প্রচ্ছদ    আন্তর্জাতিক   তুরস্কের পার্লামেন্টে হার্ট অ্যাটাকে এমপির...

তুরস্কের পার্লামেন্টে হার্ট অ্যাটাকে এমপির মৃত্যু

১৪ ডিসেম্বর ২০২৩ ০১:৪৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

তুরস্কের পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হওয়ার দুদিন পর মারা গেছেন দেশটির বিরোধীদলীয় একজন আইনপ্রণেতা। গত মঙ্গলবার দেশটির পার্লামেন্টে গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলি সরকারের নীতির তীব্র সমালোচনা করে বক্তৃতা শেষ করার সময় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অব্স্থায় মারা গেছেন তিনি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সরকারের যুদ্ধনীতির সমালোচনা করে বক্তৃতা শেষ করার সময় পার্লামেন্টে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বিরোধীদলীয় আইনপ্রণেতা হাসান বিৎমেজ। এর দুদিন পর বৃহস্পতিবার ৫৪ বছর বয়সী বিরোধী তুর্কি এই আইনপ্রণেতা মারা গেছেন।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা সাংবাদিকদের বলেছেন, বিরোধী ফেলিসিটি (সাদেত) পার্টির সংসদ সদস্য হাসান বিৎমেজ (৫৪) আঙ্কারা সিটি হাসপাতালে মারা গেছেন। তুরস্কের পার্লামেন্টের ওয়েবসাইটে দেওয়া এই আইনপ্রণেতার জীবনীতে লেখা হয়েছে, মিসরের কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছিলেন তিনি। পরে দেশের রাজনীতিতে যোগ দেন তিনি। তুরস্কের ইসলামিক ইউনিয়ন রিসার্চ সেন্টারের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন বিৎমেজ। তার আগে দেশটির একটি ইসলামিক বেসরকারি সংস্থায় কাজ করেন তিনি।

আরও পড়ুন

ট্রাম্পের ‘অনুগত’ কেটি হচ্ছেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব!

ট্রাম্পের ‘অনুগত’ কেটি হচ্ছেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব!

ফেলিসিটি পাটির এই সংসদ সদস্য বিবাহিত এবং এক সন্তানের বাবা ছিলেন। সংসদ অধিবেশন সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়েছিল সেদিন। এতে দেখা যায়, মঙ্গলবার সাধারণ পরিষদের আগে সংসদে ইসরায়েলের নীতি নিয়ে কঠোর সমালোচনা করে বক্তৃতা শেষ করার সঙ্গে সঙ্গে মেঝেতে লুটিয়ে পড়েন তিনি।

গাজায় যুদ্ধ চলা সত্ত্বেও ইসরায়েলের সাথে তুরস্ক বাণিজ্য অব্যাহত রাখায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল একে পার্টির (একেপি) তীব্র সমালোচনা করেন হাসান বিৎমেজ।

মঞ্চে পোডিয়ামের সামনে ‘‘ঘাতক ইসরায়েল, সহযোগী একেপি’’ লেখা ব্যানার টানিয়ে বক্তৃতা দেন তিনি। এ সময় তিনি তুরস্কের প্রেসিডেন্টের উদ্দেশ্যে বলেন, ‘‘আপনি তুর্কি জাহাজগুলোকে ইসরায়েলে যাওয়ার অনুমতি দিচ্ছেন। আর এটাকে আপনি নির্লজ্জভাবে বাণিজ্য বলছেন… আপনি ইসরায়েলের সহযোগী।’’

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৪ সালের বাজেটের বিষয়ে পার্লামেন্টের বিতর্কে অংশ নিয়ে হাসান বিৎমেজ বলেন, ‘‘আপনার (এরদোয়ান) হাতে ফিলিস্তিনিদের রক্ত ​​আছে, আপনি ইসরায়েলের সহযোগী। গাজায় ইসরায়েলের প্রত্যেকটি বোমাবর্ষণে আপনার ভূমিকা আছে।’’

বক্তৃতা শেষ করার সঙ্গে সঙ্গে আকস্মিকভাবে মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। এ সময় সংসদ কক্ষে উপস্থিত অন্যান্য এমপিরা তাদের আসন ছেড়ে হাসান বিৎমেজের দিকে ছুটে আসেন।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা বলেছেন, পরে এনজিওগ্রাফি করে জানা যায় তার হৃদপিণ্ডের দুটি প্রধান শিরা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ওইদিন কোকা বলেছিলেন, ‘‘পার্লামেন্টে অধিবেশন চলাকালীন হাসান বিৎমেজের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। পর তাকে সুস্থ করে তোলার চেষ্টা করা হয়। এই ঘটনার ২০ মিনিটের মধ্যে তাকে হাসপাতালে নেওয়া হয়; যেখানে চিকিৎসকরা তাকে লাইফসাপোর্টে রাখেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ময়মনসিংহে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত

ময়মনসিংহে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত
ময়মনসিংহ প্রতিনিধি: ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় নারী সম্মেলন-২০২৬। আজ শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল…
 ১০ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম বাংলাদেশের হিরা!

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম বাংলাদেশের হিরা!
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় পুরুষদের হিফজ বিভাগে যৌথভাবে প্রথম হয়েছেন বাংলাদেশের এহতিশামুল হক হিরা। ৯৭ নম্বর পেয়ে সিরিয়ার প্রতিযোগী আবদুল…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়

ট্রাম্পের ‘অনুগত’ কেটি হচ্ছেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব!

ট্রাম্পের ‘অনুগত’ কেটি হচ্ছেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব হিসেবে রক্ষণশীল ভাষ্যকার কেটি জাকারিয়ার নাম ঘোষণা করেছেন। ট্রাম্পের প্রতি তাঁর দীর্ঘদিনের সমর্থন ও আনুগত্যের প্রশংসা…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর!

বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর!
জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায়…
 ১০ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

উড়োজাহাজের ভেতর থেকেই আটক অভিজিৎ দীপকে!

উড়োজাহাজের ভেতর থেকেই আটক অভিজিৎ দীপকে!
দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে মুম্বাই থেকে আসা ককোরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ দলের দুই জ্যেষ্ঠ সদস্যকে উড়োজাহাজের ভেতর থেকেই আটক করেছে পুলিশ। প্রধান…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংখ্যালঘু ও সংখ্যাগুরু হিসেবে বিভাজন নয়, বরং সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদার ভিত্তিতে সব নাগরিকের পরিচয় হবে বাংলাদেশি—এমন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়

আন্দোলন শুরুর আগেই পরাজয় মেনে নিয়েছেন মোদি: অভিজিৎ দীপকে

আন্দোলন শুরুর আগেই পরাজয় মেনে নিয়েছেন মোদি: অভিজিৎ দীপকে
আন্দোলন শুরু হওয়ার আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরাজয় মেনে নিয়েছেন বলে দাবি করেছেন ককোরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তাঁর অভিযোগ, আন্দোলনকারীদের গণগ্রেপ্তার…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ২ ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ!

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ২ ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ!
রাজধানীর আগারগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা…
 ১০ অক্টোবর ২০২৬    ঢাকা

ধস্তাধস্তির পর ধানক্ষেতেই তাজমিনকে গামছা পেঁচিয়ে হ*ত্যা, গ্রেপ্তার সিএনজিচালক!

ধস্তাধস্তির পর ধানক্ষেতেই তাজমিনকে গামছা পেঁচিয়ে হ*ত্যা, গ্রেপ্তার সিএনজিচালক!
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে (১৩) হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে বাড়ি ফেরার পথে সিএনজিচালক সুমনের অটোরিকশায় ওঠার…
 ১০ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল পানামা, ভবনে ফাটল, বিদ্যুৎ বিচ্ছিন্ন!

৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল পানামা, ভবনে ফাটল, বিদ্যুৎ বিচ্ছিন্ন!
পানামার দক্ষিণ উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে বিস্তীর্ণ এলাকা। এতে বিভিন্ন স্থাপনায় ফাটল ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দেশটির ছয়টি প্রদেশে…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

ইট ভাঙা, কৃষিকাজ আর মানুষের সহযোগিতায় পড়াশোনা, আজ বিসিএস ক্যাডার মাখন!

ইট ভাঙা, কৃষিকাজ আর মানুষের সহযোগিতায় পড়াশোনা, আজ বিসিএস ক্যাডার মাখন!
শৈশবে বাবা-মায়ের বিচ্ছেদ, অষ্টম শ্রেণিতে পড়ার সময় বাবাকে হারানো, আর অভাবের সঙ্গে প্রতিনিয়ত লড়াই—জীবনের শুরুটা ছিল আমিনুল হক মাখনের জন্য কঠিন। কখনো ইট ভেঙেছেন, কখনো…
 ১০ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!
মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতে প্রচলিত রীতির বাইরে গিয়ে হাতির পিঠে চড়ে কনের বাড়িতে গেলেন গাইবান্ধার সাদুল্লাপুরের বর সাকিব মিয়া (২৫)। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ
মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ ও অভিযান পরিচালনা যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন কার্যকর সরকারি নীতি, নৈতিক শিক্ষার চর্চা, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে পুলিশের একটি পিকআপ ভ্যান। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!
নাগরিকদের নিরাপদ যাতায়াত, সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে চালু হয়েছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়