গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন এবং শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) গৌরনদীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশের (কালব) চেয়ারম্যান মি. অগাস্টিন পিউরিফিকেশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মি. অগাস্টিন প্রতাপ গমেজ। এ সময় আরও উপস্থিত ছিলেন গৌরনদী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নবনির্বাচিত চেয়ারম্যান, পরিচালনা বোর্ডের সদস্য এবং সমবায় সমিতির সাধারণ সদস্যবৃন্দ।
আরও পড়ুন
শ্রীপুর প্রেস ক্লাব সভাপতির বড় ভাইয়ের ইন্তেকাল

অনুষ্ঠানে সমিতির শিশু ও কিশোর শিল্পীরা আকর্ষণীয় গান এবং নাচ পরিবেশন করে।

















