প্রচ্ছদ    আন্তর্জাতিক   ইরানের হিজাব আইন আরও কঠোর...

ইরানের হিজাব আইন আরও কঠোর হচ্ছে

৫ আগস্ট ২০২৩ ১১:৩০ এএম
বজ্রশক্তি ডেস্ক

হিজাব আইন লঙ্ঘন করার অপরাধে গত বছরের সেপ্টেম্বরে মাহসা আমিনি নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছিল ইরানের নৈতিকতা পুলিশ। এরপর পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। আর কয়েক সপ্তাহ পর এই তরুণীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হবে।  

আর আমিনীর মৃত্যুর এক বছর পূর্তির সময় ঘনিয়ে আসার সময় হিজাব আইন আরও কঠিন করার চিন্তা-ভাবনা করছে ইরান। বুধবার (৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন। আইনটি এতটাই কঠিন করার পরিকল্পনা করা হচ্ছে যেটিতে আঁতকে উঠবেন অনেকে।


হিজাব আইন লঙ্ঘনকারীদের আরও কঠোর শাস্তির বিধান রেখে এ সংক্রান্ত একটি নতুন খসড়া আইন প্রস্তুত করছে দেশটি।

আরও পড়ুন

হোয়াইট হাউসের প্রেস সচিব হতে ইউএফসি প্রধানকে ট্রাম্পের প্রস্তাব!

হোয়াইট হাউসের প্রেস সচিব হতে ইউএফসি প্রধানকে ট্রাম্পের প্রস্তাব!

৭০ ধারার খসড়া আইনটিতে বেশ কয়েকটি প্রস্তাব রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে যারা হিজাব পরিধানে অস্বীকৃতি জানাবেন তাদের আরও লম্বা সময়ের জেল দেওয়া হবে। যেসব তারকা ও ব্যবসায়ী এই আইন ভঙ্গ করবেন তাদের আরও কঠোর শাস্তি দেওয়া হবে। এছাড়া খসড়া আইনে প্রস্তাব করা হয়েছে, যারা আইন ভঙ্গ করবে— আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করে তাদের শনাক্ত করা হবে এবং শাস্তির আওতায় নিয়ে আসা হবে।


কী শাস্তির বিধান আছে নতুন আইনে?

ইরানে বর্তমানে যে হিজাব আইন আছে, সেটি যদি কেউ ভঙ্গ করেন তাহলে তার ১০ দিন থেকে ২ মাস পর্যন্ত জেল হতে পারে অথবা ৫০ হাজার থেকে ৫ লাখ ইরানি রিয়াল জরিমানা হতে পারে। যা বর্তমানে ১ দশমিক ১৮ থেকে  ১১ দশমিক  ৮২ মার্কিন ডলারের সমান।

নতুন খসড়া আইনে এই শাস্তি অনেক বেশি কঠিন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, কেউ হিজাব পরিধান বিধান লঙ্ঘন করলে ৫ থেকে ১০ বছরের জেল সঙ্গে ৩৬ কোটি ইরানি রিয়াল জরিমানা হতে পারে। যা ৮ হাজার ডলারেও বেশি।

 

বিশেষজ্ঞরা বলছেন, এই খসড়া আইন ইঙ্গিত দিচ্ছে গত বছর হিজাব বিরোধী ব্যাপক বিক্ষোভ হলেও, এই আইন কার্যকরে পিছপা হবে না দেশটির সরকার।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের জানিয়েছে, খসড়া আইনটি এ বছরের শুরুতে বিচার বিভাগ সরকারের কাছে প্রেরণ করেছিল। এরপর এটি পাঠানো হয় পার্লামেন্টে এবং পরবর্তীতে আইন ও বিচার কমিশনে এটি গৃহীত হয়। কাল রোববার আইনটি বোর্ড অব গভর্নরের কাছে পাঠানো হবে। এরপর যাবে পার্লামেন্টের ফ্লোরে।

সংবাদমাধ্যটি আরও জানিয়েছে, পার্লামেন্ট আগামী দুই মাসের মধ্যে আইনটির ওপর ভোটাভুটির আয়োজন করবে।

ইরানে হিজাব সংক্রান্ত ইস্যুর লম্বা ইতিহাস রয়েছে। ১৯৩৬ সালে রেজা শাহর শাসনামলে দেশটিতে হিজাব পরিধানে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে ১৯৪১ সালে দেশটির পরবর্তী শাসক এ নিষেধাজ্ঞা তুলে নেন। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের মাধ্যমে শাহদের শাসনের পতন ঘটানো হয়। এরপর ১৯৮৩ সালে দেশটির হিজাব পরিধান বাধ্যতামূলক করা হয়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মালিবাগে সিআইডি-এসবি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ!

মালিবাগে সিআইডি-এসবি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ!
রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনায়…
 ৮ নভেম্বর ২০২৬    রাজধানী

তানজিন তিশার বিরুদ্ধে আরও এক মামলা, তদন্তের দায়িত্বে পিবিআই!

তানজিন তিশার বিরুদ্ধে আরও এক মামলা, তদন্তের দায়িত্বে পিবিআই!
জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে আইনি জটিলতা আরও বেড়েছে। ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীর দায়ের করা মানহানির অভিযোগে তার বিরুদ্ধে নতুন একটি মামলা হয়েছে।…
 ৮ নভেম্বর ২০২৬    বিনোদন

কুড়িগ্রামে হেযবুত তওহীদের নারী সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামে হেযবুত তওহীদের নারী সমাবেশ অনুষ্ঠিত
ধর্মান্ধ, কূপমন্ডকতা, বিকৃত ফতোয়াবাজি ও উগ্রবাদের বিরুদ্ধে সর্বস্তরের নারীদের নিয়ে সমাবেশ করেছে হেযবুত তওহীদ কুড়িগ্রাম জেলা শাখা নারী বিভাগ। রবিবার বার  (৮ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম…
 ৮ নভেম্বর ২০২৬    রংপুর

অবসর ও কল্যাণের টাকা পাচ্ছেন ১৩ হাজার এমপিও শিক্ষক-কর্মচারী!

অবসর ও কল্যাণের টাকা পাচ্ছেন ১৩ হাজার এমপিও শিক্ষক-কর্মচারী!
দীর্ঘদিন ধরে অবসর ও কল্যাণ সুবিধার টাকার অপেক্ষায় থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১৩ হাজার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর পাওনা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ২০২২ ও…
 ৮ নভেম্বর ২০২৬    জাতীয়

দেশে ফিরে শেখ হাসিনাকে বরণ করার স্বপ্ন বাস্তব হবে না: রিজভী

দেশে ফিরে শেখ হাসিনাকে বরণ করার স্বপ্ন বাস্তব হবে না: রিজভী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যকে ‘দিবাস্বপ্ন’ আখ্যা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শত শত মানুষ হত্যার পর শেখ হাসিনা…
 ৮ নভেম্বর ২০২৬    নির্বাচিত

সাদুল্লাপুরে ডিবি পুলিশের অভিযান: ইয়াবা ও গাঁজা উদ্ধার, তিনজনের বিরুদ্ধে মামলা

সাদুল্লাপুরে ডিবি পুলিশের অভিযান: ইয়াবা ও গাঁজা উদ্ধার, তিনজনের বিরুদ্ধে মামলা
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪২ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে…
 ৮ নভেম্বর ২০২৬    রংপুর

গাইবান্ধার চরাঞ্চলের ৮ হাজার ৫০০ পরিবার পাচ্ছে ৬০ হাজার টাকা করে অনুদান

গাইবান্ধার চরাঞ্চলের ৮ হাজার ৫০০ পরিবার পাচ্ছে ৬০ হাজার টাকা করে অনুদান
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার চরাঞ্চলের দরিদ্র ও অসহায় ৮ হাজার ৫০০ পরিবারকে পরিবারপ্রতি ৬০ হাজার টাকা করে শর্তহীন আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পরিবারের জীবনযাত্রার…
 ৮ নভেম্বর ২০২৬    রংপুর

চিকিৎসায় সন্তান হওয়ার সম্ভাবনা, তবুও সাত বছরের সংসারের ইতি টানলেন স্বামী!

চিকিৎসায় সন্তান হওয়ার সম্ভাবনা, তবুও সাত বছরের সংসারের ইতি টানলেন স্বামী!
সাত বছরের দাম্পত্য জীবনে সন্তান না হওয়াকে কেন্দ্র করে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের অবহেলা, নির্যাতন ও মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন নরসিংদীর মাধবদীর…
 ৮ নভেম্বর ২০২৬    ঢাকা

আনসার-ভিডিপি সদস্যদের আন্তর্জাতিক কর্মসংস্থানে সাফল্য: প্রথম পরীক্ষায়ই জাপানে চাকরির প্রস্তাব

আনসার-ভিডিপি সদস্যদের আন্তর্জাতিক কর্মসংস্থানে সাফল্য: প্রথম পরীক্ষায়ই জাপানে চাকরির প্রস্তাব
গাজীপুর প্রতিনিধি:বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় জাপানের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘হিরাটা প্ল্যানিং কোম্পানি লিমিটেডে’ সরাসরি চাকরির…
 ৮ নভেম্বর ২০২৬    ঢাকা

আশুলিয়ার ভাদাইলে বেহাল সড়ক: হাঁটুসমান কাদা পেরিয়ে কর্মস্থলে যান শ্রমিকরা

আশুলিয়ার ভাদাইলে বেহাল সড়ক: হাঁটুসমান কাদা পেরিয়ে কর্মস্থলে যান শ্রমিকরা
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভাদাইল বাজারসহ আশপাশের একাধিক সড়ক দীর্ঘ প্রায় ২০ বছর ধরে চরম বেহাল দশায়…
 ৮ নভেম্বর ২০২৬    ঢাকা

সাভারে ১৭৪ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১৭৪ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ১৭৪ পিস ইয়াবাসহ পাঁচ পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। শনিবার (৭ নভেম্বর) বিকেল…
 ৮ নভেম্বর ২০২৬    ঢাকা

উদারতার সুযোগ নিয়ে শেখ হাসিনার সঙ্গে ভার্চ্যুয়ালি যোগাযোগ করছেন আ.লীগ নেতাকর্মীরা: নুর

উদারতার সুযোগ নিয়ে শেখ হাসিনার সঙ্গে ভার্চ্যুয়ালি যোগাযোগ করছেন আ.লীগ নেতাকর্মীরা: নুর
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ড, স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি এবং…
 ৮ নভেম্বর ২০২৬    বরিশাল

কুড়িগ্রামে হারিয়ে যাওয়া গ্রামবাংলার খেলাধুলায় মাতলেন সব বয়সী মানুষ

কুড়িগ্রামে হারিয়ে যাওয়া গ্রামবাংলার খেলাধুলায় মাতলেন সব বয়সী মানুষ
শাহ আলম, কুড়িগ্রাম:মাঠজুড়ে হাসি-আনন্দ, কোথাও হাঁস ধরার হুল্লোড়, আবার কোথাও তৈলাক্ত কলাগাছে ওঠার প্রতিযোগিতা। দর্শকদের করতালি আর অংশগ্রহণকারীদের উচ্ছ্বাসে উৎসবমুখর হয়ে ওঠে কুড়িগ্রামের একটি গ্রাম।…
 ৮ নভেম্বর ২০২৬    রংপুর

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’, ডাকসু নেত্রীর পোস্ট ঘিরে আলোচনা!

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’, ডাকসু নেত্রীর পোস্ট ঘিরে আলোচনা!
বিয়ের আগে সম্ভাব্য জীবনসঙ্গী সম্পর্কে ভালোভাবে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু)…
 ৮ নভেম্বর ২০২৬    নির্বাচিত

হোয়াইট হাউসের প্রেস সচিব হতে ইউএফসি প্রধানকে ট্রাম্পের প্রস্তাব!

হোয়াইট হাউসের প্রেস সচিব হতে ইউএফসি প্রধানকে ট্রাম্পের প্রস্তাব!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার হোয়াইট হাউসের প্রেস সচিব হিসেবে জনপ্রিয় মিশ্র মার্শাল আর্ট প্রতিযোগিতা ইউএফসির প্রধান ডানা হোয়াইটকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছেন। শুধু তাই…
 ৮ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক