প্রচ্ছদ    আন্তর্জাতিক   ‘গাজার মতো হতে পারে কাশ্মিরও’

‘গাজার মতো হতে পারে কাশ্মিরও’

২৬ ডিসেম্বর ২০২৩ ১২:৩৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

দীর্ঘদিনের বিরোধ সমাধানে পাকিস্তানের সাথে আলোচনা না করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ। একই সঙ্গে তিনি বলেছেন, ‘‘এই সংকটের সমাধানে সংলাপ শুরু না করলে আমরা গাজার মতো একই পরিণতির মুখোমুখি হতে পারি।’’

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাশ্মির নিয়ে বিস্ফোরক এই মন্তব্য করেছেন সেখানকার সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। শ্রীনগরের এই সংসদ সদস্য ভারত-পাকিস্তান সম্পর্কের বিষয়ে দেশটির সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ‘‘আমরা আমাদের বন্ধু পরিবর্তন করতে পারি, কিন্তু প্রতিবেশী নয়’’ বক্তব্যের কথা উল্লেখ করেন।

আব্দুল্লাহ বলেন, ‘‘প্রধানমন্ত্রী মোদিও বলেছেন, যুদ্ধ এখন কোনও বিকল্প নয় এবং সংলাপের মাধ্যমে বিষয়গুলোর সমাধান করা উচিত। কিন্তু সংলাপ কোথায়?  নওয়াজ শরিফ (পাকিস্তানের) প্রধানমন্ত্রী হতে চলেছেন। তারা বলছেন, আমরা ভারতের সাথে আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু আমরা কথা বলতে রাজি নই কেন?’’

আরও পড়ুন

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

তিনি বলেন, ‘‘আমরা যদি আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে না পারি, তাহলে আমরা গাজা ও ফিলিস্তিনের মতো একই পরিণতি দেখব কাশ্মিরে। যেখানে ইসরায়েল বোমা হামলা করছে।’’

সীমান্ত পেরিয়ে গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালায় গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস। তাদের এই হামলায় ইসরায়েলে এক হাজার ২০০ জনের প্রাণহানি ঘটে। একই দিন আরও ২৪০ জনকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে রাখে হামাস। ওই হামলার পর থেকে গাজা উপত্যকায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। দুই মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইসরায়েলি হামলায় মৃত্যু উপতক্যায় পরিণত হয়েছে গাজা। ফিলিস্তিনি এই ভূখণ্ডে এখন পর্যন্ত ২১ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার বেশিরভাগ এলাকা।

গত এক সপ্তাহে কেন্দ্রশাসিত অঞ্চলটির একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপটে জম্মু ও কাশ্মিরের সাবেক ওই মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে এনডিটিভি। এই সময় কাশ্মিরের পুঞ্চ জেলায় বিচ্ছিন্নতাবাদীদের অতর্কিত হামলায় ভারতীয় পাঁচ সৈন্য নিহত হয়েছেন। এছাড়া অবসরপ্রাপ্ত এক সৈন্যকে বারামুল্লার মসজিদে গুলি চালিয়ে হত্যা ও সেনাবাহিনীর জিম্মায় থাকাকালীন তিন বেসামরিকের মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মির।

কাশ্মিরের প্রবীণ নেতা ফারুক আব্দুল্লাহর মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিজেপির জ্যেষ্ঠ নেতা ডা. হিনা শফি ভাট। তিনি বলেছেন, এটা দুঃখজনক যে, জম্মু ও কাশ্মিরের একজন জ্যেষ্ঠ নেতাও এখন পাকিস্তানের সাথে আলোচনার কথা বলছেন।

‘‘ফারুক সাহেবের জানা উচিত, এই সরকার পাকিস্তানের সামনে মাথা নত করবে না। আমরা চেষ্টা করেছি, তারা বারবার আমাদের পিঠে ছুরিকাঘাত করেছে।’’

২০১৯ সালে জম্মু-কাশ্মিরের স্বায়ত্তশাসন সংক্রান্ত ভারতীয় সংবিধানের বিশেষ অনুচ্ছেদ প্রত্যাহার করে নেওয়ার পর সেখানে স্বাভাবিক অবস্থা ফিরেছে বলে দাবি করছে ক্ষমতাসীন বিজেপি। ফারুক আবদুল্লাহ বিজেপির এই দাবি প্রত্যাখ্যান করেছেন।

রোববার তিনি বলেছিলেন, ‘‘স্বাভাবিক গলাবাজি কিংবা পর্যটকদের আনাগোনাকে শান্তি বলে প্রচার করলেই সন্ত্রাসবাদের সমাপ্তি ঘটবে না। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সাথে সাথে সন্ত্রাসবাদের অবসান ঘটেছে বলে তারা দাবি করছে। কিন্তু গত চার বছর ধরে সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড দেখা গেছে। মূল কারণ বোঝার চেষ্টা না করা পর্যন্ত সন্ত্রাসবাদের অবসান হবে না।’’

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!
মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতে প্রচলিত রীতির বাইরে গিয়ে হাতির পিঠে চড়ে কনের বাড়িতে গেলেন গাইবান্ধার সাদুল্লাপুরের বর সাকিব মিয়া (২৫)। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ
মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ ও অভিযান পরিচালনা যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন কার্যকর সরকারি নীতি, নৈতিক শিক্ষার চর্চা, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে পুলিশের একটি পিকআপ ভ্যান। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!
নাগরিকদের নিরাপদ যাতায়াত, সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে চালু হয়েছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!
চলতি বছরের ডিসেম্বরে সর্বোচ্চ শক্তিতে পৌঁছাতে পারে শক্তিশালী ‘এল নিনো’। এর প্রভাব ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ বলে জানিয়েছে জাতিসংঘের…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পূজামণ্ডপের…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!
মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তাদের যথাযথ চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!
মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে ক্রান্তীয় ঝড় ‘সাইমন’। শক্তি বাড়িয়ে ঝড়টি ভয়ংকর হ্যারিকেনে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে উপকূলীয়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এসব হামলায়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!
মেয়ের বন্ধুত্ব নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন মা। বান্ধবী ভালো নয়—এমন আশঙ্কায় প্রায় ছয় মাস মেয়েকে স্কুলে যেতে দেননি। মেয়েকে চোখে চোখে রাখতেন, নিয়মিত খোঁজখবর…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!
টালিউড তারকা দেবের জীবনে এবার নতুন অধ্যায়। অভিনয়ের পাশাপাশি প্রথমবার পরিচালকের আসনে বসতে চলেছেন তিনি। আর এই নতুন যাত্রায় দেবকে শুভেচ্ছা জানিয়ে খোলা চিঠি লিখেছেন…
 ৯ অক্টোবর ২০২৬    বিনোদন

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ
পঞ্চগড় প্রতিনিধি:শিক্ষার্থীদের দেশ গঠন, সামাজিক উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তনের ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং চার বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা