প্রচ্ছদ    আন্তর্জাতিক   কেরালায় ভূমিধস : এ পর্যন্ত...

কেরালায় ভূমিধস : এ পর্যন্ত উদ্ধার ২৮২ জনের মৃতদেহ

১ আগস্ট ২০২৪ ১২:৩৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

দু’দিন আগে ভারতের সর্বদক্ষিণের রাজ্য কেরালার ওয়ানাড় জেলার মেপ্পেদি গ্রামে যে ভয়াবহ ভূমিধস ঘটে গেল, তার জের শিগগরই শেষ হওয়ার কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। এ পর্যন্ত ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ২৮২ জনের মৃতদেহ।


এবং এখনও সেখানে নিখোঁজ রয়েছেন অন্তত ২৪০ জন মানুষ। কেরালার রাজ্য প্রশাসনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া, এএনআইসহ বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম।

গত ৩০ জুলাই মঙ্গলবার রাতে ব্যাপক ভূমিধস ঘটে মেপ্পেদির বিস্তৃত পাহাড়ি অঞ্চলে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার ভোর পর্যন্ত মোট তিনবার ভূমিধস ঘটেছে ওই এলাকায়। ভূমিধসে মেপ্পেদির পাশের শহর চুরালমালাও প্রায় ধ্বংস হয়ে গেছে।

আরও পড়ুন

এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় মোদি

এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় মোদি


কেরালার এই অঞ্চলটি চা এবং এলাচ উৎপাদনের জন্য বিখ্যাত। এখানকার চা-এলাচ বাগানগুলোতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বাইরের বিভিন্ন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকরাও কাজ করতেন। শালিয়ার নদীর তীরে অস্থায়ী তাঁবু/ কুঁড়েঘরে বসবাস করতেন তারা।


স্থানীয় বাসিন্দারা জনান, এই শ্রমিকদের অনেকেই ভূমিধসের পর নদীর স্রোতে ভেসে গেছেন। এছাড়া ব্যাপক স্রোতের চাপে ভেঙে পড়েছে শালিয়ার নদীর ওপরের সেতুটিও।

ওয়ানাড় জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, সেতু ভেঙে পড়া ও ভারী বর্ষণ অব্যাহত থাকায় প্রথম দিকে উদ্ধার তৎপরতায় বেশ বিলম্ব ঘটেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় এখনও উদ্ধারকাজে কাঙ্ক্ষিত গতি আনা যাচ্ছে না।

তবে কর্মকর্তারা জানিয়েছেন, বৈরী আবহাওয়ার মধ্যেও যতখানি সম্ভব দ্রুততার সঙ্গে চলছে উদ্ধারকাজ। এক্ষত্রে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের দুর্যোগ মোকাবিলা বাহিনীর কর্মীদের সহযোগিতা করতে এসেছেন সাধারণ জনগণ ও সশস্ত্র বাহিনীর সদস্যরা।

বুধবার এক সংবাদ সম্মেলনে কেরালার মুখ্যমন্ত্রী পিনানাই বিজয়ন বলেন, ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ১ হাজার ২৫০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ২৯০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা ঠাঁই নিয়েছেন আশ্রয়শিবিরে। ঘটনাস্থলের আশেপাশে এ পর্যন্ত ৮২টি অস্থায়ী আশ্রয়শিবির স্থাপন করা হয়েছে।

“আমাদের উদ্ধার তৎপরতা পুরোদমে চলছে। কেরালার ইতিহাসে এটি সবচেয়ে বড় আকারের প্রাকৃতিক বিপর্যয়। এর আগে কখনও আমরা এত বড় মাত্রার বিপর্যয় দেখিনি,’ সংবাদ সম্মেলনে বলেন বিজয়ন।

গত লোকসভা নির্বাচনে ওয়ানাড় আসনে জয় পেয়ে সেখানকার এমপি হয়েছিলেন কংগ্রেস ও ভারতের পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এবারের নির্বাচনেও জয় পেয়েছেন তিনি। তবে এর পাশাপাশি রায় বেরিলি আসনেও জয় পাওয়ায় এই আসনটি সম্প্রতি ছেড়ে দিয়েছেন তিনি।

কংগ্রেসের মুখপাত্র কে সুরেশ জানিয়েছেন, আজ উপদ্রুত এলাকা পরিদর্শনে যাবেন রাহুল এবং তার বোন প্রিয়াঙ্কা গান্ধী।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

শ্রীপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মারধরের শিকার প্রতিবেশী

শ্রীপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মারধরের শিকার প্রতিবেশী
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃগাজীপুরের শ্রীপুরে মাদক সেবন ও ব্যবসার প্রতিবাদ করায়  হামলার শিকার হয়েছে এক প্রতিবেশী। এ ব্যাপারে আহত ব্যক্তির ছেলে বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।…
 ২৫ নভেম্বর ২০২৬    ঢাকা

কালিয়াকৈরে ভোটারদের সঙ্গে মেয়র প্রার্থী সাইজুদ্দিনের মতবিনিময়

কালিয়াকৈরে ভোটারদের সঙ্গে মেয়র প্রার্থী সাইজুদ্দিনের মতবিনিময়
কালিয়াকৈর প্রতিনিধি, গাজীপুর:গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৫ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মেয়র পদপ্রার্থী সাইজুদ্দিন আহমেদ। গত ২৫…
 ২৫ নভেম্বর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ডিবি পুলিশের অভিযানে ২ কেজি শুকনো গাঁজা উদ্ধার, একজন আটক

সাদুল্লাপুরে ডিবি পুলিশের অভিযানে ২ কেজি শুকনো গাঁজা উদ্ধার, একজন আটক
গাইবান্ধা প্রতিনিধিগাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. আব্দুর রশিদ (৪২) নামে এক…
 ২৫ নভেম্বর ২০২৬    রংপুর

মহেশপুরে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

মহেশপুরে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ
মহেশপুর (ঝিনাইদহ) অফিসঝিনাইদহের মহেশপুরে জাহানারা খাতুন (৬৭) নামে এক বৃদ্ধার আত্মহত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ নভেম্বর) ভোরে উপজেলার গোপালপুর এলাকায় নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত…
 ২৫ নভেম্বর ২০২৬    খুলনা

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩
ঢাকার সাভারে পৃথক দুটি বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। পুলিশ গ্রেফতার…
 ২৫ নভেম্বর ২০২৬    ঢাকা

দুবাইয়ের শ্রমবাজারে আনসার-ভিডিপি, ১০০ কর্মী বাছাই কার্যক্রম শুরু

দুবাইয়ের শ্রমবাজারে আনসার-ভিডিপি, ১০০ কর্মী বাছাই কার্যক্রম শুরু
বৈদেশিক কর্মসংস্থানে দক্ষ জনশক্তি পাঠানো, স্বচ্ছ নিয়োগব্যবস্থা প্রতিষ্ঠা এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ…
 ২৫ নভেম্বর ২০২৬    জাতীয়

৩৫ বছর শিক্ষাদান, বিদায়বেলায় ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি ফিরলেন শিক্ষক!

৩৫ বছর শিক্ষাদান, বিদায়বেলায় ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি ফিরলেন শিক্ষক!
দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন চট্টগ্রামের বোয়ালখালীর গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিপ্লব সরকার। কর্মজীবনের শেষ দিনে তাঁকে দেওয়া হয়েছে ব্যতিক্রমী বিদায়…
 ২৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৫ জনের!

কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৫ জনের!
কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ফকিরাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে…
 ২৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

এবার ৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর!

এবার ৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর!
সিয়াম রহমান, ঈশ্বরদী: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট দ্বিতীয় দফায় সফলভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছে। এ দফায় টানা প্রায় ৩০ ঘণ্টায় ৩২০ মেগাওয়াট করে…
 ২৪ নভেম্বর ২০২৬    রাজশাহী

বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে ঋণ দিচ্ছে সরকার, ১০ উদ্যোক্তা পেলেন ১০ লাখ ২০ হাজার টাকা!

বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে ঋণ দিচ্ছে সরকার, ১০ উদ্যোক্তা পেলেন ১০ লাখ ২০ হাজার টাকা!
পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন, খামারিদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং তরুণ উদ্যোক্তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন ও…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী!

সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী!
নোয়াখালীর স্বর্ণদ্বীপে দিনভর তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন শেষে ঢাকায় ফিরে বিশ্রামে যাননি প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের কর্মসূচি শেষ করে সন্ধ্যায় সচিবালয়ে গিয়ে দাপ্তরিক…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

প্রেমের টানে চীন থেকে সুনামগঞ্জে যুবক, করলেন তরুণীকে বিয়ে

প্রেমের টানে চীন থেকে সুনামগঞ্জে যুবক,  করলেন তরুণীকে বিয়ে
স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়, এরপর বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব থেকে প্রেম। অবশেষে ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার…
 ২৪ নভেম্বর ২০২৬    সারাদেশ

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মেহেদী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টার দিকে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে…
 ২৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ!

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ!
পূর্বনির্ধারিত সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর মালয়েশিয়া সফরও স্থগিত করা হয়েছে।…
 ২৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত

আজ রাতেই চূড়ান্ত হতে পারে পোশাক শ্রমিকদের নতুন মজুরি!

আজ রাতেই চূড়ান্ত হতে পারে পোশাক শ্রমিকদের নতুন মজুরি!
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে। দুই পক্ষের প্রস্তাবের ব্যবধান কমে আসায় মঙ্গলবার রাতেই…
 ২৪ নভেম্বর ২০২৬    অর্থনীতি