প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   এখন উদ্বাস্তুশিবির মুসলিমদের আসল ঠিকানা

এখন উদ্বাস্তুশিবির মুসলিমদের আসল ঠিকানা

১০ জুন ২০১৫ ১২:২৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

মোখলেসুর রহমান

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, বিগত ১৯ বছরের মধ্যে বর্তমানে উদ্বাস্তু শিবিরে শরণার্থীসংখ্যা সর্বোচ্চ। উল্লেখ্য ২০০৮ সাল থেকে ২০০৯ সালের মধ্যে মাত্র এক বছরের ব্যবধানে জাতিসংঘের সহযোগিতাপ্রাপ্ত উদ্বাস্তুর সংখ্যাই বেড়ে যায় ১০ লাখ। এই আশ্রয়প্রার্থীদের অধিকাংশই আসে আফগানিস্তান, সিরিয়াসহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে। সম্প্রতি প্রকাশিত আরেকটি খবরে জানা যায়, জর্ডানের ‘আয যাতারি’ নামক শরণার্থী শিবিরে পার্শ্ববর্তী দেশ সিরিয়া থেকে আগত উদ্বাস্তুর সংখ্যা বর্তমানে দেড় লক্ষাধিক এবং প্রতিদিন তা বাড়ছে এক হাজার করে। পৃথিবীব্যাপি উদ্বাস্তু শিবিরগুলোতে শরণার্থীদের ৯০ ভাগের উপরে যে মুসলিম তা পরিসংখ্যানের অপেক্ষা রাখে না। যুদ্ধাবস্থা, রাজনৈতিক অস্থিতিশীলতা, সংঘাত ও দারিদ্র্য থেকে পালিয়ে অনিশ্চিত জীবনের সন্ধানে বের হওয়া এই মানুষদের জাতিসংঘ আশ্রয় দিচ্ছে ও ন্যূনতম ভরণপোষণ করছে এই বিষয়টি প্রচার করাই মূল উদ্দেশ্য হলেও শরণার্থী শিবিরগুলো জাতিসংঘের ব্যর্থতারই ফসল তা অনস্বীকার্য। কারণ জাতিসংঘের সৃষ্টিই হয়েছিল যুদ্ধমুক্ত একটি বিশ্ব গড়ে তোলার উদ্দেশ্যকে সামনে রেখে এবং পরবর্তীতে দারিদ্র্য বিমোচন, ক্ষুধা দূরীকরণ, মানবাধিকার প্রতিষ্ঠা, পরিবেশ সংরক্ষণ, বিশ্ব স্বাস্থ্য, শিক্ষা, শরণার্থীদের আশ্রয় প্রভৃতি উদ্দেশ্যে বিভিন্ন বিশেষায়িত সংস্থা গড়ে তোলা হয়। কিন্তু জাতিসংঘ সৃষ্টির মূল উদ্দেশ্যই আজ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। যে কোন পরিসংখ্যান বলে দেবে জাতিসংঘ সৃষ্টির পর থেকে যুদ্ধ কমেনি বরং আরো বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়েছে ক্ষুধা, দারিদ্র্য, অশিক্ষা, স্বাস্থ্যহীনতা, শরণার্থী সংখ্যা।
কোথাও পাশ্চাত্যের দেশগুলোর আক্রমণে বিদ্ধস্ত হয়ে, কোথাও তাদের মদদে ও প্রত্যক্ষ হস্তক্ষেপে গৃহযুদ্ধ করে, কোথাও তাদের সাম্রাজ্যবাদের ফসল হিসেবে বিধ্বস্ত মুসলিম দেশগুলোর মানুষ আজ ক্ষুধা, দারিদ্র্য, আশ্রয়হীনতার অভিশাপ বয়ে বেড়াচ্ছে। আজ সারাবিশ্বে অশান্তির বীজ বপন করে রেখেছে যেসব দেশ জাতিসংঘের নীতি নির্ধারক তারাই। তারা নিজেদের মধ্যে যুদ্ধ বন্ধ করে সম্প্রীতি বজায় রেখেছে। এটা সমস্ত পৃথিবীতে তাদের কর্তৃত্ব ধরে রাখার অন্যতম প্রধান অবলম্বন। আর বাকি পৃথিবীতে বিশেষ করে মুসলিম দেশগুলোতে যুদ্ধ বাধিয়ে রেখেছে। নিজেদের চরিত্রকে ঢাকতে, মানুষকে ধোঁকা দিতে তাদের যত আশ্রয়কেন্দ্র, ক্ষুধা, দারিদ্র্য বিমোচনের যত কার্যক্রম। তাদের চাতুরি উপলব্ধি করতে না পেরে মুসলিমরাও আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা পরিত্যাগ করে তাদের দেওয়া জীবনব্যস্থা গণতন্ত্র, সমাজতন্ত্র, বিভিন্ন ইজম মেনে নিয়েছে। তাদেরকে নির্দ্বিধায় প্রভুর মতো ভক্তি করে যাচ্ছে। তাদের এ কাজে সামান্য ব্যত্যয় ঘটলেই চলছে আগ্রাসন, যুদ্ধ, হত্যাকাণ্ড। আর এভাবেই প্রতিনিয়ত মুসলিম জনতার আশ্রয়কেন্দ্র হয়ে উঠছে শরণার্থীশিবির। তাই জাতিসংঘের মায়াকান্নায় গলে না গিয়ে মুসলিমদের আজ জেগে ওঠার সময় এসেছে। আজ বুঝে নেওয়ার সময় এসেছেÑ তাদের এই নিদারুণ পরিণতি জাতীয় জীবন থেকে আল্লাহর হুকুম পরিত্যাগের ফল, তাদের দু’হাতেরই কামাই। যতদিন তারা মানুষের তৈরি জীবনব্যবস্থাকে বাদ দিয়ে আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা গ্রহণ না করবে ততদিন তাদের এই জিল্লতির জীবন বয়ে বেড়াতেই হবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো -এম আর হাসান

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো -এম আর হাসান
দ্বিতীয় হিজরির রমজান মাস। মদিনা থেকে কিছুটা পথ পেরিয়ে মুসলিম বাহিনী যাত্রাবিরতি করেছে ‘বুয়ুতুস সুকয়া’ প্রান্তরে। সুকয়ার কূপে তাঁবু ফেলে রাসুলুল্লাহ (সা.) এক এক করে…
 ২ নভেম্বর ২০২৬    বিশেষ নিবন্ধ

আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠার ডাক -রিয়াদুল হাসান

আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠার ডাক -রিয়াদুল হাসান
আজকের দিনে সাধারণ মানুষের কাছে দেশের সার্বিক পরিস্থিতি কিংবা জীবনযাত্রার হালচাল জানতে চাইলে অধিকাংশের মুখ থেকেই শোনা যাবে এক গভীর সংকটের বিবরণ। কেউ বলবেন অর্থনৈতিক…
 ২ নভেম্বর ২০২৬    বিশেষ নিবন্ধ

সৌদি-হুতি সংঘাত: কার স্বার্থে জ্বলছে মধ্যপ্রাচ্য, মূল্য দিচ্ছে কারা? -হাসান মাহদী

সৌদি-হুতি সংঘাত: কার স্বার্থে জ্বলছে মধ্যপ্রাচ্য, মূল্য দিচ্ছে কারা? -হাসান মাহদী
মধ্যপ্রাচ্যকে ঘিরে আবর্তিত হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ মানবিক সংকট। এই অঞ্চলে দশকের পর দশক ধরে সংঘাত ও যুদ্ধ চলমান। কখনো ইরাক, সিরিয়া, লিবিয়া, ফিলিস্তিন, আবার…
 ২ নভেম্বর ২০২৬    বিশেষ নিবন্ধ

সরকার তুমি কার, জনগণের না আমলার? -কথক দা

সরকার তুমি কার, জনগণের না আমলার? -কথক দা
সরকার কি কেবল সরকারি কর্মচারীদের? সরকারি কর্মচারীরাই কি কেবল জনগণ? অন্যান্য শ্রমিকরা কি এদেশের সিটিজেন নয় নাকি তারা মানুষই নয়? -এই প্রশ্নগুলো পুরনো হলেও নতুন…
 ২ নভেম্বর ২০২৬    বিশেষ নিবন্ধ

‘সবার জন্য বাংলাদেশ’ এর কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

‘সবার জন্য বাংলাদেশ’ এর কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন
ওবায়দুল হক বাদল:রাজধানী ঢাকায় অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কার্যালয়ের শুভ সূচনা ও কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিকাল…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

আন্দোলন নয়, বিরোধী দলকে সংসদে এসে বক্তব্য দেওয়ার আহ্বান চিফ হুইপের!

আন্দোলন নয়, বিরোধী দলকে সংসদে এসে বক্তব্য দেওয়ার আহ্বান চিফ হুইপের!
বিরোধী দলকে রাজপথে আন্দোলনের পরিবর্তে জাতীয় সংসদে এসে নিজেদের বক্তব্য ও দাবি তুলে ধরার আহ্বান জানিয়েছেন সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, গণতান্ত্রিক…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

তোশকের নিচে হেরোইন রেখে ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ পুলিশের এএসআইয়ের বিরুদ্ধে!

তোশকের নিচে হেরোইন রেখে ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ পুলিশের এএসআইয়ের বিরুদ্ধে!
ভারতের পাঞ্জাবে এক ধর্মীয় নেতাকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে। বাড়িতে স্থাপন করা গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে…
 ২ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

ভারতে আন্দোলনে অংশ নেওয়ায় নিঃশর্ত ক্ষমা চাইলেন অভিনেতা ইমরান খান!

ভারতে আন্দোলনে অংশ নেওয়ায় নিঃশর্ত ক্ষমা চাইলেন অভিনেতা ইমরান খান!
ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। সোমবার (২ নভেম্বর) বোম্বে হাইকোর্টের তিরস্কারের…
 ২ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট!

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট!
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। সুন্দলপুর সাউথ-১ নামের এ কূপের দুটি জোনে মোট ৯৭…
 ২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান ৭ বার রক্ত দিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান ৭ বার রক্ত দিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী
স্বেচ্ছায় রক্তদানে মানুষকে আরও বেশি উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, রক্তদানে শরীরের ক্ষতি হয়—এমন ভুল ধারণা…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

শাহরাস্তিতে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেফতার

শাহরাস্তিতে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেফতার
চাঁদপুরের শাহরাস্তিতে মোটরসাইকেল চুরি মামলার এজাহারভুক্ত আসামি ইমরান হোসেনকে (৩৬) চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) শাহরাস্তি মডেল থানা পুলিশের একটি দল অভিযান…
 ২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা বরাদ্দ চেয়ে চিঠি!

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা বরাদ্দ চেয়ে চিঠি!
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৬-২৭ অর্থবছরে…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

শৈলকুপায় মুদি দোকানের পেছন থেকে ২৫ বস্তা বিএডিসি সার উদ্ধার

শৈলকুপায় মুদি দোকানের পেছন থেকে ২৫ বস্তা বিএডিসি সার উদ্ধার
ঝিনাইদহের শৈলকুপায় অভিযান চালিয়ে একটি মুদি দোকানের পেছনের কক্ষ থেকে ২৫ বস্তা বিএডিসি সার উদ্ধার করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার…
 ২ নভেম্বর ২০২৬    খুলনা

করিমগঞ্জে সমাজসেবক শিহাব উদ্দিন ভূঁইয়ার স্মরণে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

করিমগঞ্জে সমাজসেবক শিহাব উদ্দিন ভূঁইয়ার স্মরণে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দক্ষিণ অঞ্চলের বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শিহাব উদ্দিন ভূঁইয়ার স্মরণে এক ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) বিকেল ৩টায়…
 ২ নভেম্বর ২০২৬    ঢাকা

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি:পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনকাজে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার…
 ২ নভেম্বর ২০২৬    রংপুর