প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   মূল আকিদা হারিয়ে ইসলাম এখন...

মূল আকিদা হারিয়ে ইসলাম এখন শুধু নামসর্বস্ব

২৫ মার্চ ২০২৬ ০৪:৩৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

সাবিকুন নাহার ইভা:
‘ইসলাম একটি পূর্ণাঙ্গ দীন বা জীবনব্যবস্থা’- এ কথাটি আমরা ছোটবেলা থেকেই সর্বত্র শুনে এসেছি। কিন্তু প্রয়োগিক দিকে এসে যখন তাকাই তখন দেখা যায় পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে যে বিষয়গুলো প্রতিষ্ঠিত থাকা দরকার তার কোনোটিই আমাদের সমাজে প্রতিষ্ঠিত নেই। বরং ইসলাম বর্তমানে অন্যান্য ধর্মগুলোর মতই এক আচারসর্বস্ব ধর্মে পরিণত হয়েছে। কিন্তু একটি দীন বা জীবনব্যবস্থায় ব্যক্তিগতজীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল অঙ্গনের হুকুম বিধান দেয়া থাকবে, আর ইসলামেও তা রয়েছে। মানবজাতি কীভাবে চললে শান্তিতে থাকতে পারবে, সমাজে ন্যায়, নিরাপত্তা ও সুবিচার নিশ্চিত হবে সে সম্পর্কে সুষ্পস্ট দিকনির্দেশনা ইসলামে রয়েছে। কিন্তু আমরা নব্বই শতাংশ মুসলিম অধ্যুষিত দেশ হয়েও সে পূর্ণাঙ্গ দীন ইসলামকে বাদ দিয়ে মানবরচিত তন্ত্রমন্ত্র দিয়ে নিজেদের সমাজ ও রাষ্ট্র পরিচালিত করছি। ফলস্বরূপ, আমাদের সমাজে শান্তি, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠিত হচ্ছে না বরং দিনকেদিন অন্যায়, অত্যাচার, খুন, ছিনতাই, চাঁদাবাজি ইত্যাদি বেড়েই চলেছে। তাই প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে হলে মানবসৃষ্ট ব্যবস্থাকে বাদ দিয়ে ইসলামকে শুধুমাত্র আচার-অনুষ্ঠানের গণ্ডি থেকে বের করে এনে পূর্ণাঙ্গ দীন হিসেবে গ্রহণ করতে হবে, অর্থাৎ ইসলামের নীতি অনুসারে শাসনব্যবস্থা, বিচারব্যবস্থা, অর্থনীতি ও রাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে।

কিন্তু ইসলামের এ পূর্ণাঙ্গ রূপ সম্পর্কে আমাদের অনেকেরই আকিদা বা সম্যক ধারণা নেই। ইসলামকে পূর্ণাঙ্গ দীন হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত আমাদের সকলকে একসাথে নিতে হবে তাই প্রথমে ইসলামের এ পূর্ণাঙ্গ রূপ সম্পর্কে আমাদের সকলেরই জানা থাকা জরুরী। বর্তমানে আমরা ইসলামের প্রতিটি আমল অর্থাৎ সালাহ, যাকাত, হজ, সওম ইত্যাদি সবকিছুই জাঁকজমকের সাথে পালন করে আসছি। কিন্তু ইসলামে এ সকল কার্যক্রমেরই একটি আকিদা বা উদ্দেশ্য আছে। সে আকিদা না বুঝার ফলে আমাদের এ আমলগুলোও যথাযথভাবে সম্পন্ন হচ্ছে না। অবশ্যই আমার এ কথার সাথে প্রকৃত আলেমরা একমত হবেন কারণ আকিদা ভুল হলে ঈমান ভুল হবে আর ঈমান ভুল হলে যে আমলও ভুল হবে তা সর্বজনবিদিত। তাই শুরুতেই আমাদের জানতে হবে ইসলাম আসার উদ্দেশ্য কী?

ইসলাম শব্দের আক্ষরিক অর্থই শান্তি। অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠিত হওয়া অর্থই হলো সেখানে শান্তি প্রতিষ্ঠিত হবে। আর সমাজে সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত হলেই মানুষ শান্তি লাভ করতে পারে। তাই ইসলামের প্রকৃত উদ্দেশ্য জানার জন্য আমরা আল্লাহর রসুলের সময়কার দুইটি ঘটনা বিশ্লেষণ করতে পারি। “একদিন আল্লাহর রসুল (স.) কা’বা শরীফের দেওয়ালে হেলান দিয়ে বসে ছিলেন। সময়টা ছিল অত্যন্ত কঠিন। তিনি ও তাঁর সাহাবীগণের (রা.) ওপর প্রচণ্ড বাধা এবং অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন চলছিল। এমন সময় একজন সাহাবা, খাব্বাব (রা.) তাঁকে বললেন, ‘হে আল্লাহর রসুল! এই অত্যাচার নিপীড়ন আর সহ্য হচ্ছে না। আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমাদের বিরোধীরা সব যেন ধ্বংস হয়ে যায়।’ কথাটাকে আল্লাহর রসুল যথেষ্ট গুরুত্ব দিলেন। তিনি সোজা হয়ে বসলেন এবং ঐ সাহাবাকে বললেন, ‘তুমি কী বললে?’]

আরও পড়ুন

কওমে লুত: এক অভিশপ্ত জাতির ইতিহাস –ওবায়দুল হক বাদল

কওমে লুত: এক অভিশপ্ত জাতির ইতিহাস –ওবায়দুল হক বাদল – Image 1

‘ইয়া রসুলাল্লাহ! এত নির্যাতন নিপীড়ন আর সহ্য হচ্ছে না। আপনি বরং ওদের ধ্বংস হবার দোয়া করে দিন।’ – খাব্বাব (রা.) তার কথার পুনরাবৃত্তি করলেন। কিন্তু আল্লাহর রসুল খাব্বাবের অনুরোধ শুনে ধ্বংসের দোয়া করলেন না। তিনি বললেন, ‘শোন, শীঘ্রই সময় আসছে যখন কোনো যুবতী মেয়ে গায়ে গহনা পরে একা সা’না থেকে হাদরামাউত যাবে। তার মনে এক আল্লাহ এবং বন্য জন্তু ছাড়া আর কোন ভয় থাকবে না।’ [খাব্বাব (রা.) থেকে বোখারী ও মেশকাত]।”

দ্বিতীয় আরেকটি ঘটনার উল্লেখ করছি। “আদী ইবনু হাতিম (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, একদিন আমি নবী (সা.) -এর কাছে উপস্থিত ছিলাম। এমন সময় তার কাছে এক লোক এসে দরিদ্রতার অভিযোগ করল। এরপর আরেক লোক এসে পথে ডাকাতির অভিযোগ করল। তখন তিনি আমাকে লক্ষ্য করে বললেন, হে আদী! তুমি কি হীরাহ দেখেছ? কুফার একটি প্রসিদ্ধ শহর (বর্তমানে ’ইরাকের একটি প্রদেশ) যদি তুমি দীর্ঘদিন বেঁচে থাক তাহলে অবশ্যই দেখতে পাবে যে, একটি মহিলা হীরাহ থেকে ভ্রমণ করে মক্কায় গমন করবে এবং নিরাপদে কা’বা ঘর তাওয়াফ করবে, অথচ এক আল্লাহ তা’আলা ছাড়া তার অন্তরে আর কারো ভয় থাকবে না (বোখারী)।”

এই হাদীস দুুটি থেকেই আমরা ইসলামের উদ্দেশ্য পরিষ্কারভাবে জানতে পারি। প্রথমত, আল্লাহর রসুল (স.) উদাহরণস্বরূপ বললেন- মেয়ে মানুষ বা মহিলা, কোনো পুরুষের কথা বললেন না। কারণ নারীদের প্রাণ ও সম্পদ ছাড়াও আরও একটি জিনিস হারাবার সম্ভাবনা আছে যা পুরুষের নেই। সেটা হল ইজ্জত, সতীত্ব, সম্ভ্রম। দ্বিতীয়ত, ঐ নারী বয়সে যুবতী। অর্থাৎ লোভাতুরদের কাছে আরও লোভনীয়। তৃতীয়ত, অলঙ্কার গহনা পরিহিত, চোর ডাকাতের জন্য লোভনীয়।

এতগুলো লোভনীয় বিষয় থাকা সত্ত্বেও আল্লাহর রসুল বলছেন, অনুরূপ একটি অলঙ্কার পরিহিত যুবতী নারী একা সা’না শহর থেকে প্রায় সাড়ে ছয়শো কিলোমিটার দূরবর্তী হাদরামাউতে যেতে পারবে। আবার অন্যত্র বললেন হীরাহ থেকে মক্কা যা প্রায় পনেরশো কিলোমিটার দূরত্বের পথ। উভয় ঘটনাতেই এ যাত্রা অন্তত কয়েক সপ্তাহের ব্যাপার। এত দীর্ঘ পথে তার ধনসম্পদ বা ইজ্জত হারানোর কোনো আশঙ্কা থাকবে না। সেই নারী কোন ধর্মের বা গোত্রের তারও উল্লেখ রসুল করেননি। অর্থাৎ, সব ধর্ম-বর্ণ-গোত্রের নারীর জন্যই এই অভাবনীয় নিরাপত্তাটি কায়েম হবে। ইসলামের উদ্দেশ্য বুঝতে এ দুটো ঘটনাই যথেস্ট।

কিন্তু আমাদের আশেপাশে তাকলেই দেখা যায় যে, আমরা আজ সারা বিশ্বে মার খেয়ে যাচ্ছি। আমাদের দেশের মধ্যেও আমাদেরকে প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে। তাহলে স্পষ্টতই আমাদের সামজে ইসলাম চর্চিত হচ্ছে না, ইসলামের কোনো প্রতিষ্ঠা নেই; যদি থাকত তাহলে আমরা একই সাথে অশান্তি ও নিরাপত্তাহীনতায় ভুগতাম না। ইতিহাস সাক্ষী ইসলাম শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পেরেছিল, তাই যদি আমাদের সমাজে শান্তি ও নিরাপত্তা না থাকে তাহলে বুঝতে হবে আমাদের প্রয়োগেই ভুল হচ্ছে, আমাদের আকিদাতে ত্রুটি রয়েছে।

পরিশেষে বলা যায়, ইসলামের প্রতিটি ইবাদত ও আমলের পেছনেই একটি নির্দিষ্ট আকিদা বা উদ্দেশ্য রয়েছে। তেমনি ইসলামেরও একটি পূর্ণাঙ্গ আকিদা ও উদ্দেশ্য রয়েছে। যদি পূর্ণাঙ্গভাবে আমরা ইসলামকে গ্রহণ না করে শুধুমাত্র আচারসর্বস্ব করে রাখি এবং ব্যক্তিগত আত্মতৃপ্তি নিয়েই সন্তুষ্ট থাকি তবে আমাদের এ সন্তুষ্টি মিথ্যে হবে। কারণ নব্বই শতাংশ মুসলমানদের দেশেও যদি শান্তি ও নিরাপত্তা না আসে, দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজী, ছিনতাই, চুরি, ডাকাতি ইত্যাদি চলতেই থাকে, নারীদের প্রতিনিয়ত সবজায়গায় নিরাপত্তাহীনতায় ভুগতে হয়- অর্থাৎ এক কথায় সব ধরনের অন্যায় চলতেই থাকে; তবে বুঝতে হবে আমাদের বিশ্বাস ও প্রয়োগের শিকড়েই কোথাও বড় ধরনের ত্রুটি রয়েছে।

অতএব, আমাদের প্রিয় নবী হুজুরে পাক (স.) যে নিরাপদ সমাজের রূপরেখা দিয়ে গিয়েছিলেন, যেখানে একজন নারী কোনো ভয় ছাড়া শত শত মাইল একা পাড়ি দিতে পারত, সেই সমাজ কেবল স্বপ্ন দেখে নয়, বরং রাষ্ট্র ও সমাজ জীবনে ইসলামকে তার পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়নের মাধ্যমেই অর্জন সম্ভব। তাই আসুন, আমরা কেবল নামসর্বস্ব ধর্মের গণ্ডি ভেঙে ইসলামের মূল আকিদা ও উদ্দেশ্যে ফিরে আসি। তবেই সমাজ থেকে অন্যায়-অবিচার দূর হবে এবং আমরা সেই কাক্সিক্ষত শান্তি ও নিরাপত্তা ফিরে পাব, যার সাক্ষী ইতিহাস, যার সুখবর আমাদের প্রিয় রসুল (স.) বহু আগেই দিয়ে গিয়েছেন। (শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ)

[ বিস্তারিত জানতে বা যোগাযোগের জন্য সরাসরি কল বা হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান: ০১৭১১০০৫০২৫, ০১৬২১৪৩৪২১৩ ]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

২৪ বছর পর ভাইরাল নায়ক মান্নার সেই বক্তব্য, ‘আমি কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি’

২৪ বছর পর ভাইরাল নায়ক মান্নার সেই বক্তব্য, ‘আমি কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি’
২০০২ সালে মুক্তি পাওয়া ‘ফায়ার’ সিনেমা নিয়ে ২৪ বছর পর আবারও আলোচনায় ঢাকাই সিনেমার প্রয়াত চিত্রনায়ক মান্না। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার একটি পুরোনো ভিডিও, যেখানে…
 ৭ অক্টোবর ২০২৬    বিনোদন

মেসির বিদায়ে বাংলাদেশের তারকাদের আবেগঘন পোস্ট!

মেসির বিদায়ে বাংলাদেশের তারকাদের আবেগঘন পোস্ট!
আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে এক গোল ও দুটি অ্যাসিস্ট করে বিদায়ী ম্যাচটিকে স্মরণীয় করে…
 ৭ অক্টোবর ২০২৬    বিনোদন

বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল? এবার মুখ খুললেন মেসি!

বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল? এবার মুখ খুললেন মেসি!
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। বিদায়ী ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারানোর পর আবেগঘন বক্তব্যে নিজের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের নানা অধ্যায় তুলে ধরেন…
 ৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে নেতা বললেন ‘আলহামদুলিল্লাহ’!

বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে নেতা বললেন ‘আলহামদুলিল্লাহ’!
শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ দলীয়…
 ৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ!

ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ!
ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে বাণিজ্য ঘাটতি কমানো, তৈরি পোশাক, ওষুধ ও কৃষিপণ্যের রপ্তানি বাড়ানো…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

ওসিকে হুমকি দেয়া সেই বিএনপি নেতা সাগর বহিষ্কার

ওসিকে হুমকি দেয়া সেই বিএনপি নেতা সাগর বহিষ্কার
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হুমকি দেওয়া এবং জুলাই বিপ্লবের এক শহীদের চাচাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে থানায় নিয়ে যাওয়ার অভিযোগে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক…
 ৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, তৈরি হলো ভুয়া কাবিননামা!

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, তৈরি হলো ভুয়া কাবিননামা!
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক বিধবা নারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ছবি ও টিপসই নেওয়ার পর তার নামে ভুয়া কাবিননামা তৈরির অভিযোগ…
 ৭ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

মধ্যরাতে আগুনে পুড়ল ময়মনসিংহের ঐতিহ্যবাহী সিনেমা হল!

মধ্যরাতে আগুনে পুড়ল ময়মনসিংহের ঐতিহ্যবাহী সিনেমা হল!
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলসহ অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার গভীর রাতে আগুনের সূত্রপাতের পর তা দ্রুত আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানে…
 ৭ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, আরও ৩৫ লাখকে টিকা দেওয়ার লক্ষ্য!

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, আরও ৩৫ লাখকে টিকা দেওয়ার লক্ষ্য!
সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে। এবার টিকাদান থেকে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে আগামী এক মাসে…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিতে সংবিধানে আসছে নতুন বিধান!

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিতে সংবিধানে আসছে নতুন বিধান!
জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে যাচ্ছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংবিধানের তফসিলে সুনির্দিষ্টভাবে জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

ভূমিকম্পে কেঁপে উঠল ভারত, দিল্লি-এনসিআরেও তীব্র কম্পন!

ভূমিকম্পে কেঁপে উঠল ভারত, দিল্লি-এনসিআরেও তীব্র কম্পন!
রাতের নীরবতা ভেঙে ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলা। মঙ্গলবার রাতে আঘাত হানা এই ভূমিকম্পের কম্পন দিল্লি-এনসিআরসহ উত্তর ভারতের বিভিন্ন এলাকাতেও অনুভূত…
 ৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বিদায়ী ম্যাচে মেসির হাতে উঠল হলুদ-লাল কার্ড!

বিদায়ী ম্যাচে মেসির হাতে উঠল হলুদ-লাল কার্ড!
আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচেও লিওনেল মেসিকে দেওয়া হলো হলুদ ও লাল কার্ড। তবে এগুলো কোনো শাস্তির কার্ড নয়; বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচ শেষে বিশেষ স্মারক…
 ৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

এক বাড়ির জন্য ৪১ লাখ টাকার সেতু!

এক বাড়ির জন্য ৪১ লাখ টাকার সেতু!
পটুয়াখালীর বাউফলে একটি বাড়ির সামনে মাত্র ১১ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণে ৪১ লাখ ৬৩ হাজার ৯৯৯ টাকা ব্যয় হয়েছে। সেতুটি নির্মাণের পর এর প্রয়োজনীয়তা, প্রকল্প…
 ৭ অক্টোবর ২০২৬    বরিশাল

তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান!

তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান!
আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন…
 ৭ অক্টোবর ২০২৬    নির্বাচিত

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের প্রতিনিধি ফরিদা শহীদ

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের প্রতিনিধি ফরিদা শহীদ
শিক্ষার অধিকার পরিস্থিতি পর্যালোচনায় আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ। সরকারের আমন্ত্রণে এ সফরে তিনি ৪ ডিসেম্বর পর্যন্ত…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়