প্রচ্ছদ    আন্তর্জাতিক   জনসন অ্যান্ড জনসন ৭০ কোটি...

জনসন অ্যান্ড জনসন ৭০ কোটি ডলারে আপসরফা করছে

১২ জুন ২০২৪ ১১:১৫ এএম
বজ্রশক্তি ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক:

জনসন অ্যান্ড জনসনের (জেঅ্যান্ডজে) ট্যালকম পাউডারে ক্যানসার সৃষ্টিকারী উপাদান পাওয়ার অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে যুক্তরাষ্ট্রে। এ বিষয়ে কয়েক হাজার মামলা দায়ের হয়েছে সংস্থাটির বিরুদ্ধে। অভিযোগ স্বীকার না করলেও তোপের মুখে উত্তর আমেরিকার বাজার থেকে অভিযুক্ত পণ্যগুলো প্রত্যাহার করে নিয়েছিল জেঅ্যান্ডজে। এবার ৭০ কোটি মার্কিন ডলার পরিশোধের মাধ্যমে অভিযোগ নিষ্পত্তিতে রাজি হয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১১ জুন) নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, জনসন অ্যান্ড জনসন তাদের ট্যালকম পাউডার পণ্যগুলোর সুরক্ষার বিষয়ে ক্রেতাদের বিভ্রান্ত করার অভিযোগ নিষ্পত্তির জন্য ৭০ কোটি ডলার পরিশোধে রাজি হয়েছে। যুক্তরাষ্ট্রের ৪২টি অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার সঙ্গে এই আপসরফা করলেও নিজেদের দোষ স্বীকার করেনি মার্কিন ওষুধ ও কসমেটিকস নির্মাতা সংস্থাটি। 
দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে, জনসন অ্যান্ড জনসনের ট্যালকম পাউডারে ডিম্বাশয়ের ক্যানসার সৃষ্টিকারী অ্যাসবেস্টসের উপস্থিতি রয়েছে। এ অভিযোগে যুক্তরাষ্ট্রে কয়েক হাজার মামলা হয় সংস্থাটির বিরুদ্ধে। এ অবস্থায় গত জানুয়ারি মাসে নীতিগতভাবে একটি আপসরফার ঘোষণা দেয় জনসন কর্তৃপক্ষ।

আরও পড়ুন

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এক বিবৃতিতে বলেছেন, বিপজ্জনক পদার্থ ধারণ করে এমন কসমেটিক পণ্যের মাধ্যমে সম্প্রদায়গুলোকে টার্গেট করা কেবল বেআইনি নয়, এটি অত্যন্ত নিষ্ঠুর।

তিনি বলেন, জনসন অ্যান্ড জনসনের ট্যালকম পণ্যগুলো যে যন্ত্রণা তৈরি করেছে, তা কোনো পরিমাণের অর্থ দিয়েই পূর্বাবস্থায় ফিরিয়ে আনা যাবে না। এরপরও ভুক্তভোগী পরিবারগুলো স্বস্তি যেতে পারে যে, ক্ষতির জন্য সংস্থাটিকে দায়ী করা হচ্ছে। লেটিশিয়া আরও বলেন, জেঅ্যান্ডজের বিপজ্জনক পণ্যগুলো আর নিউইয়র্কের দোকানগুলোতে থাকবে না। যারা আমাদের সম্প্রদায়কে শিকার করে, তাদের স্বাস্থ্যের ক্ষতি করে এবং আমাদের আইন লঙ্ঘন করে, তাদের আমার অফিসের পূর্ণ শক্তি মোকাবিলা করতে হবে।

যে শর্তে সমঝোতা:
সমঝোতার শর্ত অনুসারে, নিউ জার্সি-ভিত্তিক বহুজাতিক সংস্থাটি ট্যালকযুক্ত সব ধরনের কসমেটিকস পণ্যের উৎপাদন, বিপণন এবং বিক্রি স্থায়ীভাবে বন্ধ করে দেবে।

বিতর্কের মুখে জেঅ্যান্ডজে ২০২০ সালে উত্তর আমেরিকার বাজার থেকে নিজেদের ট্যালকম পাউডারগুলো প্রত্যাহার করে নেয় এবং গত বছর সারা বিশ্বে এগুলোর বিক্রি বন্ধ করে দেয়। যদিও আজ পর্যন্ত তারা ভুল স্বীকার করেনি এবং এখনো বলে চলেছে, তাদের পণ্য ক্যানসার সৃষ্টি করে না।

চুক্তি অনুসারে, জনসন অ্যান্ড জনসনের কাছ থেকে নিউইয়র্ক রাজ্য ৪ কোটি ৪০ লাখ ডলার পাবে, যা তিন বছরের মধ্যে চারটি কিস্তিতে পরিশোধ করতে হবে। 
যদিও এই সমঝোতার মাধ্যমে গ্রাহকদের দায়ের করা হাজার হাজার মামলা নিষ্পত্তি হয়ে যাবে না। এসব মামলার বাদিদের অভিযোগ, জনসন অ্যান্ড জনসনের পণ্যের কারণে তাদের বা তাদের নিকটাত্মীয়ের ক্যানসার হয়েছে।

কী বলছে জনসন অ্যান্ড জনসন:
বার্তা সংস্থা এএফপি’কে দেওয়া এক বিবৃতিতে জনসন অ্যান্ড জনসন ওয়ার্ল্ডওয়াইড লিটিগেশন ভাইস প্রেসিডেন্ট এরিক হাস বলেছেন, ট্যালকম পণ্য মামলা চূড়ান্তভাবে সমাধানের জন্য সংস্থাটি ‘বিভিন্ন পথ’ অনুসরণ করছে। এই প্রক্রিয়ার মধ্যে পূর্বে ঘোষিত একটি চুক্তির বাস্তবায়নও অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে দাবির বিষয়ে ৪৩ জন স্টেট অ্যাটর্নি জেনারেলের সঙ্গে একটি কনসোর্টিয়ামের পৌঁছেছিল জেঅ্যান্ডজে। 
২০২৩ সালের এপ্রিলে সংস্থাটি ৮৯০ কোটি ডলারের একটি চুক্তির প্রস্তাব করেছিল, যা ‘ট্যালকম মামলা থেকে উদ্ভূত সব দাবিকে ন্যায়সঙ্গতভাবে এবং দক্ষতার সঙ্গে সমাধান করবে’।

জেঅ্যান্ডজে বলেছিল, এই অর্থ গত ২৫ বছরেরও বেশি সময় ধরে অভিযোগ তোলা হাজার হাজার মানুষকে দেওয়া হবে। কাজটি করবে এলটিএল ম্যানেজমেন্ট এলএলসি নামে তাদের একটি সহায়ক সংস্থা। মূলত অভিযোগকারীদের দাবির সমাধান করার জন্যই এলটিএল প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু সম্প্রতি দেউলিয়াত্ব সুরক্ষার জন্য আবেদন করে সংস্থাটি। যদিও তাদের সেই আবেদন প্রত্যাখ্যান করেছেন একজন বিচারক।

এরিক হাস তার বিবৃতিতে বলেছেন, যারা মামলা বা নিষ্পত্তির মাধ্যমে আমাদের সম্মতিমূলক দেউলিয়াত্ব রেজোল্যুশনে অংশ নিতে চায় না, আমরা তাদের দাবির সমাধান করা অব্যাহত রাখবো। 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!
মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতে প্রচলিত রীতির বাইরে গিয়ে হাতির পিঠে চড়ে কনের বাড়িতে গেলেন গাইবান্ধার সাদুল্লাপুরের বর সাকিব মিয়া (২৫)। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ
মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ ও অভিযান পরিচালনা যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন কার্যকর সরকারি নীতি, নৈতিক শিক্ষার চর্চা, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে পুলিশের একটি পিকআপ ভ্যান। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!
নাগরিকদের নিরাপদ যাতায়াত, সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে চালু হয়েছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!
চলতি বছরের ডিসেম্বরে সর্বোচ্চ শক্তিতে পৌঁছাতে পারে শক্তিশালী ‘এল নিনো’। এর প্রভাব ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ বলে জানিয়েছে জাতিসংঘের…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পূজামণ্ডপের…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!
মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তাদের যথাযথ চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!
মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে ক্রান্তীয় ঝড় ‘সাইমন’। শক্তি বাড়িয়ে ঝড়টি ভয়ংকর হ্যারিকেনে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে উপকূলীয়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এসব হামলায়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!
মেয়ের বন্ধুত্ব নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন মা। বান্ধবী ভালো নয়—এমন আশঙ্কায় প্রায় ছয় মাস মেয়েকে স্কুলে যেতে দেননি। মেয়েকে চোখে চোখে রাখতেন, নিয়মিত খোঁজখবর…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!
টালিউড তারকা দেবের জীবনে এবার নতুন অধ্যায়। অভিনয়ের পাশাপাশি প্রথমবার পরিচালকের আসনে বসতে চলেছেন তিনি। আর এই নতুন যাত্রায় দেবকে শুভেচ্ছা জানিয়ে খোলা চিঠি লিখেছেন…
 ৯ অক্টোবর ২০২৬    বিনোদন

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ
পঞ্চগড় প্রতিনিধি:শিক্ষার্থীদের দেশ গঠন, সামাজিক উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তনের ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং চার বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা