই এলাকা সরেজমিনে ঘুরেও দেখেন তিনি।

করিম খান বলেন, ‘আমি দেখলাম, ত্রাণ ও মানবিক সহায়তাবাহী ট্রাকগুলো এমন জায়গায় থেমে আছে, যেখানে কারোরই এসব সামগ্রীর কোনো প্রয়োজন নেই। এই ট্রাকগুলোকে অবশ্যই অবিলম্বে গাজায় প্রবেশ করতে দিতে হবে এবং সেজন্য পদক্ষেপ নিতে হবে ইসরায়েলকে। যদি এমন না ঘটে, সেক্ষেত্রে আইসিসি তা অপরাধ হিসেবে গণ্য করবেন।’

আরও পড়ুন

প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস-মাস্কের তীব্র বিদ্রুপ!

প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস মাস্কের তীব্র বিদ্রুপ!

প্রসঙ্গত, মিশরের সিনাই মরুভূমি থেকে গাজা উপত্যকাকে পৃথক করা সীমান্তপথ রাফাহ ক্রসিং উপত্যকার সর্ব দক্ষিণে অবস্থিত। গাজা থেকে বের হওয়ার আরও দুটি সীমান্তপথ রয়েছে, কিন্তু সেগুলো ইসরায়েলের নিয়ন্ত্রণে এবং ইসরায়েলের ইচ্ছা অনুযায়ী সেগুলো খোলা বা বন্ধ থাকে।

৩৬৫ কিলোমিটার আয়তনের ভূখণ্ড গাজায় বসবাস করেন প্রায় ২৩ লাখ ফিলিস্তিনি। যাদের এক তৃীতিয়াংশেরও বেশি সরাসরি জাতিসংঘ ও অন্যান্য দাতা দেশ ও সংস্থার ত্রাণ এবং আর্থিক সহায়তার ওপর নির্ভরশীল। অপর দুই সীমান্ত প্রায় সময়েই বন্ধ থাকায় এই রাফাহ ক্রসিং দিয়েই গাজা ভূখণ্ডে প্রবেশ করে ত্রাণ। এ কারণে এই ক্রসিংটি গাজার ফিলিস্তিনিদের ‘লাইফ লাইন’ নামেও পরিচিত।

গত ৭ অক্টোবর ভোররাতে ইসরায়েল ও গাজার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালায় গাজার নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস। সীমান্তের  বেড়া বুলডোজার দিয়ে ভেঙ্গে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করেন শত শত প্রশিক্ষিত হামাস যোদ্ধা।

ইসরায়েলে ঢুকে প্রথমেই কয়েক শ বেসামরিক লোকজনকে নির্বিচারে হত্যা করেন তারা, সেই সঙ্গে জিম্মি হিসেবে ২১২ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিককে জিম্মি হিসেবে ধরে যায় হামাস যোদ্ধারা।

এ ঘটনায় সেদিন থেকেই গাজা উপত্যকায় বিমান অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে বিচ্ছিন্ন করে দেওয়া হয় গাজার বিদ্যুৎ ও পানির সংযোগ।

প্রায় একই সময় রাফাহ ক্রসিং এলাকায়ও বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। এতে গত ৯ অক্টোবর মিসর ওই সীমান্তপথ বন্ধ করে দেয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের বিমান বাহিনীর অভিযানে ৭ অক্টোবরের পর এ পর্যন্ত উপত্যকায় নিহত হয়েছেন ৮ হাজারেরও বেশি মানুষ এবং এই নিহতদের ৪০ শতাংশ শিশু এবং অপ্রাপ্তবয়স্ক।

একদিকে ইসরায়েলি বিমান বাহিনীর টানা অভিযান আর অন্যদিকে খাদ্য ও ত্রাণসামগ্রীর সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েন গাজায় বসবাসরত ফিলিস্তিনিরা।

এ পরিস্থিতিতে গত ১৮ অক্টোবর ইসরায়েল সফরে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ পরিস্থিতিতে গত ১৮ অক্টোবর ইসরায়েল সফরে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসিকে রাফাহ ক্রসিং খুলে দিতে বলেন। তার সেই আহ্বানে সাড়া দিয়ে গত ২১ অক্টোবর সেই ক্রসিং খুলেও দেয় মিসর।

কিন্তু যুদ্ধ চলতে থাকায় গাজা উপত্যকায় প্রবেশ করতে পারছে না ট্রাকগুলো। রাফাহ ক্রসিং কর্তৃপক্ষ জানিয়েছে, যেখানে স্বাভাবিক পরিস্থিতিতে গাজায় প্রতিদিন প্রায় ৫০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করে, সেখানে গত ২১ অক্টোবর থেকে প্রবেশ করেছে মাত্র ১১৭টি ট্রাক।

গাজায় ত্রাণের সরবরাহ স্বাভাবিক করতে সেখানে যুদ্ধবিরতির ডাক দিয়েছে রাশিয়া ও চীন, অন্যদিকে মানবিক বিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স।

কিন্তু ইসরায়েল দৃশ্যত এই দুই আহ্বানের কোনোটিকেই পাত্তা দিচ্ছে না।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ওসমান হাদির কবর নিয়ে রাজনীতি, বিএনপিকে নিশানা করে পাটওয়ারীর পোস্ট!

ওসমান হাদির কবর নিয়ে রাজনীতি, বিএনপিকে নিশানা করে পাটওয়ারীর পোস্ট!
শহীদ শরিফ ওসমান হাদির রাজনৈতিক লড়াই ও তার কবরকে কেন্দ্র করে বিএনপি এবং দলটির শরিকদের একাংশের রাজনীতির সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক…
 ১০ অক্টোবর ২০২৬    নির্বাচিত

প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস-মাস্কের তীব্র বিদ্রুপ!

প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস-মাস্কের তীব্র বিদ্রুপ!
ভারতে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর অনুমতি পেতে বিলম্ব হওয়ায় দেশটির শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানিকে ব্যঙ্গ করেছেন ইলন মাস্ক। আম্বানিকে ভারতের ‘আসল বস’ আখ্যা দিয়ে তাকে…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

গ্রেপ্তারের পর তরুণ শাহরুখের পাশে দাঁড়িয়েছিলেন নানা পাটেকর!

গ্রেপ্তারের পর তরুণ শাহরুখের পাশে দাঁড়িয়েছিলেন নানা পাটেকর!
বলিউড তারকা শাহরুখ খানের জীবনের কঠিন এক সময়ে পাশে দাঁড়িয়েছিলেন প্রয়াত অভিনেতা নানা পাটেকর। নব্বইয়ের দশকে এক সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় গ্রেপ্তার হয়ে বিপাকে পড়েছিলেন…
 ১০ অক্টোবর ২০২৬    বিনোদন

ওমরাহ পালন করে আবেগঘন বার্তা দিলেন অভিনেত্রী কেয়া পায়েল!

ওমরাহ পালন করে আবেগঘন বার্তা দিলেন অভিনেত্রী কেয়া পায়েল!
পবিত্র মক্কায় ওমরাহ পালন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ওমরাহ পালনের পর কাবা শরিফের সামনে থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিজের…
 ১০ অক্টোবর ২০২৬    বিনোদন

দেশে চাহিদার চেয়ে বেশি খাদ্য মজুদ, রমজানে সংকট হবে না: খাদ্যমন্ত্রী

দেশে চাহিদার চেয়ে বেশি খাদ্য মজুদ, রমজানে সংকট হবে না: খাদ্যমন্ত্রী
দেশে চাহিদার তুলনায় বেশি খাদ্য মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তাঁর দাবি, পর্যাপ্ত খাদ্য মজুদ থাকায় আসন্ন রমজানে খাদ্যপণ্যের সংকটের আশঙ্কা নেই। একই…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর!

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর!
মানববর্জ্য, রান্নাঘরের উচ্ছিষ্ট ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ প্রযুক্তি বাণিজ্যিকভাবে…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়

দিল্লিতে ধর্না দিতে গিয়ে আটক মমতা ব্যানার্জী!

দিল্লিতে ধর্না দিতে গিয়ে আটক মমতা ব্যানার্জী!
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নিয়ে দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শনিবার (১০ অক্টোবর) নয়াদিল্লির…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

আক্কেলপুরে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

আক্কেলপুরে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
জয়পুরহাটের আক্কেলপুরে রেলসেতুর ওপর ট্রেনে কাটা পড়ে আতাহার আলী (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১০ অক্টোবর) ভোরে আক্কেলপুর মহিলা কলেজের দক্ষিণ পাশে…
 ১০ অক্টোবর ২০২৬    রাজশাহী

শিগগিরই সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

শিগগিরই সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স। সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী এবং শিগগিরই তিনি সৌদি আরব সফরে যাবেন বলে জানিয়েছেন…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়

ময়মনসিংহে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত

ময়মনসিংহে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত
ময়মনসিংহ প্রতিনিধি: ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় নারী সম্মেলন-২০২৬। আজ শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল…
 ১০ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম বাংলাদেশের হিরা!

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম বাংলাদেশের হিরা!
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় পুরুষদের হিফজ বিভাগে যৌথভাবে প্রথম হয়েছেন বাংলাদেশের এহতিশামুল হক হিরা। ৯৭ নম্বর পেয়ে সিরিয়ার প্রতিযোগী আবদুল…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়

ট্রাম্পের ‘অনুগত’ কেটি হচ্ছেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব!

ট্রাম্পের ‘অনুগত’ কেটি হচ্ছেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব হিসেবে রক্ষণশীল ভাষ্যকার কেটি জাকারিয়ার নাম ঘোষণা করেছেন। ট্রাম্পের প্রতি তাঁর দীর্ঘদিনের সমর্থন ও আনুগত্যের প্রশংসা…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর!

বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর!
জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায়…
 ১০ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

উড়োজাহাজের ভেতর থেকেই আটক অভিজিৎ দীপকে!

উড়োজাহাজের ভেতর থেকেই আটক অভিজিৎ দীপকে!
দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে মুম্বাই থেকে আসা ককোরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ দলের দুই জ্যেষ্ঠ সদস্যকে উড়োজাহাজের ভেতর থেকেই আটক করেছে পুলিশ। প্রধান…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংখ্যালঘু ও সংখ্যাগুরু হিসেবে বিভাজন নয়, বরং সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদার ভিত্তিতে সব নাগরিকের পরিচয় হবে বাংলাদেশি—এমন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়