প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ইস্যুভিত্তিক আন্দোলন আর কত?

ইস্যুভিত্তিক আন্দোলন আর কত?

২৭ জানুয়ারি ২০১৮ ১২:০৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

সুলতানা রাজিয়া
নির্দিষ্ট কোনো ইস্যুকে কেন্দ্র করে, নির্দিষ্ট কোন সমস্যাকে ভিত্তি করে আন্দোলন করার রেওয়াজ বর্তমানে সর্বব্যাপী। গণতান্ত্রিক ও সাম্যবাদী দলগুলো শতাব্দীর অধিক কাল ধরে পাশ্চাত্যের শেখানো এই পদ্ধতি মেনে বিক্ষোভ, মানববন্ধন, লংমার্চসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে। তাদের দেখাদেখি বহু ইসলামি দল ও ধর্মীয় সংগঠন যুগের নিয়ম ভেবে ঐ পন্থাতেই তাদের দাবি দাওয়া আদায়ের জন্য চেষ্টা করে যাচ্ছে। সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো যেমন তাদের গণতান্ত্রিক অধিকারের ধুয়ো তুলে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে জ্বালাও-পোড়াও ভাঙচুরের মতো অগ্রহণযোগ্য কর্মসূচি পালন করে থাকে, তেমনি ধর্মীয় অনেক সংগঠনও বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে রাস্তায় নেমে সহিংসতার পরিচয় দিয়ে থাকে। আর রাস্তার পাশে দাঁড়িয়ে জ্বালাময়ী ভাষণ দিয়ে দেশ অচল করে দেওয়ার হুমকি তো বলতে গেলে তারা প্রতি সপ্তাহে অন্তত একবার দিয়ে থাকে।
ধর্মভিত্তিক দলগুলোর এ ধরনের হুমকি কিংবা সহিংস কর্মসূচি কখনো কোনো ফলাফল বয়ে আনতে পারে নি এমন কথা আমরা বলবো না। তাদের অনেক দাবি অতীতে পূরণ হয়েছে। বিশেষ করে এভাবে কোনো একটি সুনির্দিষ্ট ইস্যুকে কেন্দ্র করে নিজ নিজ প্রতিষ্ঠানের অনুক‚লে সুযোগ-সুবিধা আদায় করে নেওয়ার ক্ষেত্রে তাদের বহু সংগঠন বহুবার সফল হয়েছে। কিন্তু এ ধরনের আন্দোলনের মধ্য দিয়ে শেষ পর্যন্ত ইসলামের কতটুকু লাভ হলো, আল্লাহ ও রসুলের ইজ্জত কতটা বাড়ল আর সাধারণ জনগণেরই বা কতটুকু উপকার হলো, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।
আমরা দেখেছি, এ ধরনের ইস্যুভিত্তিক আন্দোলনের মধ্য দিয়ে ইসলাম, আল্লাহ ও তাঁর রসুল এবং সাধারণ মানুষের আজ পর্যন্ত তেমন কোনো উপকার হয় নি। অধিকাংশ ক্ষেত্রেই তাদের আন্দোলনের বিষয়বস্তুগুলো এমন হয়ে থাকে যার সাথে মানুষের জাগতিক কল্যাণ-অকল্যাণ, শান্তি-অশান্তির কোনো সম্পর্কই থাকে না। ফলে তাদের এ ধরনের আন্দোলন দ্বারা মানুষের উপকৃত হওয়ার সম্ভাবনাই থাকে না। আর ইসলামের উপকারের প্রশ্ন যদি আসে, তবে বলতে হবে, বাইরে থেকে দেখে মনে হতে পারে ইসলামের অনেক বড় উপকার তারা করেছেন। কিন্তু বাস্তবে তাদের এ ধরনের আন্দোলনের মধ্য দিয়ে ইসলামের কোনো উপকার হয় না বলে আমরা মনে করি। আমাদের এ বক্তব্যের স্পষ্ট ব্যাখ্যা নিশ্চয়ই আমরা এ নিবন্ধেই দেব।
তার আগে প্রথম কথা হচ্ছে, ধর্মভিত্তিক দলগুলো যারা বিভিন্ন ইস্যুকেন্দ্রিক আন্দোলন করেন, বিক্ষোভ, ভাঙচুর ইত্যাদির মধ্য দিয়ে সহিংসতার পরিচয় দিয়ে থাকেন, তারা দাবি আদায়ের এ পদ্ধতিটি শিখেছেন কার কাছ থেকে? প্রশ্নটা আরেকটু পরিষ্কার করা দরকার। যে কোনো ইসলামি সংগঠন যদি নিজেদেরকে ইসলামের সঠিক পথে পরিচালিত বলে দাবি করেন বা বিশ্বাস করেন, তবে তাদেরকে অবশ্যই ইসলামের নবী হযরত মুহাম্মদ (স.) এর দেখানো পথে হাঁটতে হবে, তার অনুসরণ করতে হবে। তিনি যে পদ্ধতিতে সত্য প্রতিষ্ঠার কাজ করে গেছেন সেই পদ্ধতির সাথে সাংঘর্ষিক পথ অনুসরণ করলে তা ইসলামের অনুসৃত পথ হিসেবে বিবেচিত হতে পারে না। প্রশ্ন হলো আল্লাহর রসুলও কি এমন করে ভিন্ন ভিন্ন সমস্যাকেন্দ্রিক আন্দোলন করেছেন? তিনি কি মক্কার কাফেরদের কাছে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে, দাবি দাওয়া পেশ করে আন্দোলন করেছেন? কখনই না। আল্লাহর রাসুলের সমগ্র জীবনীতে এমন একটি ঘটনারও নজির নেই। কোনো ইতিহাসবিদ বা ধর্মজ্ঞানী ব্যক্তি একটি ঘটনার দৃষ্টান্তও দেখাতে পারবেন না যেখানে সুনির্দিষ্ট কোনো ইস্যুকে কেন্দ্র করে আল্লাহর রসুলের কোনো কর্মসূচি ছিল, বিচ্ছিন্ন-বিক্ষিপ্ত কোনো বিষয়কে নিয়ে তিনি মাতামাতি করেছেন, সহিংসতা তো দূরের কথা।
বরং আমরা তার পবিত্র জীবনীতে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখতে পাই। আরব যখন জাহেলিয়াতে নিমজ্জিত তখন রসুল (স.) দেখলেন ঘরে ঘরে মূর্তি পুজা চলছে। মদ খেয়ে লোকজন রাস্তায় মাতলামি করছে। পতিতাবৃত্তি, ব্যভিচার ইত্যাদি ব্যাপকভাবে চলছে। চুরি ডাকাতি, খুন রাহাজানি, নারীর প্রতি অবমাননা, কন্যাশিশুকে জীবন্ত দাফন, গোত্রগত সংঘাত, রক্তারক্তি ইত্যাদি ছিল ওই সমাজের প্রতিদিনকার ঘটনা। রসুল পারতেন সেগুলো একটি একটি করে তখনকার সমাজ নেতাদের সামনে তুলে ধরতে, সেগুলোর নিয়ে মাতামাতি করতে, সেগুলো বন্ধ করার দাবি নিয়ে আন্দোলন করতে। কিন্তু তিনি মোটেই সেই পথে হাটেন নি, তার পূর্ববর্তী কোনো নবী-রসুলও না। কারণ আল্লাহর পক্ষ থেকে হেদায়াতপ্রাপ্ত মহামানবরা জানতেন, এভাবে আলাদা আলাদা সমস্যা নিয়ে আন্দোলন করা, সেগুলো সমাধানের চেষ্টা করা অর্থহীন। তাই সমস্ত সমস্যার গোড়া যেখানে তারা সেখানে হাত দিয়েছেন। একটি বৃক্ষের মূলে যদি পচন ধরে, সেখানে যদি ক্ষতিকর পোকা-মাকড় বাসা বাঁধে, তাহলে সেই বৃক্ষের ডাল পালা কিংবা পাতায় পাতায় পানি বা ওষুধ ঢেলে কী ফায়দা পাওয়া যেতে পারে? ওই বৃক্ষকে সুস্থ করতে হলে অবশ্যই আগে মূলে ওষুধ প্রয়োগ করতে হবে। এটা স্বাভাবিক কথা। ঠিক তেমনি একটি সমাজে বিরাজিত বিবিধ অন্যায়কে দূর করতে হলে সমাজে সেই পরিস্থিতি সৃষ্টির মূল কারণ চিহ্নিত করা ও সেই কারণের প্রতিকার করাই প্রথম কাজ। সেটা যখন হয়ে যাবে তখন বাকি সমস্যাগুলো আপনা থেকেই ঠিক হয়ে যাবে।
আল্লাহর রসুলের কাছে এটা স্পষ্ট ছিল যে তৎকালীন আরবে বিরাজিত যাবতীয় অন্যায়, অবিচারের গোড়ার কারণ হচ্ছে আরবরা আল্লাহর তওহীদকে প্রত্যাখান করেছে। তাই তিনি নিরলসভাবে মানুষকে কেবল এই তওহীদের স্বীকৃতি দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাতে থাকলেন। তার সামনে আরবের বহু বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত সমস্যা উপস্থিত ছিল। কিন্তু তিনি সেগুলো সম্পর্কে আলাদা আলাদাভাবে কোনো বক্তব্য দিলেন না। যতদিন না পর্যন্ত অন্তত একটি জনগোষ্ঠী (মদীনাবাসী) তাকে রসুল ও নেতা হিসেবে স্বীকৃতি দিলেন, ততদিন পর্যন্ত তিনি আল্লাহর তওহীদের উপর সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে গেলেন। সমাজের মানুষ এজন্য তাঁকে পাগল, গণক, যাদুকর, ভণ্ড, মুরতাদ, কবি ইত্যাদি অনেক কিছু বলেছিলেন কিন্তু তিনি তাদের এই সকল কথার দিকে কর্ণপাত করেন নি। একমনে তিনি মানুষকে সত্য আর মিথ্যা, ন্যায় আর অন্যায়ের পার্থক্য বলে গেছেন এবং আল্লাহর হুকুম মানবো, আর কারোটা মানবো না এই সিদ্ধান্তে আসার জন্য ডাক দিয়ে গেছেন।
সমাজ তখন ছিল ধর্মব্যবসায়ী ও কায়েমী স্বার্থবাদীদের হাতে বন্দী। আল্লাহর রসুল (স.) সেই সমাজকাঠামোর বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করলেন। এক পর্যায়ে জাতি তাঁকে তাদের নেতা হিসাবে মেনে নিল। তারপর তিনি যে সিদ্ধান্ত দিলেন সেটাই নবগঠিত ওই রাষ্ট্রে বাস্তবায়িত হতে লাগল। তিনি তখন আল্লাহর হুকুম মোতাবেক সমাজের অপরাপর সমস্ত সমস্যার একটা একটা করে সমাধান দিতে লাগলেন। মূর্তি থাকবে নাকি থাকবে না, মদ্যপান চলবে নাকি বর্জন করা হবে, সুদ চলবে নাকি চলবে না ইত্যাদি সমস্ত বিষয়ের ফয়সালা হতে শুরু করলো আল্লাহর তওহীদের ভিত্তিতে জাতি ঐক্যবদ্ধ হওয়ার পর, আগে নয়। এখন যেমন একেকটি দাবিকে সামনে রেখে আন্দোলন বিক্ষোভ করা হয়, সেটাকে ব্যবহার করে সুবিধা আদায় করা হয় এমন কাজ রসুল কখনোই করেন নি।
ব্রিটিশ যুগে মহাত্মা গান্ধী দাবি আদায়ের জন্য অনশন করেছিলেন, অসহযোগ আন্দোলন করেছিলেন। মাও সেতুং দাবি আদায়ের জন্য সুদীর্ঘ পথ লং মার্চ করে বিখ্যাত হয়েছিলেন। আজকে ধর্মভিত্তিক দলগুলো বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে যে ধরনের কর্মসূচি পালন করছে সেগুলোর পথ প্রদর্শক আল্লাহর রসুল নন, বরং মহাত্মা গান্ধী, মাও সেতুংরা। আমাদের ইসলামিক আন্দোলনের নেতা-কর্মীদের মনে রাখা উচিত, গান্ধীজী কিংবা মাও সেতুংদের প্রদর্শিত পথের অনুসরণ নয়, বরং আল্লাহর রসুলের প্রদর্শিত পথের সঠিক অনুসরণই সমাজে বিরাজিত যাবতীয় সমস্যার সমাধান ও ইসলামের গৌরব পুনরুজ্জীবিত করতে পারে। আজকে আপনারা বিভিন্ন ইস্যুভিত্তিক আন্দোলন করে হয়তো রাষ্ট্রে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে পারবেন, সাময়িক একটি পরিস্থিতি সৃষ্টি করে ছোটখাটো দাবি দাওয়া আদায় করে নিতে পারবেন। কিন্তু সেগুলো করে ইসলামের কোনো উপকার হয় নি, ভবিষ্যতেও হবে না। আল্লাহ, তাঁর রসুল (স.) ও তাঁর দীনকে মর্যাদার জায়গায় নিয়ে আসতে হলে সবার আগে এই জনগোষ্ঠীকে ন্যায় ও সত্যের পক্ষে ঐক্যবদ্ধ করতে হবে। সত্য-মিথ্যা, ন্যায়-অন্যায়ের সুস্পষ্ট মানদণ্ড তাদের সামনে তুলে ধরে তাদেরকে ন্যায়ের পক্ষ অবলম্বন করার আহ্বান জানাতে হবে। মানুষ যদি তাদের সামষ্টিক জীবনে আল্লাহকে ইলাহ অর্থাৎ হুকুমদাতা হিসেবে মেনে নেয় তাহলে অন্যান্য সব কিছুর সমাধান সময়ের ব্যবধানে আপনা থেকেই হয়ে যাবে। আজকে মুসলিম নামধারী জনগোষ্ঠী যেখানে আল্লাহর তওহীদ থেকে সরে গেছে, সামগ্রিক জীবনে তার হুকুমকে প্রত্যাখ্যান করে তাদের সামষ্টিক জীবন যেখানে পশ্চিমাদের বেধে দেওয়া সিস্টেমে পরিচালিত হচ্ছে, সেখানে আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠার সংগ্রাম না করে বরং ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যু নিয়ে দাবি আদায় করতে মাঠ গরম করার সংস্কৃতি কাদের স্বার্থে চালু করা হয়েছে তা আমাদের বোধগম্য নয়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল জুলাইযোদ্ধার!

মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল জুলাইযোদ্ধার!
নেত্রকোণার মদনে যানবাহন থেকে টোল আদায়কে কেন্দ্র করে সিএনজিচালক ও টোল আদায়কারীর মধ্যে বিরোধ থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৮৬ বছর বয়সী জুলাইযোদ্ধা আব্দুল বারেক। এ…
 ২৩ নভেম্বর ২০২৬    ময়মনসিংহ

‘তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও’: নাসীরুদ্দীন পাটওয়ারী

‘তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও’: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘অনেকেই বলেছে, তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও’—এমন মন্তব্য তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশের রাজনৈতিক…
 ২৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

বিদেশি বিনিয়োগ সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগ সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার…
 ২৩ নভেম্বর ২০২৬    জাতীয়

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন: লিউ ইউইন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন: লিউ ইউইন
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে চীন অটল রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউইন। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ নিজেদের…
 ২৩ নভেম্বর ২০২৬    জাতীয়

দর্শনা সীমান্তে নারী-শিশু পাচার ও মাদক প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক কার্যক্রম

দর্শনা সীমান্তে নারী-শিশু পাচার ও মাদক প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক কার্যক্রম
চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে পুশিং নারী ও শিশু পাচার এবং মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টার…
 ২৩ নভেম্বর ২০২৬    খুলনা

সাভারে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আকরাম হোসেন (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ…
 ২৩ নভেম্বর ২০২৬    ঢাকা

চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২, আহত ৩

চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২, আহত ৩
কুমিল্লায় পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিশ্বর…
 ২৩ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

একই দিনে জন্মদিন, পিয়ারুলকে শুভেচ্ছা ও উপহার পাঠালেন প্রধানমন্ত্রী!

একই দিনে জন্মদিন, পিয়ারুলকে শুভেচ্ছা ও উপহার পাঠালেন প্রধানমন্ত্রী!
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা ও উপহার পেয়ে বিস্মিত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাসিন্দা আমিরুল হক পিয়ারুল। একজন সাধারণ নাগরিক হয়েও…
 ২৩ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

ভারত নতুন ফাঁদ পেতেছে, নতুন ষড়যন্ত্রে নেমেছে: নিপুণ রায়

ভারত নতুন ফাঁদ পেতেছে, নতুন ষড়যন্ত্রে নেমেছে: নিপুণ রায়
ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে ঘিরে নতুন ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। তাঁর দাবি, দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের…
 ২৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে যুক্তরাজ্য!

২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে যুক্তরাজ্য!
দীর্ঘ ৬৯ বছর পর আবারও ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাজ্য। ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের দায়িত্ব পেতে যাচ্ছে ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড…
 ২৩ নভেম্বর ২০২৬    খেলাধুলা

এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় মোদি

এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় মোদি
এশিয়ার শক্তিধর দেশগুলোর তালিকায় তৃতীয় অবস্থান ধরে রেখেছে ভারত। অর্থনৈতিক সক্ষমতা, সামরিক শক্তি ও কূটনৈতিক প্রভাবের ভিত্তিতে দেশটির সামগ্রিক অবস্থান আরও শক্তিশালী হয়েছে। একই সঙ্গে…
 ২৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের বিচারের দাবি ড. ইউনূসের!

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের বিচারের দাবি ড. ইউনূসের!
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসব হামলা বন্ধে কার্যকর…
 ২৩ নভেম্বর ২০২৬    জাতীয়

মাদ্রাসাছাত্র হত্যা মামলা: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর!

মাদ্রাসাছাত্র হত্যা মামলা: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর!
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। বয়স, অসুস্থতা ও রাজনীতি থেকে…
 ২৩ নভেম্বর ২০২৬    জাতীয়

ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ

ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ
ফ্যাসিবাদবিরোধী অবস্থানে দেশের রাজনৈতিক দলগুলোর পাশে থাকার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলা, অভিন্ন স্বার্থ রক্ষা এবং জুলাই গণ-অভ্যুত্থানের সব…
 ২৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

কাউনিয়ায় নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

কাউনিয়ায় নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুঁশিয়ারি
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় নাশকতা, সন্ত্রাস, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি। অপরাধ দমনে পুলিশি টহল জোরদারসহ…
 ২৩ নভেম্বর ২০২৬    রংপুর