প্রচ্ছদ    খেলাধুলা   মেসির নতুন লিগের পদ্ধতি

মেসির নতুন লিগের পদ্ধতি

১৭ জুলাই ২০২৩ ০২:৪৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

খেলারপত্র ডেস্ক:
নতুন দলে যোগ দেবার সুবাদে আগামী ২ বছর মেসিকে দেখা যাবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলতে। দলের বিচারে বিশ্বের সবচেয়ে বড় লিগ বলা যেতে পারে একে। পুরো যুক্তরাষ্ট্রের ২৯টি দলের মধ্যে পূর্ব অংশের ১৫টি দল নিয়ে চলে ইস্টার্ন কনফারেন্স। আর পশ্চিম দিকের ১৪ টি রাজ্যের দল নিয়ে গঠিত ওয়েস্টার্ন কনফারেন্স।  
মূলত ভ্রমণ জটিলতা এড়াতেই যুক্তরাষ্ট্রের লিগে এক অভিনব নিয়ম চালু করা হয়েছে। এটি বেশ জটিল এক পদ্ধতি। মেসির নতুন এই লিগের পদ্ধতি বুঝতে সমর্থকদেরও বেশ বেগ পেতে হয়। সাধারণ ইংলিশ, স্প্যানিশ কিংবা অন্যান্য লিগের সাথে এর মিল নেই বললেই চলে।  

ইস্টার্ন এবং ওয়েস্টার্ন কনফারেন্স কি? 
যুক্তরাষ্ট্রের লিগ দুইটি ভাগে বিভক্ত। পূর্বদিকের ১৫টি রাজ্যের দল নিয়ে চলে ইস্টার্ন কনফারেন্স। আর পশ্চিমের ১৪ টি দল নিয়ে চলে ওয়েস্টার্ন কনফারেন্স। মেসির বর্তমান দল ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্সের অংশ। ১৫ দলের মাঝে সবার নিচেই অবস্থান করছে ক্লাবটি। তবে, যুক্তরাষ্ট্রের লিগ পদ্ধতিতে অবনমনের নিয়ম নেই বলে, কিছুটা ভারমুক্ত হয়েই খেলতে পারবেন মেসি।

ইস্টার্ন এবং ওয়েস্টার্ন কনফারেন্সের দল
প্রতিটি দল ৩৪টি করে ম্যাচ খেলবে। ১৭টি হোম ও ১৭টি অ্যাওয়ে। তবে ইস্টার্ন কনফারেন্সের টিমগুলো তাদের কনফারেন্সের প্রতিটি দলের বিপক্ষে দুইটি করে ম্যাচ খেলবে এবং ওয়েস্টার্ন কনফারেন্সের ৬টি দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। 
অন্যদিকে ওয়েস্টার্ন কনফারেন্স কিছুটা জটিল। তারা তাদের নিজেদের কনফারেন্সে টিমগুলোর বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। আবার কোন দলের বিপক্ষে ৩টি ম্যাচও খেলতে হতে পারে এবং তারা ইস্টার্ন কনফারেন্সের দলগুলোর বিপক্ষে ৬টি বা ৭টি ম্যাচ খেলবে। দুই কনফারেন্সের দলসংখ্যা সমান না হওয়ায় মূলত এমন নিয়ম।

আরও পড়ুন

হামজাকে নিয়ে ভাবছেন না পাকিস্তানি গোলরক্ষক ইউসুফ!

হামজাকে নিয়ে ভাবছেন না পাকিস্তানি গোলরক্ষক ইউসুফ!

সাপোর্টাস শিল্ড শিরোপা
ইস্টার্ন এবং ওয়েস্টার্ন লিগের দলগুলো সাধারণ নিয়মে একে অন্যের বিপক্ষে ম্যাচ শেষ করে। যাকে বলা হয় এমএলএস রেগুলার সিজন। রেগুলার সিজনে দুই কনফারেন্সের ২৯ দলের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল জিতে নেয় সাপোর্টার্স শিল্ড।

এমএলএস কাপ: 
যুক্তরাষ্ট্রের লিগে প্রধান প্রতিযোগিতা বলা হয় এমএলএস কাপকে। মোট ১৮ দলের অংশগ্রহণে আয়োজন করা হয় এটি। ইস্টার্ন কনফারেন্সের প্রথম ৭ দল এবং ওয়েস্টার্ন কনফারেন্সের ৭ দল সরাসরি এখানে সুযোগ পায়। 
আর দুই কনফারেন্সের অষ্টম ও নবম দলগুলোর জন্য রয়েছে ওয়াইল্ড কার্ড। তারা মুখোমুখি হবে প্রিলিমিনারি প্লেঅফে। এটি এমন একটি পদ্ধতি যেখানে, যাদের পূর্বের র‍্যাঙ্কিং ভালো তারা বাড়তি সুবিধা পেয়ে থাকে।

এমএলএস কাপ; যা যুক্তরাষ্ট্রের লিগ শিরোপা হিসেবে পরিচিত
জয়ী দলগুলো প্রথম মূল প্লেঅফে এক লেগের ম্যাচে মুখোমুখি হবে দুই কনফারেন্সের ২য় থেকে ৭ম স্থানে থাকা দলগুলোর যেকোনটির বিপক্ষে। এই ১২ দলের মধ্যে জয়ী ৬ দল জায়গা করে নেবে কনফারেন্স সেমিফাইনালসে বা প্লেঅফ সেমিফাইনালসে। আর দুই কনফারেন্সের শীর্ষ দুই দল আগেই এখানে স্থান নিশ্চিত করেছে। 
সেমিফাইনালসে মুখোমুখি হবে সর্বমোট ৮ দল। সেখান থেকে ফাইনালসে যাবে ৪ দল। এই ৪ দলের মধ্যে বিজয়ী দুটি দল খেলবে এমএলএস কাপের ফাইনাল। যেখানে সিঙ্গেল লেগে জয়ী দল জিতবে লীগ শিরোপা। 
মূলত এটি একটি বেশ দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া। ইউরোপিয়ান ফুটবলে মৌসুমের তুলনায় যা পুরোপুরি ভিন্ন এক পদ্ধতিতে পরিচালিত হয়।

লিগ কাপ শিরোপা
এছাড়া চালু আছে লিগ কাপ নামের অন্য এক প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার, মেক্সিকোর এমএক্স লিগ এবং কানাডার ঘরোয়া লিগের মোট ৪৭টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এখান থেকে শীর্ষ তিন দল সরাসরি কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিবে।  

ইউএস ওপেন কাপ
যুক্তরাষ্ট্রের ঘরোয়া লিগে সব দল নিয়ে আয়োজন করা হয় ইউএস ওপেন কাপ। লিগের সব দলের অংশগ্রহণে নকআউট পদ্ধতিতে আয়োজন করা হয় এই প্রতিযোগিতা। বর্তমানে এই প্রতিযোগিতার সেমিফাইনালে আছে ইন্টার মায়ামি। যুক্তরাষ্ট্রে মেসির প্রথম শিরোপা হতে পারে এই ইউএস ওপেন কাপ।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

সামরিক বিমানে হাসিনাকে ফেরানোর প্রশ্নে মুখ খুললেন না ভারতের মুখপাত্র!

সামরিক বিমানে হাসিনাকে ফেরানোর প্রশ্নে মুখ খুললেন না ভারতের মুখপাত্র!
বাংলাদেশের সামরিক বিমানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে চায় ভারত সরকার—বিবিসি বাংলার এমন একটি প্রতিবেদন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্ন…
 ১৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

কঠিন সময়ে পাশে থাকায় সবার প্রতি কৃতজ্ঞ বর্ষা, চাইলেন দোয়া!

কঠিন সময়ে পাশে থাকায় সবার প্রতি কৃতজ্ঞ বর্ষা, চাইলেন দোয়া!
ব্যবসায়িক সংকট, ব্যাংকঋণ ও কারখানা বন্ধের খবর ঘিরে আলোচনায় রয়েছেন ঢালিউড অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। এমন কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো, ভালোবাসা প্রকাশ এবং…
 ১৩ নভেম্বর ২০২৬    বিনোদন

পতিত স্বৈরাচারকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী

পতিত স্বৈরাচারকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী
পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে বাংলাদেশে রাজনীতি কিংবা সন্ত্রাস করার কোনো সুযোগ জনগণ দেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বোমা হামলা, সন্ত্রাস ও…
 ১৩ নভেম্বর ২০২৬    জাতীয়

সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি!

সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি!
সড়ক দুর্ঘটনা কমানো এবং পেশাদার চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে ২০ হাজার চালককে বিশেষ প্রশিক্ষণ দিতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বাংলাদেশ সড়ক নিরাপত্তা…
 ১৩ নভেম্বর ২০২৬    জাতীয়

কোরআন ছুঁয়ে শপথ নেবেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর!

কোরআন ছুঁয়ে শপথ নেবেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর!
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত আবদুল এল-সাইয়েদ আগামী জানুয়ারিতে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে শপথ অনুষ্ঠানে তিনি কোন কোরআনের…
 ১৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

নুসরাতের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়, জানাল পল্লী বিদ্যুৎ!

নুসরাতের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়, জানাল পল্লী বিদ্যুৎ!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় শর্ট সার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ…
 ১৩ নভেম্বর ২০২৬    খুলনা

‘৭ দিন ধরে হত্যার হুমকি পাচ্ছি’, অভিযোগ এমপি মাহমুদা মিতুর!

‘৭ দিন ধরে হত্যার হুমকি পাচ্ছি’, অভিযোগ এমপি মাহমুদা মিতুর!
গত সাত দিন ধরে সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। এর…
 ১৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

ঘরে ঢুকে পড়ল বালুবোঝাই ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত মেয়ের, অন্তঃসত্ত্বা মা আহত!

ঘরে ঢুকে পড়ল বালুবোঝাই ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত মেয়ের, অন্তঃসত্ত্বা মা আহত!
রংপুর নগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ডাম্প ট্রাক বাড়ির ভেতরে ঢুকে উল্টে পড়েছে। এতে ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন…
 ১৩ নভেম্বর ২০২৬    রংপুর

খরচ বাঁচাতে মায়ের শাড়িই পরেন প্রভা, জানালেন মজার অভ্যাস!

খরচ বাঁচাতে মায়ের শাড়িই পরেন প্রভা, জানালেন মজার অভ্যাস!
শাড়ির সঙ্গে জড়িয়ে থাকে নারীদের আবেগ, ভালোবাসা ও নানা স্মৃতি। আর সেই শাড়ি যদি হয় মায়ের, তাহলে তার প্রতি ভালো লাগা যেন আরও বেড়ে যায়।…
 ১৩ নভেম্বর ২০২৬    বিনোদন

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার!

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার!
তুরস্কের পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশে সামরিক বাহিনীর একটি এস-৭০ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ চার সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঘটে যাওয়া এ দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে…
 ১৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন, তদন্ত শুরু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটির!

নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন, তদন্ত শুরু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটির!
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত…
 ১৩ নভেম্বর ২০২৬    খুলনা

সৌদি আরব যুদ্ধের ডাক দিলে পাশে থাকবে ১৮ কোটি মুসলমান: খেলাফত আমির

সৌদি আরব যুদ্ধের ডাক দিলে পাশে থাকবে ১৮ কোটি মুসলমান: খেলাফত আমির
সৌদি আরবের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করতে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান প্রস্তুত রয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। সৌদি সরকার যুদ্ধের…
 ১৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

চটের বস্তা বিছিয়ে শুরু পাঠশালা, এবার নির্মিত হচ্ছে আনসারের ‘সঞ্জীবন পাঠশালা’

চটের বস্তা বিছিয়ে শুরু পাঠশালা, এবার নির্মিত হচ্ছে আনসারের ‘সঞ্জীবন পাঠশালা’
দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের আনসার কমান্ডার কমলচন্দ্র সরকারের পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের পাঠশালাটি পরিদর্শন করেছেন দিনাজপুর জেলা কমান্ড্যান্ট (উপপরিচালক) মো. নুরুজ্জামান। দীর্ঘদিন ধরে নিজ…
 ১৩ নভেম্বর ২০২৬    রংপুর

‘আমার ফোনে আড়ি পাতেন মোদি’, বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর!

‘আমার ফোনে আড়ি পাতেন মোদি’, বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর!
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নিজের ফোনে আড়ি পাতার অভিযোগ তুলেছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। নিজের ফোনেই এর প্রমাণ রয়েছে বলে দাবি…
 ১৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

২২৬ কোটি টাকার ঋণ নিয়ে আলোচনায় অনন্ত জলিল, কোরআনের আয়াত দিয়ে আবেগঘন পোস্ট!

২২৬ কোটি টাকার ঋণ নিয়ে আলোচনায় অনন্ত জলিল, কোরআনের আয়াত দিয়ে আবেগঘন পোস্ট!
২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার ঋণ এবং ব্যাংকের আইনি নোটিশ ঘিরে গত কয়েক দিন ধরে আলোচনায় রয়েছেন ঢালিউড অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিল।…
 ১৩ নভেম্বর ২০২৬    বিনোদন