প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ইতিহাসের উপেক্ষিত অধ্যায়; মহানবীর সহিষ্ণুতা...

ইতিহাসের উপেক্ষিত অধ্যায়; মহানবীর সহিষ্ণুতা ও আমাদের শিক্ষা

৫ ফেব্রুয়ারি ২০২৩ ০১:১৭ পিএম
বজ্রশক্তি ডেস্ক

৬২৮ খ্রিস্টাব্দের জিলকদ মাস। আরবে তখন মোহাম্মদ (সা.) ও তাঁর অনুসারীদের নিয়ে ব্যাপক হুলুস্থুল চলছে। ইতোমধ্যেই বদর, ওহুদ, খন্দক ইত্যাদি বড় বড় যুদ্ধ হয়ে গেছে। যুদ্ধে রসুলাল্লাহর পক্ষের বহু সাহাবি যেমন প্রাণ দিয়েছেন তওহীদ প্রতিষ্ঠার জন্য, তেমনি রসুলাল্লাহর শত্রুপক্ষের মোশরেকরাও প্রাণ দিয়েছে তওহীদের প্রদ্বীপকে নিভিয়ে ফেলার জন্য। দু’টো শিবিরেই তখন জ্বলছে যুদ্ধের আগুন। স্বজন হারানোর আর্তনাদ তখন মক্কার শহুরে অলি-গলিতে যেমন শোনা যায়, তেমন শোনা যায় মদীনার গ্রামীণ পথে- প্রান্তরেও। দু’পক্ষেই দানা বাঁধে আগ্রাসী ক্ষোভ, জিদ। এমনই এক পরিবেশে যুদ্ধের তীক্ত প্রেক্ষাপটে মদীনার মো’মেনদের সঙ্গে মক্কার মোশরেকদের সমঝোতায় পৌঁছনোর একটা ক্ষীণ সম্ভাবনা উদয় হলো। উভয়পক্ষের মধ্যে আন্তরিক আলাপ-আলোচনা চলতে লাগলো। মক্কার পক্ষ থেকে এই সমঝোতা-সংলাপে নেতৃত্ব দিলেন সোহাইল ইবনে আমর এবং মদীনার পক্ষ থেকে নেতৃত্ব দিলেন স্বয়ং রসুলাল্লাহ (সা.)। আলোচনা শেষে যখন সন্ধিপত্র লেখা শুরু হলো- সেই লেখার দায়িত্ব পড়ল আলী (রা.) এর কাঁধে।

আলী (রা.) আল্লাহর নামে সন্ধিপত্র লেখা শুরু করলেন। আল্লাহর নামে কোনো কিছু শুরু করাতে আরবের মোশরেকদের আপত্তি ছিল না, কারণ তারা নিজেরাও কোনো কাজ শুরুর আগে আল্লাহর নাম নিত। কিন্তু আলী (রা.) যখন সন্ধিপত্রে মুসলিমপক্ষের নেতা হিসেবে মোহাম্মদ (সা.) এর নাম লিখলেন এবং সেই নামের আগে “রসুলাল্লাহ” শব্দটি যোগ করলেন, মোশরেকরা তখন আপত্তি করে বসল। তারা বলল, আমরা যদি মোহাম্মদ (সা.) কে “রসুলাল্লাহ” বলে বিশ্বাসই করতাম তাহলে তো আর এতকিছুর দরকার পড়ত না।

রসুলাল্লাহর সামনেই সবকিছু ঘটছিল। তিনি কিন্তু পারতেন নিজ দাবির পক্ষে অটল থাকতে। বলতে পারতেন- “হে মক্কার মোশরেকরা! তোমরা কী বিশ্বাস করো বা না করো তাতে আমার কিছুই আসে যায় না। আমি রসুলাল্লাহ- এটাই সত্য। আমার নামের সঙ্গে রসুলাল্লাহ শব্দ ছিল, আছে, থাকবে।” সত্যি বলতে এটাই ছিল সকল সাহাবির প্রাণের কথা। তাদের নেতার নাম লেখা হবে, অথচ সেখানে রসুলাল্লাহ শব্দটি থাকবে না তা তাদের চিন্তার অতীত। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আল্লাহর রসুল মোশরেকদের দাবিই মেনে নিলেন। আলী (রা.) কে নির্দেশ দিলেন সন্ধিপত্র থেকে “রসুলাল্লাহ” শব্দটা বাদ দিতে।

আরও পড়ুন

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

আলী (রা.) এমনিতেই মক্কার সঙ্গে সন্ধিতে রাজি ছিলেন না। মক্কার মোশরেকরা এ পর্যন্ত যা যা করেছে তার কিছুই তিনি ভুলতে পারেননি। তাদের জবাব তিনি দিতে চেয়েছিলেন রণাঙ্গনে। উপরন্তু যখন তাকে বলা হলো মক্কার মোশরেকদের দাবি মেনে নিয়ে “রসুলাল্লাহ” শব্দটা বাদ দিতে, তিনি আর সহ্য করতে পারলেন না। বললেন- “এ কাজ আমার পক্ষে করা সম্ভব নয়, আপনি অন্য কাউকে বলুন হে রসুলাল্লাহ। আমি নিজ হাতে কখনই আপনার নাম থেকে রসুলাল্লাহ শব্দ কাটতে পারব না।” রসুলাল্লাহ (সা.) আলীর (রা.) সেন্টিমেন্ট বুঝলেন। আবার বাস্তবতাও বুঝলেন। তারপর বললেন- ঠিক আছে, তোমাকে কাটতে হবে না, আমাকে দেখিয়ে দাও কোথায় রসুলাল্লাহ শব্দটা লেখা আছে, আমি নিজেই কেটে দিচ্ছি। এই বলে আল্লাহর রসুল নিজেই চুক্তিপত্র থেকে শব্দটি কেটে ফেললেন।

পাঠক, যে শব্দটিকে প্রতিষ্ঠার জন্য এত সংগ্রাম, এত চেষ্টা চলছে, সেই সত্য কথাটাও আল্লাহর রসুল নিজের হাতে কেটে দিলেন কেন? অন্য কোনো কারণ নেই, এই ছাড়টা আল্লাহর রসুল দিলেন যুদ্ধকে এড়ানোর জন্য, রক্তপাতকে এড়ানোর জন্য। বিরোধী মতের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য, শত্রুতা এড়ানোর জন্য আল্লাহর রসুল কতটা আন্তরিক ছিলেন তার ঐতিহাসিক সাক্ষী হয়ে আছে হুদাইবিয়ার এই সন্ধি। বলা বাহুল্য, রসুলাল্লাহর জীবনের এই একটি সিদ্ধান্তই আমরা ইতিহাসে পাই, যার সঙ্গে সাহাবিরা সর্বসম্মতভাবে একমত হতে পারেননি। এমনকি উমর (রা.) এর মতো সাহাবি, যিনি ছিলেন রসুলাল্লাহর ঘণিষ্ঠ সহচর, সার্বক্ষণিক সঙ্গী, তিনি সরাসরি নিজের অমতের কথা রসুলকে জানিয়েছিলেন। সবাই এই সন্ধিকে মো’মেনদের জন্য অবমাননাকর বলে মনে করেছিলেন। কারণ সন্ধির শুরু থেকে শেষ পর্যন্ত রসুলাল্লাহ এত বেশি ছাড় দিয়েছিলেন যেন মনে হচ্ছিল যে কোনো মূল্যে তিনি চাচ্ছেন মক্কার মোশরেকদের সঙ্গে যুদ্ধ এড়াতে এবং আরবে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে। এসময় আল্লাহ পবিত্র কোর’আনের আয়াত নাজেল করে ঘোষণা করেছিলেন- এই সন্ধি মো’মেনদের জন্য অবমাননাকর তো নয়-ই, বরং স্পষ্ট বিজয়। সেটা কীভাবে তা পরবর্তী ইতিহাস বিশ্লেষণ করলেই বোঝা যায়। সে আলোচনায় আজকে যাচ্ছি না।

ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধি বিরাট এক তাৎপর্যপূর্ণ ঘটনা হয়ে ইতিহাসে জায়গা করে নিয়েছে। এই তাৎপর্য শুধু ৬২৮ খ্রিস্টাব্দের আরবের জন্যই নয়, বর্তমান সময়েও সমানভাবে অনুভূত হয়। আজকের যুগে বরং আরও বেশি প্রাসঙ্গিক। এই ঘটনার শিক্ষা আমাদের সবাইকেই ধারণ করা উচিত। বিশেষত দু’টো শ্রেণির জন্য এই শিক্ষা বেশি জরুরি।

১. ইসলামবিদ্বেষী গোষ্ঠী- যারা ইসলামকে ভিন্নমতের প্রতি ও ভিন্নবিশ্বাসের প্রতি আগ্রাসী চরিত্রের আদর্শ বলে প্রমাণ করতে মরিয়া হয়ে থাকে।

২. ধর্মান্ধ গোষ্ঠী- যারা ভিন্নমত ও ভিন্নবিশ্বাসের প্রতি সামান্য ছাড় দিতেও নারাজ। যারা মনে করে পৃথিবীতে শুধু তাদের মতো করে যারা চিন্তা করে ও বিশ্বাস করে তাদেরই বসবাসের অধিকার আছে, অন্য কারো অধিকার নেই। অন্য ধর্মাবলম্বীদের বিরুদ্ধে শত্রুতা করেই তারা ক্ষান্ত নয়, নিজ ধর্মের অনুসারীদের মধ্যেও বিশ্বাসের একটু হেরফের হলেই তারা চরম অসহিষ্ণুতার পরিচয় দেয় এবং হামলা চালিয়ে নির্দোষ মানুষদের হত্যা করতে কার্পণ্য করে না।

এই দুই গোষ্ঠীর জন্য ইতিহাসের পাতায় উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ফুটে আছে হুদাইবিয়ার সন্ধির শিক্ষা। আল্লাহ এমনি এমনি বিশ্বনবীকে মানবজাতির উত্তম আদর্শ বলেননি। তিনি ছিলেন এমন একজন মহামানব, যার জীবনের প্রতিটি ধাপেই রয়েছে আমাদের জন্য উত্তম শিক্ষা। তিনি সারা জীবন আদর্শের প্রশ্নে আপস না করে সংগ্রাম করে গেছেন এবং মানুষকে শিখিয়েছেন কীভাবে সত্যকে প্রতিষ্ঠার সংগ্রাম চালাতে হয়। আবার তিনি ভিন্নমত ও ভিন্নবিশ্বাসের সঙ্গে অহেতুক শত্রুতা না করে তাদেরকেও কীভাবে কাছে টানা যায়, কীভাবে ভালো সম্পর্ক রক্ষা করা যায় সেই রাস্তাও দেখিয়ে গেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের অন্ধ চোখ নবী-জীবনীর পুরোটা দেখতে পায় না। আমাদের দৃষ্টিতে তার আকাশের মত বিশাল জীবনের একটি দুইটি খণ্ডচিত্র মাত্র ধরা পড়ে এবং সেটুকু দিয়েই আমরা বিশ্বনবীকে পরিমাপ করার চেষ্টা করি। একশ গ্রাম বাটকারা দিয়ে এভারেস্ট পর্বতের ওজন পরিমাপের সে কী প্রাণান্তকর প্রচেষ্টা আমাদের!

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!
আগামীকাল রোববার বাংলাদেশে আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে স্বল্প সময়ের জন্য ঢাকায় ট্রানজিট নেওয়ার…
 ১৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণে সনাতন…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায়…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইলেকট্রনিক্স পণ্য পরিবেশক সমিতি বাংলাদেশ তথা ইলেকট্রনিক্স প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইপিডিএবি)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে সংগঠনটির পথচলায় এক…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পুটিমারী এলাকায় স্থানীয় এক জেলের জালে ৯০ কেজি ওজনের একটি বিশালাকার বাঘাইড় মাছ ধরা পড়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) মাছটির ছবি…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী এলাকায় ডিসি সড়কে মালবোঝাই ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৭ অক্টোবর)…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!
প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক পরিদর্শনে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিজ কক্ষে ধূমপান করতে দেখা যায় সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে। এ সময় কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশও…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন
মোঃ শফিকুল ইসলামকালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধিগাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরস্থইবনে সিনা  ফার্মাসিটিক্যাল লিমিটেড  এর হারবাল শাখায় শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওষুধের মেশিন ও গোডাউনে…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!
ভারতের গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের মধ্যে রয়েছে তিন শিশুও। শুক্রবার রাতে নুডলস খাওয়ার পর ঘুমাতে যান পরিবারের সদস্যরা।…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সাম্প্রতিক সময়ে এই নৌপথে…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রীসহ পরিবারের ছয় সদস্যকে হারানোর শঙ্কায় ভেঙে পড়েছেন আশিকুল ইসলাম। আনন্দঘন ভ্রমণে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে কক্সবাজারে…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!
মধ্য আমেরিকার দেশ পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬টি পরকম্পন বা আফটারশক রেকর্ড করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ৯ অক্টোবরের ভূমিকম্পের পর দেশটির…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক